অবসরে নাফিস-রাজ্জাক
লাইফ টিভি 24
প্রকাশিত: ২১:২৫ ১৩ ফেব্রুয়ারি ২০২১
জাতীয় দলের নির্বাচকের দায়িত্ব পেয়েছেন আব্দুর রাজ্জাক। শাহরিয়ার নাফিস ঢুকছেন ক্রিকেট পরিচালনা বোর্ডে। অথচ দু’জনের কেউই অবসর নেননি আন্তর্জাতিক ক্রিকেট থেকে। দায়িত্ব নিয়ে প্রশ্ন দূর করতে তাই শনিবার (১৩ ফেব্রুয়ারি) এ জরুরি কাজটুকুও সেরে নিলেন রাজ্জাক-নাফিস।
তাদের বিদায় উপলক্ষে শেরে বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামের মিডিয়া সেন্টারের সামনে আয়োজন করা হয় বিশেষ অনুষ্ঠান। বাংলাদেশ-ওয়েস্ট ইনিড্জ টেস্ট চলাকালীন সময়েই অবসরের ঘোষণা দেন দু’জন। পরে তাদের হাতে সম্মাননা ক্রেস্ট তুলে দেন বিসিবি সভাপতি নাজমুল হাসান পাপন।
দুজনের আন্তর্জাতিক ক্যারিয়ার কাছাকাছি সময়ে শুরু হলেও ঘরোয়া ক্রিকেটে আব্দুর রাজ্জাক অনেকটা সিনিয়র। ২০০১-২০০২ সালে ঘরোয়া ক্রিকেটে পা রাখা রাজ্জাকের আন্তর্জাতিক অভিষেক হয় ২০০৪ সালে। তারপরের দশ বছর নিয়মিতই খেলেছেন জাতীয় দলে। তিন সংস্করণে দেশের হয়ে ২৭৯ উইকেট নিয়েছেন এ বাঁহাতি স্পিনার।
বিদায়ী বক্তব্যে রাজ্জাক বলেন, ‘গতকাল পর্যন্ত আমি ছিলাম ক্রিকেট খেলোয়াড়। আর এখন আমার আরেকটা পরিচয় বলতে হবে। যতটা সহজে বলছি আমার জন্য ততটা সহজ না। আমি এখনো ঘোরের মধ্যে আছি। ৯৪ থেকে আমার মূলত ক্রিকেটে আসা। যখন আমি বিকেএসপিতে ভর্তি হয়েছি। আবেগ বলে যে ব্যাপারটা আছে, আমার মধ্যে সেটা কাজ করছে।’
অন্যদিকে ২০০৪ সালে ঘরোয়া ক্রিকেট দিয়ে শুরু করা শাহরিয়ার নাফিস জাতীয় দলে জায়গা পান ২০০৫ সালেই। পরের বছরেই গিলেস্পি-ওয়ার্ন-ব্রেট লি’র মতো বোলারদের অসহায় বানিয়ে তুলে নেন নিজের প্রথম টেস্ট সেঞ্চুরি। পরের কয়েকবছরও খেলেছেন সাফল্যের সাথেই। তবে ২০১১ থেকেই পারফরম্যান্স ছিল নিম্নমুখী। সর্বশেষ ম্যাচ খেলেছিলেন ২০১৩ সালে, জিম্বাবুয়ের বিপক্ষে।
অবসর নিয়ে অবশ্য রাজ্জাকের মতো অতটা আবেগে ভাসেননি এই বাঁহাতি ব্যাটসম্যান। বিদায়ী বক্তব্যে বলেন ‘যখন মনে করেছি ক্রিকেটে খেলোয়াড় হিসেবে আর কিছু কন্ট্রিবিউট করতে পারব না। তখন ভেবেছি ক্রিকেটের সঙ্গেই থাকব। মনে হয়েছে এটাই আদর্শ সময়। ক্রিকেটার হিসেবে যা দিতে পারতাম, অন্য ভূমিকায় ক্রিকেটকে বেশি দিতে পারব। কাজেই কষ্ট হয়নি।’
- স্বাদের চিপস, স্বাস্থ্যের বিপদ
- বেগুনে পোকা থাকলে কি খাওয়া উচিত?
- রোনালদোকে নিষেধাজ্ঞা ও জরিমানা করল পর্তুগাল
- জনতা, সোনালী ও রূপালী ব্যাংকের এমডির চুক্তি বাতিল
- একই আঙিনায় মসজিদ-পূজামণ্ডপ
- গর্বের সঙ্গে বলতে পারি, বিএনপি কর্মীরা চাঁদাবাজিতে জড়িত নয়
- সংসদ সদস্য কি প্রকাশ্যে আগ্নেয়াস্ত্র বহন করতে পারেন?
- বালিশের পাশে ফোন রেখে ঘুমান? জেনে নিন ঝুঁকিগুলো
- মুম্বাইয়ে টাইগার শ্রফের গাড়ি লক্ষ্য করে গুলি, আহত ২
- ২০ অক্টোবর রাজশাহী যাচ্ছেন প্রধানমন্ত্রী
- কবি নজরুলের যে কবিতায় কেঁপে উঠেছিল ব্রিটিশ সাম্রাজ্য
- পিস্তলকাণ্ডে সমালোচনার মুখে ইশরাক, নাকচ করলেন পদত্যাগের খবর
- কম্বোডিয়ায় ‘আটকা’ ১৮০০ বাংলাদেশি
- ভাত রান্নার আগে চাল ভালো করে ধুতে বলা হয় কেন?
- মোটরসাইকেলের সামনেও নম্বর প্লেট রাখা বাধ্যতামূলক
- বিএসএফের হাতে আটক দুই পুলিশ সদস্যকে ফেরত আনল বিজিবি
- এডিস মশা শনাক্ত করবে ‘স্মার্ট ফাঁদ’
- এনআইডিতে নাম, বয়স ও ঠিকানা সংশোধনে যেসব কাগজপত্র লাগবে
- ফ্যামিলি ও কৃষক কার্ডে কমবে দারিদ্র্য, ধারণা বিশ্বব্যাংক-আইএমএফের
- বয়স্করা যেসব খাবার এড়িয়ে চলবেন
- বৈশ্বিক ক্ষুধা সূচকে ভারত-পাকিস্তানের চেয়ে এগিয়ে বাংলাদেশ
- বাংলাদেশ-ওয়েস্ট ইন্ডিজ সিরিজের সূচি পরিবর্তন
- ঢাকার বায়ুদূষণ দেশের জন্য লজ্জার বিষয়: প্রধানমন্ত্রী
- ‘বাংলাদেশ পথ দেখিয়েছে’, নেহার ভিডিও নিয়ে বিস্ফোরক অভিযোগ বিজেপির
- প্রক্রিয়া শুরু
মালয়েশিয়ায় যেভাবে হবে বাংলাদেশি কর্মী নিয়োগ - দীর্ঘ সময় ফোন ব্যবহারে চোখে জ্বালাপোড়া, সমাধান কী?
- ওষুধ কারখানার আগুনে ক্ষয়ক্ষতি হলেও প্রাণহানি নেই
- নোবেল পুরস্কারের ফেসবুক পেজে রবীন্দ্রনাথ ও রাসেলের ১১৪ বছরের চিঠি
- ক্যারিয়ার সেরা র্যাঙ্কিংয়ে হাসান মাহমুদ
- রাশিয়ায় নিয়ে যুদ্ধে পাঠানো ৩০ বাংলাদেশির ২০ জনের মৃত্যু
- দূষণজনিত মাথাব্যথা নাকি মাইগ্রেনের সমস্যা? বুঝবেন যেভাবে
- বন্ধুর চেয়ে শত্রুর নাম বেশি মনে থাকে কেন?
- অর্থনীতিতে নোবেল পেলেন রবার্ট ই হল ও মাইকেল উডফোর্ড
- হঠাৎ চুল পড়া বাড়লে কি করবেন?
- সমুদ্র তীরে দাঁড়িয়ে দৈত্যাকার দানব
- সেরা ঘুমের প্রতিযোগিতা, পুরস্কার ১৪ হাজার ডলার
- বাংলাদেশ থেকে জয় ছিনিয়ে ড্র আফগানিস্তানের
- নাফ নদীতে ইয়াবা পাচারের ‘ডুবন্ত সাবমেরিন’ উদ্ধার
- মধ্যপ্রাচ্য সংঘাতে রেমিট্যান্স কমার শঙ্কা, নতুন শ্রমবাজারে নজর
- নিউটনের ঢের আগে মাধ্যাকর্ষণ শক্তির টের পান দা ভিঞ্চি!
- দীর্ঘ সময় ফোন ব্যবহারে চোখে জ্বালাপোড়া, সমাধান কী?
- সারাদেশে ২ দিন এলপিজি বিক্রি বন্ধ থাকবে
- একটি দৃশ্যের জন্য এখনো বারবার মহড়া দেন অমিতাভ
- বাংলাদেশসহ কয়েক দেশের শিক্ষার্থী ভর্তিতে কঠোর যুক্তরাজ্য
- বিধবা কার্ড দিলে সবার আগে এমপির বউ নেবে: হাসনাত আবদুল্লাহ
- নোবেল পুরস্কারের ফেসবুক পেজে রবীন্দ্রনাথ ও রাসেলের ১১৪ বছরের চিঠি
- অপারেশন ক্লিন হার্টের মতো অভিযানের পরিকল্পনা নেই
- রাশিয়ায় নিয়ে যুদ্ধে পাঠানো ৩০ বাংলাদেশির ২০ জনের মৃত্যু
- প্রক্রিয়া শুরু
মালয়েশিয়ায় যেভাবে হবে বাংলাদেশি কর্মী নিয়োগ - ওষুধ কারখানার আগুনে ক্ষয়ক্ষতি হলেও প্রাণহানি নেই
















