খালেদা জিয়াকে অন্যায়ভাবে কারাগারে রেখেছে সরকার: ফখরুল
লাইফ টিভি 24
প্রকাশিত: ২১:৫৮ ২৫ জুলাই ২০১৯
সরকারের বিরুদ্ধে বিভিন্ন অভিযোগ তুলে মহাসচিব মির্জা ফখরুল ইসলাম বলেন, বিচার পাওয়ার আশা এখন দুরাশা। তিনি বলেন, সরকার অন্যায়ভা্বে খালেদা জিয়াকে কারাগারে আটকে রেখেছে।
এদিকে বিএনপির স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান বলেছেন, সরকার এডিস মশা মারতে পারছে না। তবে তারা বিএনপির নেতা-কর্মীদের পারতে পারে।
বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়ার মিথ্যা মামলা প্রত্যাহার ও নিঃশর্ত মুক্তি, সরকারের পদত্যাগ ও মধ্যবর্তী নির্বাচনের দাবিতে খুলনা নগরের শহীদ হাদিস পার্ক চত্বরে আজ বৃহস্পতিবার বিকেলে খুলনা বিভাগীয় সমাবেশে বিএনপি নেতারা এ কথা বলেন।
নজরুল ইসলাম খান বলেন, মশা কামড়ালে তবু অনেকে ভালো হয়ে যায়, এই সরকারের অনেক লোক আছে যারা রক্ত চুষে চুষে খেয়েই চলেছে। ’
বিএনপি মহাসচিব মির্জা ফখরুল বলেন, দেশ ভয়াবহ অবস্থার মধ্যে পড়েছে। একটি দল বারবার ক্ষমতায় এসে সব সময় গণতন্ত্র ধ্বংস করেছে। একদলীয় শাসন ব্যবস্থা চালু করতে যাচ্ছে অভিযোগ করে মির্জা ফখরুল বলেন, বিচার বিভাগকে নিয়ন্ত্রণে নিয়েছে সরকার।
সমাবেশে বিএনপি মহাসচিব জোট প্রসঙ্গে বলেন, ‘নির্বাচনের মাধ্যমে দানব সরকারকে পরাজিত করার জন্য আমরা ঐক্যফ্রন্ট গঠন করেছি। কিছু সংখ্যক মহল অত্যন্ত উদ্দেশ্য প্রণোদিতভাবে বিভিন্ন অপপ্রচার চালাচ্ছে। তারা বলছে, বিএনপি যে সমাবেশ করছে, বিএনপি জোট থেকে বেরিয়ে গেছে, ঐক্যফ্রন্ট থেকে বেরিয়ে গেছে। তবে পরিষ্কার ঘোষণা দিতে চাই, ২০ দলীয় জোটও ঠিক আছে, ঐক্যফ্রন্টও ঠিক আছে। ঐক্যবদ্ধ আন্দোলনের মাধ্যমে আমরা সরকারকে পরাজিত করব।’
সমাবেশে যোগ দিতে বিভিন্ন উপজেলা ও জেলাগুলো থেকে মানুষ এসে ভিড় করেন নগরের বিভিন্ন আবাসিক হোটেলে। ১২টা থেকেই হাদিস পার্কে ভিড় করতে থাকেন নেতা কর্মীরা। বিভিন্ন জায়গা থেকে মিছিল নিয়ে আসেন তাঁরা। ‘খালেদা জিয়ার মুক্তি চায়, দিতে হবে’, ‘খালেদা জিয়া ভয় নাই, রাজপথ ছাড়ি নাই’ এমন নানা স্লোগান ছিল সমাবেশ স্থলে। মাথায় কাপড়, হাতে প্ল্যাকার্ড, বুকে খালেদা জিয়ার ছবি নিয়ে খুলনা নগরের শহীদ হাদিস পার্কে অনুষ্ঠিত বিভাগীয় সমাবেশে হাজির হয়েছিলেন হাজার হাজার মানুষ।
- ডেল্টা অ্যাওয়ার্ড ফর আর্কিটেকচার: পুরস্কৃত হলেন যারা
- গবেষণা
রক্তের চেয়ে ত্বকের গন্ধেই বেশি আকৃষ্ট হয় মশা - আইপিএল নিলামে মোস্তাফিজসহ নাম লেখালেন যেসব বাংলাদেশি ক্রিকেটার
- এক বাড়িতেই ৩০০ বছরের ইতিহাস
- ধর্ষণে ১১ বছরের ছাত্রী অন্তঃসত্ত্বা, সেই শিক্ষকের মৃত্যুদণ্ড
- বাংলাদেশে ফিরতে পাসপোর্ট আবেদন: হাসিনার ‘গেম প্ল্যান’ কী?
- খাদ্য ও স্বাস্থ্যসেবার খরচ কমাতে বাধ্য হচ্ছেন পোশাক শ্রমিকরা
- বিশ্বজুড়ে বাড়ছে অদ্ভুত জুতার ‘কদর’
- অন্যের আচরণ ‘ব্যক্তিগতভাবে’ নেবেন না, জেনে নিন ৮ কারণ
- হাসিনার প্রত্যর্পণ আইনি প্রক্রিয়ায় সমাধান হবে: জয়সওয়াল
- ষষ্ঠ-দ্বাদশ শ্রেণি পর্যন্ত চালু হচ্ছে এআই শিক্ষা: শিক্ষামন্ত্রী
- ২০২৭ সালের হজে বাংলাদেশের কোটা বেড়ে ৮৩ হাজার ৫০০
- অ্যালুমিনিয়ামের হাঁড়িতে বিষাক্ত সিসা, ঝুঁকিতে শিশুরা
- প্রথম ধাপে ১০৫০ ইউপিতে ভোট, বাদ ইভিএম
- হাসিনাকে ফেরাতে এক্সট্রাডিশন চুক্তির আওতায় ভারতকে অনুরোধ
- গেম খেলে মানুষকেও টেক্কা দিচ্ছে এসব প্রাণী!
- অ্যান্টিবায়োটিক খাওয়ার সময় কোন কোন খাবার খেলে ভালো?
- চলতি মাসে কপাল খুলবে ৪ রাশির
- রেনেসাঁ মানব মাইকেল এঞ্জেলো
- কেন এনসিপি ছাড়ছেন আলোচিত নেত্রীরা?
- চট্টগ্রাম, নোয়াখালী, সিলেট পুনরুদ্ধারের সময় এসেছে: বিজেপি এমপি
- আলু ফুলকপির ডালনা তৈরির সহজ রেসিপি
- নতুন বাড়িতে ওঠার সময় যেসব বিষয় খেয়াল করবেন
- দিনে কত কাপ চা পান করা উচিত
- এনসিপি থেকে সামান্তা শারমিনের পদত্যাগ
- বিনা খরচে ১১২ কর্মী নেবে মালয়েশিয়া, বেতন ১৭০০ রিঙ্গিত
- টেকনাফে মানবপাচারকারীদের সঙ্গে যৌথ বাহিনীর গোলাগুলি, সেনা নিহত
- স্যরি বলতে নাকি শুনতে বেশি ভালো লাগে?
- স্বামী-স্ত্রী পরস্পরের যে ৫ বিষয় অনুকরণ করেন
- ট্রাম্পের রাজনীতি, পররাষ্ট্রনীতি ও অর্থনীতির ভবিষ্যৎ কী
- স্যরি বলতে নাকি শুনতে বেশি ভালো লাগে?
- রঙিন আতশবাজির পেছনের বিজ্ঞান
- বিনা খরচে ১১২ কর্মী নেবে মালয়েশিয়া, বেতন ১৭০০ রিঙ্গিত
- ভিডিও কলে শুধু কবুল পড়ে বিয়ে করলে কি বৈধ হয়?
- আলু ফুলকপির ডালনা তৈরির সহজ রেসিপি
- দিনে কত কাপ চা পান করা উচিত
- স্বামী-স্ত্রী পরস্পরের যে ৫ বিষয় অনুকরণ করেন
- চলতি মাসে কপাল খুলবে ৪ রাশির
- প্রথম ধাপে ১০৫০ ইউপিতে ভোট, বাদ ইভিএম
- আফগানিস্তান প্রিমিয়ার লিগে দল পেলেন সাকিব, নাহিদ ও শামীম
- কেন এনসিপি ছাড়ছেন আলোচিত নেত্রীরা?
- প্রেম-বিয়ে-মৃত্যু, সবকিছুতেই মানুষ ফুল দেয় কেন?
- গেম খেলে মানুষকেও টেক্কা দিচ্ছে এসব প্রাণী!
- হামের টিকা: অন্তর্বর্তী সরকারের অনিয়ম তদন্তে কমিশন গঠন
- নতুন বাড়িতে ওঠার সময় যেসব বিষয় খেয়াল করবেন
- ট্রাম্পের রাজনীতি, পররাষ্ট্রনীতি ও অর্থনীতির ভবিষ্যৎ কী
- এসআরবির নতুন মহাপরিচালক ফারুক আহমেদ
- অ্যান্টিবায়োটিক খাওয়ার সময় কোন কোন খাবার খেলে ভালো?
- অ্যালুমিনিয়ামের হাঁড়িতে বিষাক্ত সিসা, ঝুঁকিতে শিশুরা
- ৪৮ বছর পানি পান করেননি বাফেট? নেপথ্যে কী










