ম্যাচ পরিত্যক্ত হলে চ্যাম্পিয়ন বাংলাদেশ
লাইফ টিভি 24
প্রকাশিত: ১৯:৫৮ ১৭ মে ২০১৯
ত্রিদেশীয় সিরিজের ফাইনালে লড়ছে বাংলাদেশ-ওয়েস্ট ইন্ডিজ। বৃষ্টির কারণে এখন খেলা বন্ধ আছে। ২০.১ ওভারে হানা দেয় বেরসিক বৃষ্টি। ম্যাচটি যদি আর মাঠে না গড়ায় তা হলে শিরোপা জিতবে বাংলাদেশ। ক্রিকেট আয়ারল্যান্ডের বরাত দিয়ে ইএসপিএন ক্রিকইনফো এ তথ্য জানিয়েছে।
ফাইনালের জন্য কোনো রিজার্ভ ডে নেই। তবে ম্যাচ ভেসে গেলে দুই দলের মধ্যে শিরোপা ভাগাভাগি করে দেয়া হবে না। বরং লিগ পয়েন্ট টেবিলে শীর্ষে থেকে ফাইনালে যাওয়ায় শিরোপা জিতবে বাংলাদেশ।
উল্টো পৃষ্ঠে শিরোপা হারার সম্ভাবনাও আছে প্রবল। আবহাওয়ার সবশেষ পরিস্থিতি অনুযায়ী, স্থানীয় সময় ৩টার দিকে বৃষ্টি থামতে পারে। ওই সময় নাগাদ বৃষ্টি থামলে ম্যাচ ২০ ওভারে নেমে আসতে পারে। সেক্ষেত্রে বাংলাদেশের লক্ষ্য হবে প্রায় ২০০।
শুক্রবার ডাবলিনের মালাহাইডে টসে জিতে আগে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নেন টাইগার দলপতি মাশরাফি বিন মুর্তজা। প্রথমে ব্যাট করতে নেমে উইন্ডিজকে দুরন্ত সূচনা এনে দিয়েছেন দুই ওপেনার সুনীল অ্যামব্রিস ও শাই হোপ। অবিচ্ছিন্ন জুটিতে ১৩১ রান তুলেছেন তারা।
ইতিমধ্যে ফিফটি তুলে নিয়েছেন দুজনই। শাই হোপ ৫৬ ও সুনীল অ্যামব্রিস ৫৯ রানে অপরাজিত আছেন।
স্বাভাবিকভাবেই উইকেটের খোঁজে আছে বাংলাদেশ। ধারে কাটছে না মাশরাফি, মোস্তাফিজ, সাইফ, মিরাজদের বল।
টুর্নামেন্টে এখন পর্যন্ত অপরাজিত বাংলাদেশ। তিন ম্যাচ জিতে ফাইনালে উঠেছে টাইগাররা। উইন্ডিজ বা আয়ারল্যান্ড কেউ হারাতে পারেনি। অন্যদিকে শুধু আইরিশদের হারিয়ে শিরোপা নির্ধারণী ম্যাচে পা রেখেছে ক্যারিবীয়রা। অর্থাৎ টাইটেলের যোগ্য দাবিদার তামিম-মাশরাফিরা।
কিন্তু শংকার বিষয় হচ্ছে, এখন পর্যন্ত ত্রিদেশীয় সিরিজ বা কোনো বহুজাতিক টুর্নামেন্ট জিততে পারেনি বাংলাদেশ। এ নিয়ে সাতটি ফাইনাল খেলছে লাল-সবুজ জার্সিধারীরা। ছয়টিতেই হেরেছে তারা।
সেই দুঃখ পোড়ায় সমর্থকদের। একটা ট্রফির মুখ দেখতে উন্মুখ দেশের কোটি ক্রিকেটপ্রেমী। অবশ্য তাদের মুখে হাসি ফোটাতে টস জিতে ফিল্ডিং নেন মাশরাফি। কারণ, ম্যাচে বৃষ্টির সম্ভাবনা ছিলই।
সাকিব আল হাসানকে ছাড়াই মহাগুরুত্বপূর্ণ ম্যাচটি খেলছে বাংলাদেশ। তার জায়গায় রাখা হয়েছে মোসাদ্দেক হোসেনকে। বাদ দেয়া হয়েছে লিটন দাসকে। এছাড়া আগের ম্যাচে বিশ্রামে থাক মোস্তাফিজুর রহমান, সৌম্য সরকার ও মোহাম্মদ মিঠুন ফিরেছেন।
বাংলাদেশ একাদশ: তামিম ইকবাল, সৌম্য সরকার, মুশফিকুর রহিম, মোহাম্মদ মিঠুন, মাহমুদউল্লাহ রিয়াদ, সাব্বির রহমান, মোসাদ্দেক হোসেন, মোহাম্মদ সাইফউদ্দিন, মেহেদি মিরাজ, মাশরাফি বিন মুর্তজা ও মোস্তাফিজুর রহমান।
ওয়েস্ট ইন্ডিজ একাদশ: শাই হোপ, সুনীল আমব্রিস, ড্যারেন ব্রাভো, রোস্টন চেজ, জোনাথন কার্টার, জেসন হোল্ডার, ফ্যাবিয়ান অ্যালেন, আসলি নার্স, কেমার রোচ, রেমন্ড রেইফার ও শ্যানন গ্যাব্রিয়েল।
- অন্তর্বর্তী সরকারের উপদেষ্টারা কে কোথায় ভোট দিচ্ছেন
- ‘এটা পাকিস্তানের নাটক ছিল’
- অসুস্থ পরীমণি, ফের পেছাল জেরা
- প্রধান উপদেষ্টাসহ ২৭ জনের সম্পদের বিবরণী প্রকাশ
- ভোটকেন্দ্রে মোবাইল ফোন নিতে পারবেন যারা
- যেসব কারণে বাতিল হতে পারে আপনার ভোট
- জাতীয় নির্বাচন ও গণভোট বৃহস্পতিবার, প্রস্তুতি সম্পন্ন
- নির্বাচনি মিছিলে অসুস্থ হয়ে ২ জনের মৃত্যু
- নির্বাচনের ইতিহাস: প্রাচীন থেকে আধুনিক
- ভোটকেন্দ্রের তথ্য জানতে ৪ পদ্ধতি চালু করল ইসি
- ভোটকেন্দ্রে মোবাইল ফোনে নিষেধাজ্ঞা
- বাংলাদেশকে ক্ষতিপূরণসহ ৩ শর্তে ভারতের বিপক্ষে খেলবে পাকিস্তান
- নির্বাচনে তিন সংগীতশিল্পীর যে প্রত্যাশা
- গোপালগঞ্জ–৩: কার হাতে যাচ্ছে হাসিনার আসন
- আমেরিকার ইতিহাসে আলোচিত ১১ নির্বাচন
- ‘আত্মঘাতী’ বইমেলায় অংশ নেবে না ৩২১ প্রকাশনা প্রতিষ্ঠান
- নির্বাচনে ছুটি ও রমজানে কর্মঘণ্টা নির্ধারণ করে প্রজ্ঞাপন
- ৫ খাবার নিয়ে প্রচলিত ভুল ধারণা
- ফোন রেকর্ড ফাঁস করলেন পরীমণি
- বুলবুলের আচমকা পাকিস্তান সফর নিয়ে মুখ খুললেন ফারুক
- NASA Opens Door to Personal Smartphones in Space
- Seed Paper: A Plantable Paper Turns Waste into Living Green
- বিহারি ক্যাম্পে মিললো একই পরিবারের চারজনের মরদেহ
- ববিতা, শফিক, আইয়ুব বাচ্চুসহ একুশে পদক পাচ্ছেন যারা
- রমজানে অফিস সময় নির্ধারণ
- বোতলজাত পানির চেয়ে কলের পানি নিরাপদ
- সন্তান জন্ম দিতে দেশ ছাড়ছেন বুবলী!
- চড়া দামে পিএসএলে দল পেলেন মোস্তাফিজ
- আশুলিয়ায় লাশ পোড়ানো: ছয়জনের মৃত্যুদণ্ড, সাতজনের যাবজ্জীবন
- নির্বাচনে ভারতসহ বিদেশি হস্তক্ষেপের অভিযোগ নাহিদের
- Seed Paper: A Plantable Paper Turns Waste into Living Green
- NASA Opens Door to Personal Smartphones in Space
- বিহারি ক্যাম্পে মিললো একই পরিবারের চারজনের মরদেহ
- এপস্টেইন নথিতে নাম নেই যে ৫ প্রভাবশালী রাষ্ট্রপ্রধানের
- রোজায় ৬৫০ টাকায় মিলবে গরুর মাংস, ৮ টাকায় ডিম
- বাচ্চাদেরও শেখান মানি ম্যানেজমেন্ট
- আ’লীগ সমর্থকদের পছন্দ বিএনপি, নতুনদের ঝোঁক জামায়াতে
- রমজানে অফিস সময় নির্ধারণ
- ঘুমের আগে দাঁত না মাজলে ক্ষতি হতে পারে হৃদ্যন্ত্রের
- নির্বাচনি মিছিলে অসুস্থ হয়ে ২ জনের মৃত্যু
- কাজ পাচ্ছেন না অঙ্কিতা
- নির্বাচনে ভারতসহ বিদেশি হস্তক্ষেপের অভিযোগ নাহিদের
- শেরপুর-৩ আসনের নির্বাচন স্থগিত
- বদলে যাচ্ছে র্যাবের নাম, পোশাকও পাল্টাবে
- সন্তান জন্ম দিতে দেশ ছাড়ছেন বুবলী!
- আশুলিয়ায় লাশ পোড়ানো: ছয়জনের মৃত্যুদণ্ড, সাতজনের যাবজ্জীবন
- রুনা লায়লার বিনিময়ে যা দিতে চেয়েছিল ভারত
- নাহিদের রিট খারিজ, ভোটে থাকবেন বিএনপির কাইয়ুম
- বোতলজাত পানির চেয়ে কলের পানি নিরাপদ
- ববিতা, শফিক, আইয়ুব বাচ্চুসহ একুশে পদক পাচ্ছেন যারা
















