ব্র্যান্ড ক্রিকেট খেলে আফগানিস্তানকে হারাতে চায় বাংলাদেশ
লাইফ টিভি 24
প্রকাশিত: ০০:৫১ ২১ ফেব্রুয়ারি ২০২২
আসন্ন তিন ম্যাচ ওয়ানডে সিরিজে আফগানিস্তানকে সহজ পরিকল্পনায় হারাতে চায় বাংলাদেশ। রোববার (২০ ফেব্রুয়ারি) চট্টগ্রামের উদ্দেশে ঢাকা ছাড়ার আগে এই কথা জানিয়েছেন টাইগার অলরাউন্ডার মেহেদি হাসান মিরাজ।
তিনি বলেন, ‘আফগানিস্তানের বিপক্ষে আমাদের একটি সহজ পরিকল্পনা আছে। আমরা সেটি অনুসরণ করব। আশা করি, এর মাধ্যমেই তাদের সিরিজে হারানো সম্ভব হবে।’
মিরাজের মতে, সহজ পরিকল্পনার অর্থ হলো দীর্ঘদিন যাবত অনুসরণ করে আসা নিজেদের ব্র্যান্ড ক্রিকেট খেলা।
ওয়ানডে ফরম্যাটে সবসময়ই শক্তিশালী দল বাংলাদেশ। তাই আফগানিস্তানের বিপক্ষে ফেভারিট হিসেবে খেলতে নামবে তারা।
মিরাজ বলেন, ‘ওয়ানডে ক্রিকেটে আমরা সবসময়ই ভালো। এই ফরম্যাটের জন্য ক্রিকেটের একটি ব্র্যান্ড সেট করেছি। সন্দেহ নেই, আবার এটি অনুসরণ করার চেষ্টা করব। তবে বলছি না, সিরিজের সব ম্যাচই জিতব। আমাদের প্রথম টার্গেট সিরিজ জয়। পরে দেখা যাবে কি হয়।’
আইসিসি ওয়ানডে সুপার লিগে এখন পর্যন্ত চারটি সিরিজ খেলেছে বাংলাদেশ। ১২টি ম্যাচের মধ্য আটটিতে জিতেছে তারা। বর্তমানে ৮০ পয়েন্ট নিয়ে ইংল্যান্ডের পর দ্বিতীয় স্থানে রয়েছে টাইগাররা।
জিম্বাবুয়ে ও নিউজিল্যান্ডের বিপক্ষে অ্যাওয়েতে দুটি সিরিজ খেলেছে বাংলাদেশ। জিম্বাবুয়েকে তিন ম্যাচ ওয়ানডে সিরিজে হোয়াইটওয়াশ করে তারা। তবে নিউজিল্যান্ডে ধবলধোলাই হয় মিরাজরা।
ঘরের মাঠে ওয়েস্ট ইন্ডিজের কাছে হোয়াইটওয়াশ হয় বাংলাদেশ। কিন্তু শ্রীলংকাকে ২-১ ব্যবানে হারায় তারা। আফগানিস্তানের বিপক্ষে সিরিজটিও আইসিসি ওয়ানডে সুপার লিগের অংশ। এতে সফরকারীদের বাংলাওয়াশ করতে পারলে ২০২৩ বিশ্বকাপে সরাসরি খেলার পথে আরও একধাপ এগিয়ে যাবে স্বাগতিকরা।
ওয়ানডে ক্রিকেটে বাংলাদেশ দুর্দান্ত দল। তবে আফগানদের হারানো খুব একটা সহজ হবে না। দুই দলের হেড টু হেড লড়াইয়ে আট ম্যাচে বাংলাদেশ ৫-৩ ব্যবধানে এগিয়ে আছে।
সবশেষ দুটি ম্যাচও জিতেছে লাল-সবুজ জার্সিধারীরা। এর মধ্যে ২০১৮ সালের এশিয়া কাপে ৩ রানে এবং ২০১৯ বিশ্বকাপে ৬২ রানে জয় পায় তারা। তবে আফগানদের কাছে হারলে ব্যাপক সমালোচনার মুখে পড়তে হয় বাংলাদেশকে।
আইসিসি ওয়ানডে সুপার লিগে এখনও অপরাজিত আফগানিস্তান। ৬ ম্যাচ খেলে সবকটিতেই জিতেছে তারা। তবে আফগানদের সিরিজগুলো ছিল র্যাংকিংয়ের তলানির দল আয়ারল্যান্ড ও নেদারল্যান্ডসের বিপক্ষে। পয়েন্ট টেবিলের ষষ্ঠ স্থানে রয়েছে রশিদ-নবীরা। তবে বাংলাদেশের বিপক্ষে সিরিজ জয় অনেক এগিয়ে নিবে তাদের।
এসব কারণে আফগান সিরিজটি টাইগারদের জন্য অনেক গুরুত্বপূর্ণ বলে মনে করেন মিরাজ। সব বিভাগেই জ্বলে উঠতে চান তিনি।
চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে সিরিজের তিনটি ওয়ানডে হবে আগামী ২৩, ২৫ ও ২৮ ফেব্রুয়ারি। সব ম্যাচ শুরু সকাল ১১টায়। এরপর দুই ম্যাচ টি-টোয়েন্টি খেলার জন্য ঢাকায় ফিরবে বাংলাদেশ ও আফগানিস্তান। মিরপুর শেরেবাংলা স্টেডিয়ামে টি-টোয়েন্টি দুটি হবে ৩ ও ৫ মার্চ। ম্যাচগুলো শুরু হবে বিকেল ৩টায়।
- গোলাপি বাস নিয়ে ট্রল: সমালোচকদের কড়া জবাব সাদিয়া আয়মানের
- প্রিমিয়ার লিগের যে পাঁচ তারকার ওপর নজর থাকবে
- ২৬ আগস্ট ঈদে মিলাদুন্নবী, জাতীয় কর্মসূচি ঘোষণা
- জনগণের প্রত্যাশা পূরণে কাজ করবো: দুদক চেয়ারম্যান
- রাষ্ট্রপতি নির্বাচনে ব্যালট ‘ওপেন’, কে কাকে ভোট দেবেন দেখা যাবে
- সন্তান সম্পর্কে অন্যদের যেসব কথা বলতে দেবেন না
- ঢাকায় ২০০ ইভি বাস কিনছে সরকার, নারীদের জন্য ১০০টি
- ‘আমি বন্দী কারাগারে’ গানের শিল্পী মুজিব পরদেশী কারাগারে
- দিল্লির পর ঝাড়খণ্ডেও জেন জি আন্দোলন সফল
- নতুন নিয়মে প্রথম শাস্তি পেলেন নেইমার
- সাবেক সেনাপ্রধান আজিজকে ফিরিয়ে আনতে ইন্টারপোলে চিঠি
- স্পাইডারম্যানের আয় ছাড়ালো ২৪,৫০০ কোটি টাকা
- বাংলাদেশের কাছে হারের পর শাস্তির কবলে অস্ট্রেলিয়া
- বাংলাদেশে আশ্রিত ৩,৯০০০০ রোহিঙ্গা রাখাইনের বাসিন্দা: মিয়ানমার
- ৪ বিভাগে অতি ভারী বৃষ্টির শঙ্কা, পাহাড়ধসের সতর্কতা
- বৃষ্টির দিনে ইন্টারনেটের গতি কি আসলেই কমে?
- ভূমধ্যসাগরে নৌকায় ১০ দিন ভেসে থাকার পর ৯ বাংলাদেশির মৃত্যু
- বিদ্যুৎ সমস্যা সমাধানের পরিকল্পনা সংসদে উপস্থাপন: প্রধানমন্ত্রী
- সব উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ৯তলায় রূপান্তর হবে:স্বাস্থ্যমন্ত্রী
- গ্যাস্ট্রিকের ব্যথা কমানোর যত ঘরোয়া উপায়
- পান মশলার প্রচার করে বিপাকে শাহরুখ-অজয়-টাইগার
- অস্ট্রেলিয়ায় যেখানে পাকিস্তান-ভারতের চেয়ে এগিয়ে বাংলাদেশ
- শেখ হাসিনার প্রত্যর্পণের সিদ্ধান্ত নেবে ভারতের আদালত
- ডেস্কে টানা কাজ: কোমর-পিঠের ব্যথা এড়াবেন যেভাবে
- যেভাবে রিয়াজকে খুঁজে পেয়েছিলেন জসিম
- অস্ট্রেলিয়ায় করা সেঞ্চুরি কখনও ভুলবে না তানজিদ: পন্টিং-ওয়াহ
- ভারতে ‘দ্বিতীয় স্বাধীনতা আন্দোলনের’ ডাক ওয়াংচুকের
- আগামী সপ্তাহে ভারত সফরে যেতে পারেন প্রধানমন্ত্রী: এনডিটিভি
- সীতাকুণ্ডে জাহাজভাঙা কারখানায় বিষক্রিয়ায় নিহত ৮
- জুলাই জাদুঘরের নিদর্শন নষ্ট করলে ১০ বছর জেল
- ডেস্কে টানা কাজ: কোমর-পিঠের ব্যথা এড়াবেন যেভাবে
- বিপ্লব, ইকবাল, রুহানীসহ ৬ পুলিশ কর্মকর্তা চাকরিচ্যুত
- সালমান শাহ হত্যা মামলায় ডনের জামিন নামঞ্জুর
- চীনের শক্তিশালী অর্থনীতির রূপকার ঝু রংজি আর নেই
- আগামী সপ্তাহে ভারত সফরে যেতে পারেন প্রধানমন্ত্রী: এনডিটিভি
- অবসরের ইঙ্গিত মেসির
- জামিন পেলেন তানজিন তিশা
- সন্তান সম্পর্কে অন্যদের যেসব কথা বলতে দেবেন না
- চুলে সাবান দেওয়া কী ঠিক?
- বিদ্যুৎ সমস্যা সমাধানের পরিকল্পনা সংসদে উপস্থাপন: প্রধানমন্ত্রী
- রাষ্ট্রপতি নির্বাচন: অলি আহমদের মনোনয়নপত্র জমা
- অস্ট্রেলিয়ায় যেখানে পাকিস্তান-ভারতের চেয়ে এগিয়ে বাংলাদেশ
- জুলাই জাদুঘরের নিদর্শন নষ্ট করলে ১০ বছর জেল
- রাষ্ট্রপতি পদে মির্জা ফখরুলকে বেছে নিলেন প্রধানমন্ত্রী
- দিল্লির পর ঝাড়খণ্ডেও জেন জি আন্দোলন সফল
- ভারতে ‘দ্বিতীয় স্বাধীনতা আন্দোলনের’ ডাক ওয়াংচুকের
- বাংলাদেশে ১৮ রাষ্ট্রপতি কে, কত দিন দায়িত্বে ছিলেন?
- গ্যাস্ট্রিকের ব্যথা কমানোর যত ঘরোয়া উপায়
- বৃষ্টির দিনে ইন্টারনেটের গতি কি আসলেই কমে?
- বাংলাদেশে আশ্রিত ৩,৯০০০০ রোহিঙ্গা রাখাইনের বাসিন্দা: মিয়ানমার
















