চাঞ্চল্যকর তথ্য ফাঁস, সুস্মিতার কাছে হেরে গিয়েছিলেন ঐশ্বরিয়া
লাইফ টিভি 24
প্রকাশিত: ২২:৩১ ১৮ সেপ্টেম্বর ২০২৫
শুধু রূপে-গুণেই নয়, ঐশ্বরিয়া রাই বচ্চনের ব্যক্তিত্ব ও বাকশৈলীতেও মুগ্ধ সবাই। আন্তর্জাতিক পরিসরে এখন স্বচ্ছন্দে ইংরেজিতে সাক্ষাৎকার দেন তিনি। তার শব্দভাণ্ডার ও উচ্চারণ বেশ প্রশংসিত। তবে ক্যারিয়ারের শুরুর দিকে এ ভাষা নিয়ে নাকি আত্মবিশ্বাসী ছিলেন না অভিনেত্রী। বরং বিশ্বসুন্দরীর মঞ্চেও ইংরেজিতে দুর্বলতা তাকে ভুগিয়েছে!
ইন্ডিয়ান এক্সপ্রেসের প্রতিবেদন অনুসারে, সম্প্রতি এক সাক্ষাৎকারে পরিচালক প্রহ্লাদ কক্কড় দাবি করেন, মিস ইউনিভার্সের আসরে সুস্মিতা সেন বিশ্বসুন্দরীর খেতাব পান। এতে বেশ মন খারাপ হয় ঐশ্বরিয়ার। প্রশ্নোত্তর পর্বে তার চেয়ে বেশি নম্বর পান সুস্মিতা। কারণ তার ইংরেজি বেশ ভালো ছিল।
এর আগে মিস ইন্ডিয়া প্রতিযোগিতায়ও সুস্মিতার কাছে হারেন ঐশ্বরিয়া। সেখানেও ইংরেজিতে বেশি দক্ষতার কারণেই ঐশ্বরিয়াকে হারাতে পারেন সুস্মিতা। এমনটাই গুঞ্জন রয়েছে। প্রহ্লাদের মতে, আত্মবিশ্বাসের ঘাটতিই সেদিন ঐশ্বরিয়ার পারফরম্যান্সে ধরা পড়ে। যদিও সুস্মিতা সেন বিশ্বসুন্দরীর খেতাব পাওয়ার পর একই বছর মিস ওয়ার্ল্ড প্রতিযোগিতায় শিরোপা জেতেন ঐশ্বরিয়া।
প্রহ্লাদ জানান, তখনও ‘হাই হিল’ পরার অভ্যাস তৈরি হয়নি ঐশ্বরিয়ার। প্রতিযোগিতার নিয়মে সেই ধরনের জুতা পরতে বাধ্য হওয়ায় তিনি বারবার অস্বস্তিতে পড়েছিলেন। ফলে উত্তর দেয়ার সময় মনোযোগ ভেঙে যাচ্ছিল, কথার মাঝেই হোঁচট খাচ্ছিলেন। প্রথমে মাতৃভাষায় উত্তর ভেবে পরে ইংরেজিতে অনুবাদ করে বলার চেষ্টা করতেন তিনি।
পরিচালকের কথায়, কর্মজীবনের প্রথম দিকটায় ইংরেজিতে সহজভাবে কথা বলার আত্মবিশ্বাস ছিল না ঐশ্বরিয়ার মধ্যে। তুলু বা হিন্দিতে কথা বলতেই বেশি স্বচ্ছন্দ বোধ করতেন তিনি। ইংরেজিতে কম কথা বলতেন বলেই অনেকে ভাবতেন অ্যাশ অহংকারী। আসলে ভয় ছিল, যদি স্পষ্টভাবে নিজের বক্তব্য প্রকাশ করতে না পারেন।
যদিও প্রহ্লাদ মনে করেন, খুব কম কথা বললেও ধীরে ধীরে নিঃশব্দে আত্মবিশ্বাস তৈরি করেছিলেন ঐশ্বরিয়া। আর সেই আত্মবিশ্বাসই পরবর্তীতে তাকে কর্মজীবনে উন্নতির পথে এগিয়ে দেয়।
- ভাত রান্নার আগে চাল ভালো করে ধুতে বলা হয় কেন?
- মোটরসাইকেলের সামনেও নম্বর প্লেট রাখা বাধ্যতামূলক
- বিএসএফের হাতে আটক দুই পুলিশ সদস্যকে ফেরত আনল বিজিবি
- এডিস মশা শনাক্ত করবে ‘স্মার্ট ফাঁদ’
- এনআইডিতে নাম, বয়স ও ঠিকানা সংশোধনে যেসব কাগজপত্র লাগবে
- ফ্যামিলি ও কৃষক কার্ডে কমবে দারিদ্র্য, ধারণা বিশ্বব্যাংক-আইএমএফের
- বয়স্করা যেসব খাবার এড়িয়ে চলবেন
- বৈশ্বিক ক্ষুধা সূচকে ভারত-পাকিস্তানের চেয়ে এগিয়ে বাংলাদেশ
- বাংলাদেশ-ওয়েস্ট ইন্ডিজ সিরিজের সূচি পরিবর্তন
- ঢাকার বায়ুদূষণ দেশের জন্য লজ্জার বিষয়: প্রধানমন্ত্রী
- ‘বাংলাদেশ পথ দেখিয়েছে’, নেহার ভিডিও নিয়ে বিস্ফোরক অভিযোগ বিজেপির
- প্রক্রিয়া শুরু
মালয়েশিয়ায় যেভাবে হবে বাংলাদেশি কর্মী নিয়োগ - দীর্ঘ সময় ফোন ব্যবহারে চোখে জ্বালাপোড়া, সমাধান কী?
- ওষুধ কারখানার আগুনে ক্ষয়ক্ষতি হলেও প্রাণহানি নেই
- নোবেল পুরস্কারের ফেসবুক পেজে রবীন্দ্রনাথ ও রাসেলের ১১৪ বছরের চিঠি
- ক্যারিয়ার সেরা র্যাঙ্কিংয়ে হাসান মাহমুদ
- রাশিয়ায় নিয়ে যুদ্ধে পাঠানো ৩০ বাংলাদেশির ২০ জনের মৃত্যু
- অপারেশন ক্লিন হার্টের মতো অভিযানের পরিকল্পনা নেই
- দূষণজনিত মাথাব্যথা নাকি মাইগ্রেনের সমস্যা? বুঝবেন যেভাবে
- সমুদ্র তীরে দাঁড়িয়ে দৈত্যাকার দানব
- নিউটনের ঢের আগে মাধ্যাকর্ষণ শক্তির টের পান দা ভিঞ্চি!
- সেরা ঘুমের প্রতিযোগিতা, পুরস্কার ১৪ হাজার ডলার
- নাফ নদীতে ইয়াবা পাচারের ‘ডুবন্ত সাবমেরিন’ উদ্ধার
- বাংলাদেশ থেকে জয় ছিনিয়ে ড্র আফগানিস্তানের
- বন্ধুর চেয়ে শত্রুর নাম বেশি মনে থাকে কেন?
- সারাদেশে ২ দিন এলপিজি বিক্রি বন্ধ থাকবে
- অর্থনীতিতে নোবেল পেলেন রবার্ট ই হল ও মাইকেল উডফোর্ড
- বাংলাদেশসহ কয়েক দেশের শিক্ষার্থী ভর্তিতে কঠোর যুক্তরাজ্য
- বিধবা কার্ড দিলে সবার আগে এমপির বউ নেবে: হাসনাত আবদুল্লাহ
- মধ্যপ্রাচ্য সংঘাতে রেমিট্যান্স কমার শঙ্কা, নতুন শ্রমবাজারে নজর
- সন্দেহের বশে বাংলাদেশি তকমা দিয়ে পুশইন নয়: কলকাতা হাইকোর্ট
- বিয়ের জন্য যেমন ছেলে চান মিমি
- যেসব খাবার একসঙ্গে খেলে বেশি পুষ্টি মিলে
- বিমানবন্দরে ‘সোনার ডিম’ উদ্ধার: ৫ দিনের রিমান্ডে আসামি
- রূপপুরের বিদ্যুৎ দ্রুত জাতীয় গ্রিডে সরবরাহ: রোসাটম
- শান্তিতে নোবেলজয়ী কে এই নাভি পিল্লাই
- হ্যাটট্রিক করে ইতিহাসে হাসান মাহমুদ
- দূষণজনিত মাথাব্যথা নাকি মাইগ্রেনের সমস্যা? বুঝবেন যেভাবে
- হঠাৎ চুল পড়া বাড়লে কি করবেন?
- দুর্গাপূজা: বাঙালি হিন্দুদের বড় ধর্মীয় উৎসবে পরিণত যেভাবে
- অর্থনীতিতে নোবেল পেলেন রবার্ট ই হল ও মাইকেল উডফোর্ড
- বন্ধুর চেয়ে শত্রুর নাম বেশি মনে থাকে কেন?
- সারাদেশে ২ দিন এলপিজি বিক্রি বন্ধ থাকবে
- একটি দৃশ্যের জন্য এখনো বারবার মহড়া দেন অমিতাভ
- সেরা ঘুমের প্রতিযোগিতা, পুরস্কার ১৪ হাজার ডলার
- জনগণের অর্থের প্রতিটি পয়সা জাতীয় স্বার্থে ব্যয়ের নির্দেশ
- মধ্যপ্রাচ্য সংঘাতে রেমিট্যান্স কমার শঙ্কা, নতুন শ্রমবাজারে নজর
- দীর্ঘ সময় ফোন ব্যবহারে চোখে জ্বালাপোড়া, সমাধান কী?
- সমুদ্র তীরে দাঁড়িয়ে দৈত্যাকার দানব
- বাংলাদেশসহ কয়েক দেশের শিক্ষার্থী ভর্তিতে কঠোর যুক্তরাজ্য











