বঙ্গমাতা ফুটবলে শুভ সূচনা
লাল-সবুজের মেয়েদের দুর্দান্ত জয়
লাইফ টিভি 24
প্রকাশিত: ২৩:২৫ ২২ এপ্রিল ২০১৯
দুর্দান্ত জয়ে ফেভারিটের মতোই শুরু করলো বাংলাদেশ। বঙ্গমাতা অনূর্ধ্ব-১৯ আন্তর্জাতিক গোল্ড কাপ ফুটবল টুর্নামেন্টের উদ্বোধনী ম্যাচে সোমবার আরব আমিরাতকে ২-০ গোলে হারালো লাল-সবুজের মেয়েরা।
বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামে ম্যাচের শুরু থেকেই আক্রমণাত্মক খেলতে থাকে বাংলাদেশ। প্রথম দশ মিনিটেই একহালি গোলের সম্ভাবনা সৃষ্টি করে! যদিও অফসাইডে কাটা পড়ে গোলমুখ পর্যন্ত টেনে নেয়া যায়নি সুযোগগুলো।গোলের খাতা খুলতে বেশিক্ষণ অপেক্ষাও করতে হয়নি। ১১ মিনিটেই এগিয়ে যায় স্বাগতিকরা।
মাঝমাঠের খানিক সামনে থেকে বাড়িয়ে দেয়া বলে নিয়ন্ত্রণ নিয়ে দ্রুতগতিতে গোলমুখে ছোটেন ইসরাত জাহান স্বপ্না। শেষে অতিথি গোলরক্ষককে ফাঁকি দিয়ে জাল খুঁজে নিতে ভুল করেননি।কেবল বাংলাদেশেরই নয়, এই গোলে বঙ্গমাতা গোল্ড কাপের ইতিহাসেরই প্রথম গোলদাতা বনে যান স্বপ্না।
ম্যাচের ১৭ মিনিটে আরেকটি সুযোগ পায় বাংলাদেশ। এ দফায় অবশ্য গোলরক্ষককে একা পেয়েও স্বপ্না লক্ষ্যে রাখতে পারেননি শট। গোলরক্ষক বরাবর শট নিয়ে বসেন।
বাংলাদেশ ব্যবধান দ্বিগুণ করে ৩০ মিনিটে। কর্নার থেকে আসা বলে দারুণভাবে ফ্লিক করে জাল খুঁজে নেন কৃষ্ণা সরকার।
ম্যাচের ৩৩ মিনিটে স্বপ্নাকে নিজেদের বক্সে ফেলে দিয়েও বেঁচে যায় আমিরাত, রেফারি পেনাল্টির বাঁশি বাজাননি। ৩৮ মিনিটে অতিথি ডিফেন্ডার কৃষ্ণাকে ছোট বক্সে পেছন থেকে ধাক্কা দিলে আবারও দৃষ্টি সরিয়ে রাখেন রেফারি!
দুই মিনিট পর কৃষ্ণার দর্শনীয় ক্রসে পা ছোঁয়ালেও লক্ষ্যে রাখতে পারেননি মোসুমি। পরে সময়টুকুও আক্রমণ জারি রাখে স্বাগতিকরা।
বাংলাদেশের ক্রমাগত আক্রমণের চাপে প্রথমার্ধে বলতে গেলে আমিরাতের অর্ধেই সিংহভাগ সময় খেলা হয়েছে। আরেকটু এগিয়ে বললে আমিরাতের গোলমুখের আশেপাশেই ছিল বলের ঘোরাফেরা!
মধ্যবিরতির পরও আক্রমণের ধার ধরে রাখে বাংলাদেশ। মারিয়া-সানজিদাদের খেলায় কিছুটা ক্লান্তির ছাপও চোখে পড়ে। তবুও ৭০ শতাংশের বেশি বলের দখল রেখে এগিয়ে যায় লাল-সবুজরা।
আমিরাতের একটির বিপরীতে ২০টিরও বেশি শট অতিথিদের গোলমুখে নেয় স্বাগতিকরা। সহজ কিছু সুযোগ নষ্ট করে শুধু ব্যবধানই আর বাড়াতে পারেনি গোলাম রব্বানি ছোটনের শিষ্যরা।
ছয় দল দুই গ্রুপে বিভক্ত হয়ে খেলছে টুর্নামেন্ট।বাংলাদেশ আছে ‘বি’ গ্রুপে। আরব আমিরাত ছাড়াও স্বাগতিকদের সঙ্গী কিরগিজস্থান। ‘এ’ গ্রুপে একে অপরের বিপক্ষে খেলবে তাজিকিস্তান, লাওস ও মঙ্গোলিয়া।
- গলাব্যথা-সর্দি-কাশিতে আরাম দেবে ৩ ঘরোয়া পানীয়
- গোলাপি বাস নিয়ে ট্রল: সমালোচকদের কড়া জবাব সাদিয়া আয়মানের
- প্রিমিয়ার লিগের যে পাঁচ তারকার ওপর নজর থাকবে
- ২৬ আগস্ট ঈদে মিলাদুন্নবী, জাতীয় কর্মসূচি ঘোষণা
- জনগণের প্রত্যাশা পূরণে কাজ করবো: দুদক চেয়ারম্যান
- রাষ্ট্রপতি নির্বাচনে ব্যালট ‘ওপেন’, কে কাকে ভোট দেবেন দেখা যাবে
- সন্তান সম্পর্কে অন্যদের যেসব কথা বলতে দেবেন না
- ঢাকায় ২০০ ইভি বাস কিনছে সরকার, নারীদের জন্য ১০০টি
- ‘আমি বন্দী কারাগারে’ গানের শিল্পী মুজিব পরদেশী কারাগারে
- দিল্লির পর ঝাড়খণ্ডেও জেন জি আন্দোলন সফল
- নতুন নিয়মে প্রথম শাস্তি পেলেন নেইমার
- সাবেক সেনাপ্রধান আজিজকে ফিরিয়ে আনতে ইন্টারপোলে চিঠি
- স্পাইডারম্যানের আয় ছাড়ালো ২৪,৫০০ কোটি টাকা
- বাংলাদেশের কাছে হারের পর শাস্তির কবলে অস্ট্রেলিয়া
- বাংলাদেশে আশ্রিত ৩,৯০০০০ রোহিঙ্গা রাখাইনের বাসিন্দা: মিয়ানমার
- ৪ বিভাগে অতি ভারী বৃষ্টির শঙ্কা, পাহাড়ধসের সতর্কতা
- বৃষ্টির দিনে ইন্টারনেটের গতি কি আসলেই কমে?
- ভূমধ্যসাগরে নৌকায় ১০ দিন ভেসে থাকার পর ৯ বাংলাদেশির মৃত্যু
- বিদ্যুৎ সমস্যা সমাধানের পরিকল্পনা সংসদে উপস্থাপন: প্রধানমন্ত্রী
- সব উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ৯তলায় রূপান্তর হবে:স্বাস্থ্যমন্ত্রী
- গ্যাস্ট্রিকের ব্যথা কমানোর যত ঘরোয়া উপায়
- পান মশলার প্রচার করে বিপাকে শাহরুখ-অজয়-টাইগার
- অস্ট্রেলিয়ায় যেখানে পাকিস্তান-ভারতের চেয়ে এগিয়ে বাংলাদেশ
- শেখ হাসিনার প্রত্যর্পণের সিদ্ধান্ত নেবে ভারতের আদালত
- ডেস্কে টানা কাজ: কোমর-পিঠের ব্যথা এড়াবেন যেভাবে
- যেভাবে রিয়াজকে খুঁজে পেয়েছিলেন জসিম
- অস্ট্রেলিয়ায় করা সেঞ্চুরি কখনও ভুলবে না তানজিদ: পন্টিং-ওয়াহ
- ভারতে ‘দ্বিতীয় স্বাধীনতা আন্দোলনের’ ডাক ওয়াংচুকের
- আগামী সপ্তাহে ভারত সফরে যেতে পারেন প্রধানমন্ত্রী: এনডিটিভি
- সীতাকুণ্ডে জাহাজভাঙা কারখানায় বিষক্রিয়ায় নিহত ৮
- ডেস্কে টানা কাজ: কোমর-পিঠের ব্যথা এড়াবেন যেভাবে
- বিপ্লব, ইকবাল, রুহানীসহ ৬ পুলিশ কর্মকর্তা চাকরিচ্যুত
- সালমান শাহ হত্যা মামলায় ডনের জামিন নামঞ্জুর
- চীনের শক্তিশালী অর্থনীতির রূপকার ঝু রংজি আর নেই
- আগামী সপ্তাহে ভারত সফরে যেতে পারেন প্রধানমন্ত্রী: এনডিটিভি
- সন্তান সম্পর্কে অন্যদের যেসব কথা বলতে দেবেন না
- অবসরের ইঙ্গিত মেসির
- জামিন পেলেন তানজিন তিশা
- চুলে সাবান দেওয়া কী ঠিক?
- বিদ্যুৎ সমস্যা সমাধানের পরিকল্পনা সংসদে উপস্থাপন: প্রধানমন্ত্রী
- রাষ্ট্রপতি নির্বাচন: অলি আহমদের মনোনয়নপত্র জমা
- অস্ট্রেলিয়ায় যেখানে পাকিস্তান-ভারতের চেয়ে এগিয়ে বাংলাদেশ
- জুলাই জাদুঘরের নিদর্শন নষ্ট করলে ১০ বছর জেল
- রাষ্ট্রপতি পদে মির্জা ফখরুলকে বেছে নিলেন প্রধানমন্ত্রী
- দিল্লির পর ঝাড়খণ্ডেও জেন জি আন্দোলন সফল
- ভারতে ‘দ্বিতীয় স্বাধীনতা আন্দোলনের’ ডাক ওয়াংচুকের
- গ্যাস্ট্রিকের ব্যথা কমানোর যত ঘরোয়া উপায়
- বাংলাদেশে ১৮ রাষ্ট্রপতি কে, কত দিন দায়িত্বে ছিলেন?
- বৃষ্টির দিনে ইন্টারনেটের গতি কি আসলেই কমে?
- বাংলাদেশে আশ্রিত ৩,৯০০০০ রোহিঙ্গা রাখাইনের বাসিন্দা: মিয়ানমার
















