লিটন–সাকিবের কাছে উড়ে গেল জিম্বাবুয়ে
লাইফ টিভি 24
প্রকাশিত: ২৩:১৭ ১৬ জুলাই ২০২১
হারারেতে সিরিজের প্রথম ওয়ানডেতে জিম্বাবুয়ের বিপক্ষে বড় জয় পেয়েছে বাংলাদেশ। লিটন দাসের সেঞ্চুরি আর সাকিব আল হাসানের দুর্দান্ত বোলিংয়ে জিম্বাবুয়েকে ১৫৫ রানের বড় ব্যবধানে হারিয়েছে তামিম ইকবালের দল। এই ম্যাচে মাশরাফি বিন মর্তুজাকে টপকে ওয়ানডেতে বাংলাদেশের হয়ে সর্বোচ্চ উইকেট শিকারের নতুন রেকর্ড গড়েন সাকিব আল হাসান
হারারে স্পোর্টস ক্লাব মাঠে আগে ব্যাটিং করে ৯ উইকেটে ২৭৬ রান করে বাংলাদেশ। জবাবে ব্যাটিং করতে নেমে ২৮.৫ ওভারে ১২১ রানে অলআউট হয় জিম্বাবুয়ে। বাংলাদেশের সাকিব নিয়েছেন ৫ উইকেট। তাসকিন, সাইফউদ্দিন ও শরিফুল নিয়েছেন ১টি করে উইকেট।
২৭৭ রানের লক্ষ্যে ব্যাটিং করতে নেমে জিম্ববুয়ের শুরুটা মোটেও ভালো হয়নি। মারুমানিকে (০) বোল্ড করে প্রথম সাফল্য এনে দেন মোহাম্মদ সাইফউদ্দিন। আরেক ওপনোর মাধিভেরেকে (৯) বোল্ড করে ফেরান তাসকিন আহমেদ। ডিওন মায়ার্সকে ব্যক্তিগত ১৮ রানে শরিফুল ইসলামের বলে মোসাদ্দক হোসেন তালুবন্দি হন।
জিম্বাবুয়ের অধিনায়ক ব্রেন্ডন টেলরকে বিপজ্জনক হওয়া আগেই সাজঘরে পাঠান সাকিব আল হাসান। ২৪ রান করা টেলর ফেরেন তাসকিনকে ক্যাচ দিয়ে। এই উইকেট দিয়েই ওয়ানডেতে বাংলাদেশের সর্বোচ্চ উইকেট শিকারের তালিকায় শীর্ষে উঠেন সাকিব। ৭৪ রানে চার উইকেট হারিয়ে চাপে পড়ে জিম্বাবুয়ে।
সাকিব ঘূর্নিতে এই চাপ আর কাটিয়ে উঠতে পারেনি স্বাগতিক দল। রায়ান বার্ল, মুজারাবানির উইকেট তুলে নিয়ে ম্যাচ থেকেই ছিটকে যায় জিম্বাবুয়ে। ৫৪ রান করে প্রতিরোধ গড়া চাকাবভার উইকেট সাকিব তুলে নিলে পরাজয় অনেকটাই নিশ্চিত হয় জিম্বাবুয়ের। এরপর শেষ ব্যাটসম্যান এনগারাভাকে ফিরিয়ে সাকিব ওয়ানডেতে চতুর্থবারের মতো পাঁচ উইকেট তুলে নেন। জিম্বাবুয়ে অলআউট ১২১ রানে।
এর আগে হারারে টেস্টের মতো আজও সেই ব্যাটিং বিপর্যয়ে পড়েছে বাংলাদেশ। ৭৪ রানে ৪ উইকেট হারিয়ে বাংলাদেশ যখন তীব্র চাপে, তখনই দলকে উদ্ধার করতে এগিয়ে এসেছেন লিটন আর মাহমুদউল্লাহ। টেস্টের মতো ওয়ানডেতেও দলে বিপদের সময় এই দুজনের ব্যাটে উদ্ধার হয় বাংলাদেশ। ওয়ানডেতে নিজের চতুর্থ ফিফটি তুলে নেন লিটন। পঞ্চম উইকেট জুটিতে দুজন যোগ করেন ৯৩ রান। মাহমুদউল্লাহ রিয়াদ ৩৩ রান করে জঙ্গুয়ের বলে আউট হলে ভাঙে এ জুটি।
তবে এক প্রান্তে আগলে রেখে এগিয়ে যান লিটন। নিজের চতুর্থ ওয়ানডে ফিটটিকে চতুর্থ ওয়ানডে সেঞ্চুরিতে পরিণত করতে লিটন খেলেছেন ১১০ বলে। ব্যাটিং বিপর্যয় সামলাতে শুরুতে ধীরলয়েই এগিয়েছেন লিটন। প্রথম বাউন্ডারি পেতে লেগেছে ৩৭ বল। স্ট্রোক প্লে খেলে অভ্যস্ত লিটনের স্ট্রাইকরেট এ সময় ৫০–এর নিচে নেমে আসে। বাউন্ডারির চেয়ে লিটন চেয়েছেন প্রান্ত বদল করেই রানের চাকা সচল রাখতে। ৪৭ রানই তাঁর এসেছে সিঙ্গেলে।
তবে থিতু হয়ে যাওয়ার পর স্ট্রাইকরেট বাড়তে শুরু করে লিটনের। পুরো ইনিংসে ৮টা বাউন্ডারি মারা লিটনের স্ট্রাইকরেট শেষ পর্যন্ত ৯০–এর কাছাকাছি। লিটনের ১০২ রানের ঝকঝকে ইনিংসটা শেষ হয়েছে এনগারাভার শর্ট বলটা ব্যাকওয়ার্ড স্কয়ার লেগে পুল করতে গিয়ে বদলি ফিল্ডার ওয়েলিংটন মাসাকাদজার হাতে ক্যাচ হয়ে।
লিটনের দুর্দান্ত ইনিংসের আগে ব্যাটিং বিপর্যয়ে পড়ে চাপে ছিল বাংলাদেশ। ৭৪ রানের মধ্যে বাংলাদেশ হারিয়েছে তামিম (০), সাকিব (১৯), মিঠুন (১৯) ও মোসাদ্দেককে (৫)। এরপর পঞ্চম উইকেটে মাহমুদউল্লাহকে সঙ্গে নিয়ে লিটনের ৯৩ রানের জুটি বাংলাদেশকে চাপমুক্ত করে। মাহমুদউল্লাহ ৩৩ রান করে আউট হন।
আফিফ হোসেন আর মেহেদী হাসান মিরাজ সপ্তম উইকেট জুটিতে আরও ৫৮ রান যোগ করেন। আফিফ ৩৫ বলে ৪৫ ও মিরাজ ২৬ রান করে আউট হন। এতেই ৯ উইকেটে ২৭৬ রানের সংগ্রহ পায় বাংলাদেশ। দুর্দান্ত সেঞ্চুরিতে ম্যাচসেরা হয়েছেন লিটন।
- ভেনেজুয়েলায় জোড়া ভূমিকম্পে নিহত ৩২, আহত ৭০০
- বাংলাদেশিদের জন্য ভারতীয় টুরিস্ট ভিসা চালুর ঘোষণা
- হামে মৃত্যুর দায় কার?
- হ্যান্ডমেড এমব্রয়ডারি ও মেশিনে কাজ করা কাপড় চেনার উপায়
- বিজয়কে প্রকাশ্যে শুভেচ্ছা না জানানো নিয়ে মুখ খুললেন রজনীকান্ত
- ভিনি’র জাদুতে নকআউট পর্বে ব্রাজিল
- ৪ মোবাইল অপারেটরের কাছে পাওনা ১৩,১৪৪ কোটি টাকা
- চ্যালেঞ্জ দিলেন ববি
- ১৭ থেকে ৩৯: কোন বয়সে কত গোল করেছেন মেসি
- রাইস না প্রেশার কুকার, রান্নার জন্য কোনটি ভালো?
- করের আওতায় আসছে মুদি দোকান-বিউটি পার্লারসহ ১৬ খাত
- একযোগে ৭ ডেপুটি ও ১১ সহকারী অ্যাটর্নি জেনারেলের পদত্যাগ
- শসা তেতো কি না বুঝবেন কীভাবে?
- হরমুজ প্রণালী পরিচালনা করবে ইরান
- অবশেষে হরমুজ প্রণালি পার হলো ‘বাংলার জয়যাত্রা’
- সালমান শাহ’র লাশ উত্তোলনের আদেশ বাতিল
- মেসিকে বাড়তি সুবিধা ফিফার, বিশ্বরেকর্ড গড়া গোল নিয়ে বিতর্ক
- অনিবন্ধিত অনলাইন পোর্টাল বন্ধে হাইকোর্টে রিট
- ব্রিটিশ প্রধানমন্ত্রী কিয়ার স্টারমারের পদত্যাগের ঘোষণা
- নতুন ভূমিকায় মৌ
- গরমে গ্যাস, অম্বল ও বদহজমের সমস্যা বাড়ে কেন?
- বাংলাদেশিদের জন্য মালয়েশিয়ার শ্রমবাজার খুলে দেওয়ার আহ্বান
- ৯২ বছরের বিশ্বকাপ ইতিহাসে প্রথম জয় পেল মিশর
- FIFA World Cup Glory: A Century of Champions
- The Epic Voyage That Started the World Cup
- Unforgettable Oddities from FIFA World Cup History
- Trionda: A Football That Brings Three Countries Together
- আজিজুল হাকিমের ‘বাবার ডায়েরি’
- টানা ৪ দিনের ছুটির সুযোগ চাকরিজীবীদের
- ১১ বলে ফিফটি করে বিশ্বরেকর্ড সূর্যবংশীর
- বাংলায় তামাক এলো কোথা থেকে?
- ভ্যাটসহ স্বর্ণালঙ্কারের নতুন দর নির্ধারণ
- FIFA World Cup Glory: A Century of Champions
- ফেসবুক, হোয়াটসঅ্যাপ ও ইনস্টাগ্রাম ব্যবহারে গুণতে হবে টাকা
- কোথায় হারিয়ে গেলেন সাহারা?
- Trionda: A Football That Brings Three Countries Together
- The Epic Voyage That Started the World Cup
- ৪ মোবাইল অপারেটরের কাছে পাওনা ১৩,১৪৪ কোটি টাকা
- ৯২ বছরের বিশ্বকাপ ইতিহাসে প্রথম জয় পেল মিশর
- আইসিইউতে মুস্তাফা মনোয়ার
- আজিজুল হাকিমের ‘বাবার ডায়েরি’
- বাজেটে পানি নিরাপত্তাকে সর্বোচ্চ অগ্রাধিকার, বড় বিনিয়োগ
- ৩ জনকে অক্ষর শিখালে পুরস্কার পাবে শিক্ষার্থীরা
- মেসিকে ছাড়িয়ে গ্যারির পাশে হ্যারি
- Unforgettable Oddities from FIFA World Cup History
- সবার আগে দ্বিতীয় রাউন্ডে মেক্সিকো
- অনিবন্ধিত অনলাইন পোর্টাল বন্ধে হাইকোর্টে রিট
- ফুড পয়জনিং কতটা ভয়ঙ্কর?
- ৬ মাসের মধ্যে ৫ বিভাগে চালু হচ্ছে বিশেষায়িত শিশু হাসপাতাল
- ডিম টাটকা না পুরোনো, কেনার সময় বুঝবেন কীভাবে?
















