চেলসিকে না বলে দিলেন হ্যাজার্ড
লাইফ টিভি 24
প্রকাশিত: ১৪:০৯ ১৮ জানুয়ারি ২০১৯
ছবি সংগৃহীত
এ বছরের জানুয়ারির যে দলবদল হবে তার সব উত্তেজনা যেন চেলসির বেলজিয়ান তারকা এডেন হ্যাজার্ডকে ঘিরে। শীতকালীন দলবদলের সময় তার চেলসিকে ছাড়ার কোনো সম্ভাবনা না থাকলেও গ্রীষ্মকালীন দলবদলের সময় তাকে ধরে রাখার সম্ভাবনা নেই চেলসির। তাছাড়া বেলজিয়ান তারকা এডেন হ্যাজার্ডের ইচ্ছা স্প্যানিস ক্লাব রিয়াল মাদ্রিদের হয়ে খেলার। আর তাই গুঞ্জন উঠেছে পরের মৌসুমে চেলসিতে আর থাকছেন না হ্যাজার্ড। এবার সেই গুঞ্জন উসকে দিলেন এক সাংবাদিক। চেলসির চুক্তি নবায়নে প্রস্তাব ফিরিয়ে দিয়েছে বিশ্বকাপের দ্বিতীয় সেরা এই ফুটবলার।
স্প্যানিশ পত্রিকা এএস জানিয়েছে, "হ্যাজার্ড রিয়াল মাদ্রিদে আসার জন্যই এমন করছেন।" তাছাড়া এমনটাই জানিয়েছেন বেলজিয়ান সাংবাদিক ক্রিস্টফ তেরার। হ্যাজার্ডের দলবদল নিয়ে তেরার বলেছেন, "এখন পর্যন্ত চেলসির দুটি প্রস্তাব ফিরিয়ে দিয়েছেন হ্যাজার্ড এবং পরিষ্কার করে জানিয়ে দিয়েছেন এখন নতুন কোনো চুক্তিতে আগ্রহ নেই তার। এর মানে সে কোনো একটি বিষয়ের অপেক্ষায় আছে আর সেটির একটিই অর্থ হতে পারে; রিয়াল মাদ্রিদ।" হ্যাজার্ডের নিজস্ব লোকদের সঙ্গে সম্পর্ক রাখা এই সাংবাদিক আরও জানান, "এই মুহূর্তে রিয়ালের সঙ্গে কোনো চুক্তি হয়নি তাঁর, চেলসির সঙ্গেও না। মাদ্রিদ এখনো সরাসরি তাদের আগ্রহের কথা বলেনি। গত মৌসুমের মতো এবার কোনো ফোন কলও করা হয়নি। সেবার মাদ্রিদ যখন কথা বলেছিল, চেলসির মারিনা গ্র্যানোভস্কায়া বলে দিয়েছেন হ্যাজার্ড বিক্রির জন্য নয়। রিয়াল সে সিদ্ধান্তকে সম্মান করেছে। তবে মাদ্রিদ যদি এ মৌসুমের শেষে আবার আসে, যেহেতু ওদের স্কোয়াডে ঘাটতি আছে। তখন খেলোয়াড়ের জন্য কথা বলা সোজা, কারণ তখন চুক্তিতে মাত্র এক বছর বাকি থাকবে।"
হ্যাজার্ডকে পাওয়ার জন্য শুধু রিয়াল মাদ্রিদ নয় ফ্রেঞ্চ ক্লাব পিএসজিও চেষ্টা করেছিল। তবে তেরার এই প্রসঙ্গে জানিয়েছেন, ‘হ্যাজার্ডের জন্য বিষয়টা খুব সহজ। হয় সে চেলসিতেই থাকবে অথবা রিয়াল মাদ্রিদে যাবে। পিএসজিতে যাওয়ার কোনো আগ্রহই তাঁর নেই। তারা অনেক দিন ধরেই তার ব্যাপারে আগ্রহ দেখাচ্ছে এবং সব সময় একই উত্তর পেয়েছে: হ্যাজার্ড ফ্রেঞ্চ লিগে খেলে ফেলেছে এবং যদি কখনো ফেরে তবে ফ্রেঞ্চ ক্লাব লিলিতে খেলার জন্যই ফিরবে। হ্যাজার্ড, তাঁর স্ত্রী ও বাচ্চারা সুখেই আছে। যদি রিয়ালে যাওয়ার স্বপ্নের ডাক শেষ পর্যন্ত না আসে, সে চেলসিতেই থেকে যাবে এবং আজীবনের চুক্তি করবে। তবে আমার মনে হয় সে রিয়ালে যাওয়ার জন্য শেষ একটা চেষ্টা করবে এবং মাদ্রিদও তাতে সাড়া দেবে।"
এডেন হ্যাজার্ডের দল বদলের গুঞ্জনে নিজেদের মতামত জানিয়েছেন তার ক্লাব ম্যানেজার এবং জাতীয় দলের কোচ। বেলজিয়াম জাতীয় দলের কোচ রবার্তো মার্টিনেজ উৎসাহিত বা নিরুৎসাহিত কোনোটাই করেননি। তবে তিনি ইঙ্গিতের মাধ্যমে হ্যাজার্ডকে সতর্কই করে দিলেন। তিনি বলেন, ‘দলবদল হ্যাজার্ডের জন্য ভালো হবে, এই বিষয়ে আমি নিশ্চিত নই। এটা অনিশ্চিত যে নতুন জায়গায় সে মানিয়ে নেবে। তবে আমি নিশ্চিত যে সে তার ক্লাবে নিজেকে নতুন করে গুছিয়ে নিতে পাবে।’ তবে চেলসি কোচ সব সমীকরণই মাথায় রাখছেন। তবে হ্যাজার্ডের ব্যাপারে দ্রুত সিদ্ধান্ত নিতে ক্লাবকে অনুরোধ করেছেন সারি, চেলসির কোচ হ্যাজার্ডের দলবদলের বিষয়ে বলেন ‘আমি ক্লাব সভাপতি নই, দলবদলের বাজারে কী হচ্ছে সেটি খেয়াল রাখার কাজ আমার নয়। আমি কোচ, সে মাঠে কী করে সে বিষয়ে তার সঙ্গে কথা হয় আমার। তবে এই বিষয়টির সমাধান হওয়া দরকার।’ তাতে করে দল এবং হ্যাজার্ড উভয়ের জন্যই ভালো হবে।
- অন্তর্বর্তী সরকারের উপদেষ্টারা কে কোথায় ভোট দিচ্ছেন
- ‘এটা পাকিস্তানের নাটক ছিল’
- অসুস্থ পরীমণি, ফের পেছাল জেরা
- প্রধান উপদেষ্টাসহ ২৭ জনের সম্পদের বিবরণী প্রকাশ
- ভোটকেন্দ্রে মোবাইল ফোন নিতে পারবেন যারা
- যেসব কারণে বাতিল হতে পারে আপনার ভোট
- জাতীয় নির্বাচন ও গণভোট বৃহস্পতিবার, প্রস্তুতি সম্পন্ন
- নির্বাচনি মিছিলে অসুস্থ হয়ে ২ জনের মৃত্যু
- নির্বাচনের ইতিহাস: প্রাচীন থেকে আধুনিক
- ভোটকেন্দ্রের তথ্য জানতে ৪ পদ্ধতি চালু করল ইসি
- ভোটকেন্দ্রে মোবাইল ফোনে নিষেধাজ্ঞা
- বাংলাদেশকে ক্ষতিপূরণসহ ৩ শর্তে ভারতের বিপক্ষে খেলবে পাকিস্তান
- নির্বাচনে তিন সংগীতশিল্পীর যে প্রত্যাশা
- গোপালগঞ্জ–৩: কার হাতে যাচ্ছে হাসিনার আসন
- আমেরিকার ইতিহাসে আলোচিত ১১ নির্বাচন
- ‘আত্মঘাতী’ বইমেলায় অংশ নেবে না ৩২১ প্রকাশনা প্রতিষ্ঠান
- নির্বাচনে ছুটি ও রমজানে কর্মঘণ্টা নির্ধারণ করে প্রজ্ঞাপন
- ৫ খাবার নিয়ে প্রচলিত ভুল ধারণা
- ফোন রেকর্ড ফাঁস করলেন পরীমণি
- বুলবুলের আচমকা পাকিস্তান সফর নিয়ে মুখ খুললেন ফারুক
- NASA Opens Door to Personal Smartphones in Space
- Seed Paper: A Plantable Paper Turns Waste into Living Green
- বিহারি ক্যাম্পে মিললো একই পরিবারের চারজনের মরদেহ
- ববিতা, শফিক, আইয়ুব বাচ্চুসহ একুশে পদক পাচ্ছেন যারা
- রমজানে অফিস সময় নির্ধারণ
- বোতলজাত পানির চেয়ে কলের পানি নিরাপদ
- সন্তান জন্ম দিতে দেশ ছাড়ছেন বুবলী!
- চড়া দামে পিএসএলে দল পেলেন মোস্তাফিজ
- আশুলিয়ায় লাশ পোড়ানো: ছয়জনের মৃত্যুদণ্ড, সাতজনের যাবজ্জীবন
- নির্বাচনে ভারতসহ বিদেশি হস্তক্ষেপের অভিযোগ নাহিদের
- Seed Paper: A Plantable Paper Turns Waste into Living Green
- NASA Opens Door to Personal Smartphones in Space
- বিহারি ক্যাম্পে মিললো একই পরিবারের চারজনের মরদেহ
- এপস্টেইন নথিতে নাম নেই যে ৫ প্রভাবশালী রাষ্ট্রপ্রধানের
- রোজায় ৬৫০ টাকায় মিলবে গরুর মাংস, ৮ টাকায় ডিম
- বাচ্চাদেরও শেখান মানি ম্যানেজমেন্ট
- আ’লীগ সমর্থকদের পছন্দ বিএনপি, নতুনদের ঝোঁক জামায়াতে
- রমজানে অফিস সময় নির্ধারণ
- ঘুমের আগে দাঁত না মাজলে ক্ষতি হতে পারে হৃদ্যন্ত্রের
- নির্বাচনি মিছিলে অসুস্থ হয়ে ২ জনের মৃত্যু
- কাজ পাচ্ছেন না অঙ্কিতা
- নির্বাচনে ভারতসহ বিদেশি হস্তক্ষেপের অভিযোগ নাহিদের
- শেরপুর-৩ আসনের নির্বাচন স্থগিত
- বদলে যাচ্ছে র্যাবের নাম, পোশাকও পাল্টাবে
- সন্তান জন্ম দিতে দেশ ছাড়ছেন বুবলী!
- আশুলিয়ায় লাশ পোড়ানো: ছয়জনের মৃত্যুদণ্ড, সাতজনের যাবজ্জীবন
- রুনা লায়লার বিনিময়ে যা দিতে চেয়েছিল ভারত
- নাহিদের রিট খারিজ, ভোটে থাকবেন বিএনপির কাইয়ুম
- বোতলজাত পানির চেয়ে কলের পানি নিরাপদ
- ববিতা, শফিক, আইয়ুব বাচ্চুসহ একুশে পদক পাচ্ছেন যারা
















