পাকিস্তানের বিপক্ষে প্রত্যয়ী বাংলাদেশ
মাশরাফির শেষ বিশ্বকাপ
লাইফ টিভি 24
প্রকাশিত: ১২:৫২ ৫ জুলাই ২০১৯
বিশ্বকাপে বাংলাদেশ ও পাকিস্তানের সেমিফাইনালে যাওয়ার সম্ভাবনা ছিল প্রবল। কিন্ত নিউজিল্যান্ডের বিপক্ষে ইংল্যান্ডের জয়ে, আর ভারতের কাছে বাংলাদেশের হেরে যাওয়ায় সেই আশা শেষ হয়ে গেছে ! তবে পাকিস্তানের বেলায় জটিল এক সমীকরণে সেই পথটা কিছুটা হলেও উন্মুক্ত!
ক্রিকেটের তীর্থস্থান লর্ডসে তাই বাংলাদেশ-পাকিস্তানের লড়াইটা ডেড রাবার হলেও আপাতদৃষ্টিতে তা এখন মর্যাদার লড়াইয়ে রূপ নিয়েছে। লর্ডসে নিজেদের অভিষেক ম্যাচটা তাই জয় দিয়ে রাঙাতে চাইবে বাংলাদেশ। শুক্রবার বাংলাদেশ সময় বিকাল সাড়ে তিনটায় ম্যাচ শুরু।
অবশ্য পাকিস্তানের বিপক্ষে ম্যাচটিকে কেবল মর্যাদার লড়াই বলা যাবে না। মাশরাফির শেষ বিশ্বকাপ ও বাংলাদেশের শেষ ম্যাচটি জয়ে রাঙিয়ে দেশে ফেরার মিশনও সাকিবদের সামনে। আর এই কাজটি করতে পারলে বিশ্বকাপে ৫ম স্থানে থেকে শেষ করার সুযোগ থাকছে টাইগারদের সামনে!
পাকিস্তানের বিপক্ষে বিশ্বকাপে কেবল একবারই দেখা হয়েছে বাংলাদেশের। ১৯৯৯ সালে নর্দাম্পাটনে শেষ হাসিটা হেসেছিল বাংলাদেশ। এবার তাই শতভাগ সাফল্য নিয়ে ফের বিশ্বকাপের মুখোমুখিতেও পাকিস্তানকে হারানোর দৃঢ় প্রত্যয় বাংলাদেশের।
হেড কোচ স্টিভ রোডসও তেমনটাই মনে করেন, আমরা বিশ্বকাপ থেকে বিদায় হয়ে গেছি। এখন আমাদের সামনে একটি ম্যাচ। এই ম্যাচটি জিতে দেশে ফিরতে পারলে ভালো অনুভূতি হবে। আমাদের লক্ষ্য সেদিকেই।
বাংলাদেশ দলের ৫জন ক্রিকেটারের লর্ডসে খেলার অভিজ্ঞতা থাকলেও ওয়ানডে খেলার অভিজ্ঞতা হয়নি। এবারই প্রথম বাংলাদেশ দল ওয়ানডে খেলতে যাচ্ছে সেখানে। তাই লর্ডসে খেলতে নামার আগে রোমাঞ্চিত ক্রিকেটাররা এখানেই দারুণ কিছু করতে চান। স্টিভ রোডস জানালেন, ছেলেরা সবাই রোমাঞ্চিত। লর্ডসে খেলা সব সময়ই অন্য রকম অনুভূতির। আশা করি সবার অভিষেকটা দারুণ হবে।
সতীর্থের সঙ্গে ফুটবল খেলছেন তামিম। আরও একটি কারণে এই ম্যাচ গুরুত্ব পাচ্ছে। ২০০১ সালে ওয়ানডে অভিষেকের পর নিজের চতুর্থ বিশ্বকাপ খেলছেন মাশরাফি। ঘরের মাঠে ২০১১ বিশ্বকাপটি মিস করলেও বাকি সব বিশ্বকাপেই ছিলেন বাংলাদেশের সেরা এই পেসার। শুক্রবার বিশ্বকাপের মাঠে নিজের শেষ ম্যাচটি খেলতে নামবেন তিনি। যদিও হ্যামস্ট্রিং ইনজুরিতে মাশরাফির মাঠে নামা নিয়ে কিছুটা সংশয় রয়েছে। তবু হয়তো খেলতে নামবেন বাংলাদেশের সেরা এই ক্রিকেটার। ডারবান থেকে বিশ্বকাপ যাত্রা শুরু করে শেষ করতে যাচ্ছেন লর্ডসে। তাই মাশরাফির বিদায় বেলাটা রাঙিয়ে দেওয়ার অপেক্ষায় সতীর্থরা। প্রধান কোচ স্টিভ রোডসের কথাতেই মিলেছে তেমন ইঙ্গিত।
এবারের বিশ্বকাপে ব্যাট এবং বল হাতে একই সঙ্গে দারুণ ফর্মে আছেন সাকিব। ব্যাট হাতে আলো ছড়াচ্ছেন মুশফিকুর রহিম। এখন পর্যন্ত বিশ্বকাপের দ্বিতীয় সর্বোচ্চ রান সংগ্রাহকও সাকিব। সাথে নামের পাশে আছে ১১টি উইকেট। ১৫টি উইকেট নিয়ে বাংলাদেশের হয়ে সর্বোচ্চ উইকেট শিকারি মোস্তাফিজুর রহমান এবং চলতি বিশ্বকাপে সর্বোচ্চ উইকেট শিকারির তালিকায় যৌথভাবে ষষ্ঠ স্থানে। মোহাম্মদ সাইফউদ্দিনের নামের পাশেও আছে ১০টি উইকেট।
কিন্তু যাকে নিয়ে প্রত্যাশা সেই তামিম ইকবাল রানে নেই। যদিও লর্ডসে ২০১০ সালের সেঞ্চুরির প্রেরণা নিয়ে তিনি হয়তো মাঠে নামবেন। যে সেঞ্চুরিতে লর্ডসের অনার বোর্ডে নাম উঠে গেছে তামিমের। লর্ডসের ২০৫ বছরের ইতিহাসে টেস্ট ম্যাচে সব থেকে দ্রুত শতক হাঁকানো ক্রিকেটার বাংলাদেশের বাঁহাতি এই ওপেনার। শুক্রবার পুরো টুর্নামেন্টের আক্ষেপটা লর্ডসেই সেঞ্চুরি করে দূর করবেন! এমন প্রতীক্ষাতে ক্রিকেট ভক্তরা।
আবার বাংলাদেশ যেমন তাদের শেষটা রাঙাতে চাইছে, পাকিস্তানের চাওয়া তেমনটাই। অধিনায়ক সরফরাজ আহমেদ বলেছেন, ‘দুই দলই সমান শক্তিশালী। কালকে যারা ভালো খেলবে তারাই জিতবে। তবে আমরা শেষ ম্যাচটি জিততে চাই। আমাদের সামনে যে সমীকরণ, সেটা সত্যিই কঠিন।’
ক্রিকেটের মক্কা খ্যাত লর্ডসে বাংলাদেশের বিপক্ষে সবকিছু নিয়ে ঝাঁপিয়ে পড়বে পাকিস্তান। বাংলাদেশও যে বসে থাকবে না সে কথা বলাই যায়। কারণ ক্যাপ্টেন মাশরাফির জন্য বিশ্বকাপের শেষ ম্যাচটি জিততে মরিয়া হয়ে আছে বাংলাদেশ!
- গলাব্যথা-সর্দি-কাশিতে আরাম দেবে ৩ ঘরোয়া পানীয়
- গোলাপি বাস নিয়ে ট্রল: সমালোচকদের কড়া জবাব সাদিয়া আয়মানের
- প্রিমিয়ার লিগের যে পাঁচ তারকার ওপর নজর থাকবে
- ২৬ আগস্ট ঈদে মিলাদুন্নবী, জাতীয় কর্মসূচি ঘোষণা
- জনগণের প্রত্যাশা পূরণে কাজ করবো: দুদক চেয়ারম্যান
- রাষ্ট্রপতি নির্বাচনে ব্যালট ‘ওপেন’, কে কাকে ভোট দেবেন দেখা যাবে
- সন্তান সম্পর্কে অন্যদের যেসব কথা বলতে দেবেন না
- ঢাকায় ২০০ ইভি বাস কিনছে সরকার, নারীদের জন্য ১০০টি
- ‘আমি বন্দী কারাগারে’ গানের শিল্পী মুজিব পরদেশী কারাগারে
- দিল্লির পর ঝাড়খণ্ডেও জেন জি আন্দোলন সফল
- নতুন নিয়মে প্রথম শাস্তি পেলেন নেইমার
- সাবেক সেনাপ্রধান আজিজকে ফিরিয়ে আনতে ইন্টারপোলে চিঠি
- স্পাইডারম্যানের আয় ছাড়ালো ২৪,৫০০ কোটি টাকা
- বাংলাদেশের কাছে হারের পর শাস্তির কবলে অস্ট্রেলিয়া
- বাংলাদেশে আশ্রিত ৩,৯০০০০ রোহিঙ্গা রাখাইনের বাসিন্দা: মিয়ানমার
- ৪ বিভাগে অতি ভারী বৃষ্টির শঙ্কা, পাহাড়ধসের সতর্কতা
- বৃষ্টির দিনে ইন্টারনেটের গতি কি আসলেই কমে?
- ভূমধ্যসাগরে নৌকায় ১০ দিন ভেসে থাকার পর ৯ বাংলাদেশির মৃত্যু
- বিদ্যুৎ সমস্যা সমাধানের পরিকল্পনা সংসদে উপস্থাপন: প্রধানমন্ত্রী
- সব উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ৯তলায় রূপান্তর হবে:স্বাস্থ্যমন্ত্রী
- গ্যাস্ট্রিকের ব্যথা কমানোর যত ঘরোয়া উপায়
- পান মশলার প্রচার করে বিপাকে শাহরুখ-অজয়-টাইগার
- অস্ট্রেলিয়ায় যেখানে পাকিস্তান-ভারতের চেয়ে এগিয়ে বাংলাদেশ
- শেখ হাসিনার প্রত্যর্পণের সিদ্ধান্ত নেবে ভারতের আদালত
- ডেস্কে টানা কাজ: কোমর-পিঠের ব্যথা এড়াবেন যেভাবে
- যেভাবে রিয়াজকে খুঁজে পেয়েছিলেন জসিম
- অস্ট্রেলিয়ায় করা সেঞ্চুরি কখনও ভুলবে না তানজিদ: পন্টিং-ওয়াহ
- ভারতে ‘দ্বিতীয় স্বাধীনতা আন্দোলনের’ ডাক ওয়াংচুকের
- আগামী সপ্তাহে ভারত সফরে যেতে পারেন প্রধানমন্ত্রী: এনডিটিভি
- সীতাকুণ্ডে জাহাজভাঙা কারখানায় বিষক্রিয়ায় নিহত ৮
- ডেস্কে টানা কাজ: কোমর-পিঠের ব্যথা এড়াবেন যেভাবে
- বিপ্লব, ইকবাল, রুহানীসহ ৬ পুলিশ কর্মকর্তা চাকরিচ্যুত
- সালমান শাহ হত্যা মামলায় ডনের জামিন নামঞ্জুর
- চীনের শক্তিশালী অর্থনীতির রূপকার ঝু রংজি আর নেই
- আগামী সপ্তাহে ভারত সফরে যেতে পারেন প্রধানমন্ত্রী: এনডিটিভি
- সন্তান সম্পর্কে অন্যদের যেসব কথা বলতে দেবেন না
- অবসরের ইঙ্গিত মেসির
- জামিন পেলেন তানজিন তিশা
- চুলে সাবান দেওয়া কী ঠিক?
- বিদ্যুৎ সমস্যা সমাধানের পরিকল্পনা সংসদে উপস্থাপন: প্রধানমন্ত্রী
- রাষ্ট্রপতি নির্বাচন: অলি আহমদের মনোনয়নপত্র জমা
- অস্ট্রেলিয়ায় যেখানে পাকিস্তান-ভারতের চেয়ে এগিয়ে বাংলাদেশ
- জুলাই জাদুঘরের নিদর্শন নষ্ট করলে ১০ বছর জেল
- রাষ্ট্রপতি পদে মির্জা ফখরুলকে বেছে নিলেন প্রধানমন্ত্রী
- দিল্লির পর ঝাড়খণ্ডেও জেন জি আন্দোলন সফল
- ভারতে ‘দ্বিতীয় স্বাধীনতা আন্দোলনের’ ডাক ওয়াংচুকের
- গ্যাস্ট্রিকের ব্যথা কমানোর যত ঘরোয়া উপায়
- বাংলাদেশে ১৮ রাষ্ট্রপতি কে, কত দিন দায়িত্বে ছিলেন?
- বৃষ্টির দিনে ইন্টারনেটের গতি কি আসলেই কমে?
- বাংলাদেশে আশ্রিত ৩,৯০০০০ রোহিঙ্গা রাখাইনের বাসিন্দা: মিয়ানমার
















