নিষেধাজ্ঞা শেষ, টি-টোয়েন্টি দিয়ে ক্রিকেটে ফিরছেন সাকিব
লাইফ টিভি 24
প্রকাশিত: ২০:৪১ ২৮ অক্টোবর ২০২০
দেশসেরা ক্রিকেটার সাকিব আল হাসানের নিষেধাজ্ঞার মেয়াদ শেষ হচ্ছে আজ (বুধবার)। আইসিসি’র এক বছরের নিষেধাজ্ঞা কাটিয়ে আগামীকাল (বৃহস্পতিবার) মুক্ত হচ্ছেন তিনি। ওই দিন থেকে সবধরনের স্বীকৃত ক্রিকেটে অংশগ্রহণ করতে পারবেন সাবেক বিশ্বসেরা অলরাউন্ডার।
জুয়াড়ির প্রস্তাব গোপন করায় গেলো বছরের ২৯ অক্টোবর সবধরনের ক্রিকেটে সাকিবকে দুই বছর নিষিদ্ধ করে আইসিসি। তবে এক বছর সাজা স্থগিত রাখা হয়। আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিলের দুর্নীতিবিরোধী নীতিমালার আইন লঙ্ঘনের দায়ে তাকে এ শাস্তি দেয়া হয়।
এই শাস্তি মেনেও নেন সাকিব। একদিন পর ক্রিকেটে ফিরলেও ভবিষ্যতে একই ধরনের অপরাধ করলে তার এক বছরের স্থগিত নিষেধাজ্ঞা কার্যকর হবে। স্বভাবতই তাকে সতর্ক হয়ে খেলতে হবে।
গেল বছর হঠাৎ করে সাকিবের নিষেধাজ্ঞার খবর আসে। ফলে তোলপাড় সৃষ্টি হয় বাংলাদেশ ক্রিকেটাঙ্গনে। নিষেধাজ্ঞার কারণে ভারত সফর করতে পারেননি তিনি। খেলতে পারেননি ঘরের মাঠে জিম্বাবুয়ের বিপক্ষে সিরিজেও। ২০১৯ বিপিএলেও মাঠ মাতাতে পারেননি ৩৩ বছর বয়সী এই বাঁহাতি ক্রিকেটার।
তবে নিষেধাজ্ঞার খড়গে পড়ে খুব বেশি ম্যাচ মিস করতে হয়নি সাকিবকে। তার নিষেধাজ্ঞার সঙ্গে সঙ্গে বিশ্বজুড়ে প্রাণঘাতী করোনাভাইরাসের প্রাদুর্ভাব ঘটে। স্থবির হয়ে যায় বিশ্ব ক্রিকেটাঙ্গন। মহামারিকালে টি-টোয়েন্টি বিশ্বকাপসহ কয়েকটি সিরিজ স্থগিত হয়।
নিষেধাজ্ঞা মুক্ত হয়ে শ্রীলংকার বিপক্ষে তিন ম্যাচ টেস্ট সিরিজ দিয়ে ক্রিকেটে ফেরার সম্ভাবনা তৈরি হয়েছিল সাকিবের। তবে লংকান ক্রিকেট বোর্ডের (এসএলসি) সঙ্গে কোয়ারেন্টিন নিয়ে বিসিবির বনিবনা না হওয়ায় শেষ পর্যন্ত সেই সিরিজ আলোর মুখ দেখেনি। ফলে তার খেলাও হয়নি।
তবে শিগগির ব্যাট-প্যাড পরে মাঠে দেখা যাবে সাকিবকে। বল হাতে দেখা যাবে তার ভেলকি। সদ্য সফলভাবে প্রেসিডেন্টস কাপ (ওয়ানডে) শেষ করেছে বিসিবি। সেই ধারাবাহিকতায় আগামী মাসে পাঁচ দলের টি-টোয়েন্টি টুর্নামেন্ট আয়োজন করতে যাচ্ছে তারা। এর সম্ভাব্য তারিখ নির্ধারণ করা হয়েছে ১৫ নভেম্বর। ওই টুর্নামেন্ট দিয়েই জেন্টেলম্যান গেমে প্রত্যাবর্তন করবেন তিনি।
বিসিবি প্রেসিডেন্টস কাপের ফাইনাল শেষে বোর্ড সভাপতি নাজমুল হাসান পাপন বলেন, আসন্ন টি-টোয়েন্টি টুর্নামেন্টে সবচেয়ে বড় আকর্ষণ সাকিব। কারণ, এতে খেলবেন তিনি।
উল্লেখ্য, শ্রীলংকা সফর সামনে রেখে করোনা পরিস্থিতির মধ্যেই যুক্তরাষ্ট্র থেকে দেশে উড়ে আসেন সাকিব। এসেই নিজেকে তৈরি করতে নেমে পড়েন তিনি। বিকেএসপির মাঠে নিবিড় অনুশীলনও করেন এ তারকা ক্রিকেটার।
কিন্তু শেষ পর্যন্ত লংকা সফর স্থগিত হওয়ায় ফের মার্কিন মুলুকে পরিবারের কাছে ফিরে যান সাকিব। আপাতত সেখানেই নিজেকে তৈরি করার কাজ চালিয়ে যাচ্ছেন তিনি। সপ্তাহখানেকের মধ্যেই আবার দেশে ফিরবেন ক্রিকেটের উজ্জ্বল এই তারকা। এখন তার ব্যাট-বলের জাদুতে বুঁদ হওয়ার অপেক্ষায় প্রহর গুনছেন কোটি কোটি ক্রিকেট ভক্ত!
- গলাব্যথা-সর্দি-কাশিতে আরাম দেবে ৩ ঘরোয়া পানীয়
- গোলাপি বাস নিয়ে ট্রল: সমালোচকদের কড়া জবাব সাদিয়া আয়মানের
- প্রিমিয়ার লিগের যে পাঁচ তারকার ওপর নজর থাকবে
- ২৬ আগস্ট ঈদে মিলাদুন্নবী, জাতীয় কর্মসূচি ঘোষণা
- জনগণের প্রত্যাশা পূরণে কাজ করবো: দুদক চেয়ারম্যান
- রাষ্ট্রপতি নির্বাচনে ব্যালট ‘ওপেন’, কে কাকে ভোট দেবেন দেখা যাবে
- সন্তান সম্পর্কে অন্যদের যেসব কথা বলতে দেবেন না
- ঢাকায় ২০০ ইভি বাস কিনছে সরকার, নারীদের জন্য ১০০টি
- ‘আমি বন্দী কারাগারে’ গানের শিল্পী মুজিব পরদেশী কারাগারে
- দিল্লির পর ঝাড়খণ্ডেও জেন জি আন্দোলন সফল
- নতুন নিয়মে প্রথম শাস্তি পেলেন নেইমার
- সাবেক সেনাপ্রধান আজিজকে ফিরিয়ে আনতে ইন্টারপোলে চিঠি
- স্পাইডারম্যানের আয় ছাড়ালো ২৪,৫০০ কোটি টাকা
- বাংলাদেশের কাছে হারের পর শাস্তির কবলে অস্ট্রেলিয়া
- বাংলাদেশে আশ্রিত ৩,৯০০০০ রোহিঙ্গা রাখাইনের বাসিন্দা: মিয়ানমার
- ৪ বিভাগে অতি ভারী বৃষ্টির শঙ্কা, পাহাড়ধসের সতর্কতা
- বৃষ্টির দিনে ইন্টারনেটের গতি কি আসলেই কমে?
- ভূমধ্যসাগরে নৌকায় ১০ দিন ভেসে থাকার পর ৯ বাংলাদেশির মৃত্যু
- বিদ্যুৎ সমস্যা সমাধানের পরিকল্পনা সংসদে উপস্থাপন: প্রধানমন্ত্রী
- সব উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ৯তলায় রূপান্তর হবে:স্বাস্থ্যমন্ত্রী
- গ্যাস্ট্রিকের ব্যথা কমানোর যত ঘরোয়া উপায়
- পান মশলার প্রচার করে বিপাকে শাহরুখ-অজয়-টাইগার
- অস্ট্রেলিয়ায় যেখানে পাকিস্তান-ভারতের চেয়ে এগিয়ে বাংলাদেশ
- শেখ হাসিনার প্রত্যর্পণের সিদ্ধান্ত নেবে ভারতের আদালত
- ডেস্কে টানা কাজ: কোমর-পিঠের ব্যথা এড়াবেন যেভাবে
- যেভাবে রিয়াজকে খুঁজে পেয়েছিলেন জসিম
- অস্ট্রেলিয়ায় করা সেঞ্চুরি কখনও ভুলবে না তানজিদ: পন্টিং-ওয়াহ
- ভারতে ‘দ্বিতীয় স্বাধীনতা আন্দোলনের’ ডাক ওয়াংচুকের
- আগামী সপ্তাহে ভারত সফরে যেতে পারেন প্রধানমন্ত্রী: এনডিটিভি
- সীতাকুণ্ডে জাহাজভাঙা কারখানায় বিষক্রিয়ায় নিহত ৮
- ডেস্কে টানা কাজ: কোমর-পিঠের ব্যথা এড়াবেন যেভাবে
- বিপ্লব, ইকবাল, রুহানীসহ ৬ পুলিশ কর্মকর্তা চাকরিচ্যুত
- সালমান শাহ হত্যা মামলায় ডনের জামিন নামঞ্জুর
- চীনের শক্তিশালী অর্থনীতির রূপকার ঝু রংজি আর নেই
- আগামী সপ্তাহে ভারত সফরে যেতে পারেন প্রধানমন্ত্রী: এনডিটিভি
- সন্তান সম্পর্কে অন্যদের যেসব কথা বলতে দেবেন না
- অবসরের ইঙ্গিত মেসির
- জামিন পেলেন তানজিন তিশা
- চুলে সাবান দেওয়া কী ঠিক?
- বিদ্যুৎ সমস্যা সমাধানের পরিকল্পনা সংসদে উপস্থাপন: প্রধানমন্ত্রী
- রাষ্ট্রপতি নির্বাচন: অলি আহমদের মনোনয়নপত্র জমা
- অস্ট্রেলিয়ায় যেখানে পাকিস্তান-ভারতের চেয়ে এগিয়ে বাংলাদেশ
- জুলাই জাদুঘরের নিদর্শন নষ্ট করলে ১০ বছর জেল
- রাষ্ট্রপতি পদে মির্জা ফখরুলকে বেছে নিলেন প্রধানমন্ত্রী
- দিল্লির পর ঝাড়খণ্ডেও জেন জি আন্দোলন সফল
- ভারতে ‘দ্বিতীয় স্বাধীনতা আন্দোলনের’ ডাক ওয়াংচুকের
- গ্যাস্ট্রিকের ব্যথা কমানোর যত ঘরোয়া উপায়
- বাংলাদেশে ১৮ রাষ্ট্রপতি কে, কত দিন দায়িত্বে ছিলেন?
- বৃষ্টির দিনে ইন্টারনেটের গতি কি আসলেই কমে?
- বাংলাদেশে আশ্রিত ৩,৯০০০০ রোহিঙ্গা রাখাইনের বাসিন্দা: মিয়ানমার
















