জেসুসের জোড়া গোলে জ্বলে উঠলো সিটি
লাইফ টিভি 24
প্রকাশিত: ১২:৪৮ ১৫ জানুয়ারি ২০১৯
ছবি সংগৃহীত
ইংলিশ প্রিমিয়ার লিগের ম্যাচে নিজেদের ঘরের মাঠ ইতিহাদ স্টেডিয়ামে উলভারহ্যাম্পটন ওয়ানডারার্সকে হারিয়েছে বর্তমান চ্যাম্পিয়ন ম্যানচেস্টার সিটি। গতকাল রাতে ব্রাজিলিয়ান তারকা স্ট্রাইকার গ্যাব্রিয়েল জেসুস এর জোড়া গোলে ৩-০ গোলের ব্যবধানে খেলায় জয়ী হয় বর্তমান চ্যাম্পিয়নরা। চলতি মৌসুমের প্রথম পর্বের খেলায় দলটির সঙ্গে ১-১ ড্র করেছিল পেপ গুয়ার্দিওলার দল।
ম্যাচের দশম মিনিটে দারুণ এক আক্রমণে এগিয়ে যায় বর্তমান চ্যাম্পিয়নরা। মাঝমাঠের কাছ থেকে ফরাসি ডিফেন্ডার এমেরিক লাপোর্তের লম্বা দুর্দান্ত এক পাস ডি-বক্সে বাঁ দিকে পেয়ে গোলমুখে বল বাড়ান লেরয় সানে। ছুটে এসে ডান পায়ের প্লেসিং শটে বল ঠিকানায় পাঠান জেসুস।
১৯তম মিনিটে বের্নার্দো সিলভাকে বিপজ্জনকভাবে ফাউল করে সরাসরি লাল কার্ড দেখেন ফরাসি ডিফেন্ডার উইলি বোলি।
১০ জনের ওয়ানডারার্সের উপর চাপ ধরে রেখে ৩৯তম মিনিটে ব্যবধান দ্বিগুণ করে ম্যানচেস্টার সিটি। ডি-বক্সে রাহিম স্টার্লিং ফাউলের শিকার হলে পেনাল্টিটি পায় তারা। স্পট কিকে নিজের দ্বিতীয় গোলটি করেন জেসুস।
সব প্রতিযোগিতা মিলিয়ে শেষ তিন ম্যাচে এই নিয়ে ৭ গোল করলেন ব্রাজিলিয়ান ফরোয়ার্ড।
লিগ কাপে গত বুধবার সেমি-ফাইনালের প্রথম লেগে বার্টন অ্যালবিওনের বিপক্ষে ৯-০ ব্যবধানের জয়ে একাই চার গোল করেছিলেন তিনি। এবং এর তিন দিন আগে এফএ কাপে রদারহ্যাম ইউনাইটেডের বিপক্ষেও একটি গোল করেছিলেন জেসুস। ম্যাচের ৭৮তম মিনিটে কেভিন ডি ব্রুইনের ক্রসে বল ইংলিশ ডিফেন্ডার কনর কোডির পায়ে লেগে জালে ঢুকলে জয় প্রায় নিশ্চিত হয়ে যায় সিটির।
২২ ম্যাচে ১৭ জয় ও দুই ড্রয়ে দ্বিতীয় স্থানে থাকা ম্যানচেস্টার সিটির পয়েন্ট ৫৩।
শনিবার মোহামেদ সালাহর একমাত্র গোলে ব্রাইটন অ্যান্ড হোভ অ্যালবিওনকে হারানো লিভারপুল ১৮ জয় ও তিন ড্রয়ে ৫৭ পয়েন্ট নিয়ে শীর্ষে রয়েছে।
তৃতীয় স্থানে থাকা টটেনহ্যাম হটস্পারের পয়েন্ট ৪৮। শনিবার নিউক্যাসল ইউনাইটেডকে ২-১ গোলে হারানো চেলসি ১৪ জয় ও পাঁচ ড্রয়ে ৪৭ পয়েন্ট নিয়ে চতুর্থ স্থানে আছে।
পঞ্চম স্থানে থাকা আর্সেনালের পয়েন্ট ৪১।
রোববার টটেনহ্যাম হটস্পারকে ১-০ গোলে হারানো ম্যানচেস্টার ইউনাইটেডের পয়েন্টও ৪১। তবে গোল ব্যবধানে পিছিয়ে ষষ্ঠ স্থানে আছে সুলশারের দল।
- গলাব্যথা-সর্দি-কাশিতে আরাম দেবে ৩ ঘরোয়া পানীয়
- গোলাপি বাস নিয়ে ট্রল: সমালোচকদের কড়া জবাব সাদিয়া আয়মানের
- প্রিমিয়ার লিগের যে পাঁচ তারকার ওপর নজর থাকবে
- ২৬ আগস্ট ঈদে মিলাদুন্নবী, জাতীয় কর্মসূচি ঘোষণা
- জনগণের প্রত্যাশা পূরণে কাজ করবো: দুদক চেয়ারম্যান
- রাষ্ট্রপতি নির্বাচনে ব্যালট ‘ওপেন’, কে কাকে ভোট দেবেন দেখা যাবে
- সন্তান সম্পর্কে অন্যদের যেসব কথা বলতে দেবেন না
- ঢাকায় ২০০ ইভি বাস কিনছে সরকার, নারীদের জন্য ১০০টি
- ‘আমি বন্দী কারাগারে’ গানের শিল্পী মুজিব পরদেশী কারাগারে
- দিল্লির পর ঝাড়খণ্ডেও জেন জি আন্দোলন সফল
- নতুন নিয়মে প্রথম শাস্তি পেলেন নেইমার
- সাবেক সেনাপ্রধান আজিজকে ফিরিয়ে আনতে ইন্টারপোলে চিঠি
- স্পাইডারম্যানের আয় ছাড়ালো ২৪,৫০০ কোটি টাকা
- বাংলাদেশের কাছে হারের পর শাস্তির কবলে অস্ট্রেলিয়া
- বাংলাদেশে আশ্রিত ৩,৯০০০০ রোহিঙ্গা রাখাইনের বাসিন্দা: মিয়ানমার
- ৪ বিভাগে অতি ভারী বৃষ্টির শঙ্কা, পাহাড়ধসের সতর্কতা
- বৃষ্টির দিনে ইন্টারনেটের গতি কি আসলেই কমে?
- ভূমধ্যসাগরে নৌকায় ১০ দিন ভেসে থাকার পর ৯ বাংলাদেশির মৃত্যু
- বিদ্যুৎ সমস্যা সমাধানের পরিকল্পনা সংসদে উপস্থাপন: প্রধানমন্ত্রী
- সব উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ৯তলায় রূপান্তর হবে:স্বাস্থ্যমন্ত্রী
- গ্যাস্ট্রিকের ব্যথা কমানোর যত ঘরোয়া উপায়
- পান মশলার প্রচার করে বিপাকে শাহরুখ-অজয়-টাইগার
- অস্ট্রেলিয়ায় যেখানে পাকিস্তান-ভারতের চেয়ে এগিয়ে বাংলাদেশ
- শেখ হাসিনার প্রত্যর্পণের সিদ্ধান্ত নেবে ভারতের আদালত
- ডেস্কে টানা কাজ: কোমর-পিঠের ব্যথা এড়াবেন যেভাবে
- যেভাবে রিয়াজকে খুঁজে পেয়েছিলেন জসিম
- অস্ট্রেলিয়ায় করা সেঞ্চুরি কখনও ভুলবে না তানজিদ: পন্টিং-ওয়াহ
- ভারতে ‘দ্বিতীয় স্বাধীনতা আন্দোলনের’ ডাক ওয়াংচুকের
- আগামী সপ্তাহে ভারত সফরে যেতে পারেন প্রধানমন্ত্রী: এনডিটিভি
- সীতাকুণ্ডে জাহাজভাঙা কারখানায় বিষক্রিয়ায় নিহত ৮
- ডেস্কে টানা কাজ: কোমর-পিঠের ব্যথা এড়াবেন যেভাবে
- বিপ্লব, ইকবাল, রুহানীসহ ৬ পুলিশ কর্মকর্তা চাকরিচ্যুত
- সালমান শাহ হত্যা মামলায় ডনের জামিন নামঞ্জুর
- চীনের শক্তিশালী অর্থনীতির রূপকার ঝু রংজি আর নেই
- আগামী সপ্তাহে ভারত সফরে যেতে পারেন প্রধানমন্ত্রী: এনডিটিভি
- সন্তান সম্পর্কে অন্যদের যেসব কথা বলতে দেবেন না
- অবসরের ইঙ্গিত মেসির
- জামিন পেলেন তানজিন তিশা
- চুলে সাবান দেওয়া কী ঠিক?
- বিদ্যুৎ সমস্যা সমাধানের পরিকল্পনা সংসদে উপস্থাপন: প্রধানমন্ত্রী
- রাষ্ট্রপতি নির্বাচন: অলি আহমদের মনোনয়নপত্র জমা
- অস্ট্রেলিয়ায় যেখানে পাকিস্তান-ভারতের চেয়ে এগিয়ে বাংলাদেশ
- জুলাই জাদুঘরের নিদর্শন নষ্ট করলে ১০ বছর জেল
- রাষ্ট্রপতি পদে মির্জা ফখরুলকে বেছে নিলেন প্রধানমন্ত্রী
- দিল্লির পর ঝাড়খণ্ডেও জেন জি আন্দোলন সফল
- ভারতে ‘দ্বিতীয় স্বাধীনতা আন্দোলনের’ ডাক ওয়াংচুকের
- গ্যাস্ট্রিকের ব্যথা কমানোর যত ঘরোয়া উপায়
- বাংলাদেশে ১৮ রাষ্ট্রপতি কে, কত দিন দায়িত্বে ছিলেন?
- বৃষ্টির দিনে ইন্টারনেটের গতি কি আসলেই কমে?
- বাংলাদেশে আশ্রিত ৩,৯০০০০ রোহিঙ্গা রাখাইনের বাসিন্দা: মিয়ানমার
















