সৌম্যর রেকর্ড ডাবল সেঞ্চুরিতে আবাহনী চ্যাম্পিয়ন
লাইফ টিভি 24
প্রকাশিত: ২০:০৪ ২৩ এপ্রিল ২০১৯
জাতীয় দলের তারকায় ভরা আবাহনীকে আসরজুড়ে নিজেদের শতভাগ পারফর্ম্যান্স দিতে দেখা যায়নি। বিশেষ করে টপঅর্ডার থেকে বড় স্কোরের দেখা পাচ্ছিলেন না খালেদ মাহমুদ সুজনের শিষ্যরা।
জহুরুল ইসলাম অমি টুর্নামেন্টের শুরুর দিকে আবাহনীর টপঅর্ডার টেনে নিলেও সম্পূর্ণ অচেনা ছিলেন সৌম্য সরকার। বিকেএসপিতে রূপগঞ্জের বিপক্ষে ম্যাচের আগ পর্যন্ত শিরোপার দৌড়ে পিছিয়ে ছিল প্রিমিয়ার লিগের ইতিহাসের সবচেয়ে সফল দলটি। কিন্তু মোক্ষম সময়ে সৌম্যর ব্যাট জ্বলে ওঠে, সঙ্গে উত্তাপ ছড়ান ডিফেন্ডিং চ্যাম্পিয়নরা।
বিকেএসপিতে এবারের আসরের শেষ ম্যাচে বিধ্বংসী সৌম্যর চূড়ান্ত রূপ দেখলেন শেখ জামালের বোলাররা। ৩১৮ রানের বড় লক্ষ্য তাড়া করতে নেমে ইনিংসের ১৭ বল বাকি থাকতেই ৯ উইকেট হাতে রেখেই আবাহনীকে জয়ের লক্ষ্যে পৌঁছে দেন বাঁহাতি ওপেনার। সুযোগ ছিল ১০ উইকেটের বড় জয় ছিনিয়ে নেয়ার। কিন্তু শেষ দিকে জয় থেকে ৬ রান দূরে থাকা অবস্থায় জহুরুল আউট হয়ে যান।
লিস্ট ‘এ’ ক্যারিয়ারের প্রথম ডাবল সেঞ্চুরি পূর্ণ করেন সৌম্য। ১৪৯ বলে ১৪টি চার ও ১৫টি ছক্কায় ২০০ রানের ইতিহাস গড়া ইনিংস খেলেন মারকুটে ব্যাটসম্যান। শেষ পর্যন্ত ১৫৩ বলে অপরাজিত ২০৮ রানের অবিশ্বাস্য ইনিংস খেলে আবাহনীকে চ্যাম্পিয়ন করাতে অগ্রণী ভূমিকা পালন করেন তিনি।
বলার অপেক্ষা রাখে না, সৌম্যর ২০৮ রানের ইনিংসটি বাংলাদেশের লিস্ট ‘এ’ ক্রিকেটের ইতিহাসের ব্যক্তিগত সর্বোচ্চ স্কোর। ইনিংসজুড়ে ১৬ ছক্কা হাঁকিয়েও রেকর্ড গড়েছেন তিনি। নিজের গড়া দ্বিতীয় সর্বোচ্চ ১১ ছক্কা রেকর্ড ছাড়িয়ে গেছেন সরকার।
সৌম্যর চোখধাঁধানো ইনিংসে ফিকে মনে হয়েছে আরেক সেঞ্চুরিয়ান জহুরুল ইসলামের ইনিংস। এবারের ডিপিএলে তৃতীয় সেঞ্চুরি পূর্ণ করতে ১২৭ বল খরচা করেন তিনি। সর্বোচ্চ জুটির রেকর্ডও নিজেদের করে নিয়েছেন জহুরুল ও সৌম্য। বোলারদের কোনো সুযোগ না দিয়েই ৩১২ রান যোগ করেন প্রথম উইকেট জুটিতে। শেখ জামালের পার্টটাইম বোলার ইমতিয়াজের বলে জহুরুল আউট হলে ম্যারাথন জুটি ভাঙে। শেষ পর্যন্ত নিজের ছক্কাবৃষ্টির দিনে ইনিংসের ৪৭.১ ওভারে তাইজুলকে ব্যক্তিগত ১৬তম ছক্কা হাঁকিয়ে ম্যাচ শেষ করেন সৌম্য।
এর আগে ক্যারিয়ারের সেরা ইনিংস খেলে শেখ জামালকে ৩১৭/৯ রানের পাহাড়ে পৌঁছে দেন তানবীর হায়দার। টপঅর্ডার ব্যাটসম্যানদের ভরাডুবির পর খাঁদের কিনার থেকে দলকে টেনে তোলেন তিনি। ইনিংসের ১৭তম ওভারে দলীয় ৮৫ রানে ওপরের সারির পাঁচ উইকেট হারিয়ে বসে শেখ জামাল।
সেখান থেকে দলের হয়ে হাল ধরেন ইলিয়াস সানি ও তানবীর। দ্রুত অর্ধশত রানের জুটি গড়ে দলকে মান বাঁচানো স্কোরে পৌঁছে দেয় এই জুটি। ৪৬ বলে ৪৫ রান যোগ করে সানি বিদায় নিলেও ছন্দ ধরে রাখেন তানবীর। এবারের ঢাকা লিগে প্রথম ম্যাচ খেলতে নেমে তানবীরকে ভালো সঙ্গ দেন মেহরাব হোসেন। আবাহনীর বোলারদের ঘাম ঝরিয়ে আরেকটি একশ ছুঁই ছুঁই জুটি গড়েন তানবীর ও মেহরাব।
তানবীর ৫৫ বলে অর্ধশত করার পর ৯৯ বলে লিস্ট ‘এ’ ক্যারিয়ারের প্রথম সেঞ্চুরি পূর্ণ করেন। ১০টি চার ও ২টি ছক্কায় ইনিংস সাজিয়েছেন তিনি। শেখ জামালের লোয়ারঅর্ডার ব্যাটসম্যানদের একমুখী আক্রমণকে থামানোর দায়িত্ব নেন মাশরাফি। ৪৬তম ওভারে এসে ৩৬ বলে ৪৪ রান করা মেহরাবকে আউট করেন তিনি। দ্রুত রান তুলতে থাকা তাইজুলকেও সাজঘরের পথ দেখান ম্যাশ।
তবে শেষটা ভালো হয়নি আবাহনীর। সেঞ্চুরির পর হাত খুলে খেলে ব্যক্তিগত ও দলের স্কোর বাড়িয়ে নেন তানবীর। শেষ পর্যন্ত ১১৫ বলে ১৩২ রানের অপরাজিত ইনিংস খেলে মাঠ ছাড়েন তিনি। আবাহনীর হয়ে দিনের সেরা বোলার ছিলেন মাশরাফি, ৫৬ রানে ৪ উইকেট নিয়েছেন নড়াইল এক্সপ্রেস।
- প্রধানমন্ত্রীর চীন সফরে ১৭ সমঝোতা স্মারক সই
- কাবা শরিফ দেখে আবেগঘন বার্তা ভাবনার
- ১ শতাংশ ঘুম কমলেই ডিমনেশিয়ার ঝুঁকি বাড়ে ২৭%
- বাংলাদেশ-মিয়ানমার-চীন অর্থনৈতিক করিডোরের প্রস্তাব চীনের
- কখন, কীভাবে শুরু হয়েছিল তাজিয়া মিছিল?
- বিশ্বকাপে গোলবন্যার নেপথ্যে ‘ট্রাইওন্ডা’
- ভেনেজুয়েলায় জোড়া ভূমিকম্পে নিহত ৩২, আহত ৭০০
- বাংলাদেশিদের জন্য ভারতীয় টুরিস্ট ভিসা চালুর ঘোষণা
- হামে মৃত্যুর দায় কার?
- হ্যান্ডমেড এমব্রয়ডারি ও মেশিনে কাজ করা কাপড় চেনার উপায়
- বিজয়কে প্রকাশ্যে শুভেচ্ছা না জানানো নিয়ে মুখ খুললেন রজনীকান্ত
- ভিনি’র জাদুতে নকআউট পর্বে ব্রাজিল
- ৪ মোবাইল অপারেটরের কাছে পাওনা ১৩,১৪৪ কোটি টাকা
- চ্যালেঞ্জ দিলেন ববি
- ১৭ থেকে ৩৯: কোন বয়সে কত গোল করেছেন মেসি
- রাইস না প্রেশার কুকার, রান্নার জন্য কোনটি ভালো?
- করের আওতায় আসছে মুদি দোকান-বিউটি পার্লারসহ ১৬ খাত
- একযোগে ৭ ডেপুটি ও ১১ সহকারী অ্যাটর্নি জেনারেলের পদত্যাগ
- শসা তেতো কি না বুঝবেন কীভাবে?
- হরমুজ প্রণালী পরিচালনা করবে ইরান
- অবশেষে হরমুজ প্রণালি পার হলো ‘বাংলার জয়যাত্রা’
- সালমান শাহ’র লাশ উত্তোলনের আদেশ বাতিল
- মেসিকে বাড়তি সুবিধা ফিফার, বিশ্বরেকর্ড গড়া গোল নিয়ে বিতর্ক
- অনিবন্ধিত অনলাইন পোর্টাল বন্ধে হাইকোর্টে রিট
- ব্রিটিশ প্রধানমন্ত্রী কিয়ার স্টারমারের পদত্যাগের ঘোষণা
- নতুন ভূমিকায় মৌ
- গরমে গ্যাস, অম্বল ও বদহজমের সমস্যা বাড়ে কেন?
- বাংলাদেশিদের জন্য মালয়েশিয়ার শ্রমবাজার খুলে দেওয়ার আহ্বান
- ৯২ বছরের বিশ্বকাপ ইতিহাসে প্রথম জয় পেল মিশর
- FIFA World Cup Glory: A Century of Champions
- বাংলায় তামাক এলো কোথা থেকে?
- FIFA World Cup Glory: A Century of Champions
- ফেসবুক, হোয়াটসঅ্যাপ ও ইনস্টাগ্রাম ব্যবহারে গুণতে হবে টাকা
- কোথায় হারিয়ে গেলেন সাহারা?
- Trionda: A Football That Brings Three Countries Together
- ৪ মোবাইল অপারেটরের কাছে পাওনা ১৩,১৪৪ কোটি টাকা
- The Epic Voyage That Started the World Cup
- ৯২ বছরের বিশ্বকাপ ইতিহাসে প্রথম জয় পেল মিশর
- ৩ জনকে অক্ষর শিখালে পুরস্কার পাবে শিক্ষার্থীরা
- আজিজুল হাকিমের ‘বাবার ডায়েরি’
- Unforgettable Oddities from FIFA World Cup History
- সবার আগে দ্বিতীয় রাউন্ডে মেক্সিকো
- অনিবন্ধিত অনলাইন পোর্টাল বন্ধে হাইকোর্টে রিট
- ৬ মাসের মধ্যে ৫ বিভাগে চালু হচ্ছে বিশেষায়িত শিশু হাসপাতাল
- চ্যালেঞ্জ দিলেন ববি
- ফুড পয়জনিং কতটা ভয়ঙ্কর?
- ১১ বলে ফিফটি করে বিশ্বরেকর্ড সূর্যবংশীর
- ভেনেজুয়েলায় জোড়া ভূমিকম্পে নিহত ৩২, আহত ৭০০
- নওগাঁর আম রপ্তানি হবে জাপানে
- নতুন ভূমিকায় মৌ
















