সতীর্থদের শান্ত থাকার পরামর্শ মাশরাফির
লাইফ টিভি 24
প্রকাশিত: ২০:২৯ ৩ জুন ২০১৯
উড়ন্ত জয়ে বিশ্বকাপযাত্রা শুরু করেছে বাংলাদেশ। শক্তিশালী দক্ষিণ আফ্রিকাকে ২১ রানে হারিয়েছে টাইগাররা। তবে এক জয় দিয়েই সবকিছু বিচার করতে চান না দলপতি মাশরাফি বিন মুর্তজা। দলকে আরও অনেক পথ পাড়ি দিতে হবে বলে মনে করেন তিনি। তাই দলের সবাই স্বাভাবিক থাকাটা খুবই জরুরি বলে জানান ম্যাশ।
রোববার কেনিংটন ওভালে দুর্দান্ত জয়ের পর সংবাদ সম্মেলনে মাশরাফি বলেন, সবাই যদি সেরা খেলার চেষ্টা করি অবশ্যই সামনে আমাদের আরও ভালো করার সুযোগ আছে। আমাদের দলের সবার স্বাভাবিক থাকাটা জরুরি। আমরা আরো একটি ওয়ানডে ম্যাচ জিতেছি। বিশ্বকাপে এখনো আমাদের আটটি ম্যাচ বাকি আছে। একটি ম্যাচ জিতে আমরা টুর্নামেন্টের কোথাও নেই। ভক্তরা উত্তেজিত-উল্লসিত হলেও আমাদের এরকমটা হওয়ার প্রয়োজন মনে করছি না। আমাদের এখনো বহুদূর যেতে হবে।
দলের খেলোয়াড়দের পারফরম্যান্সেও খুশি মাশরাফি। তবে সামনের ম্যাচগুলোতে আরও ভালো করার উপায় আছে বলে মনে করেন তিনি। নড়াইল এক্সপ্রেস বলেন, আমি দলগত পারফরম্যান্সে খুশি। আমরা আসলে এমনই দল। সবাই যখন অবদান রাখি তখন বেশিরভাগ সময় ম্যাচ জয় করতে পারি। এদিন আমরা ভাগ্যবান ছিলাম। সেই সঙ্গে আমরা ভালো ক্রিকেট খেলেছি বলেই দুরন্ত একটি জয় পেয়েছি।
টুর্নামেন্টের শুরুতেই শক্তিশালী দক্ষিণ আফ্রিকাকে নাস্তানাবুদ করলো বাংলাদেশ। টুর্নামেন্টের অন্য দলগুলোর জন্য এটি কোনো বার্তা কি না- এমন প্রশ্নের জবাবে মাশরাফি বলেন, আমরা যদি এতে ভালো করতে চাই, বড় দলকে আমাদের হারাতে হবেই। টুর্নামেন্টে সব দলই শক্তিশালী। আমার কাছে মনে হয়, টুর্নামেন্টে ভালো করতে চাইলে এসব ম্যাচ আমাদের জিততে হবে। একটা ম্যাচ জিতে আমরা এখন টেবিলের কোথাও নাই। ২ পয়েন্ট দিয়ে কিছুই হবে না। তাই আমাদের চিন্তা করতে হবে, ধারাবাহিকতা অব্যাহত রাখা এবং জয় তুলে নেয়া জরুরি।
শুধু ধারাবাহিকতাই নয়, ভাগ্যও সঙ্গে থাকতে হবে বলে মনে করেন ক্যাপ্টেন ফ্যান্টাস্টিক। তিনি বলেন, আমি ভাগ্যে বিশ্বাসী। অবশ্যই আমরা পরিকল্পনা নিয়ে খেলতে নামি। প্রত্যকটা দলই তাই করে। আর করলেই যে ওই পরিকল্পনা কাজে লাগে তাও নয়। তাই ভাগ্যের সহায়তা থাকতে হয়। এসব টুর্নামেন্টে সেরা ফলাফলটা করতে চাই। তবে আমাদের ভাগ্যের সহায়তা পেতে হবে। এ ম্যাচে আমাদের ভাগ্য ভালো ছিল।
দক্ষিণ আফ্রিকার বিপক্ষে ব্যাট-বল হাতে সেরা পারফরম্যান্স করেছেন সাকিব আল হাসান। তাই ম্যাচ শেষে সেরা পুরস্কার পেয়েছেন তিনিই। এজন্য বিশ্বসেরা অলরাউন্ডারের প্রশংসা ঝরলো মাশরাফির কন্ঠে। তিনি বলেন, সাকিব অবশ্যই আমাদের সেরা খেলোয়াড়। বিশ্বের সেরা খেলোয়াড়। সে এমন একজন খেলোয়াড়, তাকে সবাই এখন অন্য চোখে দেখে। আমি বা আমরা কিভাবে দেখি সেটা গুরুত্বপূর্ণ না। আমি নিশ্চিত, ও নিজেকে নিয়ে গর্ববোধ করে। এটা অবশ্যই ওর কাছে ভালো লাগে। চার বিশ্বকাপের প্রথম ম্যাচেই হাফসেঞ্চুরি করেছে। এটা অবশ্যই তার জন্য ভালো স্মৃতি।
বিশ্বকাপের জন্য এবার ইংল্যান্ডে ঈদ করতে হচ্ছে বাংলাদেশ দলকে। তাই জয়ের আনন্দকে সঙ্গী করেই ঈদ উদযাপন করবে টাইগাররা। কিন্তু বিশ্বকাপের জন্য দলের খেলোয়াড়দের মধ্যে ঈদের ভাবনাই নেই। খেলা নিয়েই শুধু ভাবতে চান বলে জানান মাশরাফি। এ বছর আমরা ঈদ ভাবনায় আনিনি। ঈদ হচ্ছে খেলার মধ্যে। খেলাটা উপভোগ করছি। আমাদের কাজই এখন এটা। কারও কারও পরিবার এসেছে ইংল্যান্ডে। আশা করি, পরিবারের সঙ্গে ভালো সময় কাটবে। ঈদের চেয়ে এখন গুরুত্বপূর্ণ যে কাজে এসেছি, সেটা ভালোভাবে শেষ করা। বেশিরভাগ খেলোয়াড়ের বিদেশে ঈদ করার অভিজ্ঞতা নতুন নয়। বরং অন্যবারের তুলনায় এবার বিদেশে ঈদ ভালো কাটার কথা তাদের। দক্ষিণ আফ্রিকাকে হারানোর আনন্দ, সঙ্গে থাকছে পরিবার।
- গলাব্যথা-সর্দি-কাশিতে আরাম দেবে ৩ ঘরোয়া পানীয়
- গোলাপি বাস নিয়ে ট্রল: সমালোচকদের কড়া জবাব সাদিয়া আয়মানের
- প্রিমিয়ার লিগের যে পাঁচ তারকার ওপর নজর থাকবে
- ২৬ আগস্ট ঈদে মিলাদুন্নবী, জাতীয় কর্মসূচি ঘোষণা
- জনগণের প্রত্যাশা পূরণে কাজ করবো: দুদক চেয়ারম্যান
- রাষ্ট্রপতি নির্বাচনে ব্যালট ‘ওপেন’, কে কাকে ভোট দেবেন দেখা যাবে
- সন্তান সম্পর্কে অন্যদের যেসব কথা বলতে দেবেন না
- ঢাকায় ২০০ ইভি বাস কিনছে সরকার, নারীদের জন্য ১০০টি
- ‘আমি বন্দী কারাগারে’ গানের শিল্পী মুজিব পরদেশী কারাগারে
- দিল্লির পর ঝাড়খণ্ডেও জেন জি আন্দোলন সফল
- নতুন নিয়মে প্রথম শাস্তি পেলেন নেইমার
- সাবেক সেনাপ্রধান আজিজকে ফিরিয়ে আনতে ইন্টারপোলে চিঠি
- স্পাইডারম্যানের আয় ছাড়ালো ২৪,৫০০ কোটি টাকা
- বাংলাদেশের কাছে হারের পর শাস্তির কবলে অস্ট্রেলিয়া
- বাংলাদেশে আশ্রিত ৩,৯০০০০ রোহিঙ্গা রাখাইনের বাসিন্দা: মিয়ানমার
- ৪ বিভাগে অতি ভারী বৃষ্টির শঙ্কা, পাহাড়ধসের সতর্কতা
- বৃষ্টির দিনে ইন্টারনেটের গতি কি আসলেই কমে?
- ভূমধ্যসাগরে নৌকায় ১০ দিন ভেসে থাকার পর ৯ বাংলাদেশির মৃত্যু
- বিদ্যুৎ সমস্যা সমাধানের পরিকল্পনা সংসদে উপস্থাপন: প্রধানমন্ত্রী
- সব উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ৯তলায় রূপান্তর হবে:স্বাস্থ্যমন্ত্রী
- গ্যাস্ট্রিকের ব্যথা কমানোর যত ঘরোয়া উপায়
- পান মশলার প্রচার করে বিপাকে শাহরুখ-অজয়-টাইগার
- অস্ট্রেলিয়ায় যেখানে পাকিস্তান-ভারতের চেয়ে এগিয়ে বাংলাদেশ
- শেখ হাসিনার প্রত্যর্পণের সিদ্ধান্ত নেবে ভারতের আদালত
- ডেস্কে টানা কাজ: কোমর-পিঠের ব্যথা এড়াবেন যেভাবে
- যেভাবে রিয়াজকে খুঁজে পেয়েছিলেন জসিম
- অস্ট্রেলিয়ায় করা সেঞ্চুরি কখনও ভুলবে না তানজিদ: পন্টিং-ওয়াহ
- ভারতে ‘দ্বিতীয় স্বাধীনতা আন্দোলনের’ ডাক ওয়াংচুকের
- আগামী সপ্তাহে ভারত সফরে যেতে পারেন প্রধানমন্ত্রী: এনডিটিভি
- সীতাকুণ্ডে জাহাজভাঙা কারখানায় বিষক্রিয়ায় নিহত ৮
- ডেস্কে টানা কাজ: কোমর-পিঠের ব্যথা এড়াবেন যেভাবে
- বিপ্লব, ইকবাল, রুহানীসহ ৬ পুলিশ কর্মকর্তা চাকরিচ্যুত
- সালমান শাহ হত্যা মামলায় ডনের জামিন নামঞ্জুর
- চীনের শক্তিশালী অর্থনীতির রূপকার ঝু রংজি আর নেই
- আগামী সপ্তাহে ভারত সফরে যেতে পারেন প্রধানমন্ত্রী: এনডিটিভি
- সন্তান সম্পর্কে অন্যদের যেসব কথা বলতে দেবেন না
- অবসরের ইঙ্গিত মেসির
- জামিন পেলেন তানজিন তিশা
- চুলে সাবান দেওয়া কী ঠিক?
- বিদ্যুৎ সমস্যা সমাধানের পরিকল্পনা সংসদে উপস্থাপন: প্রধানমন্ত্রী
- রাষ্ট্রপতি নির্বাচন: অলি আহমদের মনোনয়নপত্র জমা
- অস্ট্রেলিয়ায় যেখানে পাকিস্তান-ভারতের চেয়ে এগিয়ে বাংলাদেশ
- জুলাই জাদুঘরের নিদর্শন নষ্ট করলে ১০ বছর জেল
- রাষ্ট্রপতি পদে মির্জা ফখরুলকে বেছে নিলেন প্রধানমন্ত্রী
- দিল্লির পর ঝাড়খণ্ডেও জেন জি আন্দোলন সফল
- ভারতে ‘দ্বিতীয় স্বাধীনতা আন্দোলনের’ ডাক ওয়াংচুকের
- গ্যাস্ট্রিকের ব্যথা কমানোর যত ঘরোয়া উপায়
- বাংলাদেশে ১৮ রাষ্ট্রপতি কে, কত দিন দায়িত্বে ছিলেন?
- বৃষ্টির দিনে ইন্টারনেটের গতি কি আসলেই কমে?
- বাংলাদেশে আশ্রিত ৩,৯০০০০ রোহিঙ্গা রাখাইনের বাসিন্দা: মিয়ানমার
















