মুশফিককে পেছনে ফেলে মে মাসের সেরা ম্যাথুজ
লাইফ টিভি 24
প্রকাশিত: ০২:২৬ ১৪ জুন ২০২২
বাংলাদেশের উইকেটরক্ষক-ব্যাটার মুশফিকুর রহিমকে পেছনে ফেলে ‘আইসিসি প্লেয়ার অব দ্য মান্থে’ মে মাসের সেরা খেলোয়াড় নির্বাচিত হয়েছেন শ্রীলংকার ডান-হাতি ব্যাটার অ্যাঞ্জেলো ম্যাথুজ। আর নারীদের তালিকায় মে মাসের সেরা হয়েছেন পাকিস্তানের স্পিনার তুবা হাসান। গত মাসেই টি-টোয়েন্টি ফরম্যাট দিয়ে আন্তর্জাতিক ক্রিকেটে অভিষেক হয় তুবার।
সোমবার মে মাসের সেরা পুরুষ ও নারী ক্রিকেটারের নাম প্রকাশ করে বিশ্ব ক্রিকেটের নিয়ন্ত্রক সংস্থা ইন্টারন্যাশনাল ক্রিকেট কাউন্সিল (আইসিসি)।
ম্যাথুজ ও মুশফিকের সাথে মে মাসের সেরার দৌঁড়ে আরও মনোনয়ন পেয়েছিলেন শ্রীলংকার পেসার আসিথা ফার্নান্দো। পুরুষদের তালিকায় মনোনয়ন পাওয়া তিন ক্রিকেটারই ছিলেন এশিয়ার।
মে মাসে বাংলাদেশের বিপক্ষে টেস্ট সিরিজে সর্বোচ্চ রান করেছিলেন শ্রীলংকার ম্যাথুজ। ২ টেস্টের ৩ ইনিংসে ব্যাট করে ২টি সেঞ্চুরিতে ৩৪৪ রান করেন ম্যাথুজ। তাই সিরিজ সেরাও হয়েছিলেন তিনি।
চট্টগ্রামে প্রথম টেস্টের প্রথম ইনিংসে ১৯৯ রান ও ঢাকায় দ্বিতীয় টেস্টের প্রথম ইনিংসে অপরাজিত ১৪৫ রানের ইনিংস খেলেছেন ম্যাথুজ। সিরিজে তার ব্যাটিং গড় ছিলো- ১৭২।
শ্রীলংকার প্রথম ক্রিকেটার হিসেবে ‘আইসিসি প্লেয়ার অব দ্য মান্থ’ নির্বাচিত হওয়ায় উচ্ছসিত ম্যাথুস। তিনি বলেন, “আইসিসির মাস সেরা ক্রিকেটার নির্বাচিত হওয়ায় আমি সম্মানিত বোধ করছি। আমি আসিথা ফার্নান্দো এবং মুশফিকুর রহিমকে ধন্যবাদ জানাতে চাই, যারা দুর্দান্ত পারফরমেন্সের জন্য এই পুরস্কারের দাবীদার ছিলেন।”
মে মাসের সেরার পুরস্কার শ্রীলংকার মানুষদের জন্য উৎসর্গ করেন ম্যাথুজ। তিনি বলেন, “শ্রীলংকা দলে সুযোগ পেয়ে কৃতজ্ঞ আমি। আমার প্রতি বিশ্বাস রাখার জন্য দলের ক্রিকেটারদের এবং ভক্তদের প্রতি আমি কৃতজ্ঞ। শ্রীলংকার মানুষের জন্য আমার এই পুরস্কার উৎসর্গ করলাম।”
ম্যাথুজের মত মে মাসে দারুণ ব্যাটিং পারফরমেন্স ছিলো মুশফিকের। মে মাসে দু’টি টেস্ট খেলেন মুশফিক। ঘরের মাঠে শ্রীলংকার বিপক্ষে দুই ম্যাচের সিরিজে দ্বিতীয় সর্বোচ্চ রান সংগ্রাহক ছিলেন তিনি। ৩ ইনিংসে ৩০৩ রান করেছিলেন মুশফিক। দুই টেস্টেই সেঞ্চুরি করেছিলেন তিনি।
প্রথম টেস্টের প্রথম ইনিংসে ১০৫ ও দ্বিতীয় টেস্টের দুই ইনিংসে অপরাজিত ১৭৫ ও ২৩ রান করেন মুশফিক। চট্টগ্রাম টেস্টে দেশের প্রথম ক্রিকেটার হিসেবে ৫ হাজার রানের মাইলফলক স্পর্শ করেছিলেন মুশফিক। সিরিজে মুশফিকের ব্যাটিং গড় ছিলো, ১৫১ দশমিক ৫০।
গত বছরও মে মাসে মনোনয়নের তালিকায় থেকে, সেরার পুরস্কার জিতেছিলেন মুশফিক। বাংলাদেশ-শ্রীলংকা সিরিজে সেরা বোলার ছিলেন শ্রীলংকার আসিথা। ২ টেস্টে ১৩ উইকেট নিয়ে টেস্ট সিরিজে সর্বোচ্চ উইকেট শিকারী ছিলেন লংকান এই পেসার।
- বালিশের পাশে ফোন রেখে ঘুমান? জেনে নিন ঝুঁকিগুলো
- মুম্বাইয়ে টাইগার শ্রফের গাড়ি লক্ষ্য করে গুলি, আহত ২
- ২০ অক্টোবর রাজশাহী যাচ্ছেন প্রধানমন্ত্রী
- কবি নজরুলের যে কবিতায় কেঁপে উঠেছিল ব্রিটিশ সাম্রাজ্য
- পিস্তলকাণ্ডে সমালোচনার মুখে ইশরাক, নাকচ করলেন পদত্যাগের খবর
- কম্বোডিয়ায় ‘আটকা’ ১৮০০ বাংলাদেশি
- ভাত রান্নার আগে চাল ভালো করে ধুতে বলা হয় কেন?
- মোটরসাইকেলের সামনেও নম্বর প্লেট রাখা বাধ্যতামূলক
- বিএসএফের হাতে আটক দুই পুলিশ সদস্যকে ফেরত আনল বিজিবি
- এডিস মশা শনাক্ত করবে ‘স্মার্ট ফাঁদ’
- এনআইডিতে নাম, বয়স ও ঠিকানা সংশোধনে যেসব কাগজপত্র লাগবে
- ফ্যামিলি ও কৃষক কার্ডে কমবে দারিদ্র্য, ধারণা বিশ্বব্যাংক-আইএমএফের
- বয়স্করা যেসব খাবার এড়িয়ে চলবেন
- বৈশ্বিক ক্ষুধা সূচকে ভারত-পাকিস্তানের চেয়ে এগিয়ে বাংলাদেশ
- বাংলাদেশ-ওয়েস্ট ইন্ডিজ সিরিজের সূচি পরিবর্তন
- ঢাকার বায়ুদূষণ দেশের জন্য লজ্জার বিষয়: প্রধানমন্ত্রী
- ‘বাংলাদেশ পথ দেখিয়েছে’, নেহার ভিডিও নিয়ে বিস্ফোরক অভিযোগ বিজেপির
- প্রক্রিয়া শুরু
মালয়েশিয়ায় যেভাবে হবে বাংলাদেশি কর্মী নিয়োগ - দীর্ঘ সময় ফোন ব্যবহারে চোখে জ্বালাপোড়া, সমাধান কী?
- ওষুধ কারখানার আগুনে ক্ষয়ক্ষতি হলেও প্রাণহানি নেই
- নোবেল পুরস্কারের ফেসবুক পেজে রবীন্দ্রনাথ ও রাসেলের ১১৪ বছরের চিঠি
- ক্যারিয়ার সেরা র্যাঙ্কিংয়ে হাসান মাহমুদ
- রাশিয়ায় নিয়ে যুদ্ধে পাঠানো ৩০ বাংলাদেশির ২০ জনের মৃত্যু
- অপারেশন ক্লিন হার্টের মতো অভিযানের পরিকল্পনা নেই
- দূষণজনিত মাথাব্যথা নাকি মাইগ্রেনের সমস্যা? বুঝবেন যেভাবে
- সমুদ্র তীরে দাঁড়িয়ে দৈত্যাকার দানব
- নিউটনের ঢের আগে মাধ্যাকর্ষণ শক্তির টের পান দা ভিঞ্চি!
- সেরা ঘুমের প্রতিযোগিতা, পুরস্কার ১৪ হাজার ডলার
- নাফ নদীতে ইয়াবা পাচারের ‘ডুবন্ত সাবমেরিন’ উদ্ধার
- বাংলাদেশ থেকে জয় ছিনিয়ে ড্র আফগানিস্তানের
- দূষণজনিত মাথাব্যথা নাকি মাইগ্রেনের সমস্যা? বুঝবেন যেভাবে
- হ্যাটট্রিক করে ইতিহাসে হাসান মাহমুদ
- অর্থনীতিতে নোবেল পেলেন রবার্ট ই হল ও মাইকেল উডফোর্ড
- বন্ধুর চেয়ে শত্রুর নাম বেশি মনে থাকে কেন?
- দুর্গাপূজা: বাঙালি হিন্দুদের বড় ধর্মীয় উৎসবে পরিণত যেভাবে
- হঠাৎ চুল পড়া বাড়লে কি করবেন?
- মধ্যপ্রাচ্য সংঘাতে রেমিট্যান্স কমার শঙ্কা, নতুন শ্রমবাজারে নজর
- সমুদ্র তীরে দাঁড়িয়ে দৈত্যাকার দানব
- দীর্ঘ সময় ফোন ব্যবহারে চোখে জ্বালাপোড়া, সমাধান কী?
- একটি দৃশ্যের জন্য এখনো বারবার মহড়া দেন অমিতাভ
- সারাদেশে ২ দিন এলপিজি বিক্রি বন্ধ থাকবে
- স্ট্রোক, ডিমেনশিয়া ও বিষণ্নতা দূর করার ১৭ উপায়
- সেরা ঘুমের প্রতিযোগিতা, পুরস্কার ১৪ হাজার ডলার
- বাংলাদেশসহ কয়েক দেশের শিক্ষার্থী ভর্তিতে কঠোর যুক্তরাজ্য
- জনগণের অর্থের প্রতিটি পয়সা জাতীয় স্বার্থে ব্যয়ের নির্দেশ
- বাংলাদেশ থেকে জয় ছিনিয়ে ড্র আফগানিস্তানের
- নাফ নদীতে ইয়াবা পাচারের ‘ডুবন্ত সাবমেরিন’ উদ্ধার
- নিউটনের ঢের আগে মাধ্যাকর্ষণ শক্তির টের পান দা ভিঞ্চি!
- নোবেল পুরস্কারের ফেসবুক পেজে রবীন্দ্রনাথ ও রাসেলের ১১৪ বছরের চিঠি
- বিধবা কার্ড দিলে সবার আগে এমপির বউ নেবে: হাসনাত আবদুল্লাহ
















