হোল্ডারের ডাবল হ্যাটট্রিকে সিরিজ ওয়েস্ট ইন্ডিজের
লাইফ টিভি 24
প্রকাশিত: ১৪:৩৫ ৩১ জানুয়ারি ২০২২
ক্রিকেটে টানা চার বলে ৪ উইকেট নেওয়ার বিষয়টি ‘ডাবল হ্যাটট্রিক’ হিসেবে পরিচিত। যার সঙ্গে প্রথম পরিচয় করিয়েছেন লঙ্কান গ্রেট লাসিথ মালিঙ্গা। সচরাচর এমনটা দেখতেও পাওয়া যায় না। তেমন বিরল কীর্তি গড়ে ওয়েস্ট ইন্ডিজকে সিরিজ জিতিয়েছেন জেসন হোল্ডার। সিরিজ নির্ধারণী পঞ্চম টি-টোয়েন্টিতে ইংল্যান্ডকে ১৭ রানে হারিয়েছে স্বাগতিক দল। তাতে ৫ ম্যাচের সিরিজ ৩-২ ব্যবধানে নিশ্চিত করেছে ওয়েস্ট ইন্ডিজ।
টি-টোয়েন্টিতে ডাবল হ্যাটট্রিকের ঘটনা ঘটলো ৪টি। প্রথমবার লাসিথ মালিঙ্গার পর আফগানিস্তানের রশিদ খানও একই কীর্তি গড়ার গৌরব অর্জন করেছেন। তৃতীয় নজিরটি রেখেছেন আয়ারল্যান্ডের কার্টিস ক্যাম্ফার। আর সর্বশেষ জেসন হোল্ডার।
নাটকীয় সেই মুহূর্তটি ছিল ইংল্যান্ডের ইনিংসের শেষ ওভারে। প্রয়োজন ছিল ২০ রান। হোল্ডার প্রথম বলটি নো করেছিলেন। পরের বলে রান দেননি কোনও। কঠিন হয়ে যাওয়া পরিস্থিতিতে মেরে খেলার খেসারত দেয় ইংলিশ ব্যাটাররা। দ্বিতীয় বলে বাউন্ডারি লাইনে ক্যাচ হন ক্রিস জর্ডান।
তৃতীয় বলে ঝড় তুলেতে থাকা স্যাম বিলিংসকেও একই কায়দায় হোল্ডার ক্যাচ বানিয়েছেন। দুটি ক্যাচই নিয়েছেন হেইডেন ওয়ালশ। চতুর্থ বলে আদিল রশিদকে ফেরালে পূরণ হয় হ্যাটট্রিকের। পঞ্চম বলে নেন সাকিব মাহমুদের উইকেট। শেষ এই উইকেট তুলে নিলে ১৬২ রানে অলআউট হয়েছে ইংল্যান্ড।
বারবাডোসে শুরুতে টস জিতে ব্যাটিং করেছে ওয়েস্ট ইন্ডিজ। ৪ উইকেটে করেছে ১৭৯ রান। শেষ দিকে ঝড়ো ব্যাটিং করেছেন অধিনায়ক কিয়েরন পোলার্ড ও রোভম্যান পাওয়েল। ২৫ বলে ৪১ রানে অপরাজিত ছিলেন পোলার্ড। মেরেছেন দুটি ছয়। পাওয়েল ১৭ বলে ৪ ছক্কায় ৩৫ রানের অপরাজিত ইনিংস খেলেছেন।
জবাবে নিয়মিত বিরতিতে উইকেট হারালেও ইংল্যান্ডকে জয়ের স্বপ্ন দেখাচ্ছিলেন জেমস ভিন্স। খেলেছেন ৩৫ বলে ৫৫ রানের দুর্দান্ত একটি ইনিংস। আকিল হোসেন তাকে ফেরানোর পর ছন্দপতন ঘটে ইংলিশদের। তার ৩০ রানে ৪ উইকেট শিকারে এক পর্যায়ে ইংল্যান্ডের স্কোর দাঁড়ায় ১১৯ রানে ৬ উইকেট। তখনও স্যাম বিলিংস ক্রিজে থাকলেও হোল্ডারের শেষ ওভারের বোলিং সমাপ্তি ঘটিয়েছে সব কিছুর।২৭ রানে ৫ উইকেট নিয়ে ম্যাচসেরা ছিলেন হোল্ডার। ক্যারিয়ার সেরা বোলিংয়ে সিরিজ সেরাও হয়েছেন তিনি।
- স্বাদের চিপস, স্বাস্থ্যের বিপদ
- বেগুনে পোকা থাকলে কি খাওয়া উচিত?
- রোনালদোকে নিষেধাজ্ঞা ও জরিমানা করল পর্তুগাল
- জনতা, সোনালী ও রূপালী ব্যাংকের এমডির চুক্তি বাতিল
- একই আঙিনায় মসজিদ-পূজামণ্ডপ
- গর্বের সঙ্গে বলতে পারি, বিএনপি কর্মীরা চাঁদাবাজিতে জড়িত নয়
- সংসদ সদস্য কি প্রকাশ্যে আগ্নেয়াস্ত্র বহন করতে পারেন?
- বালিশের পাশে ফোন রেখে ঘুমান? জেনে নিন ঝুঁকিগুলো
- মুম্বাইয়ে টাইগার শ্রফের গাড়ি লক্ষ্য করে গুলি, আহত ২
- ২০ অক্টোবর রাজশাহী যাচ্ছেন প্রধানমন্ত্রী
- কবি নজরুলের যে কবিতায় কেঁপে উঠেছিল ব্রিটিশ সাম্রাজ্য
- পিস্তলকাণ্ডে সমালোচনার মুখে ইশরাক, নাকচ করলেন পদত্যাগের খবর
- কম্বোডিয়ায় ‘আটকা’ ১৮০০ বাংলাদেশি
- ভাত রান্নার আগে চাল ভালো করে ধুতে বলা হয় কেন?
- মোটরসাইকেলের সামনেও নম্বর প্লেট রাখা বাধ্যতামূলক
- বিএসএফের হাতে আটক দুই পুলিশ সদস্যকে ফেরত আনল বিজিবি
- এডিস মশা শনাক্ত করবে ‘স্মার্ট ফাঁদ’
- এনআইডিতে নাম, বয়স ও ঠিকানা সংশোধনে যেসব কাগজপত্র লাগবে
- ফ্যামিলি ও কৃষক কার্ডে কমবে দারিদ্র্য, ধারণা বিশ্বব্যাংক-আইএমএফের
- বয়স্করা যেসব খাবার এড়িয়ে চলবেন
- বৈশ্বিক ক্ষুধা সূচকে ভারত-পাকিস্তানের চেয়ে এগিয়ে বাংলাদেশ
- বাংলাদেশ-ওয়েস্ট ইন্ডিজ সিরিজের সূচি পরিবর্তন
- ঢাকার বায়ুদূষণ দেশের জন্য লজ্জার বিষয়: প্রধানমন্ত্রী
- ‘বাংলাদেশ পথ দেখিয়েছে’, নেহার ভিডিও নিয়ে বিস্ফোরক অভিযোগ বিজেপির
- প্রক্রিয়া শুরু
মালয়েশিয়ায় যেভাবে হবে বাংলাদেশি কর্মী নিয়োগ - দীর্ঘ সময় ফোন ব্যবহারে চোখে জ্বালাপোড়া, সমাধান কী?
- ওষুধ কারখানার আগুনে ক্ষয়ক্ষতি হলেও প্রাণহানি নেই
- নোবেল পুরস্কারের ফেসবুক পেজে রবীন্দ্রনাথ ও রাসেলের ১১৪ বছরের চিঠি
- ক্যারিয়ার সেরা র্যাঙ্কিংয়ে হাসান মাহমুদ
- রাশিয়ায় নিয়ে যুদ্ধে পাঠানো ৩০ বাংলাদেশির ২০ জনের মৃত্যু
- দূষণজনিত মাথাব্যথা নাকি মাইগ্রেনের সমস্যা? বুঝবেন যেভাবে
- বন্ধুর চেয়ে শত্রুর নাম বেশি মনে থাকে কেন?
- অর্থনীতিতে নোবেল পেলেন রবার্ট ই হল ও মাইকেল উডফোর্ড
- হঠাৎ চুল পড়া বাড়লে কি করবেন?
- সমুদ্র তীরে দাঁড়িয়ে দৈত্যাকার দানব
- সেরা ঘুমের প্রতিযোগিতা, পুরস্কার ১৪ হাজার ডলার
- বাংলাদেশ থেকে জয় ছিনিয়ে ড্র আফগানিস্তানের
- নাফ নদীতে ইয়াবা পাচারের ‘ডুবন্ত সাবমেরিন’ উদ্ধার
- মধ্যপ্রাচ্য সংঘাতে রেমিট্যান্স কমার শঙ্কা, নতুন শ্রমবাজারে নজর
- নিউটনের ঢের আগে মাধ্যাকর্ষণ শক্তির টের পান দা ভিঞ্চি!
- দীর্ঘ সময় ফোন ব্যবহারে চোখে জ্বালাপোড়া, সমাধান কী?
- সারাদেশে ২ দিন এলপিজি বিক্রি বন্ধ থাকবে
- একটি দৃশ্যের জন্য এখনো বারবার মহড়া দেন অমিতাভ
- বাংলাদেশসহ কয়েক দেশের শিক্ষার্থী ভর্তিতে কঠোর যুক্তরাজ্য
- বিধবা কার্ড দিলে সবার আগে এমপির বউ নেবে: হাসনাত আবদুল্লাহ
- নোবেল পুরস্কারের ফেসবুক পেজে রবীন্দ্রনাথ ও রাসেলের ১১৪ বছরের চিঠি
- অপারেশন ক্লিন হার্টের মতো অভিযানের পরিকল্পনা নেই
- রাশিয়ায় নিয়ে যুদ্ধে পাঠানো ৩০ বাংলাদেশির ২০ জনের মৃত্যু
- প্রক্রিয়া শুরু
মালয়েশিয়ায় যেভাবে হবে বাংলাদেশি কর্মী নিয়োগ - ওষুধ কারখানার আগুনে ক্ষয়ক্ষতি হলেও প্রাণহানি নেই
















