কঙ্গনার টুইটার অ্যাকাউন্ট নজরদারিতে
লাইফ টিভি 24
প্রকাশিত: ২২:২৯ ২০ জানুয়ারি ২০২১
খুব বেশি দিন হয়নি টুইটারে অ্যাকাউন্ট খুলেছেন কঙ্গনা রানাউত। গেল বছর আগস্টে এটি খোলেন তিনি। এরপর তাতে একের পর এক বিস্ফোরক মন্তব্য করেছেন বলিউড অভিনেত্রী। এর জেরে দেশদ্রোহীতার অভিযোগে তার বিরুদ্ধে মামলা পর্যন্ত হয়েছে, তা এখনও চলছে।
তবে ঠোঁটকাটা কঙ্গনা দমে যাননি। কখনও কৃষি বিল নিয়ে কেন্দ্রীয় সরকারের সিদ্ধান্তের পাশে দাঁড়িয়েছেন, কখনও দিলজিত্ দোসাঞ্জের সঙ্গে টুইট যুদ্ধে নেমেছেন তিনি। আবার কখনও সিনে মাফিয়াদের একহাত নিয়েছেন বিতর্কের রাণি।
বিষয়টি কিছুদিন ধরেই খেয়াল করছিল টুইটার কর্তৃপক্ষ। এবার কঙ্গনার অ্যাকাউন্টে সাময়িক নিষেধাজ্ঞা জারি করলো তারা। গেল মঙ্গলবার ‘তাণ্ডব’ বিতর্কের আগুনে ঘি ঢেলে বিরূপ মন্তব্য করেন তিনি।
হিন্দু ধর্মের ভাবাবেগে আঘাত এনেছে আলি আব্বাস জাফর পরিচালিত আমাজন প্রাইমের এই ওয়েব সিরিজ বলে অভিযোগ উঠেছে। এই সুরে একটি টুইট করেন কঙ্গনা। তিনি লেখেন, ভগবান শ্রীকৃষ্ণ শিশুপাল’র ৯৯টি ভুল ক্ষমা করেছিলেন। প্রথমে শান্তি পরে ক্রান্তি। তাদের গর্দান নামিয়ে দেয়ার সময়... জয় শ্রী কৃষ্ণ।
তবে চটজলদি বিতর্কিত টুইটটি মুছে ফেলেন বলিউড অভিনেত্রী। কিন্তু ততক্ষণে তা সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়ে যায়। ফলে তার বিরুদ্ধে হিংসা ছড়ানোর অভিযোগ তোলেন নেটিজেনরা। টুইটার থেকে তাকে বহিষ্কৃত করার দাবি জানান তারা।
বুধবার সকাল থেকেই ট্রেন্ডিংয়ে #SuspendKanganaRanaut হ্যাশট্যাগ। এরপরই কঙ্গনার অ্যাকাউন্ট সাময়িকভাবে নিয়ন্ত্রণ করে সামাজিক যোগাযোগ মাধ্যমটি। তা সত্ত্বেও টুইটারে ফের বিস্ফোরক মন্তব্য করেন তিনি।
মেজাজ হারিয়ে কড়া ভাষায় ‘হিরোইন’ খ্যাত অভিনেত্রী লেখেন, ‘লিব্রু’রা কান্নাকাটি করে জ্যাক (জ্যাক ডরসি, টুইটার সিইও) মামাকে বলে আমার অ্যাকাউন্টে সাময়িক নিষেধাজ্ঞা জারি করেছে। তারা ভয় দেখাচ্ছে যেকোনও সময় এটি বা আমার ভার্চুয়াল পরিচিতি দেশের জন্য শহীদ হয়ে যাবে। কিন্তু আমার ‘দেশভক্ত ভার্সন’ ফের রিলোড হবে নিজের ছবির মাধ্যমে। তোমাদের জীবন দুর্বিসহ করে তবেই দম নেব।
অপর এক টুইটে নিজের বিরুদ্ধে চলতে থাকা #SuspendKanganaRanaut ট্রেন্ড প্রসঙ্গে সরব হন নায়িকা। লেখেন, এগুলো ‘নেটিজেন বিরোধী’দের কাজ। তারা যখন রঙ্গোলিকে বরখাস্ত করিয়েছিল, তখন আমি এসে তাদের জীবন লণ্ডভণ্ড করে দিয়েছি। এবার যদি আমাকে সাসপেন্ড করে, আমি ভার্চুয়াল ওয়ার্ল্ড থেকে বিদায় নেব। তবে প্রকৃত জীবনে দেখিয়ে ছাড়ব কঙ্গনা রানাওয়াত আসলে কী জিনিস। সব বাবাদের ওপরে মা… ব্ববর শেরনি।
অন্যদিকে, ভারতজুড়ে চলা ‘তাণ্ডব’ বিরোধের জেরে এরই মধ্যে নিঃশর্ত ক্ষমা চেয়েছে গোটা টিম। আলি আব্বাস জাফর জানিয়েছেন, সিরিজ থেকে বিতর্কিত দৃশ্য ছেঁটে ফেলা হবে।
- ভাত রান্নার আগে চাল ভালো করে ধুতে বলা হয় কেন?
- মোটরসাইকেলের সামনেও নম্বর প্লেট রাখা বাধ্যতামূলক
- বিএসএফের হাতে আটক দুই পুলিশ সদস্যকে ফেরত আনল বিজিবি
- এডিস মশা শনাক্ত করবে ‘স্মার্ট ফাঁদ’
- এনআইডিতে নাম, বয়স ও ঠিকানা সংশোধনে যেসব কাগজপত্র লাগবে
- ফ্যামিলি ও কৃষক কার্ডে কমবে দারিদ্র্য, ধারণা বিশ্বব্যাংক-আইএমএফের
- বয়স্করা যেসব খাবার এড়িয়ে চলবেন
- বৈশ্বিক ক্ষুধা সূচকে ভারত-পাকিস্তানের চেয়ে এগিয়ে বাংলাদেশ
- বাংলাদেশ-ওয়েস্ট ইন্ডিজ সিরিজের সূচি পরিবর্তন
- ঢাকার বায়ুদূষণ দেশের জন্য লজ্জার বিষয়: প্রধানমন্ত্রী
- ‘বাংলাদেশ পথ দেখিয়েছে’, নেহার ভিডিও নিয়ে বিস্ফোরক অভিযোগ বিজেপির
- প্রক্রিয়া শুরু
মালয়েশিয়ায় যেভাবে হবে বাংলাদেশি কর্মী নিয়োগ - দীর্ঘ সময় ফোন ব্যবহারে চোখে জ্বালাপোড়া, সমাধান কী?
- ওষুধ কারখানার আগুনে ক্ষয়ক্ষতি হলেও প্রাণহানি নেই
- নোবেল পুরস্কারের ফেসবুক পেজে রবীন্দ্রনাথ ও রাসেলের ১১৪ বছরের চিঠি
- ক্যারিয়ার সেরা র্যাঙ্কিংয়ে হাসান মাহমুদ
- রাশিয়ায় নিয়ে যুদ্ধে পাঠানো ৩০ বাংলাদেশির ২০ জনের মৃত্যু
- অপারেশন ক্লিন হার্টের মতো অভিযানের পরিকল্পনা নেই
- দূষণজনিত মাথাব্যথা নাকি মাইগ্রেনের সমস্যা? বুঝবেন যেভাবে
- সমুদ্র তীরে দাঁড়িয়ে দৈত্যাকার দানব
- নিউটনের ঢের আগে মাধ্যাকর্ষণ শক্তির টের পান দা ভিঞ্চি!
- সেরা ঘুমের প্রতিযোগিতা, পুরস্কার ১৪ হাজার ডলার
- নাফ নদীতে ইয়াবা পাচারের ‘ডুবন্ত সাবমেরিন’ উদ্ধার
- বাংলাদেশ থেকে জয় ছিনিয়ে ড্র আফগানিস্তানের
- বন্ধুর চেয়ে শত্রুর নাম বেশি মনে থাকে কেন?
- সারাদেশে ২ দিন এলপিজি বিক্রি বন্ধ থাকবে
- অর্থনীতিতে নোবেল পেলেন রবার্ট ই হল ও মাইকেল উডফোর্ড
- বাংলাদেশসহ কয়েক দেশের শিক্ষার্থী ভর্তিতে কঠোর যুক্তরাজ্য
- বিধবা কার্ড দিলে সবার আগে এমপির বউ নেবে: হাসনাত আবদুল্লাহ
- মধ্যপ্রাচ্য সংঘাতে রেমিট্যান্স কমার শঙ্কা, নতুন শ্রমবাজারে নজর
- সন্দেহের বশে বাংলাদেশি তকমা দিয়ে পুশইন নয়: কলকাতা হাইকোর্ট
- বিয়ের জন্য যেমন ছেলে চান মিমি
- যেসব খাবার একসঙ্গে খেলে বেশি পুষ্টি মিলে
- বিমানবন্দরে ‘সোনার ডিম’ উদ্ধার: ৫ দিনের রিমান্ডে আসামি
- রূপপুরের বিদ্যুৎ দ্রুত জাতীয় গ্রিডে সরবরাহ: রোসাটম
- শান্তিতে নোবেলজয়ী কে এই নাভি পিল্লাই
- হ্যাটট্রিক করে ইতিহাসে হাসান মাহমুদ
- দূষণজনিত মাথাব্যথা নাকি মাইগ্রেনের সমস্যা? বুঝবেন যেভাবে
- হঠাৎ চুল পড়া বাড়লে কি করবেন?
- দুর্গাপূজা: বাঙালি হিন্দুদের বড় ধর্মীয় উৎসবে পরিণত যেভাবে
- অর্থনীতিতে নোবেল পেলেন রবার্ট ই হল ও মাইকেল উডফোর্ড
- বন্ধুর চেয়ে শত্রুর নাম বেশি মনে থাকে কেন?
- সারাদেশে ২ দিন এলপিজি বিক্রি বন্ধ থাকবে
- একটি দৃশ্যের জন্য এখনো বারবার মহড়া দেন অমিতাভ
- সেরা ঘুমের প্রতিযোগিতা, পুরস্কার ১৪ হাজার ডলার
- জনগণের অর্থের প্রতিটি পয়সা জাতীয় স্বার্থে ব্যয়ের নির্দেশ
- মধ্যপ্রাচ্য সংঘাতে রেমিট্যান্স কমার শঙ্কা, নতুন শ্রমবাজারে নজর
- দীর্ঘ সময় ফোন ব্যবহারে চোখে জ্বালাপোড়া, সমাধান কী?
- সমুদ্র তীরে দাঁড়িয়ে দৈত্যাকার দানব
- বাংলাদেশসহ কয়েক দেশের শিক্ষার্থী ভর্তিতে কঠোর যুক্তরাজ্য











