আমাকে বলির পাঁঠা বানানো হচ্ছে: সালাহ
লাইফ টিভি 24
প্রকাশিত: ২১:১৭ ৭ ডিসেম্বর ২০২৫
হঠাৎ যেন সবকিছু বদলে গেল। লিভারপুলের সঙ্গে সম্পর্কটা আগের মতো নেই মোহামেদ সালাহর। মিশরীয় ফরোয়ার্ডের মনে হচ্ছে, তাকে কেউ বলির পাঁঠা বানাচ্ছে।
শনিবার রাতে ইংলিশ প্রিমিয়ার লিগে লিডস ইউনাইটেডের বিপক্ষে তাদের মাঠে তিনবার এগিয়ে যাওয়ার পরও ৩-৩ গোল ড্র করে লিভারপুল। এমন রোমাঞ্চকর ম্যাচটিতে বেঞ্চে বসে সতীর্থদের লড়াই দেখতে হয়েছে সালাহকে।
শুধু এই ম্যাচে নয়, ৩৩ বছর বয়সী তারকাকে টানা তিন ম্যাচে শুরুর একাদশে রাখেননি কোচ আর্নে স্লট। অ্যানফিল্ডের ডাচ কোচের সঙ্গে যেন সম্পর্ক আগের মতো নেই সালাহর। মোটেও বনিবনা হচ্ছে না দুজনের মধ্যে।
সেই কারণেই কি লিগে টানা তিন ম্যাচে বেঞ্চে বসতে হয়েছে সালাহকে? লিডসের বিপক্ষে ম্যাচ শেষে এক সাক্ষাৎকারে ক্ষোভের সঙ্গেই মিশরীয় তারকা বলেছেন, “স্পষ্টভাবে মনে হচ্ছে, কেউ একজন সব দোষ আমার ঘাড়েই চাপাতে চেয়েছে।”
লিভারপুল কিংবদন্তিদের একজন সালাহ। সব প্রতিযোগিতা মিলিয়ে ৪২০ ম্যাচে ২৫০ গোল করেছেন তিনি। গত মৌসুমে অলরেডদের লিগ পুনরুদ্ধারে রেখেছিলেন সবচেয়ে বড় ভূমিকাও।
কিন্তু চলতি মৌসুমে তেমন ছন্দে নেই সালাহ। তাই বলে একেবারে ‘অপাঙ্ক্তেয়’! সেটি যেন নিজেই মানতে পারছেন না সালাহ। কোচের সঙ্গে সম্পর্কটাও হঠাৎ খারাপ হয়ে যাওয়া নিয়ে তার কথা, “আগেও বহুবার বলেছি, কোচের সঙ্গে আমার ভালো সম্পর্ক ছিল। আর হঠাৎ দেখছি, আমাদের মধ্যে কোনো সম্পর্কই নেই।”
এমনটা কেন হচ্ছে তা নিজেও জানেন না সালাহ। তিনি আরও বলেন, “আমি জানি না কেন তবে আমার কাছে মনে হচ্ছে, কেউ একজন আমাকে ক্লাবেই চায় না। মনে হচ্ছে, ক্লাব আমাকে বলির পাঁঠা বানিয়েছে। এমনটাই অনুভব করছি। পরিস্কারভাবে মনে হচ্ছে, কেউ একজন সব দোষ আমার ঘাড়ে চাপাতে চায়।”
তারপরও লিভারপুলের প্রতি ভালোবাসা কমছে না সালাহর। সাক্ষাৎকারে তিনি আরও বলেন, “এই ক্লাবকে আমি সবসময় সমর্থন করব। আমার সন্তানেরাও করবে। এই ক্লাবকে অত্যন্ত ভালোবাসি এবং সবসময় ভালোবাসব।”
এই পরিস্থিতি আমার কাছে গ্রহণযোগ্য নয়, সত্যি বলতে। বুঝতে পারছি না। যেন আমাকে আরও বেশি করে বলির পাঁঠা বানানো হচ্ছে। আমি মনে করি না আমি সমস্যার কারণ। ক্লাবের জন্য আমি অনেক কিছু করেছি।
অতীতে বেশ কয়েকবার লিভারপুল ছাড়ার কথা উঠেছিল সালাহর। তারপরও চুক্তি নবায়ন করে অ্যানফিল্ডে থেকে গেছেন তিনি। কিন্তু এখন যে পরিস্থিতিতে যেতে হচ্ছে তাকে সেটি গ্রহণযোগ্য মনে হচ্ছে না তার, “সত্যি বলতে, এই পরিস্থিতি আমার কাছে অগ্রহণযোগ্য। বুঝতে পারছি না। যেন আমাকে আরও বেশি করে বলির পাঁঠা বানানো হচ্ছে। আমার মনে হয় না, সমস্যার কারণ আমি। ক্লাবের জন্য আমি অনেক কিছু করেছি।”
“আমাকে প্রতিদিন নিজের জায়গার জন্য লড়তে হবে না। কারণ, সেটা আমি অর্জন করেছি। আমি অন্য কারও চেয়ে বড় নই। কিন্তু নিজের জায়গাটা অর্জন করেছি। এটা ফুটবল। যা হওয়ার তাই হচ্ছে।”, হতাশার সঙ্গে যোগ করেন সালাহ।
আগামী ১৫ ডিসেম্বর আফ্রিকা কাপ অব নেশনস খেলতে যাচ্ছেন সালাহ। ঘরে ফেরার আগে তিনি আরও জানান, গত এপ্রিলে দুই বছরের নতুন চুক্তি করলেও লিভারপুলে তার ভবিষ্যৎ এখন অনিশ্চিত।
- সন্তান সম্পর্কে অন্যদের যেসব কথা বলতে দেবেন না
- ঢাকায় ২০০ ইভি বাস কিনছে সরকার, নারীদের জন্য ১০০টি
- ‘আমি বন্দী কারাগারে’ গানের শিল্পী মুজিব পরদেশী কারাগারে
- দিল্লির পর ঝাড়খণ্ডেও জেন জি আন্দোলন সফল
- নতুন নিয়মে প্রথম শাস্তি পেলেন নেইমার
- সাবেক সেনাপ্রধান আজিজকে ফিরিয়ে আনতে ইন্টারপোলে চিঠি
- স্পাইডারম্যানের আয় ছাড়ালো ২৪,৫০০ কোটি টাকা
- বাংলাদেশের কাছে হারের পর শাস্তির কবলে অস্ট্রেলিয়া
- বাংলাদেশে আশ্রিত ৩,৯০০০০ রোহিঙ্গা রাখাইনের বাসিন্দা: মিয়ানমার
- ৪ বিভাগে অতি ভারী বৃষ্টির শঙ্কা, পাহাড়ধসের সতর্কতা
- বৃষ্টির দিনে ইন্টারনেটের গতি কি আসলেই কমে?
- ভূমধ্যসাগরে নৌকায় ১০ দিন ভেসে থাকার পর ৯ বাংলাদেশির মৃত্যু
- বিদ্যুৎ সমস্যা সমাধানের পরিকল্পনা সংসদে উপস্থাপন: প্রধানমন্ত্রী
- সব উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ৯তলায় রূপান্তর হবে:স্বাস্থ্যমন্ত্রী
- গ্যাস্ট্রিকের ব্যথা কমানোর যত ঘরোয়া উপায়
- পান মশলার প্রচার করে বিপাকে শাহরুখ-অজয়-টাইগার
- অস্ট্রেলিয়ায় যেখানে পাকিস্তান-ভারতের চেয়ে এগিয়ে বাংলাদেশ
- শেখ হাসিনার প্রত্যর্পণের সিদ্ধান্ত নেবে ভারতের আদালত
- ডেস্কে টানা কাজ: কোমর-পিঠের ব্যথা এড়াবেন যেভাবে
- যেভাবে রিয়াজকে খুঁজে পেয়েছিলেন জসিম
- অস্ট্রেলিয়ায় করা সেঞ্চুরি কখনও ভুলবে না তানজিদ: পন্টিং-ওয়াহ
- ভারতে ‘দ্বিতীয় স্বাধীনতা আন্দোলনের’ ডাক ওয়াংচুকের
- আগামী সপ্তাহে ভারত সফরে যেতে পারেন প্রধানমন্ত্রী: এনডিটিভি
- সীতাকুণ্ডে জাহাজভাঙা কারখানায় বিষক্রিয়ায় নিহত ৮
- জুলাই জাদুঘরের নিদর্শন নষ্ট করলে ১০ বছর জেল
- অবসরের ইঙ্গিত মেসির
- জামিন পেলেন তানজিন তিশা
- চুলে সাবান দেওয়া কী ঠিক?
- রাষ্ট্রপতি নির্বাচন: অলি আহমদের মনোনয়নপত্র জমা
- বাংলাদেশে ১৮ রাষ্ট্রপতি কে, কত দিন দায়িত্বে ছিলেন?
- ডেস্কে টানা কাজ: কোমর-পিঠের ব্যথা এড়াবেন যেভাবে
- পুষ্টিচাল কী, কেমন ও কেন খাবেন?
- পৌনে ২ লাখ ভিসা বাতিল করলো যুক্তরাষ্ট্র, তালিকায় কারা
- বিপ্লব, ইকবাল, রুহানীসহ ৬ পুলিশ কর্মকর্তা চাকরিচ্যুত
- সালমান শাহ হত্যা মামলায় ডনের জামিন নামঞ্জুর
- চীনের শক্তিশালী অর্থনীতির রূপকার ঝু রংজি আর নেই
- মানুষমাত্রই ভুল হয়: শাকিব খান
- অবসরের ইঙ্গিত মেসির
- আগামী সপ্তাহে ভারত সফরে যেতে পারেন প্রধানমন্ত্রী: এনডিটিভি
- জামিন পেলেন তানজিন তিশা
- চুলে সাবান দেওয়া কী ঠিক?
- বিদ্যুৎ সমস্যা সমাধানের পরিকল্পনা সংসদে উপস্থাপন: প্রধানমন্ত্রী
- রাষ্ট্রপতি নির্বাচন: অলি আহমদের মনোনয়নপত্র জমা
- ইউটিউব থেকে আয় আরও কঠিন হচ্ছে
- জুলাই জাদুঘরের নিদর্শন নষ্ট করলে ১০ বছর জেল
- অস্ট্রেলিয়ায় যেখানে পাকিস্তান-ভারতের চেয়ে এগিয়ে বাংলাদেশ
- ১৫ বছর বয়সেই ৫ ব্র্যান্ডের চুক্তি, সূর্যবংশীর সম্পদ কত?
- রাষ্ট্রপতি পদে মির্জা ফখরুলকে বেছে নিলেন প্রধানমন্ত্রী
- ভারতে ‘দ্বিতীয় স্বাধীনতা আন্দোলনের’ ডাক ওয়াংচুকের
- দেশের ইতিহাসে সর্বোচ্চ সোনার দাম
















