বিশ্বকাপে ভারতের ব্যর্থতার নেপথ্য কারণ
লাইফ টিভি 24
প্রকাশিত: ১৩:১৪ ৮ নভেম্বর ২০২১
আইপিএলের জন্যই কি ব্যর্থ ভারত? ছিটকে গিয়ে কী অজুহাত দিলেন কোহলিদের বোলিং কোচ? শেষরক্ষা হল না! নিউজিল্যান্ড-আফগানিস্তান ম্যাচ ঘিরে আশায় বুক বেঁধেছিলেন ভারতীয় সমর্থকরা। আফগানরা কিউয়িদের হারিয়ে দিতে পারলেই টি-২০ বিশ্বকাপের শেষ চারে যাওয়ার সম্ভাবনা বাড়ত ভারতের।
কিন্তু তা আর হল কই! রবিবার আফগানিস্তানকে হারিয়ে সেমিফাইনালে পৌঁছে গেল নিউজিল্যান্ড। ফলে এবারও অধরা থেকে গেল ভারতের বিশ্বকাপ জয়ের স্বপ্ন। টুর্নামেন্ট থেকে ছিটকে গিয়ে স্বপ্নভঙ্গ হল কোহলি বাহিনীর। কিন্তু বিশ্বকাপের মতো মঞ্চে ভারতের মতো হেভিওয়েট দল ব্যর্থ হল কেন? বিদায়লগ্নে এবার মুখ খুললেন ভারতের বোলিং কোচ ভরত অরুণ।
কুড়ি ওভারের এই বিশ্বকাপে ভারতের ব্যর্থতার কারণ কী, একে একে ব্যাখ্যা করলেন তিনি। ভরতের মতে, এর জন্য দায়ী আইপিএলই। আইপিএলের দ্বিতীয় পর্ব এবং টি-২০ বিশ্বকাপ, দুই-ই পর পর আয়োজিত হয়েছিল। গায়ে গায়ে দু'টি মেগা ইভেন্ট থাকায় কোহলিরা কেউই বিশ্রাম পাননি। ফলে যা হওয়ার তা-ই হয়েছে। একটানা খেলায় মনোযোগ হারিয়েছিল টিম ইন্ডিয়া।
ভরত অরুণের কথায়, "টানা ছয় মাস বাড়ির বাইরে থাকা বিরাট ব্যাপার। খেলোয়াড়রা কেউই বাড়ি যাননি। আইপিএলের প্রথম পর্বের খেলা স্থগিত হওয়ার পরে দল ব্রেক পেয়েছিল। তারপর আর পায়নি। আমার মনে হয় একটা ছোট বিরতির প্রয়োজন ছিল। টানা ছয় মাস বায়ো বাবলে থাকা বিরাট চাপের। তাই আইপিএল ও টি-২০ বিশ্বকাপের মধ্যে হয়তো আরেকটা ব্রেকের প্রয়োজন ছিল।"
পাশাপাশি তাঁর দাবি, "টসও এখানে গুরুত্বপূর্ণ ভূমিকা নিয়েছে। যা পরে বিরাট ব্যবধান গড়ে দিয়েছে। টস ম্যাচের ফলাফল নির্ধারিত করে দেয়। টসের জন্যই প্রথম ও দ্বিতীয় ইনিংসে ব্যাটিংয়ের মধ্যে প্রভাব ফেলেছে। যা ঠিক নয়। অন্যদের একটা অনৈতিক সুবিধা করে দিয়েছে টস।"
প্রসঙ্গত, আগামীকালই নামিবিয়ার বিরুদ্ধে বিশ্বকাপের শেষ ম্যাচ খেলতে নামবে ভারত। তবে নিউজিল্যান্ড শেষ চারে পৌঁছে যাওয়ায় টুর্নামেন্ট থেকে ইতিমধ্যেই বিদায় ঘটেছে কোহলিদের। সোমবার নামিবিয়ার বিরুদ্ধে জিতলেও কোনও লাভ নেই। তাই ভারতের কাছে এই ম্যাচ শুধু নিয়মরক্ষার। জানা গিয়েছে, রবিবার নিউজিল্যান্ড জেতার খবর পেয়েই নিজেদের প্র্যাকটিস বাতিল করে দেয় ভারতীয় দল। বিনা প্র্যাকটিসেই সোমবার শেষ ম্যাচ খেলতে নামবে ভারত। আর জিতলেও একরাশ হতাশা নিয়েই দেশে ফিরবেন কোহলি ব্রিগেড।
- গলাব্যথা-সর্দি-কাশিতে আরাম দেবে ৩ ঘরোয়া পানীয়
- গোলাপি বাস নিয়ে ট্রল: সমালোচকদের কড়া জবাব সাদিয়া আয়মানের
- প্রিমিয়ার লিগের যে পাঁচ তারকার ওপর নজর থাকবে
- ২৬ আগস্ট ঈদে মিলাদুন্নবী, জাতীয় কর্মসূচি ঘোষণা
- জনগণের প্রত্যাশা পূরণে কাজ করবো: দুদক চেয়ারম্যান
- রাষ্ট্রপতি নির্বাচনে ব্যালট ‘ওপেন’, কে কাকে ভোট দেবেন দেখা যাবে
- সন্তান সম্পর্কে অন্যদের যেসব কথা বলতে দেবেন না
- ঢাকায় ২০০ ইভি বাস কিনছে সরকার, নারীদের জন্য ১০০টি
- ‘আমি বন্দী কারাগারে’ গানের শিল্পী মুজিব পরদেশী কারাগারে
- দিল্লির পর ঝাড়খণ্ডেও জেন জি আন্দোলন সফল
- নতুন নিয়মে প্রথম শাস্তি পেলেন নেইমার
- সাবেক সেনাপ্রধান আজিজকে ফিরিয়ে আনতে ইন্টারপোলে চিঠি
- স্পাইডারম্যানের আয় ছাড়ালো ২৪,৫০০ কোটি টাকা
- বাংলাদেশের কাছে হারের পর শাস্তির কবলে অস্ট্রেলিয়া
- বাংলাদেশে আশ্রিত ৩,৯০০০০ রোহিঙ্গা রাখাইনের বাসিন্দা: মিয়ানমার
- ৪ বিভাগে অতি ভারী বৃষ্টির শঙ্কা, পাহাড়ধসের সতর্কতা
- বৃষ্টির দিনে ইন্টারনেটের গতি কি আসলেই কমে?
- ভূমধ্যসাগরে নৌকায় ১০ দিন ভেসে থাকার পর ৯ বাংলাদেশির মৃত্যু
- বিদ্যুৎ সমস্যা সমাধানের পরিকল্পনা সংসদে উপস্থাপন: প্রধানমন্ত্রী
- সব উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ৯তলায় রূপান্তর হবে:স্বাস্থ্যমন্ত্রী
- গ্যাস্ট্রিকের ব্যথা কমানোর যত ঘরোয়া উপায়
- পান মশলার প্রচার করে বিপাকে শাহরুখ-অজয়-টাইগার
- অস্ট্রেলিয়ায় যেখানে পাকিস্তান-ভারতের চেয়ে এগিয়ে বাংলাদেশ
- শেখ হাসিনার প্রত্যর্পণের সিদ্ধান্ত নেবে ভারতের আদালত
- ডেস্কে টানা কাজ: কোমর-পিঠের ব্যথা এড়াবেন যেভাবে
- যেভাবে রিয়াজকে খুঁজে পেয়েছিলেন জসিম
- অস্ট্রেলিয়ায় করা সেঞ্চুরি কখনও ভুলবে না তানজিদ: পন্টিং-ওয়াহ
- ভারতে ‘দ্বিতীয় স্বাধীনতা আন্দোলনের’ ডাক ওয়াংচুকের
- আগামী সপ্তাহে ভারত সফরে যেতে পারেন প্রধানমন্ত্রী: এনডিটিভি
- সীতাকুণ্ডে জাহাজভাঙা কারখানায় বিষক্রিয়ায় নিহত ৮
- ডেস্কে টানা কাজ: কোমর-পিঠের ব্যথা এড়াবেন যেভাবে
- বিপ্লব, ইকবাল, রুহানীসহ ৬ পুলিশ কর্মকর্তা চাকরিচ্যুত
- সালমান শাহ হত্যা মামলায় ডনের জামিন নামঞ্জুর
- চীনের শক্তিশালী অর্থনীতির রূপকার ঝু রংজি আর নেই
- আগামী সপ্তাহে ভারত সফরে যেতে পারেন প্রধানমন্ত্রী: এনডিটিভি
- সন্তান সম্পর্কে অন্যদের যেসব কথা বলতে দেবেন না
- অবসরের ইঙ্গিত মেসির
- জামিন পেলেন তানজিন তিশা
- চুলে সাবান দেওয়া কী ঠিক?
- বিদ্যুৎ সমস্যা সমাধানের পরিকল্পনা সংসদে উপস্থাপন: প্রধানমন্ত্রী
- রাষ্ট্রপতি নির্বাচন: অলি আহমদের মনোনয়নপত্র জমা
- অস্ট্রেলিয়ায় যেখানে পাকিস্তান-ভারতের চেয়ে এগিয়ে বাংলাদেশ
- জুলাই জাদুঘরের নিদর্শন নষ্ট করলে ১০ বছর জেল
- রাষ্ট্রপতি পদে মির্জা ফখরুলকে বেছে নিলেন প্রধানমন্ত্রী
- দিল্লির পর ঝাড়খণ্ডেও জেন জি আন্দোলন সফল
- ভারতে ‘দ্বিতীয় স্বাধীনতা আন্দোলনের’ ডাক ওয়াংচুকের
- গ্যাস্ট্রিকের ব্যথা কমানোর যত ঘরোয়া উপায়
- বাংলাদেশে ১৮ রাষ্ট্রপতি কে, কত দিন দায়িত্বে ছিলেন?
- বৃষ্টির দিনে ইন্টারনেটের গতি কি আসলেই কমে?
- বাংলাদেশে আশ্রিত ৩,৯০০০০ রোহিঙ্গা রাখাইনের বাসিন্দা: মিয়ানমার
















