দ্বিতীয় দিনেই চাপে পড়ে গেল বাংলাদেশ
লাইফ টিভি 24
প্রকাশিত: ১৯:০১ ১২ ফেব্রুয়ারি ২০২১
ঢাকা টেস্টের দ্বিতীয় দিনেই চাপে পড়ে গেল বাংলাদেশ। প্রথম ইনিংসে ওয়েস্ট ইন্ডিজের ৪০৯ রানের জবাবে দিন শেষে ৪ উইকেটে ১০৫ রান তুলেছে টাইগাররা। ফলোঅন এড়াতে আরও ১০৪ রান করতে হবে তাদের। আর সবমিলিয়ে এখনো ৩০৪ রানে পিছিয়ে মুমিনুল হকের দল।
মিরপুর শেরেবাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে দুই ম্যাচ সিরিজের দ্বিতীয় ও শেষ টেস্টের প্রথম দিন শেষে ৫ উইকেটে ২২৩ রান করেছিলো ওয়েস্ট ইন্ডিজ। এনক্রুমার বোনার ৭৪ এবং উইকেটরক্ষক জসুয়া ডা সিলভা ২২ রানে অপরাজিত ছিলেন।
শুক্রবার দ্বিতীয় দিন নাভার্স নাইন্টিতে থামতে হয় বোনারকে। বাংলাদেশের অফস্পিনার মেহেদি হাসান মিরাজের ডেলিভারি ফ্লিক করে লেগ স্লিপে মোহাম্মদ মিঠুনকে ক্যাচ দেন তিনি। টেস্ট ক্যারিয়ারের দ্বিতীয় টেস্টে দ্বিতীয় হাফসেঞ্চুরি তুলে ৯০ রানে আউট হন এ ক্যারিবীয় ব্যাটার। মিরাজের ৯৯তম টেস্ট শিকার হওয়ার আগে ২০৯ বলের ইনিংসে ৭ চার মারেন বোনার। তিনি ও সিলভা ষষ্ঠ উইকেট জুটিতে ৮৮ রান যোগ করেন।
মিরাজের পরের ওভারের পঞ্চম বলে বাউন্ডারি দিয়ে টেস্ট ক্যারিয়ারের তৃতীয় টেস্টে দ্বিতীয় হাফসেঞ্চুরির স্বাদ নেন সিলভা। হাফসেঞ্চুরির স্বাদ নিয়ে আট নম্বরে নামা আলজারি জোসেফকে নিয়ে ওয়েস্ট ইন্ডিজের রানের চাকা ঘুরিয়েছেন সিলভা। দলের স্কোর সাড়ে তিনশও পার করেন তারা।
বোনারের মতো নব্বইয়ের ঘরে পৌঁছে যান সিলভাও। তার মতো হতাশায় পড়তে হয় তাকে। তাইজুলের দুর্দান্ত এক ডেলিভারিতে বোল্ড হন তিনি। এ শিকারের মাধ্যমে দেশের মাটিতে শততম টেস্ট উইকেট নেন তাইজুল। ১৮৭ বলে ১০ চারে ৯২ রান করেন সিলভা। সপ্তম উইকেটে দলের স্কোরে ১১৮ রান রাখেন সিলভা-জোসেফ।
দলীয় ৩৮৪ রানে সিলভার আউটের পর বেশিক্ষণ টিকতে পারেনি উইন্ডিজ। ৪০৯ রানে গুটিয়ে যায় তারা। ৮২ রান করা জোসেফ ও জোমেল ওয়ারিকানকে ২ রানে আউট করেন বাংলাদেশের পেসার আবু জায়েদ। আর শেষ ব্যাটসম্যান শ্যানন গাব্রিয়েলকে শিকার করে প্রতিপক্ষের ইনিংস থামান তাইজুল।
বল হাতে বাংলাদেশের আবু জায়েদ ৯৮ রানে এবং তাইজুল ১০৮ রানে ৪টি করে উইকেট নেন। এছাড়া মিরাজ-সৌম্য সরকার ১টি করে উইকেট শিকার করেন। ওয়েস্ট ইন্ডিজের ৪০৯ রান যে, বড় চাপ ছিলো সেটি ব্যাট হাতে নেমে দেখিয়েছেন বাংলাদেশের ব্যাটসম্যানরা। প্রায় দেড় বছর পর টেস্ট খেলতে নেমে প্রথম ওভারের শেষ বলে খালি হাতে প্যাভিলিয়নের পথ ধরেন সৌম্য। ওয়েস্ট ইন্ডিজের পেসার গাব্রিয়েলের শিকার হন তিনি।
প্রথম বলেই বাউন্ডারি মেরে রানের খাতা খুলেছিলেন তিন নম্বরে নামা নাজমুল হোসেন শান্ত। তবে পরের বলে তাকে বিদায় দেন গাব্রিয়েল। তার বোলিং তোপে ১১ রানে ২ উইকেট হারিয়ে চাপে পড়ে বাংলাদেশ। এরপর অধিনায়ক মুমিনুল হককে নিয়ে দ্রুত রান তুলে পাল্টা আক্রমণ চালান ওপেনার তামিম ইকবাল। পেসার জোসেফকে টানা তিন ওভারে তামিম চারটি এবং মুমিনুল ২টি চার মারেন। তামিম-মুমিনুল ব্যাটে চড়ে ঘুড়ে দাঁড়ানোর পথ খুঁজে পায় বাংলাদেশ।
কিন্তু দুই সেট ব্যাটসম্যানকে দ্রুত তুলে নিয়ে বাংলাদেশকে আবারো চাপে ফেলে ওয়েস্ট ইন্ডিজ। ৪ চারে ২১ রান করা মুমিনুলকে আউট করে ব্রেক-থ্রু এনে দেন কর্নওয়াল। আর ৬ চার ও ১ ছক্কায় ৫২ বলে ৪৪ রান করে জোসেফের প্রথম শিকার হন তামিম।
৭১ রানে চতুর্থ উইকেট পতনের পর দিনের বাকি সময়ে ভালোভাবে শেষ করেন মুশফিকুর রহিম ও মোহাম্মদ মিঠুন। মুশফিক ২৭ ও মিঠুন ৬ রানে অপরাজিত আছেন। ওয়েস্ট ইন্ডিজের গাব্রিয়েল ২টি, কর্নওয়াল-জোসেফ ১টি করে উইকেট নেন।
- গলাব্যথা-সর্দি-কাশিতে আরাম দেবে ৩ ঘরোয়া পানীয়
- গোলাপি বাস নিয়ে ট্রল: সমালোচকদের কড়া জবাব সাদিয়া আয়মানের
- প্রিমিয়ার লিগের যে পাঁচ তারকার ওপর নজর থাকবে
- ২৬ আগস্ট ঈদে মিলাদুন্নবী, জাতীয় কর্মসূচি ঘোষণা
- জনগণের প্রত্যাশা পূরণে কাজ করবো: দুদক চেয়ারম্যান
- রাষ্ট্রপতি নির্বাচনে ব্যালট ‘ওপেন’, কে কাকে ভোট দেবেন দেখা যাবে
- সন্তান সম্পর্কে অন্যদের যেসব কথা বলতে দেবেন না
- ঢাকায় ২০০ ইভি বাস কিনছে সরকার, নারীদের জন্য ১০০টি
- ‘আমি বন্দী কারাগারে’ গানের শিল্পী মুজিব পরদেশী কারাগারে
- দিল্লির পর ঝাড়খণ্ডেও জেন জি আন্দোলন সফল
- নতুন নিয়মে প্রথম শাস্তি পেলেন নেইমার
- সাবেক সেনাপ্রধান আজিজকে ফিরিয়ে আনতে ইন্টারপোলে চিঠি
- স্পাইডারম্যানের আয় ছাড়ালো ২৪,৫০০ কোটি টাকা
- বাংলাদেশের কাছে হারের পর শাস্তির কবলে অস্ট্রেলিয়া
- বাংলাদেশে আশ্রিত ৩,৯০০০০ রোহিঙ্গা রাখাইনের বাসিন্দা: মিয়ানমার
- ৪ বিভাগে অতি ভারী বৃষ্টির শঙ্কা, পাহাড়ধসের সতর্কতা
- বৃষ্টির দিনে ইন্টারনেটের গতি কি আসলেই কমে?
- ভূমধ্যসাগরে নৌকায় ১০ দিন ভেসে থাকার পর ৯ বাংলাদেশির মৃত্যু
- বিদ্যুৎ সমস্যা সমাধানের পরিকল্পনা সংসদে উপস্থাপন: প্রধানমন্ত্রী
- সব উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ৯তলায় রূপান্তর হবে:স্বাস্থ্যমন্ত্রী
- গ্যাস্ট্রিকের ব্যথা কমানোর যত ঘরোয়া উপায়
- পান মশলার প্রচার করে বিপাকে শাহরুখ-অজয়-টাইগার
- অস্ট্রেলিয়ায় যেখানে পাকিস্তান-ভারতের চেয়ে এগিয়ে বাংলাদেশ
- শেখ হাসিনার প্রত্যর্পণের সিদ্ধান্ত নেবে ভারতের আদালত
- ডেস্কে টানা কাজ: কোমর-পিঠের ব্যথা এড়াবেন যেভাবে
- যেভাবে রিয়াজকে খুঁজে পেয়েছিলেন জসিম
- অস্ট্রেলিয়ায় করা সেঞ্চুরি কখনও ভুলবে না তানজিদ: পন্টিং-ওয়াহ
- ভারতে ‘দ্বিতীয় স্বাধীনতা আন্দোলনের’ ডাক ওয়াংচুকের
- আগামী সপ্তাহে ভারত সফরে যেতে পারেন প্রধানমন্ত্রী: এনডিটিভি
- সীতাকুণ্ডে জাহাজভাঙা কারখানায় বিষক্রিয়ায় নিহত ৮
- ডেস্কে টানা কাজ: কোমর-পিঠের ব্যথা এড়াবেন যেভাবে
- বিপ্লব, ইকবাল, রুহানীসহ ৬ পুলিশ কর্মকর্তা চাকরিচ্যুত
- সালমান শাহ হত্যা মামলায় ডনের জামিন নামঞ্জুর
- চীনের শক্তিশালী অর্থনীতির রূপকার ঝু রংজি আর নেই
- আগামী সপ্তাহে ভারত সফরে যেতে পারেন প্রধানমন্ত্রী: এনডিটিভি
- সন্তান সম্পর্কে অন্যদের যেসব কথা বলতে দেবেন না
- অবসরের ইঙ্গিত মেসির
- জামিন পেলেন তানজিন তিশা
- চুলে সাবান দেওয়া কী ঠিক?
- বিদ্যুৎ সমস্যা সমাধানের পরিকল্পনা সংসদে উপস্থাপন: প্রধানমন্ত্রী
- রাষ্ট্রপতি নির্বাচন: অলি আহমদের মনোনয়নপত্র জমা
- অস্ট্রেলিয়ায় যেখানে পাকিস্তান-ভারতের চেয়ে এগিয়ে বাংলাদেশ
- জুলাই জাদুঘরের নিদর্শন নষ্ট করলে ১০ বছর জেল
- রাষ্ট্রপতি পদে মির্জা ফখরুলকে বেছে নিলেন প্রধানমন্ত্রী
- দিল্লির পর ঝাড়খণ্ডেও জেন জি আন্দোলন সফল
- ভারতে ‘দ্বিতীয় স্বাধীনতা আন্দোলনের’ ডাক ওয়াংচুকের
- গ্যাস্ট্রিকের ব্যথা কমানোর যত ঘরোয়া উপায়
- বাংলাদেশে ১৮ রাষ্ট্রপতি কে, কত দিন দায়িত্বে ছিলেন?
- বৃষ্টির দিনে ইন্টারনেটের গতি কি আসলেই কমে?
- বাংলাদেশে আশ্রিত ৩,৯০০০০ রোহিঙ্গা রাখাইনের বাসিন্দা: মিয়ানমার
















