রিয়াল-বার্সার জনপ্রিয়তায় ধস নামবে বাংলাদেশেও
লাইফ টিভি 24
প্রকাশিত: ২৩:৫০ ১২ আগস্ট ২০২১
লিওনেল মেসির সঙ্গে বার্সেলোনার চুক্তি হচ্ছে না, এই ঘোষণা আসার পর সামাজিক যোগাযোগমাধ্যমে বেশ কিছু ‘মিম’ ভাইরাল হয়। যার একটি ছিল, যাত্রীবোঝাই ট্রেনের ভিডিও। সেই ট্রেনের চলে যাওয়া দিয়ে বোঝানো হচ্ছিল, বার্সেলোনার অনেক সমর্থক এখন মেসির সঙ্গে প্যারিসের পথে পাড়ি জমাচ্ছেন!
নিছক মজা করার জন্য হলেও এর ভেতরেই লুকিয়ে আছে নির্মম সত্য। লা লিগা তার জনপ্রিয়তা হারাতে যাচ্ছে। হয়তো আগামী মৌসুমেই বড় ধরনের সংকটে পড়তে যাচ্ছে বিশ্ব ফুটবলের অন্যতম জনপ্রিয় এই লিগটি। জনপ্রিয়তা হারানোর সেই চিত্র বাংলাদেশেও ব্যতিক্রম হবে না।
২০০৯ সালে ক্রিস্টিয়ানো রোনালদো ম্যানচেস্টার ইউনাইটেড থেকে রিয়াল মাদ্রিদে আসার পরই আকর্ষণের কেন্দ্রে চলে আসে লা লিগা। দুই চিরপ্রতিদ্বন্দ্বী ক্লাবে সময়ের দুই সেরা খেলোয়াড়কে কেন্দ্র করে নতুন জাগরণ দেখা দেয় স্প্যানিশ ফুটবলে। এ সময় বাংলাদেশেও জনপ্রিয়তার কেন্দ্রে চলে আসে এই দুই ক্লাব। রোনালদো ও মেসির মাঠের লড়াইয়ের মতো মাঠের বাইরেও সমর্থকদের মাঝে শুরু হয় নতুন তর্কযুদ্ধ।
২০১৩ সালে নেইমার বার্সায় আসার পর এই লড়াইয়ে আসে নতুন মোড়। এই দুই তারকার কারণে ব্রাজিল-আর্জেন্টিনার ভক্তরাও একধরনের সমঝোতায় আসে। বার্সার জয় উপভোগ করছিল দুই পক্ষই। তবে মেসি-নেইমারের এই বন্ধুত্বেও ছিল চাপা দ্বৈরথ। মেসির ছায়ায় ঢাকা পড়ছেন নেইমার—এমন কথাও খুব চাউর হয়েছিল। এই ধারণা হয়তো মিথ্যাও ছিল না।
২০১৭ সালে দলবদলের রেকর্ডে ঝড় তুলে নেইমার পাড়ি জমান প্যারিস সেন্ট জার্মেইয়ে (পিএসজি)। লক্ষ্য একটাই, পিএসজির হয়ে চ্যাম্পিয়নস লিগ জিতে নিজেকে আরও ওপরে তোলা। কিন্তু ইউরোপিয়ান শ্রেষ্ঠত্বের মঞ্চে নেইমারের সেই লক্ষ্য এখনো পূরণ হয়নি। এরপর নেইমারের বার্সায় ফিরে আসার গুঞ্জনও তৈরি হয়। মেসি নিজেও চাইছিলেন নেইমারকে ফিরিয়ে আনতে। সেটি আর সম্ভব হয়নি। আর এখন তো উল্টো বার্সা ছেড়ে মেসি নিজেই নেইমারের দলে যোগ দিয়েছেন।
নেইমার চলে যাওয়ার পরের বছর রিয়াল ছেড়ে রোনালদোও চলে যান জুভেন্টাসে। রোনালদো লা লিগা ছাড়ার পরই মূলত বড় ধস নামে লা লিগার জনপ্রিয়তায়। ব্লেচার ফুটবলের একটি প্রতিবেদন বলছে, রোনালদোর শেষ মৌসুমে বার্নাব্যুতে গড়ে দর্শক উপস্থিতি ছিল ৬৫,৮২৪। রোনালদোকে ছাড়া প্রথম মৌসুমে সেটিই নেমে আসে ৬২,৫০০ জনে। মেসি বার্সেলোনা ছাড়ার পর একই পরিস্থিতি দেখা যেতে পারে ন্যু ক্যাম্পেও।
গত মৌসুমের ১৬ মে একই দিন ভিন্ন ম্যাচে মাঠে নেমেছিল আতলেতিকো মাদ্রিদ ও বার্সেলোনা। ম্যাচের ৮৪ মিনিটে বার্সা-সেল্টা ভিগো ম্যাচে ফেসবুকে ভিউয়ার বা দর্শকসংখ্যা ছিল প্রায় ২,৫৯,০০০। অথচ বার্সা তখন আর শিরোপার দৌড়ে পিছিয়ে ছিল। একই সময়ে আতলেতিকো-ওসাসুনা ম্যাচে দর্শক ছিল ২১,০০০। এমনকি রিয়ালের ম্যাচের দর্শক সংখ্যাও বার্সার চেয়ে বেশ পিছিয়ে ছিল। এর মূল কারণ ছিলেন মেসি। এই আর্জেন্টাইন তারকার উপস্থিতিই মূলত লা লিগায় দর্শক ধরে রেখেছিল।
মেসির বার্সা ছাড়ার পর বাংলাদেশে ক্লাবের সমর্থক সংখ্যা কেমন কমতে পারে জানতে চাইলে বার্সার বাংলাদেশি স্বীকৃত পেজ পেনিয়া বাংলা বার্সার সহসভাপতি কামরুল হাসান বলেন, ‘বার্সা সমর্থক হয়েও বলছি, মেসির বিদায়ের পর ক্লাবের সমর্থক সংখ্যা ২০ থেকে ৩০ শতাংশ পর্যন্ত কমে যেতে পারে।’ এমনকি লা লিগার এই দুরবস্থা কাটতেও কয়েক মৌসুম লেগে যেতে পারে বলে মন্তব্য করছেন তিনি। এ সময় মেসির ক্লাব ছাড়ার দায় কার জানতে চাইলে তিনি বলেন, ‘আমি লা লিগা ও বার্সা দুই পক্ষেরই দায় দেখছি। দুই পক্ষেরই ফিফটি-ফিফটি দায় আছে এখানে।’
হতাশার সুর শোনা গেল রিয়াল মাদ্রিদ স্বীকৃত ফ্যান ক্লাব পেনিয়া মাদ্রিদিস্তা বাংলাদেশের সাধারণ সম্পাদক সিফাত জসিমের কণ্ঠেও। তিনি বলেছেন, ‘মেসি চলে যাওয়ায় লা লিগা অনেক ক্ষতিগ্রস্ত হলো। পাশাপাশি রিয়াল-বার্সা দুই ক্লাবের সঙ্গেই এখন লা লিগার দ্বন্দ্ব চলছে, যা সামনের দিনগুলোতেও লা লিগার চলমান সংকটকে আরও বাড়াবে।’ এ সময় লা লিগার জনপ্রিয়তা কমে যাবে বলে মন্তব্য করেছেন তিনিও।
তবে লা লিগার নিম্নগামী সমর্থক সংখ্যা সুখবর হতে পারে লিগ ওয়ানের জন্যও। মেসি-নেইমার-এমবাপ্পেরা যেখানে একসঙ্গে মাঠ মাতাতে প্রস্তুত। কে জানে, আগামী মৌসুমে লা লিগার ঝরে পড়া সমর্থকেরা হয়তো গলা ফাটাবেন পিএসজির পক্ষে! যেখানে আরেকবার এক হতে পারেন ব্রাজিল-আর্জেন্টিনার সমর্থকেরাও!
- গলাব্যথা-সর্দি-কাশিতে আরাম দেবে ৩ ঘরোয়া পানীয়
- গোলাপি বাস নিয়ে ট্রল: সমালোচকদের কড়া জবাব সাদিয়া আয়মানের
- প্রিমিয়ার লিগের যে পাঁচ তারকার ওপর নজর থাকবে
- ২৬ আগস্ট ঈদে মিলাদুন্নবী, জাতীয় কর্মসূচি ঘোষণা
- জনগণের প্রত্যাশা পূরণে কাজ করবো: দুদক চেয়ারম্যান
- রাষ্ট্রপতি নির্বাচনে ব্যালট ‘ওপেন’, কে কাকে ভোট দেবেন দেখা যাবে
- সন্তান সম্পর্কে অন্যদের যেসব কথা বলতে দেবেন না
- ঢাকায় ২০০ ইভি বাস কিনছে সরকার, নারীদের জন্য ১০০টি
- ‘আমি বন্দী কারাগারে’ গানের শিল্পী মুজিব পরদেশী কারাগারে
- দিল্লির পর ঝাড়খণ্ডেও জেন জি আন্দোলন সফল
- নতুন নিয়মে প্রথম শাস্তি পেলেন নেইমার
- সাবেক সেনাপ্রধান আজিজকে ফিরিয়ে আনতে ইন্টারপোলে চিঠি
- স্পাইডারম্যানের আয় ছাড়ালো ২৪,৫০০ কোটি টাকা
- বাংলাদেশের কাছে হারের পর শাস্তির কবলে অস্ট্রেলিয়া
- বাংলাদেশে আশ্রিত ৩,৯০০০০ রোহিঙ্গা রাখাইনের বাসিন্দা: মিয়ানমার
- ৪ বিভাগে অতি ভারী বৃষ্টির শঙ্কা, পাহাড়ধসের সতর্কতা
- বৃষ্টির দিনে ইন্টারনেটের গতি কি আসলেই কমে?
- ভূমধ্যসাগরে নৌকায় ১০ দিন ভেসে থাকার পর ৯ বাংলাদেশির মৃত্যু
- বিদ্যুৎ সমস্যা সমাধানের পরিকল্পনা সংসদে উপস্থাপন: প্রধানমন্ত্রী
- সব উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ৯তলায় রূপান্তর হবে:স্বাস্থ্যমন্ত্রী
- গ্যাস্ট্রিকের ব্যথা কমানোর যত ঘরোয়া উপায়
- পান মশলার প্রচার করে বিপাকে শাহরুখ-অজয়-টাইগার
- অস্ট্রেলিয়ায় যেখানে পাকিস্তান-ভারতের চেয়ে এগিয়ে বাংলাদেশ
- শেখ হাসিনার প্রত্যর্পণের সিদ্ধান্ত নেবে ভারতের আদালত
- ডেস্কে টানা কাজ: কোমর-পিঠের ব্যথা এড়াবেন যেভাবে
- যেভাবে রিয়াজকে খুঁজে পেয়েছিলেন জসিম
- অস্ট্রেলিয়ায় করা সেঞ্চুরি কখনও ভুলবে না তানজিদ: পন্টিং-ওয়াহ
- ভারতে ‘দ্বিতীয় স্বাধীনতা আন্দোলনের’ ডাক ওয়াংচুকের
- আগামী সপ্তাহে ভারত সফরে যেতে পারেন প্রধানমন্ত্রী: এনডিটিভি
- সীতাকুণ্ডে জাহাজভাঙা কারখানায় বিষক্রিয়ায় নিহত ৮
- ডেস্কে টানা কাজ: কোমর-পিঠের ব্যথা এড়াবেন যেভাবে
- বিপ্লব, ইকবাল, রুহানীসহ ৬ পুলিশ কর্মকর্তা চাকরিচ্যুত
- সালমান শাহ হত্যা মামলায় ডনের জামিন নামঞ্জুর
- চীনের শক্তিশালী অর্থনীতির রূপকার ঝু রংজি আর নেই
- আগামী সপ্তাহে ভারত সফরে যেতে পারেন প্রধানমন্ত্রী: এনডিটিভি
- সন্তান সম্পর্কে অন্যদের যেসব কথা বলতে দেবেন না
- অবসরের ইঙ্গিত মেসির
- জামিন পেলেন তানজিন তিশা
- চুলে সাবান দেওয়া কী ঠিক?
- বিদ্যুৎ সমস্যা সমাধানের পরিকল্পনা সংসদে উপস্থাপন: প্রধানমন্ত্রী
- রাষ্ট্রপতি নির্বাচন: অলি আহমদের মনোনয়নপত্র জমা
- অস্ট্রেলিয়ায় যেখানে পাকিস্তান-ভারতের চেয়ে এগিয়ে বাংলাদেশ
- জুলাই জাদুঘরের নিদর্শন নষ্ট করলে ১০ বছর জেল
- রাষ্ট্রপতি পদে মির্জা ফখরুলকে বেছে নিলেন প্রধানমন্ত্রী
- দিল্লির পর ঝাড়খণ্ডেও জেন জি আন্দোলন সফল
- ভারতে ‘দ্বিতীয় স্বাধীনতা আন্দোলনের’ ডাক ওয়াংচুকের
- গ্যাস্ট্রিকের ব্যথা কমানোর যত ঘরোয়া উপায়
- বাংলাদেশে ১৮ রাষ্ট্রপতি কে, কত দিন দায়িত্বে ছিলেন?
- বৃষ্টির দিনে ইন্টারনেটের গতি কি আসলেই কমে?
- বাংলাদেশে আশ্রিত ৩,৯০০০০ রোহিঙ্গা রাখাইনের বাসিন্দা: মিয়ানমার
















