ভারতে বিমান বিধ্বস্ত, বাকরুদ্ধ বলিউড তারকারা
লাইফ টিভি 24
প্রকাশিত: ২২:৪১ ১২ জুন ২০২৫
ভারতের আহমেদাবাদে ভয়াবহ বিমান দুর্ঘটনায় কেউ বেঁচে নেই বলে ধারণা করছে স্থানীয় পুলিশ। ফরাসি বার্তা সংস্থা এএফপি ও মার্কিন বার্তা সংস্থা অ্যাসোসিয়েটেড প্রেস (এপি)-এর খবরে বলা হয়েছে, আহমেদাবাদ শহরের পুলিশ প্রধান এ কথা জানিয়েছেন। এমন পরিস্থিতিতে সাধারণ মানুষের পাশাপাশি যেন বাকরুদ্ধ হয়ে পড়েছেন ব্যস্ত বলিউড তারকারাও।
খবরটি পাওয়ার পর থেকে ভেঙে পড়েছেন আমির খান। জানিয়েছে তার সহযোগী দল। ‘মিস্টার পারফেকশনিস্ট’-এর সহযোগী দলের বিবৃতিতে বৃহস্পতিবার বলা হয়, ‘এই দুঃখজনক বিমান দুর্ঘটনার জেরে আমরা ভীষণ ভাবে মর্মাহত। এমন বড় ক্ষতির মুহূর্তে নিহতদের পরিবারের প্রতি আমাদের সমবেদনা রইল।’ আমিরের পক্ষে আরও জানানো হয়েছে, ‘এই বিধ্বংসী ঘটনায় যে সমস্ত ব্যক্তি ও গোষ্ঠী ক্ষতিগ্রস্ত হয়েছেন তাদের সকলের জন্য আমরা শোকাচ্ছন্ন। ভারতকে শক্ত থাকতে হবে।’
এদিকে বৃহস্পতিবার (১২ জুন) সন্ধ্যায় একটি অনুষ্ঠানে উপস্থিত থাকার কথা ছিল সালমান খানের। কিন্তু এই বিমান দুর্ঘটনার পরে বাকরুদ্ধ তিনিও। তাই এই অনুষ্ঠান বাতিল করেছেন তিনি। অনুষ্ঠানের আয়োজকদের তরফ থেকে বলা হয়েছে, ‘যা ঘটেছে তা অত্যন্ত দুঃখজনক। আমরা এই মুহূর্তে দেশের সঙ্গে রয়েছি।’
বলিউড থেকে রিতেশ দেশমুখ, পরিণীতি চোপড়া, অক্ষয় কুমার, কারিনা কাপুর, সানি দেওল, অনুশকা শর্মা, জাহ্নবী, অনন্যা পান্ডেও ঘটনার পরে শোক প্রকাশ করেছেন।
অক্ষয় কুমার এক্স-এ লেখেন, ‘এই দুর্ঘটনায় বাকরুদ্ধ ও শোকাহত। এখন কেবল প্রার্থনাই করছি।’ অনন্যা পান্ডে ইনস্টাগ্রামে হাতজোড় করে প্রার্থনার ইমোজি শেয়ার করেন।
জাহ্নবী কাপুর লেখেন, ‘আহমেদাবাদ থেকে উড্ডয়নের পর এয়ার ইন্ডিয়া ফ্লাইটের দুর্ঘটনার খবর শুনে মর্মাহত। এই ধরনের ট্র্যাজেডির ওজন ভাষায় প্রকাশ করা কঠিন। যাত্রী, ক্রু এবং তাদের প্রিয়জনদের জন্য গভীরভাবে প্রার্থনা করছি।’
শিল্পা শেঠি লিখেছেন, ‘এই মর্মান্তিক ঘটনায় বাকরুদ্ধ। সবাইকে আমার প্রার্থনায় রাখছি।’ ভিকি কৌশল বলেন, ‘এই দুর্ঘটনার খবর হৃদয় ভেঙে দিয়েছে। ২৪২ জন যাত্রী ও ক্রু ছিলেন, সবাই নিরাপদ থাকুক—এই কামনা।’
সানি দেওল লেখেন, ‘খবরটি শুনে স্তব্ধ। প্রার্থনা করছি যেন কেউ বেঁচে থাকেন। যারা প্রাণ হারিয়েছেন, তাদের আত্মা শান্তি পাক।’
রিতেশ দেশমুখ লেখেন, ‘এই ভয়াবহ ঘটনায় মন ভারাক্রান্ত। যাত্রীদের পরিবার এবং প্রিয়জনদের জন্য হৃদয় কাঁদছে।’ পরিণীতি চোপড়া লেখেন, ‘ভেবে শিউরে উঠছি, যাত্রীদের পরিবারের কী অবস্থা এখন! তাদের জন্য প্রার্থনা।’
রণদীপ হুদা জানান, ‘আহমেদাবাদের দুর্ঘটনার খবর হৃদয়বিদারক। বেঁচে যাওয়ার আশায় প্রার্থনা ও উদ্ধারকর্মীদের জন্য শুভকামনা।’
উল্লেখ্য, এআই-১৭১ নম্বরের এই বিমানটি বৃহস্পতিবার দুপুর ১টা ৩৮ মিনিটে ভারতের অহমেদাবাদ বিমানবন্দর থেকে ওড়ে। সেটি ব্রিটেনের গ্যাটউইক বিমানবন্দরের উদ্দেশে রওনা দিয়েছিল। উড়ার কিছুক্ষণের মধ্যেই লোকালয়ের মধ্যে বিমানটি ভেঙে পড়ে।
বিমানটিতে মোট ২৪২ জন আরোহী ছিলেন। যাদের মধ্যে ২১৭ জন প্রাপ্তবয়স্ক, ১১ জন শিশু ও ২ জন নবজাতক। যাত্রীদের মধ্যে ১৬৯ জন ভারতীয়, ৫৩ জন ব্রিটিশ, ৭ জন পর্তুগিজ এবং একজন কানাডীয় নাগরিক বলে জানিয়েছে এয়ার ইন্ডিয়া।
- ভাত রান্নার আগে চাল ভালো করে ধুতে বলা হয় কেন?
- মোটরসাইকেলের সামনেও নম্বর প্লেট রাখা বাধ্যতামূলক
- বিএসএফের হাতে আটক দুই পুলিশ সদস্যকে ফেরত আনল বিজিবি
- এডিস মশা শনাক্ত করবে ‘স্মার্ট ফাঁদ’
- এনআইডিতে নাম, বয়স ও ঠিকানা সংশোধনে যেসব কাগজপত্র লাগবে
- ফ্যামিলি ও কৃষক কার্ডে কমবে দারিদ্র্য, ধারণা বিশ্বব্যাংক-আইএমএফের
- বয়স্করা যেসব খাবার এড়িয়ে চলবেন
- বৈশ্বিক ক্ষুধা সূচকে ভারত-পাকিস্তানের চেয়ে এগিয়ে বাংলাদেশ
- বাংলাদেশ-ওয়েস্ট ইন্ডিজ সিরিজের সূচি পরিবর্তন
- ঢাকার বায়ুদূষণ দেশের জন্য লজ্জার বিষয়: প্রধানমন্ত্রী
- ‘বাংলাদেশ পথ দেখিয়েছে’, নেহার ভিডিও নিয়ে বিস্ফোরক অভিযোগ বিজেপির
- প্রক্রিয়া শুরু
মালয়েশিয়ায় যেভাবে হবে বাংলাদেশি কর্মী নিয়োগ - দীর্ঘ সময় ফোন ব্যবহারে চোখে জ্বালাপোড়া, সমাধান কী?
- ওষুধ কারখানার আগুনে ক্ষয়ক্ষতি হলেও প্রাণহানি নেই
- নোবেল পুরস্কারের ফেসবুক পেজে রবীন্দ্রনাথ ও রাসেলের ১১৪ বছরের চিঠি
- ক্যারিয়ার সেরা র্যাঙ্কিংয়ে হাসান মাহমুদ
- রাশিয়ায় নিয়ে যুদ্ধে পাঠানো ৩০ বাংলাদেশির ২০ জনের মৃত্যু
- অপারেশন ক্লিন হার্টের মতো অভিযানের পরিকল্পনা নেই
- দূষণজনিত মাথাব্যথা নাকি মাইগ্রেনের সমস্যা? বুঝবেন যেভাবে
- সমুদ্র তীরে দাঁড়িয়ে দৈত্যাকার দানব
- নিউটনের ঢের আগে মাধ্যাকর্ষণ শক্তির টের পান দা ভিঞ্চি!
- সেরা ঘুমের প্রতিযোগিতা, পুরস্কার ১৪ হাজার ডলার
- নাফ নদীতে ইয়াবা পাচারের ‘ডুবন্ত সাবমেরিন’ উদ্ধার
- বাংলাদেশ থেকে জয় ছিনিয়ে ড্র আফগানিস্তানের
- বন্ধুর চেয়ে শত্রুর নাম বেশি মনে থাকে কেন?
- সারাদেশে ২ দিন এলপিজি বিক্রি বন্ধ থাকবে
- অর্থনীতিতে নোবেল পেলেন রবার্ট ই হল ও মাইকেল উডফোর্ড
- বাংলাদেশসহ কয়েক দেশের শিক্ষার্থী ভর্তিতে কঠোর যুক্তরাজ্য
- বিধবা কার্ড দিলে সবার আগে এমপির বউ নেবে: হাসনাত আবদুল্লাহ
- মধ্যপ্রাচ্য সংঘাতে রেমিট্যান্স কমার শঙ্কা, নতুন শ্রমবাজারে নজর
- সন্দেহের বশে বাংলাদেশি তকমা দিয়ে পুশইন নয়: কলকাতা হাইকোর্ট
- বিয়ের জন্য যেমন ছেলে চান মিমি
- যেসব খাবার একসঙ্গে খেলে বেশি পুষ্টি মিলে
- বিমানবন্দরে ‘সোনার ডিম’ উদ্ধার: ৫ দিনের রিমান্ডে আসামি
- রূপপুরের বিদ্যুৎ দ্রুত জাতীয় গ্রিডে সরবরাহ: রোসাটম
- শান্তিতে নোবেলজয়ী কে এই নাভি পিল্লাই
- হ্যাটট্রিক করে ইতিহাসে হাসান মাহমুদ
- দূষণজনিত মাথাব্যথা নাকি মাইগ্রেনের সমস্যা? বুঝবেন যেভাবে
- হঠাৎ চুল পড়া বাড়লে কি করবেন?
- দুর্গাপূজা: বাঙালি হিন্দুদের বড় ধর্মীয় উৎসবে পরিণত যেভাবে
- অর্থনীতিতে নোবেল পেলেন রবার্ট ই হল ও মাইকেল উডফোর্ড
- বন্ধুর চেয়ে শত্রুর নাম বেশি মনে থাকে কেন?
- সারাদেশে ২ দিন এলপিজি বিক্রি বন্ধ থাকবে
- একটি দৃশ্যের জন্য এখনো বারবার মহড়া দেন অমিতাভ
- সেরা ঘুমের প্রতিযোগিতা, পুরস্কার ১৪ হাজার ডলার
- জনগণের অর্থের প্রতিটি পয়সা জাতীয় স্বার্থে ব্যয়ের নির্দেশ
- মধ্যপ্রাচ্য সংঘাতে রেমিট্যান্স কমার শঙ্কা, নতুন শ্রমবাজারে নজর
- দীর্ঘ সময় ফোন ব্যবহারে চোখে জ্বালাপোড়া, সমাধান কী?
- সমুদ্র তীরে দাঁড়িয়ে দৈত্যাকার দানব
- বাংলাদেশসহ কয়েক দেশের শিক্ষার্থী ভর্তিতে কঠোর যুক্তরাজ্য











