আরামসে সিরিজ জিতল বাংলাদেশ
লাইফ টিভি 24
প্রকাশিত: ২০:৩১ ১৪ ডিসেম্বর ২০১৮
সিলেটের অভিষেক ওয়ানডে ম্যাচে সফরকারী ওয়েস্ট ইন্ডিজকে ৮ উইকেটে বড় ব্যবধানে হারালো স্বাগতিক বাংলাদেশ। এই জয়ে তিন ম্যাচের ওয়ানডে সিরিজ ২-১ ব্যবধানে জিতে নিলো টাইগাররা। ওয়ানডে ইতিহাসে এই নিয়ে ২৪তম দ্বিপক্ষীয় ওয়ানডে সিরিজ জিতলো বাংলাদেশ।
অনেক মাইলফলকের এক ম্যাচ, এই তৃতীয় ওয়ানডে। দেশের অষ্টম ও বিশ্বের ২শতম স্টেডিয়াম হিসেবে আন্তর্জাতিক অঙ্গনে ওয়ানডে ফরম্যাটের অভিষেক হলো সিলেট ক্রিকেট স্টেডিয়ামের। শুধুমাত্র ভেন্যুই নয়, ব্যক্তিগত মাইলফলকও ছিলো। বাংলাদেশের হয়ে প্রথম খেলোয়াড় হিসেবে ২শতম ওয়ানডে ম্যাচ এবং দেশের পক্ষে সর্বোচ্চ ম্যাচের নেতৃত্ব দেয়ার রেকর্ড গড়েন স্বাগতিক অধিনায়ক মাশরাফি বিন মর্তুজা। তিনটি মাইলফলকই বাংলাদেশের পক্ষে। ভাগ্য দেবী টস লড়াইয়ে জয় পাইয়ে দেন মাশরাফিকে। যা অনেক বেশি গুরুত্বপূর্ণ ছিলো। সন্ধ্যার পর শিশির পড়ার মাত্রাটা বেশি হচ্ছে সিলেটে। তাই টস জিতে ফিল্ডিং বেছে নেন মাশরাফি।
মাশরাফির সিদ্বান্তকে সঠিক প্রমাণ করেন বাংলাদেশের অফ-স্পিনার মেহেদি হাসান মিরাজ। ইনিংসের চতুর্থ ওভারেই বাংলাদেশকে উইকেট উপহার দেন তিনি। ৯ রান করা চন্দরপল হেমরাজকে শিকার করেন তিনি।
ওপেনারকে শুরুতে হারানোর ক্ষত মুছে ফেলার চেষ্টা করেন হোপ ও তিন নম্বরে নামা ড্যারেন ব্রাভো। ফলে ১৩তম ওভারে হাফ-সেঞ্চুরি পূর্ণ হয় ওয়েস্ট ইন্ডিজের। অবশ্য এর পরই ছন্দপতন হয় হোপ ও ব্রাভোর জুটিতে। আবারো বাংলাদেশকে আনন্দ করার উপলক্ষ তৈরি করে মিরাজ। ব্রাভোকে ১০ রানের বেশি করতে দেননি মিরাজ।
ব্রাভোর বিদায়ে উইকেটে আসেন অভিজ্ঞ মারলন স্যামুয়েলস। বড় ইনিংস খেলার পরিকল্পনায় থাকায় উইকেটে থিতু গড়ার চেষ্টা করেন তিনি। তবে সেটি বেশিক্ষণ স্থায়ী হতে দেননি মিডিয়াম পেসার মোহাম্মদ সাইফউদ্দিন । স্যামুয়েলসকে ১৯ রানে থামিয়ে দেন তিনি।
এরপর উইকেটে আসেন হার্ড-হিটার শিমরোন হেটমায়ার। ওয়ানডে সিরিজের প্রথম দু’ম্যাচে নিজের জাত চেনাতে পারেননি তিনি। এবার ব্যর্থতার মধ্যেই ছিলেন হেটমায়ার। আবারো হেটমায়ারের ঘাতক মিরাজ। শুন্য রানে মিরাজের শিকার হন হেটমায়ার।
হেটমায়ারকে ফেরানোর পরের ওভারেই আবারো উইকেট শিকার করেন মিরাজ। এবার তার শিকার হন ওয়েস্ট ইন্ডিজ অধিনায়ক ১ রান করা রোভম্যান পাওয়েল।
মিরাজের ৪ উইকেট শিকারে ৯৯ রানেই ৫ ব্যাটসম্যানকে হারিয়ে ব্যাকফুটে চলে যায় ওয়েস্ট ইন্ডিজ। এ অবস্থায় প্রতিপক্ষের দ্রুতই গুটিয়ে দেয়ার পথ তৈরি করেন সাকিব আল হাসান। মিডল-অর্ডারের দুই ব্যাটসম্যান রোস্টন চেজ ৮ ও ফাবিয়ান অ্যালেন ৬ রান করে সাকিবের শিকার হন।
সতীর্থদের এমন ব্যর্থতার মাঝে ব্যাট হাতে সাহস দেখাচ্ছিলেন দ্বিতীয় ওয়ানডেতে অনবদ্য ১৪৪ রান করা হোপ। তার ব্যাটিং বুঝতেই দিচ্ছিলো না বড় ধরনের চাপে আছেন ওয়েস্ট ইন্ডিজ। রান তোলার কাজটা ভালোই করছিলেন তিনি। ফলে টানা দ্বিতীয় সেঞ্চুরির পথে হাটতে থাকেন হোপ। তবে হোপের সেঞ্চুরির পাবার স্বপ্ন ভঙ্গ হতে চলেছিলো। কারন দলীয় ১৭৭ রানে নবম উইকেট হারিয়ে বসে ওয়েস্ট ইন্ডিজ। এসময় হোপের রান ৯৩।
তবে নিজে ও দলকে হতাশ করেননি হোপ। শেষ ব্যাটসম্যান দেবেন্দ্র বিশুকে নিয়ে সেঞ্চুরি পূর্ণ করেন হোপ। সাকিবকে ছক্কা মেরে ক্যারিয়ারের চতুর্থ সেঞ্চুরি পূর্ণ করেন হোপ। শেষ পর্যন্ত তার অপরাজিত ১০৮ রানের সুবাদে ৫০ ওভারে ৯ উইকেটে ১৯৮ রানের সম্মানজনক সংগ্রহ পায় ওয়েস্ট ইন্ডিজ। ১৩১ বল মোকাবেলা করে ৯টি চার ও ১টি ছক্কা মারেন হোপ। বাংলাদেশের মিরাজ ২৯ রানে ৪ উইকেট নেন। এছাড়া সাকিব-মাশরাফি ২টি করে এবং সাইফউদ্দিন ১টি উইকেট নেন।
ম্যাচ ও সিরিজ জয়ের জন্য ১৯৯ রান করতে হবে বাংলাদেশ। সেই লক্ষ্যে নিজেদের ইনিংস শুরু করে ম্বাগতিকরা। ভালো শুরু আভাস দেন টাইগারদের দুই ওপেনার তামিম ইকবাল ও লিটন দাস। প্রতিপক্ষ বোলারদের দেখেশুনে খেলার চেষ্টা করেন তারা। তাই প্রথম পাওয়ার প্লেতে ৪৫ রান পায় বাংলাদেশ। কিন্তু ১১তম ওভারের প্রথম বলেই মাঠ ছাড়েন লিটন। ওয়েস্ট ইন্ডিজের কেমো পলের প্রথম শিকার হবার আগে ২৩ রান করেন লিটন।
দলীয় ৪৫ রানে প্রথম উইকেট হারিয়ে ঘাবড়ে যায়নি বাংলাদেশ। কারন দ্বিতীয় উইকেট জুটিতে ব্যাটিং কারিশমা দেখিয়েছেন তামিম ও তিন নম্বরে নামা সৌম্য সরকার। ওয়েস্ট ইন্ডিজজ বোলারাদের পাত্তাই দেননি তারা। পাল্লা দিয়ে রান তুলেছেন তামিম ও সৌম্য। ফলে প্রায় কাছাকাছি সময়ে দু’জনই হাফ-সেঞ্চুরি তুলে নেন। এতে দলের স্কোর পঞ্চাশ, একশ ও দেড়শ পেরিয়ে লক্ষ্যের খুব কাছে পৌঁছে যায়।
তবে দলের জয় থেকে ২৩ রান দূরে থাকতে বিদায় নেন সৌম্য। পলের বলে বোল্ড হবার আগে ওয়ানডে ক্যারিয়ারের সপ্তম হাফ-সেঞ্চুরির স্বাদ নেন তিনি। ৫টি করে চার-ছক্কায় ইনিংস সাজিয়ে ৮০ রান করেন সৌম্য। দ্বিতীয় উইকেটে তামিম-সৌম্য ১৫২ বল মোকাবেলা করে ১৩১ রান যোগ করেন। এরমধ্যে তামিমের ৭১ ও সৌম্যর ৮০ রান অবদান ছিলো।
সৌম্যর বিদায়ের পর দলের প্রয়োজন মিটিয়েছেন তামিম ও মুশফিকুর রহিম। জয়ের জন্য বাকী ২৬ রান করে দলের জয় নিশ্চিত করেন তামিম-মুশফিক। তামিম ৯টি চারে ১০৪ বলে অপরাজিত ৮১ রান করেন। ১৬ রানে অপরাজিত থাকেন মুশফিক। ম্যাচ সেরা হয়েছেন বাংলাদেশের মিরাজ। সিরিজ সেরা হন ওয়েস্ট ইন্ডিজের হোপ।
আগামী ১৭ ডিসেম্বর সিলেটে অনুষ্ঠিত হবে তিন ম্যাচ সিরিজের প্রথম টি-২০।
- অন্তর্বর্তী সরকারের উপদেষ্টারা কে কোথায় ভোট দিচ্ছেন
- ‘এটা পাকিস্তানের নাটক ছিল’
- অসুস্থ পরীমণি, ফের পেছাল জেরা
- প্রধান উপদেষ্টাসহ ২৭ জনের সম্পদের বিবরণী প্রকাশ
- ভোটকেন্দ্রে মোবাইল ফোন নিতে পারবেন যারা
- যেসব কারণে বাতিল হতে পারে আপনার ভোট
- জাতীয় নির্বাচন ও গণভোট বৃহস্পতিবার, প্রস্তুতি সম্পন্ন
- নির্বাচনি মিছিলে অসুস্থ হয়ে ২ জনের মৃত্যু
- নির্বাচনের ইতিহাস: প্রাচীন থেকে আধুনিক
- ভোটকেন্দ্রের তথ্য জানতে ৪ পদ্ধতি চালু করল ইসি
- ভোটকেন্দ্রে মোবাইল ফোনে নিষেধাজ্ঞা
- বাংলাদেশকে ক্ষতিপূরণসহ ৩ শর্তে ভারতের বিপক্ষে খেলবে পাকিস্তান
- নির্বাচনে তিন সংগীতশিল্পীর যে প্রত্যাশা
- গোপালগঞ্জ–৩: কার হাতে যাচ্ছে হাসিনার আসন
- আমেরিকার ইতিহাসে আলোচিত ১১ নির্বাচন
- ‘আত্মঘাতী’ বইমেলায় অংশ নেবে না ৩২১ প্রকাশনা প্রতিষ্ঠান
- নির্বাচনে ছুটি ও রমজানে কর্মঘণ্টা নির্ধারণ করে প্রজ্ঞাপন
- ৫ খাবার নিয়ে প্রচলিত ভুল ধারণা
- ফোন রেকর্ড ফাঁস করলেন পরীমণি
- বুলবুলের আচমকা পাকিস্তান সফর নিয়ে মুখ খুললেন ফারুক
- NASA Opens Door to Personal Smartphones in Space
- Seed Paper: A Plantable Paper Turns Waste into Living Green
- বিহারি ক্যাম্পে মিললো একই পরিবারের চারজনের মরদেহ
- ববিতা, শফিক, আইয়ুব বাচ্চুসহ একুশে পদক পাচ্ছেন যারা
- রমজানে অফিস সময় নির্ধারণ
- বোতলজাত পানির চেয়ে কলের পানি নিরাপদ
- সন্তান জন্ম দিতে দেশ ছাড়ছেন বুবলী!
- চড়া দামে পিএসএলে দল পেলেন মোস্তাফিজ
- আশুলিয়ায় লাশ পোড়ানো: ছয়জনের মৃত্যুদণ্ড, সাতজনের যাবজ্জীবন
- নির্বাচনে ভারতসহ বিদেশি হস্তক্ষেপের অভিযোগ নাহিদের
- Seed Paper: A Plantable Paper Turns Waste into Living Green
- NASA Opens Door to Personal Smartphones in Space
- বিহারি ক্যাম্পে মিললো একই পরিবারের চারজনের মরদেহ
- এপস্টেইন নথিতে নাম নেই যে ৫ প্রভাবশালী রাষ্ট্রপ্রধানের
- রোজায় ৬৫০ টাকায় মিলবে গরুর মাংস, ৮ টাকায় ডিম
- বাচ্চাদেরও শেখান মানি ম্যানেজমেন্ট
- আ’লীগ সমর্থকদের পছন্দ বিএনপি, নতুনদের ঝোঁক জামায়াতে
- রমজানে অফিস সময় নির্ধারণ
- ঘুমের আগে দাঁত না মাজলে ক্ষতি হতে পারে হৃদ্যন্ত্রের
- নির্বাচনি মিছিলে অসুস্থ হয়ে ২ জনের মৃত্যু
- কাজ পাচ্ছেন না অঙ্কিতা
- নির্বাচনে ভারতসহ বিদেশি হস্তক্ষেপের অভিযোগ নাহিদের
- শেরপুর-৩ আসনের নির্বাচন স্থগিত
- বদলে যাচ্ছে র্যাবের নাম, পোশাকও পাল্টাবে
- সন্তান জন্ম দিতে দেশ ছাড়ছেন বুবলী!
- আশুলিয়ায় লাশ পোড়ানো: ছয়জনের মৃত্যুদণ্ড, সাতজনের যাবজ্জীবন
- রুনা লায়লার বিনিময়ে যা দিতে চেয়েছিল ভারত
- নাহিদের রিট খারিজ, ভোটে থাকবেন বিএনপির কাইয়ুম
- বোতলজাত পানির চেয়ে কলের পানি নিরাপদ
- ববিতা, শফিক, আইয়ুব বাচ্চুসহ একুশে পদক পাচ্ছেন যারা
















