আগুন লাগলে যা যা করবেন
লাইফ টিভি 24
প্রকাশিত: ১২:২৩ ১ মার্চ ২০২৪
রাজধানীর বেইলি রোডে রেস্টুরেন্টে অগ্নিকাণ্ডে ৪৬ জন প্রাণ হারিয়েছেন। এছাড়া অনেকে আহত হয়েছেন।যাদের অবস্থা আশঙ্কাজনক। এক্ষেত্রে আগুন যতটা না বিপদ ডেকে আনে, তার চেয়ে অনেকগুণ বেশি বিপর্যয়ের কারণ হতে পারে হুড়োহুড়ি বা তাড়াহুড়ো।
আগুন যেকোনো সময়, যেকোনো জায়গায় লাগতে পারে। তবে, সামান্য কিছু তথ্য জানা থাকলে বা একটু সতর্ক হলেই বাঁচানো যেতে পারে মূল্যবান জীবন ও সম্পদ। তাহলে জেনে নিন আগুন লাগার সঙ্গে সঙ্গে আপনার করণীয়।
* শুরুতেই আগুন নেভানোর চেষ্টা করুন।
* বিচলিত হয়ে উপস্থিত বুদ্ধি হারাবেন না। আগুন বলে চিৎকার করবেন এবং ফায়ার ফাইটিং চর্চার মাধ্যমে ওপরে উল্লেখিত অগ্নি নির্বাপক বস্তু ব্যবহার করবেন।
* আজই ফায়ার সার্ভিস অফিসের ফোন বা জরুরি সেবার নম্বর সংগ্রহ করে রাখুন। আর হঠাৎ কোথাও যদি আগুন লেগেই যায় তাহলে স্থানীয় ফায়ার স্টেশনের নম্বরে খবর দেবেন।
* বৈদ্যুতিক আগুনের ক্ষেত্রে দ্রুত মেইন সুইচ বন্ধ করুন।
* তেল–জাতীয় পদার্থ ও পানি বৈদ্যুতিক আগুন নেভাতে ব্যবহার করবেন না।
* বৈদ্যুতিক আগুনে ভেজা মোটা কাপড় বা কম্বল চাপা দেবেন।
* পরনের কাপড়ে আগুন লাগলে মাটিতে গড়াগড়ি করবেন বা ভেজা কম্বল গায়ে দেবেন।
* বহনযোগ্য অগ্নিনির্বাপণ যন্ত্র ব্যবহার করুন।
*বৈদ্যুতিক লাইনে/যন্ত্রপাতিতে আগুন ধরলে পানি ব্যবহার করবেন না। বহনযোগ্য কার্বন ডাই-অক্সাইড বা ড্রাই কেমিক্যাল পাউডার এক্সটিংগুইশার ব্যবহার করুন। না পেলে শুকনো বালু ব্যবহার করুন।
*তেল–জাতীয় পদার্থ থেকে লাগা আগুনে পানি ব্যবহার বিপজ্জনক। বহনযোগ্য ফোম–টাইপ ফায়ার এক্সটিংগুইশার বা শুকনো বালু অথবা ভেজা মোটা কাপড়/চটের বস্তা দিয়ে চাপা দিন।
*বাসায় বা অফিসে আগুন লাগলে মূল্যবান জিনিস সরানোর চেষ্টা করবেন না। আপনার ও পরিবারের সদস্যদের জীবন বাঁচানোই এ সময় জরুরি। এক সেকেন্ড সময়ও মূল্যবান।
* পরিস্থিতি যতটা শান্ত রাখা যায়, বিপদ থেকে মুক্তির সম্ভাবনা তত বেশি বাড়ে।
*গায়ে আগুন লেগে গেলে দৌড়াবেন না। গড়িয়ে গড়িয়ে যেদিকে যেতে চান সেদিকে যান। কাপড় দিয়ে নাক ঢাকুন, হাতের কাছে পানি থাকলে কাপড় ভিজিয়ে নিন।
*সিঁড়িতে ধোঁয়া দেখতে পেলে ওপরে উঠবেন না, ছাদে যাওয়ার চেষ্টা করবেন না।
*ধোঁয়া বাতাসের চেয়ে হালকা, তাই তা দ্রুত ওপরের দিকে ওঠে। ধোঁয়া শ্বাসের সঙ্গে ভেতরে ঢুকলেই বিপদ!
*সিঁড়ি দিয়ে নামা বিপজ্জনক হলে বারান্দা বা জানালার কাছে চলে যান, এতে হাতে বেশি সময় পাওয়া যায়।
*ধোঁয়ায় আচ্ছন্ন পথ পরিহার করুন। যেতে বাধ্য হলে উপুড় হয়ে বা হামাগুড়ি দিয়ে বের হওয়ার চেষ্টা করবেন। ধোঁয়া ওপরে ওঠে বলে নিচের বাতাসে অক্সিজেন বেশি থাকে।
*ধোঁয়ায় কিছু দেখা না গেলে ও একাধিক সদস্য থাকলে একজনের পেছনে আরেকজন হামাগুড়ি দেবেন, একে–অন্যের কাপড় বা পা ধরে এগোবেন।
*বিপদে কিছুক্ষণ পরপর একে–অপরকে সাহস করলে বা দিলে বিপদ থেকে মুক্তি পাওয়ার সম্ভাবনা বেড়ে যায়।
* ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স সম্পর্কিত সেবা পেতে কল করুন: +০২-২২৩৩৫৫৫৫৫, ০১৭৩০-৩৩৬৬৯৯, ০১৭১৩-০৩৮১৮১-২ নম্বরে।
- আমরা সমান, কেউ ছোট বা বড় নয়: ভারতের হাইকমিশনার
- সেগুন, মেহগনি নাকি গামারি: আসবাবের জন্য কোন কাঠ সেরা
- জুলাই স্মৃতি ফাউন্ডেশনের ১৪ জনের নামে মামলার আবেদন, তদন্তে সিআইডি
- দক্ষিণী অভিনেত্রীরা: কে সবচেয়ে বেশি পারিশ্রমিক পান
- নেপাল-তিব্বতে বন্যায় নিহত ১০০০ ছাড়ালো
- অবসরে মেসি: আর্জেন্টিনার জার্সিতে ২১ বছরের রেকর্ড ও অর্জন
- রাগ নিয়ন্ত্রণের ১০ উপায়
- পপিকে খোঁচা জয়ের
- আতঙ্ক ছড়িয়ে পড়েছে পাকিস্তানে
- ‘মক্কা চুক্তিতে বাংলাদেশের যোগদান নিয়ে তাড়াহুড়োর কিছু নেই’
- যুক্তরাষ্ট্র থেকে বোয়িংয়ের আরও উড়োজাহাজ কিনবে বাংলাদেশ
- র্যামন ম্যাগসাইসাই পুরস্কার পেলেন বাংলাদেশের রুনা খান
- স্বামী-স্ত্রীর বয়সের ব্যবধান কত হওয়া উচিত?
- সোয়াইন ফ্লুতে আক্রান্ত ইমরান হাশমি
- গুমের আগে কোথায়, কীভাবে ছিলেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন
- ব্যালন ডি’অরে রাজনীতি ঢুকেছে: মরিনহো
- ঢাকার যানজট নিরসনে প্রধানমন্ত্রীর ৭ নির্দেশনা
- ৬ মাসে ২ লাখ জনশক্তি নিতে চায় মালয়েশিয়া
- নেপালে বিপর্যয়ের ৫ মাস আগেই দেওয়া হয়েছিল পূর্বাভাস
- রাষ্ট্রপতি মির্জা ফখরুলের সাফল্য কামনা পুতিনের
- বন্ধু নাকি গোপন শত্রু, চেনার সহজ কৌশল
- অবশেষে নতুন সিনেমায় বাপ্পারাজ
- চাঁপাইনবাবগঞ্জে নদীতে গোসলে নেমে পাঁচ শিশুর মৃত্যু
- জানুয়ারিতে বাংলাদেশ সফরে আসতে পারে ভারত
- রাষ্ট্রপতি নির্বাচন সাংবিধানিক ধারাবাহিকতার নতুন অধ্যায়: স্পিকার
- মক্কা চুক্তি সম্প্রসারিত হলে অন্যদের উদ্বিগ্ন হওয়ার কারণ নেই
- রাষ্ট্রীয় দায়িত্বপালনে দলনিরপেক্ষভাবে কাজ করব: রাষ্ট্রপতি
- প্রতিদিন লিকার চা খেলে শরীরে কী ঘটে?
- কেমন আছেন ইলিয়াস কাঞ্চন?
- ওয়ানডে বিশ্বকাপের ফরম্যাট বদল, আইসিসির সমালোচনায় অজি কিংবদন্তি
- নেপালে বিপর্যয়ের ৫ মাস আগেই দেওয়া হয়েছিল পূর্বাভাস
- ‘সেরা ইউনিয়ন পরিষদ ও চেয়ারম্যান’ পুরস্কার দেওয়া হবে
- ‘অবিশ্বাস্য’ দামে বিক্রি ম্যারাডোনার ‘হ্যান্ড অব গড’ বল
- রাষ্ট্রপতি নির্বাচন সাংবিধানিক ধারাবাহিকতার নতুন অধ্যায়: স্পিকার
- ৯ বছরেও স্বদেশে ফেরা হয়নি রোহিঙ্গাদের
- প্রতিদিন লিকার চা খেলে শরীরে কী ঘটে?
- কেমন আছেন ইলিয়াস কাঞ্চন?
- চলতি অর্থবছরেই সব স্থানীয় সরকার নির্বাচন
- থালাপতি বিজয়ে মুগ্ধ যশ
- জলে নয়, মুহূর্তে ডুবেছেন পূজা
- রাষ্ট্রীয় দায়িত্বপালনে দলনিরপেক্ষভাবে কাজ করব: রাষ্ট্রপতি
- চিরতরুণ থাকতে খান জাম্বুরা
- চাঁপাইনবাবগঞ্জে নদীতে গোসলে নেমে পাঁচ শিশুর মৃত্যু
- বিনা খরচে ১০ হাজার কর্মীকে মালয়েশিয়া পাঠাবে সরকার
- অবশেষে নতুন সিনেমায় বাপ্পারাজ
- খালেদকে দিলেও কেন শরিফুলকে কাউন্টিতে খেলতে দিলো না বিসিবি
- ব্যালন ডি’অরে রাজনীতি ঢুকেছে: মরিনহো
- সব অভিবাসী ভিসা আবেদন স্থগিত করলো যুক্তরাষ্ট্র
- ঢাকার যানজট নিরসনে প্রধানমন্ত্রীর ৭ নির্দেশনা
- সোয়াইন ফ্লুতে আক্রান্ত ইমরান হাশমি

