এশিয়ার নতুন চ্যাম্পিয়ন কাতার
লাইফ টিভি 24
প্রকাশিত: ১১:২৫ ২ ফেব্রুয়ারি ২০১৯
কাতার এখন এশিয়ার ফুটবলের নতুন চ্যাম্পিয়ন দেশ। কাতার প্রমাণ করল কেন তারা ২০২২ সালের ফুটবল বিশ্বকাপের আয়োজক দেশ।
বিশ্বকাপের আয়োজক হয়েই প্রথমবারের মতো বিশ্বকাপ খেলার সুযোগ পাচ্ছে তারা। কাতারকে নিয়ে তাই সমালোচনা কম হয়নি এতদিন। কিন্তু সব সমালোচনার জবাব কাতার দিল ইতিহাস গড়ে। এশিয়া কাপের ফাইনালে উঠেই চমক লাগিয়ে দিয়েছিল কাতার। সেখানেই থামল না তারা, শুক্রবার আবু ধাবির শেখ জায়েদ স্পোর্টস সিটির স্টেডিয়ামের ফাইনালে এই প্রতিযোগিতায় চারবারের চ্যাম্পিয়ন শক্তিশালী জাপানকে ৩-১ গোলে হারালো কাতার। আর এর মাধ্যমে এবারই প্রথম এশিয়ান কাপের শিরোপা ঘরে তুলল কাতার। এর আগে কখনো কোয়ার্টার ফাইনালের গণ্ডিই পার হতে পারেনি এশিয়ান ফুটবলের নতুন চ্যাম্পিয়নরা।
ইতিহাস, বর্তমান রাজনৈতিক প্রেক্ষাপট- সবকিছুই ছিল কাতারের বিপক্ষে। সেমিফাইনালে স্বাগতিক আরব আমিরাতকে হারিয়ে ফাইনালে ওঠার পর মাঠে দর্শকদের বিরূপ আচরণের শিকার হতে হয়েছিল কাতারি খেলোয়াড়দের । গ্রুপ পর্বে সৌদি আরবকেও হারিয়েছিল কাতার। শেষ পর্যন্ত সেই আরব আমিরাতের মাঠে তাঁরা টুর্নামেন্ট শেষ করলো শিরোপা জিতেই।
আরব আমিরাতের জায়েদ স্পোর্ট সিটি স্টেডিয়ামে, প্রথমার্ধেই খেলাটা নিজেদের অধীনে নিয়ে যায় কাতার। এই টুর্নামেন্টের সর্বোচ্চ গোলদাতা আলময়েজ আলি ফাইনালেও করেছেন গোল।
ম্যাচের ১২ মিনিটেই জন্ম দিয়েছেন অভূতপূর্ব মুহুর্তের, অতিমানবীয় এক গোল করে। আকরাম আফিফের ডান দিক থেকে দেওয়া বল ডিবক্সের ভেতর রিসিভ করেছিলেন আলময়েজ আলি। বল মাটিতে পড়তে না দিয়েই করলেন আরেক টাচ, এরপর দারুণ এক ওভার হেড কিকে খুঁজে পেলেন গোলের ঠিকানা। টুর্নামেন্টে আলময়েজের ৯ম গোলে স্বপ্নের শুরু করে কাতার।
এরপর ২৭ মিনিটে আব্দুল আজিজ হাতেমও দেখার মতো এক গোল করলে তখনই শিরোপা স্বপ্ন দেখতে শুরু করে কাতার। ২৫ গজ দূর থেকে বাম পায়ের বাঁকানো শটে গোল করেন হাতে। প্রথমার্ধে কাতারের তুলনায় জাপানের খেলা ছিল সাদামাটা। আক্রমণে তেমন সুবিধাই করতে পারেনি তাঁরা। উলটো কাতারই আরও দুইটি নিশ্চিত গোলের সুযোগ তৈরি করেছিল, সেগুলো থেকে গোল পেলে প্রথমার্ধেই ফল নির্ধারণ হয়ে যেতে পারত ফাইনালের।
দুই গোলে এগিয়ে থেকে দ্বিতীয়ার্ধেও শুরুটা মন্দ করেনি কাতার। ৫৬ মিনিটে হাতেমই দ্বিতীয় গোলের সুযোগ পেয়েছিলেন। কিন্তু কাজে লাগাতে পারেননি। ৬৯ মিনিটে অবশ্য জাপান এক গোল পরিশোধ করে । তাকুমি মিনামিনো গোল করে ম্যাচে উত্তেজনা ফিরিয়ে আনেন। এরপর জাপানের আক্রমণেও ধার বাড়ে।
কিন্তু ৮৩ মিনিটে জাপানের সব আশা শেষ হয়ে যায় ভিএআরের সিদ্ধান্তে। কর্নার থেকে হেড করেছিলেন কাতারের খেলোয়াড়, পরে সেই বল হাতে লাগে জাপান অধিনায়ক মায়া ইয়োশিদার। ভিএআরের পরামর্শে পরে নিজেও রিপ্লে দেখেন রেফারি, দেন পেনাল্টির সিদ্ধান্ত। আলময়েজের ৯ গোলের ৫ টিই এসেছিলেন আকরাম আফিফের অ্যাসিস্ট থেকে। আফিফই নিতে গেলেন পেনাল্টি। ৮৩ মিনিটে স্পটকিক থেকে গোল করে ব্যবধান ৩-১ করেন আফিফ। শেষদিকে জাপানও এক গোল শোধ দিতে পারত, কিন্তু ইয়োশিদার হেড অল্পের জন্য চলে যায় বাইরে দিয়ে। বাকি সময়ে মনঃসংযোগ ধরে রেখে কাতার আর পথ হারায়নি।
ফিফা র্যাংকিং এ ৯৩ থাকা দলটিই এশিয়ার ৪ বারের চ্যাম্পিয়ন জাপানকে হারিয়ে ইতিহাস গড়েছে শিরোপা জিতে। বিশ্বফুটবলে আগমনী বার্তাটা তাই পরিষ্কারভাবে দিয়েই রাখল কাতার। তারা যে এশিয়ার নতুন পরাশক্তি হিসেবে নিজেদের প্রতিষ্ঠা করেই ফেলেছে।
- প্রধানমন্ত্রীর চীন সফরে ১৭ সমঝোতা স্মারক সই
- কাবা শরিফ দেখে আবেগঘন বার্তা ভাবনার
- ১ শতাংশ ঘুম কমলেই ডিমনেশিয়ার ঝুঁকি বাড়ে ২৭%
- বাংলাদেশ-মিয়ানমার-চীন অর্থনৈতিক করিডোরের প্রস্তাব চীনের
- কখন, কীভাবে শুরু হয়েছিল তাজিয়া মিছিল?
- বিশ্বকাপে গোলবন্যার নেপথ্যে ‘ট্রাইওন্ডা’
- ভেনেজুয়েলায় জোড়া ভূমিকম্পে নিহত ৩২, আহত ৭০০
- বাংলাদেশিদের জন্য ভারতীয় টুরিস্ট ভিসা চালুর ঘোষণা
- হামে মৃত্যুর দায় কার?
- হ্যান্ডমেড এমব্রয়ডারি ও মেশিনে কাজ করা কাপড় চেনার উপায়
- বিজয়কে প্রকাশ্যে শুভেচ্ছা না জানানো নিয়ে মুখ খুললেন রজনীকান্ত
- ভিনি’র জাদুতে নকআউট পর্বে ব্রাজিল
- ৪ মোবাইল অপারেটরের কাছে পাওনা ১৩,১৪৪ কোটি টাকা
- চ্যালেঞ্জ দিলেন ববি
- ১৭ থেকে ৩৯: কোন বয়সে কত গোল করেছেন মেসি
- রাইস না প্রেশার কুকার, রান্নার জন্য কোনটি ভালো?
- করের আওতায় আসছে মুদি দোকান-বিউটি পার্লারসহ ১৬ খাত
- একযোগে ৭ ডেপুটি ও ১১ সহকারী অ্যাটর্নি জেনারেলের পদত্যাগ
- শসা তেতো কি না বুঝবেন কীভাবে?
- হরমুজ প্রণালী পরিচালনা করবে ইরান
- অবশেষে হরমুজ প্রণালি পার হলো ‘বাংলার জয়যাত্রা’
- সালমান শাহ’র লাশ উত্তোলনের আদেশ বাতিল
- মেসিকে বাড়তি সুবিধা ফিফার, বিশ্বরেকর্ড গড়া গোল নিয়ে বিতর্ক
- অনিবন্ধিত অনলাইন পোর্টাল বন্ধে হাইকোর্টে রিট
- ব্রিটিশ প্রধানমন্ত্রী কিয়ার স্টারমারের পদত্যাগের ঘোষণা
- নতুন ভূমিকায় মৌ
- গরমে গ্যাস, অম্বল ও বদহজমের সমস্যা বাড়ে কেন?
- বাংলাদেশিদের জন্য মালয়েশিয়ার শ্রমবাজার খুলে দেওয়ার আহ্বান
- ৯২ বছরের বিশ্বকাপ ইতিহাসে প্রথম জয় পেল মিশর
- FIFA World Cup Glory: A Century of Champions
- বাংলায় তামাক এলো কোথা থেকে?
- FIFA World Cup Glory: A Century of Champions
- ফেসবুক, হোয়াটসঅ্যাপ ও ইনস্টাগ্রাম ব্যবহারে গুণতে হবে টাকা
- কোথায় হারিয়ে গেলেন সাহারা?
- Trionda: A Football That Brings Three Countries Together
- ৪ মোবাইল অপারেটরের কাছে পাওনা ১৩,১৪৪ কোটি টাকা
- The Epic Voyage That Started the World Cup
- ৯২ বছরের বিশ্বকাপ ইতিহাসে প্রথম জয় পেল মিশর
- ৩ জনকে অক্ষর শিখালে পুরস্কার পাবে শিক্ষার্থীরা
- আজিজুল হাকিমের ‘বাবার ডায়েরি’
- Unforgettable Oddities from FIFA World Cup History
- সবার আগে দ্বিতীয় রাউন্ডে মেক্সিকো
- অনিবন্ধিত অনলাইন পোর্টাল বন্ধে হাইকোর্টে রিট
- ৬ মাসের মধ্যে ৫ বিভাগে চালু হচ্ছে বিশেষায়িত শিশু হাসপাতাল
- চ্যালেঞ্জ দিলেন ববি
- ফুড পয়জনিং কতটা ভয়ঙ্কর?
- ১১ বলে ফিফটি করে বিশ্বরেকর্ড সূর্যবংশীর
- ভেনেজুয়েলায় জোড়া ভূমিকম্পে নিহত ৩২, আহত ৭০০
- নওগাঁর আম রপ্তানি হবে জাপানে
- নতুন ভূমিকায় মৌ
















