ভারতেই থাকবেন শেখ হাসিনা
লাইফ টিভি 24
প্রকাশিত: ০২:৫১ ১০ আগস্ট ২০২৪
যেমনটা আশা করা হয়েছিল তার চেয়ে বেশি সময় ভারতে থাকবেন বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এমনটাই জানিয়েছে স্থানীয় সংবাদমাধ্যম নিউজ ১৮। শুক্রবার (৯ আগস্ট) এক প্রতিবেদনে সংবাদমাধ্যমটি জানায়, শেখ হাসিনা ভারতে রাজনৈতিক আশ্রয় নেবেন না। তার বদলে ভিসার ভিত্তিতে অবস্থান করবেন।
কয়েক সপ্তাহের কোটা সংস্কার আন্দোলন এবং এরপর গণবিক্ষোভের মুখে গত সোমবার (৫ আগস্ট) পদত্যাগ করেন শেখ হাসিনা। এরপর ছোট বোন শেখ রেহানাকে সঙ্গে নিয়ে ভারতে পালিয়ে যান।
একাধিক প্রতিবেদনে বলা হয়, যুক্তরাজ্যে রাজনৈতিক আশ্রয় পাওয়ার চেষ্টা করছেন শেখ হাসিনা। কারণ তার ছোট বোন শেখ রেহানা ব্রিটেনের নাগরিক। এছাড়া শেখ রেহানার মেয়ে টিউলিপ সিদ্দিক ব্রিটেনের ক্ষমতাসীন দল লেবার পার্টির একজন রাজনীতিক ও সংসদ সদস্য।
কিন্তু শেখ হাসিনার যুক্তরাজ্যে রাজনৈতিক আশ্রয়ের বিষয়টি এখনও নিশ্চিত হয়নি। এদিকে যুক্তরাষ্ট্রও তার ভিসা বাতিল করেছে। ফলে মধ্যপ্রাচ্য ও ইউরোপের কয়েকটি দেশে রাজনৈতিক আশ্রয়ের চেষ্টা করছেন বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী।
নিউজ-১৮ বলেছে, বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা প্রত্যাশার চেয়ে বেশিদিন ভারতে থাকতে পারেন বলে শীর্ষ সরকারি সূত্রে জানা গেছে। তবে অবস্থানটি ভিসার ভিত্তিতে হবে, রাজনৈতিক আশ্রয় বা শরণার্থী হিসেবে নয়।
ভারতের সরকারি সূত্রের বরাতে প্রতিবেদনে বলা হয়েছে, ‘কোনো দেশে তার (শেখ হাসিনার) নিরাপদ প্রস্থানের বিষয়টি এই মুহূর্তে কাজ করছে না। ভারতে কোনো রাজনৈতিক আশ্রয় বা শরণার্থী আইন নেই। আমরা ইচ্ছাকৃতভাবে এই ধরনের আইন তৈরি করিনি। সরকারের আইনগত অবস্থান হলো, আমরা কাউকে শরণার্থী বা রাজনৈতিক আশ্রয়ের মর্যাদায় রাখতে পারি না। দালাইলামা এখানে আছেন সরকারী নীতির কারণে।’
নিউজ ১৮-এর সাংবাদিক জানিয়েছেন, শেখ হাসিনা যে যুক্তরাজ্যে রাজনৈতিক আশ্রয় পাওয়ার চেষ্টা চালিয়েছিলেন; সেটি আপাতত বাতিল করা হয়েছে। কারণ যুক্তরাজ্য এ ব্যাপারে কোনো ইতিবাচক সাড়া দেয়নি।
এছাড়া যুক্তরাষ্ট্রও তার ভিসা বাতিল করেছে। হাসিনাকে আশ্রয় না দিতে যুক্তরাজ্যের ওপর ইউরোপের অন্যান্য দেশও চাপ দিচ্ছে। তবে ভারত সরকার শেখ হাসিনাকে বলেছে যে, যতদিন পর্যন্ত তিনি ভবিষ্যত পরিকল্পনা ঠিক না করছেন, ততদিন পর্যন্ত তিনি ভারতেই অবস্থান করতে পারবেন।
- প্রতিদিন কেন সাইক্লিং করবেন? রইল ৫ কারণ
- ক্যান্সার গবেষণায় নতুন অগ্রগতি
- ফের বিয়ে করছেন আমির খান, পাত্রী কে
- নেপালকে হারিয়ে টানা তৃতীয় ফাইনালে বাংলাদেশ
- হাম ও হামের উপসর্গে মৃত্যু ছাড়ালো ৬০০
- খুলনায় বিরল প্রজাতির প্রাণীর সন্ধান
- মমতাজউদ্দীন আহমদের চলে যাওয়ার দিন
- নেতানিয়াহুকে ‘পাগল’ বলে ‘গালাগাল’ ট্রাম্পের
- এলপিজির দাম কমলো
- আদালতে অঝোরে কাঁদলেন রামিসার মা
- যে ৭ অভ্যাস সন্তানকে মানসিকভাবে শক্তিশালী করে তোলে
- বিশ্বকাপ স্কোয়াড চূড়ান্ত সৌদির, আছেন যারা
- FIFA World Cup 2026: A Grand Continental Celebration Begins
- রক্তচাপের আড়ালে কি লুকিয়ে হাইপারটেনশন? জানুন সংকেত
- কোরবানির ঈদ: অতিরিক্ত মাংস খেলে হবে যেসব সমস্যা
- পুরুষরা বেশি হাসেন নাকি মহিলারা?
- ঐশ্বরিয়াকে কটাক্ষ, ফুঁসে উঠলেন কঙ্গনা
- মেসির বিশ্বকাপে খেলা নিয়ে শঙ্কা
- গরমে যে ডাল রোজ খেতে পারেন
- মুক্তির অনুমতি পেল শাকিব খানের ‘রকস্টার’
- রামিসা ধর্ষণ-হত্যা: অভিযোগপত্র গ্রহণ, বিচারের জন্য বদলির নির্দেশ
- ঈদ: জমজমাট মসলার বাজার, ভেজালের শঙ্কা
- যুক্তরাষ্ট্র-ইরানের যুদ্ধবিরতির মেয়াদ বাড়ছে, খসড়ায় যা আছে
- মেসি, এমবাপ্পে, রোনালদো ও নেইমারের সঙ্গে তুলনায় না ইয়ামালের
- কমনওয়েলথ কার্যনির্বাহী কমিটির সদস্য নির্বাচিত বাংলাদেশ
- আবর আমিরাত থেকে এলো ১ লাখ টন অপরিশোধিত তেল
- টেলিগ্রাফের প্রতিবেদন: বাংলাদেশে কোরবানি হচ্ছে ‘ডোনাল্ড ট্রাম্প’
- ভাত ঝরঝরে হয় না? রান্নার সময়ে যে ভুল এড়িয়ে চলবেন
- পরমব্রত-স্বস্তিকার বিরুদ্ধে এফআইআর দায়ের
- নতুন কোচ পেলেন হামজা-জামালরা
- FIFA World Cup 2026: A Grand Continental Celebration Begins
- নেতানিয়াহুকে ‘পাগল’ বলে ‘গালাগাল’ ট্রাম্পের
- আদালতে অঝোরে কাঁদলেন রামিসার মা
- যে ৭ অভ্যাস সন্তানকে মানসিকভাবে শক্তিশালী করে তোলে
- মমতাজউদ্দীন আহমদের চলে যাওয়ার দিন
- এলপিজির দাম কমলো
- হাম ও হামের উপসর্গে মৃত্যু ছাড়ালো ৬০০
- নেপালকে হারিয়ে টানা তৃতীয় ফাইনালে বাংলাদেশ
- বিশ্বকাপ স্কোয়াড চূড়ান্ত সৌদির, আছেন যারা
- খুলনায় বিরল প্রজাতির প্রাণীর সন্ধান
- ফের বিয়ে করছেন আমির খান, পাত্রী কে
- ক্যান্সার গবেষণায় নতুন অগ্রগতি
- প্রতিদিন কেন সাইক্লিং করবেন? রইল ৫ কারণ







