জাহালামরা দেশে দেশে!
সোহেল মাহমুদ
লাইফ টিভি 24
প্রকাশিত: ১৩:১৮ ২ এপ্রিল ২০১৯
তাদের জীবনই বা আছে আর কতোদিনের?
যদি সোনালী ৪২ বছরই কাটে কারাগারে?
তাও, বিনা অপরাধে?
আসলে, লালফিতা কিংবা অবহেলার দৌরাত্ম সভ্য আর সভ্যতাকামী দুই সমাজে একই চরিত্রের আর মানের। ফ্লোরিডার এই চাচা-ভাতিজা আজ মুক্তির আদেশ পেলেন। খুনের অভিযোগ থেকে রেহাই দেয়া হয়েছে তাদের। এর মধ্যে, তাদের ৪২টি বসন্ত উধাও।
চাচা ক্লিফোর্ড উইলিয়মাসের বয়স এখন ৭৬ বছর। আর, ভাতিজা হুবার্ট মায়েরসের ৬১ বছর।
১৮ বছর পেরিয়ে যৌবনে পা দেয়া মায়েরসের চোখে এখন শুধু পানি আর পানি। ১৯৭৬ সাল থেকে কারাগারে তারা।
ফ্লোরিডা স্টেট এটর্নির অফিস গতবছর থেকে ভুল বিচার বা বিনা বিচারে কারাবাসের মামলাগুলো পর্যালোচনা করতে শুরু করার পর এই প্রথম একটি মামলায় ছাড়া পেলেন দু'জন। স্টেট কর্তৃপক্ষ মামলা পর্যালোচনা করবে স্থানীয় এক পত্রিকায় এমন খবর দেখে মায়েরস তার মামলা নিয়ে তদবির শুরু করেন।
কথিত আসামীদের দু'জনই দাবি করছিলেন তারা নির্দোষ। আর, তাদের সে দাবি বুঝতে যুক্তরাষ্ট্রের মতো সভ্য সমাজে লেগেছে ৪২ বছর।
একটা ঘরে গুলি করে মারা হয় একজন ব্যক্তিকে। সেসময় সে ঘরে আরো একজন ঘুমিয়ে ছিলেন। নিহত ব্যক্তির বান্ধবী। তার জবানবন্দী ছিলো, এই দুই ব্যক্তিই খুনটা করেছেন। তার বিছানার পায়ের দিক থেকে গুলি করা হয়। একাধিক গুলি ছুঁড়েছে তারা। মামলা চলেছে মুলত এই সাক্ষীর দেয়া সাক্ষে। তিনি যা বলেছেন সেটিকে তথ্য ধরে আদালত দু'জনে যাবজ্জীবন সাজা দেয়।
অথচ, এই দু'জন যে গুলি করেছেন এমন কোন বাস্তবিক প্রমাণ মেলেনি তদন্তে। ফরেনসিক রিপোর্টে একটি মাত্র গুলি হয়েছে বলে উল্লেখ করা হয়। এমন নানা বৈসাদৃশ্যের মধ্য দিয়ে বিচার শেষ হয়।
এ মামলা কেনো খালাস হলো, কারণ জানিয়ে স্টেট এটর্নির অফিস থেকে বলা হয়, তদন্তের তথ্য আর সাক্ষীর সাক্ষ বিপরীতধর্মী। ফরেনসিক রিপোর্ট বলছে, গুলি এসেছে জানালার বাইরে থেকে। অথচ, সাক্ষী বলেছেন, কক্ষের ভেতরেই গুলিবর্ষণের ঘটনা ঘটে।
সাক্ষী মারা যান ২০০১ সালে। তাই তাকে আর মামলা পর্যালোচনা করার সময় জিজ্ঞাসাবাদ করা যায়নি। তাছাড়া, ১৯৯৪ সালে মারা যাওয়া এক ব্যক্তি তার জীবদ্দশায় নিজেকে ওই খুনের জন্য দায়ী বলে দাবি করেছিলেন। তাছাড়া, যন্ত্রের মাধ্যমে সত্যমিথ্যা মাপার পদ্ধতি পলিগ্রাফিতে মায়েরসের নিজেকে নির্দোষ দাবিটাও সত্য বলে চিহ্নিত হয়েছে।
সোহেল মাহমুদ : আমেরিকা প্রবাসী সাংবাদিক
- গরুর মাংস যেভাবে খেলে ঝুঁকি কম
- আম পাকার আগে ফ্রিজে রাখা যাবে না কেন?
- ‘সোলজার’ নিয়ে সুসংবাদ দিলেন শাকিব খান
- রোজ হাঁটার অভ্যাস শরীরের কী কী উপকার করে?
- বাংলাদেশে ফুটবল বিশ্বকাপ দেখাবে যে ৩ চ্যানেল
- রামিসা হত্যার রায় রোববার, সৃষ্টি হতে যাচ্ছে নতুন ইতিহাস
- বিশ্বকাপ স্টেডিয়ামে পানির বোতল নিয়ে প্রবেশে নিষেধাজ্ঞা
- নির্বাচন থেকে সরে দাঁড়ালেন বাপ্পারাজ
- ঘুম ভাঙা মাত্রই মোবাইলে চোখ, কী ক্ষতি হচ্ছে জানেন?
- যুবদলের পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা
- সীমান্তে বিএসএফের ১০ পুশইন চেষ্টা রুখে দিলো বিজিবি
- শিশু রামিসা ধর্ষণ ও হত্যা মামলার রায়ের তারিখ নির্ধারণ
- প্রতিদিন কেন সাইক্লিং করবেন? রইল ৫ কারণ
- ক্যান্সার গবেষণায় নতুন অগ্রগতি
- ফের বিয়ে করছেন আমির খান, পাত্রী কে
- নেপালকে হারিয়ে টানা তৃতীয় ফাইনালে বাংলাদেশ
- হাম ও হামের উপসর্গে মৃত্যু ছাড়ালো ৬০০
- খুলনায় বিরল প্রজাতির প্রাণীর সন্ধান
- মমতাজউদ্দীন আহমদের চলে যাওয়ার দিন
- নেতানিয়াহুকে ‘পাগল’ বলে ‘গালাগাল’ ট্রাম্পের
- এলপিজির দাম কমলো
- আদালতে অঝোরে কাঁদলেন রামিসার মা
- যে ৭ অভ্যাস সন্তানকে মানসিকভাবে শক্তিশালী করে তোলে
- বিশ্বকাপ স্কোয়াড চূড়ান্ত সৌদির, আছেন যারা
- FIFA World Cup 2026: A Grand Continental Celebration Begins
- রক্তচাপের আড়ালে কি লুকিয়ে হাইপারটেনশন? জানুন সংকেত
- কোরবানির ঈদ: অতিরিক্ত মাংস খেলে হবে যেসব সমস্যা
- পুরুষরা বেশি হাসেন নাকি মহিলারা?
- ঐশ্বরিয়াকে কটাক্ষ, ফুঁসে উঠলেন কঙ্গনা
- মেসির বিশ্বকাপে খেলা নিয়ে শঙ্কা
- FIFA World Cup 2026: A Grand Continental Celebration Begins
- নেতানিয়াহুকে ‘পাগল’ বলে ‘গালাগাল’ ট্রাম্পের
- মমতাজউদ্দীন আহমদের চলে যাওয়ার দিন
- যে ৭ অভ্যাস সন্তানকে মানসিকভাবে শক্তিশালী করে তোলে
- খুলনায় বিরল প্রজাতির প্রাণীর সন্ধান
- আদালতে অঝোরে কাঁদলেন রামিসার মা
- হাম ও হামের উপসর্গে মৃত্যু ছাড়ালো ৬০০
- প্রতিদিন কেন সাইক্লিং করবেন? রইল ৫ কারণ
- ফের বিয়ে করছেন আমির খান, পাত্রী কে
- নির্বাচন থেকে সরে দাঁড়ালেন বাপ্পারাজ
- ক্যান্সার গবেষণায় নতুন অগ্রগতি
- শিশু রামিসা ধর্ষণ ও হত্যা মামলার রায়ের তারিখ নির্ধারণ
- ঘুম ভাঙা মাত্রই মোবাইলে চোখ, কী ক্ষতি হচ্ছে জানেন?
- এলপিজির দাম কমলো
- বিশ্বকাপ স্টেডিয়ামে পানির বোতল নিয়ে প্রবেশে নিষেধাজ্ঞা
- যুবদলের পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা
- সীমান্তে বিএসএফের ১০ পুশইন চেষ্টা রুখে দিলো বিজিবি
- নেপালকে হারিয়ে টানা তৃতীয় ফাইনালে বাংলাদেশ
- বিশ্বকাপ স্কোয়াড চূড়ান্ত সৌদির, আছেন যারা
- বাংলাদেশে ফুটবল বিশ্বকাপ দেখাবে যে ৩ চ্যানেল






