শ্রীলঙ্কা সিরিজের দল ঘোষণার দিনই ইনজুরিতে মুশফিক-মেহেদী
লাইফ টিভি 24
প্রকাশিত: ০১:০০ ২৫ এপ্রিল ২০২২
দল ঘোষণার দিনেই বড় দুঃসংবাদ হয়ে এসেছে টেস্ট দলের দুই ক্রিকেটার মুশফিকুর রহিম ও মেহেদী হাসানের ইনজুরি। প্রিমিয়ার লিগে শেখ জামালের হয়ে বিকেএসপিতে ফিল্ডিং করার সময় মুশফিক পায়ে ও মেহেদী হাতে আঘাত পেয়েছেন। মেহেদীর হাতের আঙুল ফেটে গেলেও দশদিনের মধ্যে মাঠে ফিরতে পারবেন বলে আশাবাদী নির্বাচকরা।
বিকেএসপির ৪ নম্বর মাঠ, বৈশাখের মধ্য দুপুর। সাভারের তাপমাত্রা তখন ৩৫ ডিগ্রী সেলসিয়াসের বেশি। কিন্তু অনুভব হচ্ছিল ৪৪ ডিগ্রীর মতো। প্রচণ্ড গরমে হাঁসফাঁস করছিলেন ক্রিকেটাররা। এমন সময় মনযোগ ধরে রাখা কঠিন। প্রাইম ব্যাংকের ইনিংসের ১৩তম ওভারে বাউন্ডারি লাইনে ফিল্ডিং করতে গিয়ে পায়ের গোড়ালির চোটে পড়েন শেখ জামাল ব্যাটার মুশফিকুর রহিম। অনেক্ষণ বাউন্ডারির বাইরে বসে থাকার পর মাঠ ছাড়েন তিনি।
কিছুক্ষণ পর আরেক বিপত্তি। ১৮তম ওভারে তামিম ইকবালের ক্যাচ নিতে গিয়ে ডানহাতের আঙুলে ব্যাথা পান মেহেদী মিরাজ। তীব্র ব্যাথায় কাতরাতে কাতরাতে মাঠ ছাড়েন তিনি। পরে এক্সরে করতে তাকে নিয়ে যাওয়া হয় হাসপাতালে। প্রাথমিকভাবে দু’জনের ইনজুরি গুরুতর মনে হলেও ম্যাচ শেষে শোনা গেছে আশার কথা। এক্সরে রিপোর্টে চিড় ধরা পড়েনি মিরাজের আপাতত থাকবেন বিশ্রামে। মুশফিককে রাখা হয়েছে ২৪ ঘণ্টার পর্যবেক্ষণে।
নির্বাচক মিনহাজুল আবেদিন নান্নু বলেন, মিরাজ যে আঙুলে ব্যাথা পেয়েছে আশা করছি এটা ৭-১০ দিনের মধ্যে রিকভারি হয়ে যাবে। অপরদিকে ২৪ ঘণ্টা পার না হলে মুশফিকের ইনজুরি নিয়ে কিছুই বলা যাবে বলেও জানান নান্নু। বলেন, “মুশফিকের বিষয় নিয়ে ওই রকম কিছু পাইনি। তবে ২৪ ঘন্টা না গেলে ইনজুরি নিয়ে কিছু বলা যাবে না।”
দুর্ভাগা দু’জনই যুক্ত হয়েছে সুপার লিগে জামালের হয়ে। তীব্র গরমেই কি ইনজুরির মিছিল। মুশফিক-মিরাজের বক্তব্য জানা না গেলেও প্রতিপক্ষ ব্যাটার তামিম ইকবাল বলছেন এমন গরমে খেলা খুব কঠিন।
এদিকে ক্রিকেট বিশ্লেষক নাজমুল আবেদীন ফাহিম সামনে এনেছেন আরেক সমস্যা। দীর্ঘ যানজট ঠেলে ঢাকা থেকে সাভারে গিয়ে খেলায় ক্রিকেটারদের ওপর ব্যাপক প্রভাব পড়ছে বলে মনে করেন তিনি। ফাহিম বলেন, বিকেএসপিতে এতদূরে এসে খেলার যে প্রেসারটা এটা অনেক কষ্টসাধ্য। এটা বুঝা যাচ্ছে যে, শেষের দিকে এসে খেলোয়াড়রা খুবই ক্লান্ত। ঢাকায় মাঠ স্বল্পতা থাকলেও বিকল্প চিন্তার তাগিদ নাজমুল আবেদীনের।
- গর্বের সঙ্গে বলতে পারি, বিএনপি কর্মীরা চাঁদাবাজিতে জড়িত নয়
- সংসদ সদস্য কি প্রকাশ্যে আগ্নেয়াস্ত্র বহন করতে পারেন?
- বালিশের পাশে ফোন রেখে ঘুমান? জেনে নিন ঝুঁকিগুলো
- মুম্বাইয়ে টাইগার শ্রফের গাড়ি লক্ষ্য করে গুলি, আহত ২
- ২০ অক্টোবর রাজশাহী যাচ্ছেন প্রধানমন্ত্রী
- কবি নজরুলের যে কবিতায় কেঁপে উঠেছিল ব্রিটিশ সাম্রাজ্য
- পিস্তলকাণ্ডে সমালোচনার মুখে ইশরাক, নাকচ করলেন পদত্যাগের খবর
- কম্বোডিয়ায় ‘আটকা’ ১৮০০ বাংলাদেশি
- ভাত রান্নার আগে চাল ভালো করে ধুতে বলা হয় কেন?
- মোটরসাইকেলের সামনেও নম্বর প্লেট রাখা বাধ্যতামূলক
- বিএসএফের হাতে আটক দুই পুলিশ সদস্যকে ফেরত আনল বিজিবি
- এডিস মশা শনাক্ত করবে ‘স্মার্ট ফাঁদ’
- এনআইডিতে নাম, বয়স ও ঠিকানা সংশোধনে যেসব কাগজপত্র লাগবে
- ফ্যামিলি ও কৃষক কার্ডে কমবে দারিদ্র্য, ধারণা বিশ্বব্যাংক-আইএমএফের
- বয়স্করা যেসব খাবার এড়িয়ে চলবেন
- বৈশ্বিক ক্ষুধা সূচকে ভারত-পাকিস্তানের চেয়ে এগিয়ে বাংলাদেশ
- বাংলাদেশ-ওয়েস্ট ইন্ডিজ সিরিজের সূচি পরিবর্তন
- ঢাকার বায়ুদূষণ দেশের জন্য লজ্জার বিষয়: প্রধানমন্ত্রী
- ‘বাংলাদেশ পথ দেখিয়েছে’, নেহার ভিডিও নিয়ে বিস্ফোরক অভিযোগ বিজেপির
- প্রক্রিয়া শুরু
মালয়েশিয়ায় যেভাবে হবে বাংলাদেশি কর্মী নিয়োগ - দীর্ঘ সময় ফোন ব্যবহারে চোখে জ্বালাপোড়া, সমাধান কী?
- ওষুধ কারখানার আগুনে ক্ষয়ক্ষতি হলেও প্রাণহানি নেই
- নোবেল পুরস্কারের ফেসবুক পেজে রবীন্দ্রনাথ ও রাসেলের ১১৪ বছরের চিঠি
- ক্যারিয়ার সেরা র্যাঙ্কিংয়ে হাসান মাহমুদ
- রাশিয়ায় নিয়ে যুদ্ধে পাঠানো ৩০ বাংলাদেশির ২০ জনের মৃত্যু
- অপারেশন ক্লিন হার্টের মতো অভিযানের পরিকল্পনা নেই
- দূষণজনিত মাথাব্যথা নাকি মাইগ্রেনের সমস্যা? বুঝবেন যেভাবে
- সমুদ্র তীরে দাঁড়িয়ে দৈত্যাকার দানব
- নিউটনের ঢের আগে মাধ্যাকর্ষণ শক্তির টের পান দা ভিঞ্চি!
- সেরা ঘুমের প্রতিযোগিতা, পুরস্কার ১৪ হাজার ডলার
- দূষণজনিত মাথাব্যথা নাকি মাইগ্রেনের সমস্যা? বুঝবেন যেভাবে
- বন্ধুর চেয়ে শত্রুর নাম বেশি মনে থাকে কেন?
- অর্থনীতিতে নোবেল পেলেন রবার্ট ই হল ও মাইকেল উডফোর্ড
- হঠাৎ চুল পড়া বাড়লে কি করবেন?
- সমুদ্র তীরে দাঁড়িয়ে দৈত্যাকার দানব
- সেরা ঘুমের প্রতিযোগিতা, পুরস্কার ১৪ হাজার ডলার
- বাংলাদেশ থেকে জয় ছিনিয়ে ড্র আফগানিস্তানের
- নাফ নদীতে ইয়াবা পাচারের ‘ডুবন্ত সাবমেরিন’ উদ্ধার
- মধ্যপ্রাচ্য সংঘাতে রেমিট্যান্স কমার শঙ্কা, নতুন শ্রমবাজারে নজর
- নিউটনের ঢের আগে মাধ্যাকর্ষণ শক্তির টের পান দা ভিঞ্চি!
- দীর্ঘ সময় ফোন ব্যবহারে চোখে জ্বালাপোড়া, সমাধান কী?
- সারাদেশে ২ দিন এলপিজি বিক্রি বন্ধ থাকবে
- একটি দৃশ্যের জন্য এখনো বারবার মহড়া দেন অমিতাভ
- বাংলাদেশসহ কয়েক দেশের শিক্ষার্থী ভর্তিতে কঠোর যুক্তরাজ্য
- বিধবা কার্ড দিলে সবার আগে এমপির বউ নেবে: হাসনাত আবদুল্লাহ
- নোবেল পুরস্কারের ফেসবুক পেজে রবীন্দ্রনাথ ও রাসেলের ১১৪ বছরের চিঠি
- অপারেশন ক্লিন হার্টের মতো অভিযানের পরিকল্পনা নেই
- রাশিয়ায় নিয়ে যুদ্ধে পাঠানো ৩০ বাংলাদেশির ২০ জনের মৃত্যু
- প্রক্রিয়া শুরু
মালয়েশিয়ায় যেভাবে হবে বাংলাদেশি কর্মী নিয়োগ - ওষুধ কারখানার আগুনে ক্ষয়ক্ষতি হলেও প্রাণহানি নেই
















