শ্রীলংকার পরিবর্তে আরব আমিরাতে এশিয়া কাপ
লাইফ টিভি 24
প্রকাশিত: ১৫:১২ ২৮ জুলাই ২০২২
গুঞ্জন ছিলো সরে যাওয়ার, শেষ পর্যন্ত আনুষ্ঠানিকভাবে ঘোষণানা এলো। শ্রীলংকার পরিবর্তে এশিয়া কাপের ১৫তম আসর অনুষ্ঠিত হবে সংযুক্ত আরব আমিরাতের মাটিতে। তবে আয়োজক হিসেবে থাকবে শ্রীলংকাই।
গতরাতে এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ খবর নিশ্চিত করে এশিয়ান ক্রিকেট কাউন্সিল (এসিসি)।
তারা জানায়, ‘শ্রীলংকার পরিস্থিতি বিবেচনা করে আলোচনা সাপেক্ষে এবং সর্বসম্মতিক্রমে প্রতিযোগিতাটি লংকা থেকে আমিরাতে স্থানান্তর করা হল।’
তারা আরও জানায়, আগামী ২৭ অগাস্ট-১১ সেপ্টেম্বর পর্যন্ত সংযুক্ত আরব আমিরাতে বসবে ১৫তম এশিয়া কাপ। আসন্ন আসরটি টি-টোয়েন্টি ফরম্যাটেই হবে।
বিবৃতিতে এসিসির সভাপতি জয় শাহ বলেন, ‘শ্রীলংকায় এশিয়া কাপ আয়োজনের জন্য সকল চেষ্টাই করা হয়েছিলো এবং অনেক আলোচনার পর সংযুক্ত আরব আমিরাতে স্থানান্তর করার সিদ্ধান্ত নেয়া হয়েছে। আমিরাতে খেলা হলেও এশিয়া কাপের আয়োজক থাকবে শ্রীলংকাই।’
এ বিষয়ে শ্রীলংকা ক্রিকেটের প্রেসিডেন্ট শাম্মি সিলভা বলেন, ‘আমরা আসলেই চাচ্ছিলাম আমাদের প্রতিবেশি দেশগুলোকে নিয়ে দেশের মাটিতেই এশিয়া কাপ আয়োজন করতে। তবে বর্তমান পরিস্থিতিতে এসিসি শ্রীলংকা থেকে আরব আমিরাতে এশিয়া কাপ স্থানান্তরের যে সিদ্ধান্ত নিয়েছে সেটির প্রতি আমাদের পূর্ণ সমর্থন আছে এবং আমরা এসিসির পাশে আছি। এশিয়া কাপকে সফল করতে এসিসিকে আমরা সব ধরনের সহযোগিতা করবো।’
মূলত দেশের বর্তমান রাজনৈতিক ও অর্থনৈতিক পরিস্থিতি চরমভাবে খারাপ হয়ে পড়ায় এশিয়া কাপ আয়োজন করা থেকে সড়ে আসে শ্রীলংকা।
এর আগে সর্বশেষ ২০১৮ সালে এশিয়া কাপ আয়োজন করেছিল আরব আমিরাত। ওয়ানডে ফরম্যাটের ঐ আসরে চ্যাম্পিয়ন হয়েছিল ভারত। তবে অক্টোবরে অস্ট্রেলিয়া মাটিতে টি-টোয়েন্টি বিশ্বকাপ থাকায় আগামী আসরটি টি-টোয়েন্টি ফরম্যাটে আয়োজনের সিদ্ধান্ত নেয় এসিসি।
এশিয়া কাপে খেলবে ছয়টি দল। মূল পর্বে খেলবে শ্রীলংকা, ভারত, পাকিস্তান, আফগানিস্তান ও বাংলাদেশ। বাছাই পর্ব থেকে ১টি দল মূল পর্বে জায়গা করে নিবে। বাছাই পর্ব থেকে হংকং, সিঙ্গাপুর, কুয়েত ও আমিরাতের মধ্যে সেরা দলটি মূল পর্বে খেলবে। বাছাই পর্ব নিয়ে বিস্তারিত কিছু বলেনি এসিসি।
- প্রিমিয়ার লিগের যে পাঁচ তারকার ওপর নজর থাকবে
- ২৬ আগস্ট ঈদে মিলাদুন্নবী, জাতীয় কর্মসূচি ঘোষণা
- জনগণের প্রত্যাশা পূরণে কাজ করবো: দুদক চেয়ারম্যান
- রাষ্ট্রপতি নির্বাচনে ব্যালট ‘ওপেন’, কে কাকে ভোট দেবেন দেখা যাবে
- সন্তান সম্পর্কে অন্যদের যেসব কথা বলতে দেবেন না
- ঢাকায় ২০০ ইভি বাস কিনছে সরকার, নারীদের জন্য ১০০টি
- ‘আমি বন্দী কারাগারে’ গানের শিল্পী মুজিব পরদেশী কারাগারে
- দিল্লির পর ঝাড়খণ্ডেও জেন জি আন্দোলন সফল
- নতুন নিয়মে প্রথম শাস্তি পেলেন নেইমার
- সাবেক সেনাপ্রধান আজিজকে ফিরিয়ে আনতে ইন্টারপোলে চিঠি
- স্পাইডারম্যানের আয় ছাড়ালো ২৪,৫০০ কোটি টাকা
- বাংলাদেশের কাছে হারের পর শাস্তির কবলে অস্ট্রেলিয়া
- বাংলাদেশে আশ্রিত ৩,৯০০০০ রোহিঙ্গা রাখাইনের বাসিন্দা: মিয়ানমার
- ৪ বিভাগে অতি ভারী বৃষ্টির শঙ্কা, পাহাড়ধসের সতর্কতা
- বৃষ্টির দিনে ইন্টারনেটের গতি কি আসলেই কমে?
- ভূমধ্যসাগরে নৌকায় ১০ দিন ভেসে থাকার পর ৯ বাংলাদেশির মৃত্যু
- বিদ্যুৎ সমস্যা সমাধানের পরিকল্পনা সংসদে উপস্থাপন: প্রধানমন্ত্রী
- সব উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ৯তলায় রূপান্তর হবে:স্বাস্থ্যমন্ত্রী
- গ্যাস্ট্রিকের ব্যথা কমানোর যত ঘরোয়া উপায়
- পান মশলার প্রচার করে বিপাকে শাহরুখ-অজয়-টাইগার
- অস্ট্রেলিয়ায় যেখানে পাকিস্তান-ভারতের চেয়ে এগিয়ে বাংলাদেশ
- শেখ হাসিনার প্রত্যর্পণের সিদ্ধান্ত নেবে ভারতের আদালত
- ডেস্কে টানা কাজ: কোমর-পিঠের ব্যথা এড়াবেন যেভাবে
- যেভাবে রিয়াজকে খুঁজে পেয়েছিলেন জসিম
- অস্ট্রেলিয়ায় করা সেঞ্চুরি কখনও ভুলবে না তানজিদ: পন্টিং-ওয়াহ
- ভারতে ‘দ্বিতীয় স্বাধীনতা আন্দোলনের’ ডাক ওয়াংচুকের
- আগামী সপ্তাহে ভারত সফরে যেতে পারেন প্রধানমন্ত্রী: এনডিটিভি
- সীতাকুণ্ডে জাহাজভাঙা কারখানায় বিষক্রিয়ায় নিহত ৮
- জুলাই জাদুঘরের নিদর্শন নষ্ট করলে ১০ বছর জেল
- অবসরের ইঙ্গিত মেসির
- ডেস্কে টানা কাজ: কোমর-পিঠের ব্যথা এড়াবেন যেভাবে
- বিপ্লব, ইকবাল, রুহানীসহ ৬ পুলিশ কর্মকর্তা চাকরিচ্যুত
- সালমান শাহ হত্যা মামলায় ডনের জামিন নামঞ্জুর
- চীনের শক্তিশালী অর্থনীতির রূপকার ঝু রংজি আর নেই
- আগামী সপ্তাহে ভারত সফরে যেতে পারেন প্রধানমন্ত্রী: এনডিটিভি
- অবসরের ইঙ্গিত মেসির
- জামিন পেলেন তানজিন তিশা
- সন্তান সম্পর্কে অন্যদের যেসব কথা বলতে দেবেন না
- চুলে সাবান দেওয়া কী ঠিক?
- বিদ্যুৎ সমস্যা সমাধানের পরিকল্পনা সংসদে উপস্থাপন: প্রধানমন্ত্রী
- রাষ্ট্রপতি নির্বাচন: অলি আহমদের মনোনয়নপত্র জমা
- অস্ট্রেলিয়ায় যেখানে পাকিস্তান-ভারতের চেয়ে এগিয়ে বাংলাদেশ
- জুলাই জাদুঘরের নিদর্শন নষ্ট করলে ১০ বছর জেল
- রাষ্ট্রপতি পদে মির্জা ফখরুলকে বেছে নিলেন প্রধানমন্ত্রী
- দিল্লির পর ঝাড়খণ্ডেও জেন জি আন্দোলন সফল
- ভারতে ‘দ্বিতীয় স্বাধীনতা আন্দোলনের’ ডাক ওয়াংচুকের
- বাংলাদেশে ১৮ রাষ্ট্রপতি কে, কত দিন দায়িত্বে ছিলেন?
- গ্যাস্ট্রিকের ব্যথা কমানোর যত ঘরোয়া উপায়
- বৃষ্টির দিনে ইন্টারনেটের গতি কি আসলেই কমে?
- বাংলাদেশে আশ্রিত ৩,৯০০০০ রোহিঙ্গা রাখাইনের বাসিন্দা: মিয়ানমার
















