আসামের ১৯ লাখ মানুষকে বিদেশি ঘোষণা!
লাইফ টিভি 24
প্রকাশিত: ২১:২৩ ৯ সেপ্টেম্বর ২০১৯
আসামের নাগরিক তালিকা থেকে বাদ পড়া ১৯ লাখ বাসিন্দাকে বিদেশি বলে ঘোষণা করেছেন ভারতের স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। রোববার আসাম সফরে দেয়া ভাষণে প্রত্যেক অবৈধ অভিবাসীকে ভারতছাড়া করারও হুঁশিয়ারি দেন তিনি।
এছাড়া সংবিধানের ৩৭১ অনুচ্ছেদে উত্তর-পূর্বাঞ্চলীয় রাজ্যগুলোকে দেয়া বিশেষ সুবিধা সরকার কখনই বাতিল করবে না বলে প্রতিশ্রুতি দেন অমিত। এরই মধ্যে আবারো আসামের নাগরিক তালিকা প্রত্যাখ্যান করেছেন বিজেপির বিধায়ক শিলাদিত্য দেব।
গেলো ৫ আগস্ট কাশ্মীরের স্বায়াত্বশাসন এবং কাশ্মীরীদের বিশেষ মর্যাদার সাংবিধানিক অধিকার বাতিল করে ক্ষমতাসীন বিজেপি। এরপর অন্যান্য রাজ্যের বিশেষ সুবিধা ভোগকারী বাসিন্দারাও আতঙ্কিত হয়ে পড়েন। শঙ্কা, যেকোনো মুহূর্তে বাতিল হতে পারে তাদের বিশেষ অধিকারও।
রোববার আসামে গিয়ে উত্তর পূর্বাঞ্চলীয় রাজ্যের বাসিন্দাদের অমিত শাহ
প্রতিশ্রুতি দিয়েছেন, তাদের বিশেষ অধিকার কখনই বাতিল করবে না মোদি সরকার।
ভারতের স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, অনুচ্ছেদ ৩৭০ একটি অস্থায়ী ব্যবস্থা ছিল। ৩৭০ এবং অনুচ্ছেদ ৩৭১-এর মধ্যে ব্যাপক পার্থক্য রয়েছে। ৩৭১ উত্তর-পূর্বাঞ্চলের বিশেষ অধিকার। পার্লামেন্টে বিষয়টি বলেছি। এ অঞ্চলের আটটি রাজ্যের মূখ্যমন্ত্রীদের উপস্থিতিতে আবারও পরিষ্কারভাবে বলছি, কেন্দ্র কখনো অনুচ্ছেদ ৩৭১-এ স্পর্শ করবে না।
আসামের নাগরিক তালিকাকে সময়ের দাবি বলেও আখ্যা দেন ভারতের স্বরাষ্ট্রমন্ত্রী। তালিকা থেকে বাদ পড়াদের একমাত্র আদালত বিদেশি ঘোষণার এখতিয়ার রাখলেও এদিন অমিত নিজেই তাদের বিদেশি বলে আখ্যা দেন।
অমিত শাহ বলেন, এনআরসি নিয়ে অনেকে অনেক কথা বলছেন। বিভিন্ন প্রশ্ন তুলছেন। এনআরসি সময়ের প্রেক্ষাপটেই তৈরি হয়েছে। স্পষ্ট করে একটি বার্তা দিতে চাই। ভারতীয় সরকার একজন অবৈধ অভিবাসীকেও দেশে থাকতে দেবে না।
গত ৩১ আগস্ট চূড়ান্ত নাগরিক তালিকা থেকে বাদ পড়েন ১৯ লাখের বেশি নাগরিক। যাদের বেশিরভাগই বাংলাভাষী হিন্দু ধর্মাবলম্বী। একে ষড়যন্ত্র বলছে স্থানীয় বিজেপি।
আসাম বিজেপি বিধায়ক শিলাদিত্য দেব বলেন, এনআরসি একটি ষড়যন্ত্রের অংশ। যার মাধ্যমে মুসলিমদের সহায়তা করা হয়েছে। হিন্দুদের নাগরিক তালিকা থেকে বাদ দেয়া হয়েছে। এনআরসির পুরো প্রক্রিয়াটিই দুর্নীতিতে ভরা।
আসামের মতো অন্যান্য রাজ্যেও নাগরিক তালিকা তৈরির দাবি উঠছে বিজেপি সমর্থিত বিভিন্ন মহল থেকে। ইতোমধ্যে মহারাষ্ট্র সরকার, রাজ্যের সম্ভাব্য নাগরিক তালিকা থেকে যারা বাদ পড়বে, তাদের আটকে রাখার জন্য বন্দিশালা নির্মাণে জমি ক্রয়ে তোড়জোর শুরু করেছে।
মুম্বাই থেকে ২০ কিলোমিটার দূরে ওই বন্দিশালা নির্মাণের পরিকল্পনা চলছে। যদিও ভারতীয় গণমাধ্যমের এমন দাবি অস্বীকার করেছে স্থানীয় সরকার।
- গরুর মাংস যেভাবে খেলে ঝুঁকি কম
- আম পাকার আগে ফ্রিজে রাখা যাবে না কেন?
- ‘সোলজার’ নিয়ে সুসংবাদ দিলেন শাকিব খান
- রোজ হাঁটার অভ্যাস শরীরের কী কী উপকার করে?
- বাংলাদেশে ফুটবল বিশ্বকাপ দেখাবে যে ৩ চ্যানেল
- রামিসা হত্যার রায় রোববার, সৃষ্টি হতে যাচ্ছে নতুন ইতিহাস
- বিশ্বকাপ স্টেডিয়ামে পানির বোতল নিয়ে প্রবেশে নিষেধাজ্ঞা
- নির্বাচন থেকে সরে দাঁড়ালেন বাপ্পারাজ
- ঘুম ভাঙা মাত্রই মোবাইলে চোখ, কী ক্ষতি হচ্ছে জানেন?
- যুবদলের পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা
- সীমান্তে বিএসএফের ১০ পুশইন চেষ্টা রুখে দিলো বিজিবি
- শিশু রামিসা ধর্ষণ ও হত্যা মামলার রায়ের তারিখ নির্ধারণ
- প্রতিদিন কেন সাইক্লিং করবেন? রইল ৫ কারণ
- ক্যান্সার গবেষণায় নতুন অগ্রগতি
- ফের বিয়ে করছেন আমির খান, পাত্রী কে
- নেপালকে হারিয়ে টানা তৃতীয় ফাইনালে বাংলাদেশ
- হাম ও হামের উপসর্গে মৃত্যু ছাড়ালো ৬০০
- খুলনায় বিরল প্রজাতির প্রাণীর সন্ধান
- মমতাজউদ্দীন আহমদের চলে যাওয়ার দিন
- নেতানিয়াহুকে ‘পাগল’ বলে ‘গালাগাল’ ট্রাম্পের
- এলপিজির দাম কমলো
- আদালতে অঝোরে কাঁদলেন রামিসার মা
- যে ৭ অভ্যাস সন্তানকে মানসিকভাবে শক্তিশালী করে তোলে
- বিশ্বকাপ স্কোয়াড চূড়ান্ত সৌদির, আছেন যারা
- FIFA World Cup 2026: A Grand Continental Celebration Begins
- রক্তচাপের আড়ালে কি লুকিয়ে হাইপারটেনশন? জানুন সংকেত
- কোরবানির ঈদ: অতিরিক্ত মাংস খেলে হবে যেসব সমস্যা
- পুরুষরা বেশি হাসেন নাকি মহিলারা?
- ঐশ্বরিয়াকে কটাক্ষ, ফুঁসে উঠলেন কঙ্গনা
- মেসির বিশ্বকাপে খেলা নিয়ে শঙ্কা
- FIFA World Cup 2026: A Grand Continental Celebration Begins
- নেতানিয়াহুকে ‘পাগল’ বলে ‘গালাগাল’ ট্রাম্পের
- মমতাজউদ্দীন আহমদের চলে যাওয়ার দিন
- যে ৭ অভ্যাস সন্তানকে মানসিকভাবে শক্তিশালী করে তোলে
- খুলনায় বিরল প্রজাতির প্রাণীর সন্ধান
- আদালতে অঝোরে কাঁদলেন রামিসার মা
- হাম ও হামের উপসর্গে মৃত্যু ছাড়ালো ৬০০
- প্রতিদিন কেন সাইক্লিং করবেন? রইল ৫ কারণ
- ফের বিয়ে করছেন আমির খান, পাত্রী কে
- নির্বাচন থেকে সরে দাঁড়ালেন বাপ্পারাজ
- ক্যান্সার গবেষণায় নতুন অগ্রগতি
- শিশু রামিসা ধর্ষণ ও হত্যা মামলার রায়ের তারিখ নির্ধারণ
- ঘুম ভাঙা মাত্রই মোবাইলে চোখ, কী ক্ষতি হচ্ছে জানেন?
- এলপিজির দাম কমলো
- বিশ্বকাপ স্টেডিয়ামে পানির বোতল নিয়ে প্রবেশে নিষেধাজ্ঞা
- যুবদলের পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা
- সীমান্তে বিএসএফের ১০ পুশইন চেষ্টা রুখে দিলো বিজিবি
- নেপালকে হারিয়ে টানা তৃতীয় ফাইনালে বাংলাদেশ
- বিশ্বকাপ স্কোয়াড চূড়ান্ত সৌদির, আছেন যারা
- বাংলাদেশে ফুটবল বিশ্বকাপ দেখাবে যে ৩ চ্যানেল






