সুদানের প্রেসিডেন্ট বশির গৃহবন্দি
লাইফ টিভি 24
প্রকাশিত: ১৯:৫৪ ১১ এপ্রিল ২০১৯
নিজের সরকারি বাসভবনে সুদানের ক্ষমতাচ্যুত প্রেসিডেন্ট ওমর আল-বশিরকে ‘গৃহবন্দি’ করে রেখেছে সেনাবাহিনীর সদস্যরা।
দেশটির স্থানীয় সংবাদমাধ্যমের বরাতে এ খবর দিয়েছে তুরস্কের বার্তাসংস্থা আনাদুলু।এতে বলা হয়েছে, ওমর আল-বশির এখন গৃহবন্দি এবং তার দেহরক্ষীদের আটক করা হয়েছে।
বার্তাসংস্থা রয়টার্স জানায়, ওমর আল-বশির তার সরকারি বাসভবনেই রয়েছেন। সেখানে সেনাবাহিনীর সশস্ত্র সদস্যরা অবস্থান নিয়েছেন।
দেশটির বিরোধী দল উম্মা পার্টির প্রধানের ছেলে সাদিক আল-মাহাদী হাদাত টিভিকে বলেছেন, ‘সন্ত্রাসী মুসলিম ব্রাদারহুডের’ বেশ কয়েকজন নেতাসহ ওমর আল-বশিরকে গৃহবন্দি করা হয়েছে।
সুদানের সরকারি ও সেনাসূত্র নিশ্চিত করেছে, ৭৫ বছর বয়সী ওমর আল-বশির বৃহস্পতিবার সেনাবাহিনীর চাপে পদত্যাগ করতে বাধ্য হয়েছেন। সেনাবাহিনী ওমর আল-বশিরকে সরানো ছাড়াও দেশ পরিচালনার জন্য অন্তর্বর্তী পরিষদ গঠনের বিষয়ে আলোচনার কথা জানিয়েছে।
এক সেনা কর্মকর্তা বলেন, ‘আমি নিশ্চিত করে বলছি— টানা জনবিক্ষোভের পর সেনাবাহিনীর চাপে ওমর আল-বশির পদত্যাগ করেছেন।’
সেনাবাহিনী সেই ঘোষণা না দিলেও হাজারো মানুষ রাস্তায় নেমে এসেছেন। তারা ওমর আল-বশিরের ৩০ বছরের একনায়কতন্ত্রের অবসানে রাজধানী খার্তুমে উল্লাস করছেন।
ওমর আল-বশিরকে গৃহবন্দি করার পাশাপাশি তার ক্ষমতাসীন ন্যাশনাল কংগ্রেস পার্টির শতাধিক নেতাকর্মীকেও আটক করেছে সেনাগোয়েন্দা সংস্থা।
সুদানের রাষ্ট্রীয় টিভি ভবনে সেনাবাহিনী মোতায়েন করা হয়েছে। দেশটির দ্বিতীয় বৃহত্তম শহর ওমদুরমানে ওই ভবনটির ভেতরেও প্রবেশ করেছেন অনেক সৈন্য।
খার্তুম আন্তর্জাতিক বিমানবন্দরে সব ধরনের ফ্লাইটের উড্ডয়ন বাতিল করা হয়েছে। তবে, অবতরণে কোনো নিষেধাজ্ঞা নেই।
রাষ্ট্রীয় টিভি ও রেডিওতে দেশাত্মকবোধক গান প্রচার করা হচ্ছে, যেমনটি গণবিক্ষোভের পর সেনাবাহিনী ক্ষমতা নিলে করা হয়।
প্রতিরক্ষা মন্ত্রণালয় ছাড়াও রাজধানীর গুরুত্বপূর্ণ সড়ক এবং সেতুতে সেনা মোতায়েন করা হয়েছে।
১৯৮৯ সাল থেকে প্রেসিডেন্ট হিসেবে দেশটিকে নেতৃত্ব দিয়ে আসছিলেন ওমর আল-বশির। কিন্তু, গত কয়েক মাস ধরে সরকারবিরোধী বিক্ষোভ তীব্র থেকে তীব্রতর হয়ে উঠছিল। তিন দশকের ক্ষমতার মেয়াদে প্রেসিডেন্ট বশির এই প্রথম বড় ধরনের চ্যালেঞ্জের মুখে পড়েছিলেন।
চলতি সপ্তাহের শুরুতে নিরাপত্তা বাহিনীর সদস্যরা রাজধানী খার্তুমে প্রতিরক্ষা মন্ত্রণালয়ের সামনে জড়ো হওয়া কয়েক হাজার সরকারবিরোধী বিক্ষোভকারীকে ছত্রভঙ্গ করার চেষ্টাকালে সেনা সদস্যরা তাদের বাধা দেয়। গত ৬ এপ্রিল থেকে ওই সংঘর্ষে অন্তত ২২ জন নিহত হন, যাদের মধ্যে সশস্ত্র বাহিনীর ৬ সদস্যও ছিলেন।
গতকাল বুধবার সেনা সদরদফতরের সামনে বিক্ষোভকারীদের অবস্থান আরও বাড়ে। সেখানে তারা টানা পঞ্চম দিনের মতো ওমর আল-বশিদের পদত্যাগ দাবিতে স্লোগান দিতে থাকেন।
- গরুর মাংস যেভাবে খেলে ঝুঁকি কম
- আম পাকার আগে ফ্রিজে রাখা যাবে না কেন?
- ‘সোলজার’ নিয়ে সুসংবাদ দিলেন শাকিব খান
- রোজ হাঁটার অভ্যাস শরীরের কী কী উপকার করে?
- বাংলাদেশে ফুটবল বিশ্বকাপ দেখাবে যে ৩ চ্যানেল
- রামিসা হত্যার রায় রোববার, সৃষ্টি হতে যাচ্ছে নতুন ইতিহাস
- বিশ্বকাপ স্টেডিয়ামে পানির বোতল নিয়ে প্রবেশে নিষেধাজ্ঞা
- নির্বাচন থেকে সরে দাঁড়ালেন বাপ্পারাজ
- ঘুম ভাঙা মাত্রই মোবাইলে চোখ, কী ক্ষতি হচ্ছে জানেন?
- যুবদলের পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা
- সীমান্তে বিএসএফের ১০ পুশইন চেষ্টা রুখে দিলো বিজিবি
- শিশু রামিসা ধর্ষণ ও হত্যা মামলার রায়ের তারিখ নির্ধারণ
- প্রতিদিন কেন সাইক্লিং করবেন? রইল ৫ কারণ
- ক্যান্সার গবেষণায় নতুন অগ্রগতি
- ফের বিয়ে করছেন আমির খান, পাত্রী কে
- নেপালকে হারিয়ে টানা তৃতীয় ফাইনালে বাংলাদেশ
- হাম ও হামের উপসর্গে মৃত্যু ছাড়ালো ৬০০
- খুলনায় বিরল প্রজাতির প্রাণীর সন্ধান
- মমতাজউদ্দীন আহমদের চলে যাওয়ার দিন
- নেতানিয়াহুকে ‘পাগল’ বলে ‘গালাগাল’ ট্রাম্পের
- এলপিজির দাম কমলো
- আদালতে অঝোরে কাঁদলেন রামিসার মা
- যে ৭ অভ্যাস সন্তানকে মানসিকভাবে শক্তিশালী করে তোলে
- বিশ্বকাপ স্কোয়াড চূড়ান্ত সৌদির, আছেন যারা
- FIFA World Cup 2026: A Grand Continental Celebration Begins
- রক্তচাপের আড়ালে কি লুকিয়ে হাইপারটেনশন? জানুন সংকেত
- কোরবানির ঈদ: অতিরিক্ত মাংস খেলে হবে যেসব সমস্যা
- পুরুষরা বেশি হাসেন নাকি মহিলারা?
- ঐশ্বরিয়াকে কটাক্ষ, ফুঁসে উঠলেন কঙ্গনা
- মেসির বিশ্বকাপে খেলা নিয়ে শঙ্কা
- FIFA World Cup 2026: A Grand Continental Celebration Begins
- নেতানিয়াহুকে ‘পাগল’ বলে ‘গালাগাল’ ট্রাম্পের
- মমতাজউদ্দীন আহমদের চলে যাওয়ার দিন
- যে ৭ অভ্যাস সন্তানকে মানসিকভাবে শক্তিশালী করে তোলে
- খুলনায় বিরল প্রজাতির প্রাণীর সন্ধান
- আদালতে অঝোরে কাঁদলেন রামিসার মা
- হাম ও হামের উপসর্গে মৃত্যু ছাড়ালো ৬০০
- প্রতিদিন কেন সাইক্লিং করবেন? রইল ৫ কারণ
- ফের বিয়ে করছেন আমির খান, পাত্রী কে
- নির্বাচন থেকে সরে দাঁড়ালেন বাপ্পারাজ
- ক্যান্সার গবেষণায় নতুন অগ্রগতি
- শিশু রামিসা ধর্ষণ ও হত্যা মামলার রায়ের তারিখ নির্ধারণ
- ঘুম ভাঙা মাত্রই মোবাইলে চোখ, কী ক্ষতি হচ্ছে জানেন?
- এলপিজির দাম কমলো
- বিশ্বকাপ স্টেডিয়ামে পানির বোতল নিয়ে প্রবেশে নিষেধাজ্ঞা
- যুবদলের পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা
- সীমান্তে বিএসএফের ১০ পুশইন চেষ্টা রুখে দিলো বিজিবি
- নেপালকে হারিয়ে টানা তৃতীয় ফাইনালে বাংলাদেশ
- বিশ্বকাপ স্কোয়াড চূড়ান্ত সৌদির, আছেন যারা
- বাংলাদেশে ফুটবল বিশ্বকাপ দেখাবে যে ৩ চ্যানেল






