বিপিএল পিছিয়ে যাচ্ছে কেন?
লাইফ টিভি 24
প্রকাশিত: ২১:০০ ২৮ নভেম্বর ২০২৫
বর্তমান বোর্ডের অধীনে সবচেয়ে বড় চ্যালেঞ্জ কম সময়ের প্রস্তুতিতে বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) আয়োজন। সেই আয়োজনে বারবার সমালোচনার শিকারও হয়েছে বোর্ড। নিলাম ও দিনক্ষণও পিছিয়েছে কয়েক দফায়। এবার চূড়ান্ত হওয়া দিনও পিছিয়ে যাচ্ছে। আগামী ১৭ ডিসেম্বর থেকে টুর্নামেন্টটির উদ্বোধন হওয়ার কথা থাকলেও সেটা যথা সময়ে হচ্ছে না।
মিরপুর শেরেবাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে জমকালো উদ্বোধনীর মাধ্যমে শুরু হবে বিপিএল। যার দিনক্ষণ চূড়ান্ত ছিল ১৭ ডিসেম্বর। তবে সেটা এখন পিছিয়ে হবে ২৪ ডিসেম্বর।
এরপর সিলেট আন্তর্জাতিক স্টেডিয়ামে প্রথম ম্যাচ হবার কথা ১৯ ডিসেম্বর। সেটাও শুরু হবে ২৬ ডিসেম্বর। মূলত দলগুলোকে নিজেদের ক্রিকেট সরঞ্জাম ও সঠিক প্রস্তুতির সুযোগ দেওয়ার জন্যই এই সময়টা বাড়ানো হয়েছে।
এ ব্যাপারে বিপিএল গভর্নিং কাউন্সিলের সদস্য সাখাওয়াত হোসেন গণমাধ্যমকে বলেছেন, “দলগুলোর ব্যাট–প্যাডসহ ক্রিকেটের অনেক সরঞ্জাম কেনার একটা ব্যাপার থাকে। এসবের জন্য ফ্র্যাঞ্চাইজিগুলো যেন পর্যাপ্ত সময় পায়, সে জন্য আমরা এক সপ্তাহ বাড়তি সময় দিতে চেয়েছি।”
তবে নিলামের দিন পরিবর্তন হচ্ছে না। নির্ধারিত দিন ৩০ নভেম্বরই হচ্ছে নিলাম। নিলামের জন্য এরই মধ্যে প্রায় ৫০০’র মতো ক্রিকেটার নাম দিয়েছেন। যার মধ্যে থেকে ২৫০ জন ক্রিকেটারকে নিলামের তালিকায় তোলা হবে।
নিলামে ছয়টি দল নিজেদের পছন্দ মতো খেলোয়াড় কিনবেন, দল সাজাবেন। নিলামের আগে প্রতিটি দল সর্বোচ্চ দুজন বিদেশি ক্রিকেটারের সঙ্গে সরাসরি চুক্তি করতে পারবে। নিলাম থেকে অন্তত দুজন বিদেশি ক্রিকেটার কিনতে হবে। ৪ বিদেশি ক্রিকেটারের জন্য ৩ লাখ ৫০ হাজার মার্কিন ডলার খরচ করতে পারবে দলগুলো।
- যেসব কারণে ঘুরে ঘুরে প্রীতি ম্যাচ খেলে ব্রাজিল
- যেসব উপায়ে ৩০ সেকেন্ডেই দূর হবে দুশ্চিন্তা
- আমুসহ শীর্ষ পর্যায়ের নেতাদের বিরুদ্ধে দ্রুতই অভিযোগপত্র
- এলপিজির দামে বড় লাফ
- অক্টোবরের বেতনের সঙ্গে ৩ মাসের বকেয়া পাবেন সরকারি চাকরিজীবীরা
- শায়েস্তা খানের আমলে সত্যিই কি টাকায় ৮ মণ চাল পাওয়া যেত?
- কলার খোসা ছাড়ানোর আগে ধুয়ে নেবেন অবশ্যই
- গয়না ছাড়াও যেসব কাজে ব্যবহার হয় সোনা
- ইংল্যান্ড ম্যাচ দিয়ে বিশ্বকাপ অভিযান শুরু করবে বাংলাদেশ
- শামিমার হস্তশিল্পে ঘুচছে ৩০ নারীর বেকারত্ব
- জামায়াত নেতা মেজর (অব.) আখতারুজ্জামান গ্রেফতার
- বিডিনিউজের প্রধান সম্পাদক তৌফিক ইমরোজ খালিদী আর নেই
- এআই প্রতিযোগিতায় জেমিনির নতুন মডেল
- এশিয়ান গেমস: সোনার স্বপ্ন শেষ বাংলাদেশের
- সকালের রোদের আশ্চর্যজনক উপকারিতাগুলো জেনে নিন
- রোজার আগে ২ হাজার ইউপি নির্বাচন করার পরিকল্পনা ইসির
- ৪৯তম বিসিএসে গোপালগঞ্জের ১১ প্রার্থীর ৯ জন বাদ
- মিষ্টির আসন শূন্য হচ্ছে, পদ হারাচ্ছেন না নজরুল: অ্যাটর্নি জেনারেল
- আমাদের ‘মাছে ভাতে বাঙালি’ কেন বলা হয়?
- কুকুর কামড়ালে প্রথমে যা করবেন, ভুল করলেই বিপদ
- রাগ করে স্ত্রীকে ‘ডিভোর্স দিলাম’ বললে কি তালাক হয়?
- বিপিসিকে সাড়ে ৪ হাজার কোটি টাকা ঋণ দিয়েছে সরকার
- তারেক-মোদীর দৃষ্টিভঙ্গি একই: ত্রিবেদী
- এ বছর কার্ড পাবেন ৪৩ লাখ কৃষক
- পুরুষের তুলনায় নারী বেশি মাইগ্রেনের সমস্যায় ভোগেন কেন?
- এশিয়ান ক্রিকেট কাউন্সিলের সভাপতি হচ্ছেন তামিম
- আসল জামদানি শাড়ি চেনার সহজ উপায়
- হাম ও উপসর্গে মৃত্যু ১১০০ ছাড়াল
- এয়ারবাসের ১০ উড়োজাহাজ কিনছে বাংলাদেশ
- দুর্গাপূজায় টানা ৫ দিন সরকারি ছুটি
- সম্পর্ক ঠিক রাখতে যেসব বিষয় সত্যি কাজে দেয়
- জাসদ কার্যালয় থেকে আটক ২৭ জনের জামিন নাকচ
- তারেক-মোদীর দৃষ্টিভঙ্গি একই: ত্রিবেদী
- তারা সালমান মুক্তাদিরকে চেনে না: রাফসান
- আমাদের ‘মাছে ভাতে বাঙালি’ কেন বলা হয়?
- সালমান মুক্তাদির চাঁদাবাজির ঢালাও অভিযোগ করেছেন:স্বরাষ্ট্রমন্ত্রী
- রাড্ডা ক্লিনিকে ভাঙচুর: আরও ৬ আসামি কারাগারে
- প্রধানমন্ত্রীর সম্ভাব্য জাপান, তুরস্ক ও সৌদি সফর নিয়ে আলোচনা
- চালু হচ্ছে বন্ধ পাটকল, ৫০ হাজার কর্মসংস্থান সৃষ্টি
- দাঁতের সুরক্ষায় যেসব খাবার অবশ্যই এড়িয়ে চলবেন
- রঙিন পোশাকে সেঞ্চুরি রাঙা দিন
- দৈনিক একটি কলা
- রাগ করে স্ত্রীকে ‘ডিভোর্স দিলাম’ বললে কি তালাক হয়?
- হাম ও উপসর্গে মৃত্যু ১১০০ ছুঁই ছুঁই
- হাম ও উপসর্গে মৃত্যু ১১০০ ছাড়াল
- এ বছর কার্ড পাবেন ৪৩ লাখ কৃষক
- গয়না ছাড়াও যেসব কাজে ব্যবহার হয় সোনা
- ৪৯তম বিসিএসে গোপালগঞ্জের ১১ প্রার্থীর ৯ জন বাদ
- এশিয়ান গেমস: সোনার স্বপ্ন শেষ বাংলাদেশের
- স্বরাষ্ট্রমন্ত্রীকে দায়িত্বে রেখে আইনশৃঙ্খলা ফেরানো অসম্ভব: নাহিদ
















