বাংলাদেশ-উইন্ডিজ ম্যাচের নো বল নিয়ে স্টেইনের প্রশ্ন
লাইফ টিভি 24
প্রকাশিত: ১৯:০৬ ২৫ ডিসেম্বর ২০১৮
সদ্য সমাপ্ত বাংলাদেশ বনাম ওয়েস্ট ইন্ডিজ টি-টোয়েন্টি সিরিজের তৃতীয় ও শেষ ম্যাচের সেই নো বল বিতর্ক নিয়ে মুখ খুলেছেন দক্ষিণ আফ্রিকার কিংবদন্তিতুল্য পেসার ডেল স্টেইন।
গেল শনিবার হোম অব ক্রিকেট মিরপুর শেরেবাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে ম্যাচটি হয়। ওই ম্যাচে বাংলাদেশ ইনিংসে প্রথম তিন ওভারে মোট ছয়টি নো ও ওয়াইড দেন উইন্ডিজ বোলাররা। পরের ওভারটি করেন সফরকারী দলের পেসার ওশানে থমাস। সেই ওভারে দুইটি নো বল ডাকেন অনফিল্ড আম্পায়ার তানভীর আহমেদ। কিন্তু টেলিভিশনের পর্দায় অ্যাকশন রিপ্লেতে দেখা যায়, তার সিদ্ধান্ত ছিল ভুল। আদতে সেটি নো বল ছিল না। এরপর উত্তপ্ত হয়ে ওঠে মিরপুরের পরিবেশ।
প্রতিবাদ জানিয়ে ক্যারিবীয় অধিনায়ক কার্লোস ব্র্যাথওয়েট ম্যাচ অফিসিয়ালের সঙ্গে বিতণ্ডায় জড়ান। ভুল সিদ্ধান্তটি উইন্ডিজের বিপক্ষে যাওয়ায় আম্পায়ার ও ম্যাচ অফিসিয়ালদের পড়তে হয় অনাকাঙ্ক্ষিত পরিস্থিতিতে। ম্যাচ শেষে জয় নিয়ে মাঠ ছাড়লেও এ নিয়ে বেশ অসন্তোষ জানান ক্যারিবীয়রা।
১৯১ রান তাড়া করতে নামা বাংলাদেশের ৩ ওভার ৪ বলে ছিল ৪২ রান, পতন ঘটে এক উইকেট। এমন সময় থমাসের বলে মিড উইকেট দিয়ে চার মারেন লিটন দাস। পরে রিপ্লেতে দেখা যায়, নো বল হয়নি সেটি। যদিও নো বলের সংকেত দিয়ে বসেন আম্পায়ার । ফ্রি হিট পেয়ে সেই সুযোগের সর্বোচ্চ ব্যবহার করেন লিটন। লং অন দিয়ে হাঁকান বিশাল ছক্কা। পরের বল ওয়াইড দেন ওশানে থমাস। ষষ্ঠ বলে নো ডাকেন একই আম্পায়ার। লিটন সেটি তুলে মারেন। তবে মিড অফে সহজে তালুবন্দি হয় ক্যাচ। কিন্তু ফ্রি হিটের কল্যাণে বেঁচে যান। টেলিভিশনের পর্দায় অ্যাকশন রিপ্লেতে ফের দেখা যায়, সেটিও ছিল ভুল সিদ্ধান্ত। বোলার থমাসের পায়ের কিছু অংশ দাগের মধ্যেই ছিল।
ঘটনার পর ক্যারিবীয় ক্রিকেটাররা তীব্র প্রতিবাদ জানালে মাঠে অনফিল্ড আম্পায়ারদের ভূমিকা কতটা কার্যকর তা নিয়ে প্রশ্ন ওঠে। নো বলের মতো স্পর্শকাতর বিষয়ে তৃতীয় আম্পায়ারের সিদ্ধান্ত প্রদানের সুযোগ না থাকায় বোলাররা অবিচারের শিকার হন কি না এমন প্রশ্নও ওঠে সামাজিক যোগাযোগমাধ্যমে।
নো বলের ক্ষেত্রে অন ফিল্ড আম্পায়ার তৃতীয় আম্পায়ারের কাছে সহায়তা না চাইলে তিনি কোনো সিদ্ধান্ত প্রদান করতে পারেন না। ডেল স্টেইনও এই ইস্যুতে নিছক দর্শক হয়ে থাকতে পারেননি। নিজের মতামত জানিয়েছেন তিনিও। এমন ইস্যুতে কেন তৃতীয় আম্পায়ার বা টেলিভিশন আম্পায়ার সিদ্ধান্ত প্রদান করেন না এমন প্রশ্ন রেখেছেন এ প্রোটিয়া পেসার।
সামাজিক যোগাযোগমাধ্যম টুইটারে স্টেইন বলেন, বাংলাদেশ ও ওয়েস্ট ইন্ডিজের খেলার নো বলের ঘটনাটি এইমাত্র দেখলাম। তৃতীয় আম্পায়ার সব ধরনের টিভি প্রযুক্তি নিয়ে বসে থাকেন। ফ্রন্ট ফুট, বাউন্সার, উচ্চতা- এসব বিষয় তদারকি করে তিনি কি ব্যাটসম্যানের প্রান্তে থাকা অনফিল্ড আম্পায়ারকে তার সিদ্ধান্ত প্রদান করতে পারেন না?’
- গলাব্যথা-সর্দি-কাশিতে আরাম দেবে ৩ ঘরোয়া পানীয়
- গোলাপি বাস নিয়ে ট্রল: সমালোচকদের কড়া জবাব সাদিয়া আয়মানের
- প্রিমিয়ার লিগের যে পাঁচ তারকার ওপর নজর থাকবে
- ২৬ আগস্ট ঈদে মিলাদুন্নবী, জাতীয় কর্মসূচি ঘোষণা
- জনগণের প্রত্যাশা পূরণে কাজ করবো: দুদক চেয়ারম্যান
- রাষ্ট্রপতি নির্বাচনে ব্যালট ‘ওপেন’, কে কাকে ভোট দেবেন দেখা যাবে
- সন্তান সম্পর্কে অন্যদের যেসব কথা বলতে দেবেন না
- ঢাকায় ২০০ ইভি বাস কিনছে সরকার, নারীদের জন্য ১০০টি
- ‘আমি বন্দী কারাগারে’ গানের শিল্পী মুজিব পরদেশী কারাগারে
- দিল্লির পর ঝাড়খণ্ডেও জেন জি আন্দোলন সফল
- নতুন নিয়মে প্রথম শাস্তি পেলেন নেইমার
- সাবেক সেনাপ্রধান আজিজকে ফিরিয়ে আনতে ইন্টারপোলে চিঠি
- স্পাইডারম্যানের আয় ছাড়ালো ২৪,৫০০ কোটি টাকা
- বাংলাদেশের কাছে হারের পর শাস্তির কবলে অস্ট্রেলিয়া
- বাংলাদেশে আশ্রিত ৩,৯০০০০ রোহিঙ্গা রাখাইনের বাসিন্দা: মিয়ানমার
- ৪ বিভাগে অতি ভারী বৃষ্টির শঙ্কা, পাহাড়ধসের সতর্কতা
- বৃষ্টির দিনে ইন্টারনেটের গতি কি আসলেই কমে?
- ভূমধ্যসাগরে নৌকায় ১০ দিন ভেসে থাকার পর ৯ বাংলাদেশির মৃত্যু
- বিদ্যুৎ সমস্যা সমাধানের পরিকল্পনা সংসদে উপস্থাপন: প্রধানমন্ত্রী
- সব উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ৯তলায় রূপান্তর হবে:স্বাস্থ্যমন্ত্রী
- গ্যাস্ট্রিকের ব্যথা কমানোর যত ঘরোয়া উপায়
- পান মশলার প্রচার করে বিপাকে শাহরুখ-অজয়-টাইগার
- অস্ট্রেলিয়ায় যেখানে পাকিস্তান-ভারতের চেয়ে এগিয়ে বাংলাদেশ
- শেখ হাসিনার প্রত্যর্পণের সিদ্ধান্ত নেবে ভারতের আদালত
- ডেস্কে টানা কাজ: কোমর-পিঠের ব্যথা এড়াবেন যেভাবে
- যেভাবে রিয়াজকে খুঁজে পেয়েছিলেন জসিম
- অস্ট্রেলিয়ায় করা সেঞ্চুরি কখনও ভুলবে না তানজিদ: পন্টিং-ওয়াহ
- ভারতে ‘দ্বিতীয় স্বাধীনতা আন্দোলনের’ ডাক ওয়াংচুকের
- আগামী সপ্তাহে ভারত সফরে যেতে পারেন প্রধানমন্ত্রী: এনডিটিভি
- সীতাকুণ্ডে জাহাজভাঙা কারখানায় বিষক্রিয়ায় নিহত ৮
- ডেস্কে টানা কাজ: কোমর-পিঠের ব্যথা এড়াবেন যেভাবে
- বিপ্লব, ইকবাল, রুহানীসহ ৬ পুলিশ কর্মকর্তা চাকরিচ্যুত
- সালমান শাহ হত্যা মামলায় ডনের জামিন নামঞ্জুর
- চীনের শক্তিশালী অর্থনীতির রূপকার ঝু রংজি আর নেই
- আগামী সপ্তাহে ভারত সফরে যেতে পারেন প্রধানমন্ত্রী: এনডিটিভি
- সন্তান সম্পর্কে অন্যদের যেসব কথা বলতে দেবেন না
- অবসরের ইঙ্গিত মেসির
- জামিন পেলেন তানজিন তিশা
- চুলে সাবান দেওয়া কী ঠিক?
- বিদ্যুৎ সমস্যা সমাধানের পরিকল্পনা সংসদে উপস্থাপন: প্রধানমন্ত্রী
- রাষ্ট্রপতি নির্বাচন: অলি আহমদের মনোনয়নপত্র জমা
- অস্ট্রেলিয়ায় যেখানে পাকিস্তান-ভারতের চেয়ে এগিয়ে বাংলাদেশ
- জুলাই জাদুঘরের নিদর্শন নষ্ট করলে ১০ বছর জেল
- রাষ্ট্রপতি পদে মির্জা ফখরুলকে বেছে নিলেন প্রধানমন্ত্রী
- দিল্লির পর ঝাড়খণ্ডেও জেন জি আন্দোলন সফল
- ভারতে ‘দ্বিতীয় স্বাধীনতা আন্দোলনের’ ডাক ওয়াংচুকের
- গ্যাস্ট্রিকের ব্যথা কমানোর যত ঘরোয়া উপায়
- বাংলাদেশে ১৮ রাষ্ট্রপতি কে, কত দিন দায়িত্বে ছিলেন?
- বৃষ্টির দিনে ইন্টারনেটের গতি কি আসলেই কমে?
- বাংলাদেশে আশ্রিত ৩,৯০০০০ রোহিঙ্গা রাখাইনের বাসিন্দা: মিয়ানমার
















