বিসিবি পরিচালক নির্বাচিত হলেন যারা
লাইফ টিভি 24
প্রকাশিত: ০১:১৯ ৭ অক্টোবর ২০২১
বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) নির্বাচনে সর্বোচ্চ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন নাজমুল হাসান পাপন। ফলে তৃতীয়বারের মতো বিসিবির সভাপতি পদে আসীন হওয়াটা তার জন্য সময়ের ব্যাপার। মিরপুর শেরেবাংলা স্টেডিয়ামের বিসিবি কার্যালয়ে আজ অনুষ্ঠিত হয়েছে বোর্ডের পরিচালনা পর্ষদের নির্বাচন।
নির্বাচন কমিশন থেকে জানা যায়, বুধবার বিসিবির পরিচালনা পরিষদের নির্বাচনে তিন ক্যাটাগরি মধ্যে বিজয়ী হয়েছেন ১৬ জন। প্রার্থী না থাকায় আগেই নির্বাচিত হয়েছিলেন ৭ জন। বিসিবির পরিচালনা পর্ষদে থাকবেন ২৫ পরিচালক। ২৩ জন আসছেন নির্বাচনি প্রক্রিয়ায়। বাকি দুজন জাতীয় ক্রীড়া পরিষদের মনোনয়নে। সেখানে ইতোমধ্যে আগেই নির্বাচিত হয়েছিল আহমেদ সাজ্জাদুল আলম ববি ও জালাল ইউনূস।
নির্বাচিত পরিচালকদের ভোটে পরে নতুন বোর্ড সভাপতি নির্বাচন করা হবে। নির্বাচন কমিশন বৃহস্পতিবার আনুষ্ঠানিক ফল ঘোষণা করবে। ঢাকার ক্লাব প্রতিনিধিদের মধ্যে যৌথ সর্বোচ্চ ৫৩ ভোট পেয়েছেন নাজমুল। ক্যাটাগরি-২ থেকে মোট ৫৭ ভোটের মধ্যে ৫৩টি ভোটই কাস্ট হয়। সবগুলোই পেয়েছেন নাজমুল, এনায়েত হোসেন সিরাজ ও গাজী গোলাম মর্তুজা।
ঢাকা মেট্রোপলিটন ক্লাব ক্রিকেট প্রতিনিধিদের মধ্য থেকে বিজয়ী ১২ পরিচালক হলেন- নাজমুল হাসান পাপন (আবাহনী লিমিটেড)- ৫৩ ভোট , গাজী গোলাম মর্তুজা (গাজী গ্রুপ ক্রিকেটার্স)- ৫৩ ভোট, নজিব আহমেদ (শেখ জামাল ধানমণ্ডি ক্লাব)- ৫১ ভোট, মাহবুব উল আনাম (মোহামেডান স্পোর্টিং ক্লাব)- ৪৭ ভোট , ওবায়েদ রশিদ নিজাম (শাইনপুকুর ক্রিকেট ক্লাব)- ৫১ ভোট, ইসমাইল হায়দার মল্লিক (শেখ জামাল ক্রিকেটার্স)- ৫২ ভোট, এনায়েত হোসেন সিরাজ (আজাদ স্পোর্টিং ক্লাব)- ৫৩ ভোট, সালাহ উদ্দিন চৌধুরী (কাকরাইল বয়েজ ক্লাব)- ৪৯ ভোট,ফাহিম সিনহা (সূর্য তরুণ ক্লাব)- ৫০ ভোট, ইফতেখার রহমান মিঠু(ফেয়ার ফাইটার্স স্পোর্টিং ক্লাব)- ৫০ ভোট , মনজুর কাদের (ঢাকা এসেটস)- ৪৯ ভোট ও মনজুর আলম (আসিফ শিফা ক্রিকেট একাডেমি)- ৪৬ ভোট।
ঢাকা বিভাগ (মোট ভোট ১৮) থেকে পরিচালক পদে নির্বাচিত হয়েছেন সাবেক অধিনায়ক নাঈমুর রহমান দুর্জয় (মানিকগঞ্জ) - ১৬ ভোট ও তানভীর আহমেদ টিটু (নারায়ণগঞ্জ) - ১৬ ভোট। এই বিভাগে খালিদ হোসেন ও সৈয়দ আশফাকুল ইসলাম আগেই নির্বাচন থেকে সরে দাঁড়ানোয় এই ফলাফল নিয়ে কোন সংশয় ছিল না। রাজশাহী বিভাগ থেকে পরিচালক পদে নির্বাচিত হয়েছেন সাইফুল আলম স্বপন চৌধুরী। ৯ ভোটের মধ্যে তিনি পেয়েছেন ৭ ভোট। প্রতিদ্বন্দ্বী সাবেক অধিনায়ক খালেদ মাসুদ পাইলট পেয়েছেন ২ ভোট।
আঞ্চলিক ও জেলা ক্রীড়া সংস্থার প্রতিনিধিদের নিয়ে ক্যাটাগরি ১-এর সাতটি পদেই প্রতিদ্বন্দ্বী না থাকায় নির্বাচিন হয়নি। আগেই বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়ে গেছেন সিলেট বিভাগ থেকে শফিউল আলম চৌধুরী নাদেল, চট্টগ্রাম বিভাগ থেকে আকরাম খান ও আ.জ.ম. নাছির উদ্দিন। খুলনা বিভাগ থেকে শেখ সোহেল ও কাজী ইনাম আহমেদ। বরিশাল থেকে আলমগির হোসেন আলো এবং রংপুর থেকে আনোয়ারুল ইসলাম।
- গলাব্যথা-সর্দি-কাশিতে আরাম দেবে ৩ ঘরোয়া পানীয়
- গোলাপি বাস নিয়ে ট্রল: সমালোচকদের কড়া জবাব সাদিয়া আয়মানের
- প্রিমিয়ার লিগের যে পাঁচ তারকার ওপর নজর থাকবে
- ২৬ আগস্ট ঈদে মিলাদুন্নবী, জাতীয় কর্মসূচি ঘোষণা
- জনগণের প্রত্যাশা পূরণে কাজ করবো: দুদক চেয়ারম্যান
- রাষ্ট্রপতি নির্বাচনে ব্যালট ‘ওপেন’, কে কাকে ভোট দেবেন দেখা যাবে
- সন্তান সম্পর্কে অন্যদের যেসব কথা বলতে দেবেন না
- ঢাকায় ২০০ ইভি বাস কিনছে সরকার, নারীদের জন্য ১০০টি
- ‘আমি বন্দী কারাগারে’ গানের শিল্পী মুজিব পরদেশী কারাগারে
- দিল্লির পর ঝাড়খণ্ডেও জেন জি আন্দোলন সফল
- নতুন নিয়মে প্রথম শাস্তি পেলেন নেইমার
- সাবেক সেনাপ্রধান আজিজকে ফিরিয়ে আনতে ইন্টারপোলে চিঠি
- স্পাইডারম্যানের আয় ছাড়ালো ২৪,৫০০ কোটি টাকা
- বাংলাদেশের কাছে হারের পর শাস্তির কবলে অস্ট্রেলিয়া
- বাংলাদেশে আশ্রিত ৩,৯০০০০ রোহিঙ্গা রাখাইনের বাসিন্দা: মিয়ানমার
- ৪ বিভাগে অতি ভারী বৃষ্টির শঙ্কা, পাহাড়ধসের সতর্কতা
- বৃষ্টির দিনে ইন্টারনেটের গতি কি আসলেই কমে?
- ভূমধ্যসাগরে নৌকায় ১০ দিন ভেসে থাকার পর ৯ বাংলাদেশির মৃত্যু
- বিদ্যুৎ সমস্যা সমাধানের পরিকল্পনা সংসদে উপস্থাপন: প্রধানমন্ত্রী
- সব উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ৯তলায় রূপান্তর হবে:স্বাস্থ্যমন্ত্রী
- গ্যাস্ট্রিকের ব্যথা কমানোর যত ঘরোয়া উপায়
- পান মশলার প্রচার করে বিপাকে শাহরুখ-অজয়-টাইগার
- অস্ট্রেলিয়ায় যেখানে পাকিস্তান-ভারতের চেয়ে এগিয়ে বাংলাদেশ
- শেখ হাসিনার প্রত্যর্পণের সিদ্ধান্ত নেবে ভারতের আদালত
- ডেস্কে টানা কাজ: কোমর-পিঠের ব্যথা এড়াবেন যেভাবে
- যেভাবে রিয়াজকে খুঁজে পেয়েছিলেন জসিম
- অস্ট্রেলিয়ায় করা সেঞ্চুরি কখনও ভুলবে না তানজিদ: পন্টিং-ওয়াহ
- ভারতে ‘দ্বিতীয় স্বাধীনতা আন্দোলনের’ ডাক ওয়াংচুকের
- আগামী সপ্তাহে ভারত সফরে যেতে পারেন প্রধানমন্ত্রী: এনডিটিভি
- সীতাকুণ্ডে জাহাজভাঙা কারখানায় বিষক্রিয়ায় নিহত ৮
- ডেস্কে টানা কাজ: কোমর-পিঠের ব্যথা এড়াবেন যেভাবে
- বিপ্লব, ইকবাল, রুহানীসহ ৬ পুলিশ কর্মকর্তা চাকরিচ্যুত
- সালমান শাহ হত্যা মামলায় ডনের জামিন নামঞ্জুর
- চীনের শক্তিশালী অর্থনীতির রূপকার ঝু রংজি আর নেই
- আগামী সপ্তাহে ভারত সফরে যেতে পারেন প্রধানমন্ত্রী: এনডিটিভি
- সন্তান সম্পর্কে অন্যদের যেসব কথা বলতে দেবেন না
- অবসরের ইঙ্গিত মেসির
- জামিন পেলেন তানজিন তিশা
- চুলে সাবান দেওয়া কী ঠিক?
- বিদ্যুৎ সমস্যা সমাধানের পরিকল্পনা সংসদে উপস্থাপন: প্রধানমন্ত্রী
- রাষ্ট্রপতি নির্বাচন: অলি আহমদের মনোনয়নপত্র জমা
- অস্ট্রেলিয়ায় যেখানে পাকিস্তান-ভারতের চেয়ে এগিয়ে বাংলাদেশ
- জুলাই জাদুঘরের নিদর্শন নষ্ট করলে ১০ বছর জেল
- রাষ্ট্রপতি পদে মির্জা ফখরুলকে বেছে নিলেন প্রধানমন্ত্রী
- দিল্লির পর ঝাড়খণ্ডেও জেন জি আন্দোলন সফল
- ভারতে ‘দ্বিতীয় স্বাধীনতা আন্দোলনের’ ডাক ওয়াংচুকের
- গ্যাস্ট্রিকের ব্যথা কমানোর যত ঘরোয়া উপায়
- বাংলাদেশে ১৮ রাষ্ট্রপতি কে, কত দিন দায়িত্বে ছিলেন?
- বৃষ্টির দিনে ইন্টারনেটের গতি কি আসলেই কমে?
- বাংলাদেশে আশ্রিত ৩,৯০০০০ রোহিঙ্গা রাখাইনের বাসিন্দা: মিয়ানমার
















