‘জ্বি, আমি স্বার্থপর’, শাকিব খানের নায়িকা নিয়ে দীপা
লাইফ টিভি 24
প্রকাশিত: ২৩:৫৬ ৮ জুলাই ২০২৫
প্রতি ঈদেই নতুন ছবি নিয়ে আসেন ঢালিউডের সুপারস্টার শাকিব খান। ২০২৬ সালের ঈদুল ফিতরেও তার ব্যতিক্রম হচ্ছে না। পরিচালক আবু হায়াত মাহমুদ নির্মাণ করছেন নতুন এক সিনেমা, যেখানে শাকিব খানের বিপরীতে অভিনয়ের জন্য টলিউড অভিনেত্রী মধুমিতা সরকার-এর নাম শোনা যাচ্ছে। আর এই খবর ঘিরেই শুরু হয়েছে সমালোচনা।
সম্প্রতি সোশ্যাল মিডিয়ায় একটি ফ্যানমেইড পোস্টার ছড়িয়ে পড়ে। যেখানে দেখা যায়, ‘পিচ্চি হান্নান’ চরিত্রে মোশাররফ করিম, ‘কালা জাহাঙ্গীর’ চরিত্রে শাকিব খান, আর প্রধান নারী চরিত্রে মধুমিতা সরকার। এই পোস্টার ঘিরেই সরব হয়েছেন ছোট পর্দার জনপ্রিয় অভিনেত্রী দীপা খন্দকার।
স্ট্যাটাসে দীপা লেখেন, ‘‘এটা কি যৌথ প্রযোজনার সিনেমা? যদি শুধু বাংলাদেশের হয়, তাহলে আমাদের দেশে কি লিড ফিমেল রোল করার মতো কোনো শিল্পী নেই? কেন এমন কাস্টিং হচ্ছে?’
এই বক্তব্য ঘিরে সোশ্যাল মিডিয়ায় মিশ্র প্রতিক্রিয়া দেখা দেয়। এমনকি দীপার পূর্বের একটি প্রজেক্টেও ভারতীয় শিল্পী অংশ নেওয়ায় প্রশ্ন ওঠে। এরপর মঙ্গলবার (৮ জুলাই) দুপুরে আরও একটি ফেসবুক স্ট্যাটাস দেন দীপা, যেখানে তিনি সরাসরি লেখেন—‘ জ্বি আমি স্বার্থপর। আমি চাই, আমার দেশের উন্নতি হোক। আমার মিডিয়া ইন্ডাস্ট্রির উন্নতি হোক। আর্টিস্টদের লাভ হোক।
দীপার কথায়, ‘শাকিব খানের সিনেমা মানেই বিশাল কিছু। সেখানের একটা অংশ কেন আমরা অন্যদের দিয়ে দিব? যেখানে নারী লিড রোলের সুযোগ খুব বেশি থাকে না। যাও দুই-একটা থাকে সেটা যদি অন্য দেশের আর্টিস্টের দিয়ে দেওয়া হয়, তাহলে আমাদের আর্টিস্টদের জন্য কি থাকলো?
সবশেষ অভিনেত্রী লেখেন, অলরেডি অনেক আর্টিস্টই সিনেমায় প্রমাণিত। চিন্তাভাবনা বদলাতে হবে। গল্পনির্ভর সিনেমা বানাতে হবে।
দীপার পোস্টে বহু নেটিজেনও একমত পোষণ করেন। কেউ মন্তব্য করেন, ‘বাংলাদেশের এত ভালো অভিনেত্রী থাকতে কলকাতার সিরিয়ালের পুরনো মুখগুলো কেন?’ কেউ বলেন, ‘মিম, পুজা, নুসরাত ফারিয়া, তুশি—সবাই তো পর্দায় প্রমাণিত। তারা বেকার বসে থাকবে, আর বাইরের শিল্পী সুযোগ পাবে, এটা কি ন্যায্য?’
এই বিতর্ক নতুন করে আলোচনায় এনেছে বাংলাদেশি চলচ্চিত্রে বিদেশি অভিনয়শিল্পীদের ক্রমবর্ধমান উপস্থিতি এবং একইসঙ্গে উঠেছে স্থানীয় শিল্পীদের কাজের সুযোগ ও মর্যাদা রক্ষার প্রশ্ন।
- ভাত রান্নার আগে চাল ভালো করে ধুতে বলা হয় কেন?
- মোটরসাইকেলের সামনেও নম্বর প্লেট রাখা বাধ্যতামূলক
- বিএসএফের হাতে আটক দুই পুলিশ সদস্যকে ফেরত আনল বিজিবি
- এডিস মশা শনাক্ত করবে ‘স্মার্ট ফাঁদ’
- এনআইডিতে নাম, বয়স ও ঠিকানা সংশোধনে যেসব কাগজপত্র লাগবে
- ফ্যামিলি ও কৃষক কার্ডে কমবে দারিদ্র্য, ধারণা বিশ্বব্যাংক-আইএমএফের
- বয়স্করা যেসব খাবার এড়িয়ে চলবেন
- বৈশ্বিক ক্ষুধা সূচকে ভারত-পাকিস্তানের চেয়ে এগিয়ে বাংলাদেশ
- বাংলাদেশ-ওয়েস্ট ইন্ডিজ সিরিজের সূচি পরিবর্তন
- ঢাকার বায়ুদূষণ দেশের জন্য লজ্জার বিষয়: প্রধানমন্ত্রী
- ‘বাংলাদেশ পথ দেখিয়েছে’, নেহার ভিডিও নিয়ে বিস্ফোরক অভিযোগ বিজেপির
- প্রক্রিয়া শুরু
মালয়েশিয়ায় যেভাবে হবে বাংলাদেশি কর্মী নিয়োগ - দীর্ঘ সময় ফোন ব্যবহারে চোখে জ্বালাপোড়া, সমাধান কী?
- ওষুধ কারখানার আগুনে ক্ষয়ক্ষতি হলেও প্রাণহানি নেই
- নোবেল পুরস্কারের ফেসবুক পেজে রবীন্দ্রনাথ ও রাসেলের ১১৪ বছরের চিঠি
- ক্যারিয়ার সেরা র্যাঙ্কিংয়ে হাসান মাহমুদ
- রাশিয়ায় নিয়ে যুদ্ধে পাঠানো ৩০ বাংলাদেশির ২০ জনের মৃত্যু
- অপারেশন ক্লিন হার্টের মতো অভিযানের পরিকল্পনা নেই
- দূষণজনিত মাথাব্যথা নাকি মাইগ্রেনের সমস্যা? বুঝবেন যেভাবে
- সমুদ্র তীরে দাঁড়িয়ে দৈত্যাকার দানব
- নিউটনের ঢের আগে মাধ্যাকর্ষণ শক্তির টের পান দা ভিঞ্চি!
- সেরা ঘুমের প্রতিযোগিতা, পুরস্কার ১৪ হাজার ডলার
- নাফ নদীতে ইয়াবা পাচারের ‘ডুবন্ত সাবমেরিন’ উদ্ধার
- বাংলাদেশ থেকে জয় ছিনিয়ে ড্র আফগানিস্তানের
- বন্ধুর চেয়ে শত্রুর নাম বেশি মনে থাকে কেন?
- সারাদেশে ২ দিন এলপিজি বিক্রি বন্ধ থাকবে
- অর্থনীতিতে নোবেল পেলেন রবার্ট ই হল ও মাইকেল উডফোর্ড
- বাংলাদেশসহ কয়েক দেশের শিক্ষার্থী ভর্তিতে কঠোর যুক্তরাজ্য
- বিধবা কার্ড দিলে সবার আগে এমপির বউ নেবে: হাসনাত আবদুল্লাহ
- মধ্যপ্রাচ্য সংঘাতে রেমিট্যান্স কমার শঙ্কা, নতুন শ্রমবাজারে নজর
- সন্দেহের বশে বাংলাদেশি তকমা দিয়ে পুশইন নয়: কলকাতা হাইকোর্ট
- বিয়ের জন্য যেমন ছেলে চান মিমি
- যেসব খাবার একসঙ্গে খেলে বেশি পুষ্টি মিলে
- বিমানবন্দরে ‘সোনার ডিম’ উদ্ধার: ৫ দিনের রিমান্ডে আসামি
- রূপপুরের বিদ্যুৎ দ্রুত জাতীয় গ্রিডে সরবরাহ: রোসাটম
- শান্তিতে নোবেলজয়ী কে এই নাভি পিল্লাই
- হ্যাটট্রিক করে ইতিহাসে হাসান মাহমুদ
- দূষণজনিত মাথাব্যথা নাকি মাইগ্রেনের সমস্যা? বুঝবেন যেভাবে
- হঠাৎ চুল পড়া বাড়লে কি করবেন?
- দুর্গাপূজা: বাঙালি হিন্দুদের বড় ধর্মীয় উৎসবে পরিণত যেভাবে
- অর্থনীতিতে নোবেল পেলেন রবার্ট ই হল ও মাইকেল উডফোর্ড
- বন্ধুর চেয়ে শত্রুর নাম বেশি মনে থাকে কেন?
- সারাদেশে ২ দিন এলপিজি বিক্রি বন্ধ থাকবে
- একটি দৃশ্যের জন্য এখনো বারবার মহড়া দেন অমিতাভ
- সেরা ঘুমের প্রতিযোগিতা, পুরস্কার ১৪ হাজার ডলার
- জনগণের অর্থের প্রতিটি পয়সা জাতীয় স্বার্থে ব্যয়ের নির্দেশ
- মধ্যপ্রাচ্য সংঘাতে রেমিট্যান্স কমার শঙ্কা, নতুন শ্রমবাজারে নজর
- দীর্ঘ সময় ফোন ব্যবহারে চোখে জ্বালাপোড়া, সমাধান কী?
- সমুদ্র তীরে দাঁড়িয়ে দৈত্যাকার দানব
- বাংলাদেশসহ কয়েক দেশের শিক্ষার্থী ভর্তিতে কঠোর যুক্তরাজ্য











