মনে পড়ে কি সেই শাকিল খানের কথা?
লাইফ টিভি 24
প্রকাশিত: ১৭:৫৭ ২১ ডিসেম্বর ২০২৫
সালমান শাহ পরবর্তী যে কজন নায়ক অল্প সময়ে তারকাখ্যাতি পেয়েছেন তাদের মধ্যে অন্যতম শাকিল খান। নির্মাতা সোহানুর রহমান সোহানের হাত ধরেই এই দুই তারকার অভিষেক ঘটে সিনে দুনিয়ায়।
১৯৯৪ সালে ঢালিউডে পদার্পণ করেন শাকিল খান। ১৯৯৭ সালে মুক্তি পায় তার প্রথম সিনেমা ‘আমার ঘর এই বেহেশত’। এ সিনেমাতে তার বিপরীতে ছিলেন জনপ্রিয় অভিনেত্রী পপি।

এ সিনেমার মধ্য দিয়ে শাকিল-পপি জুটি দর্শকের কাছে দারুণ গ্রহণযোগ্যতা পায়। এরপর ‘এই মন তোমাকে দিলাম’, ‘পাহারাদার’, ‘জোর’, ‘আমার বউ’, ‘প্রাণের প্রিয়তমা’, ‘মানুষ মানুষের জন্য’ ও ‘বর্ষা বাদল’সহ আরও অনেকগুলো সিনেমা উপহার দেন তারা।
পর্দার প্রেম থেকে এক সময় তাদের দুজনের বাস্তব প্রেমের কথাও সে সময় ছড়িয়ে পড়ে। একটা সময় দুজনের মনোমালিন্যে জুটি ভেঙ্গে যায়।
সে সময় অভিনেত্রী শাবনূরের সঙ্গে জুটি বেঁধেও কয়েকটি জনপ্রিয় সিনেমা উপহার দিয়েছেন শাকিল। এরমধ্যে আছে ‘বিয়ের ফুল’, ‘নারীর মন’ ‘আমার অন্তরে তুমি’ ও ‘মন’।
তবে ক্যারিয়ারের মাঝপথে সিনেমা থেকে সরে দাঁড়ান শাকিল। বিভিন্ন সময় জানান, অশ্লীলতায় নিজের গা ভাসাতে চাননি তিনি। তাই সিনেমা থেকে সরে আসেন।
এক সাক্ষাতকারে গণমাধ্যমে তিনি বলেন, ‘‘আমার পরিবার সংস্কৃতিমনা এটা সত্য, কিন্তু তারা কোনো ধরনের অপসংস্কৃতি দেখতে চায় না। কন্টিনিউ ইন্ডাস্ট্রিতে তখন অসামাজিক কার্যকলাপ চলছিল। এর ফলে আমি সিনেমা থেকে ব্যাক টু প্যাভিলিয়নে গিয়েছিলাম, কোনো কাজ করিনি।’’
এ অভিনেতা বর্তমানে ব্যবসার পাশাপাশি সামাজিক কর্মকাণ্ডে যুক্ত রয়েছেন।

শাকিল খান ও পপি
এদিকে শাকিল সম্প্রতি দুটি বড় সম্মাননা অর্জন করেছেন। তিনি পেয়েছেন সিজেএফবি জুরি অ্যাওয়ার্ড ২০২৪ এবং বিসিআরএ অ্যাওয়ার্ড ২০২৫। উভয় ক্ষেত্রেই ‘শ্রেষ্ঠ অভিনেতা’ হিসেবে নির্বাচিত হয়েছেন তিনি। দীর্ঘ ক্যারিয়ারের ধারাবাহিকতা, পরিণত অভিনয় এবং বহুমাত্রিক চরিত্রে তার সাফল্য এই দুই পুরস্কারের মাধ্যমে পুনরায় স্বীকৃতি পেলেন তিনি।
চলতি বছরের ১৭ অক্টোবর ২৪তম সিজেএফবি পারফরম্যান্স অ্যাওয়ার্ডস-এ সেরা অভিনেতার পুরস্কার দেওয়া হয় তাকে।
এছাড়া দ্বিতীয় পুরস্কারটি তিনি অর্জন করেন গত ৮ নভেম্বর ২০২৫। বাংলাদেশ শিল্পকলা একাডেমিতে বাংলাদেশ কালচারাল রিপোটার্স এসোসিয়েশন আয়োজিত অনুষ্ঠানে সাফল্যের ধারাবাহিক স্বীকৃতি পান শাকিল।
ইন্ডাস্ট্রির অভিজ্ঞরা মনে করছেন, তার অভিনয়ের মান, পরিশ্রম ও চরিত্রায়নের বৈচিত্র্যই তাকে নতুনভাবে আলোচনার কেন্দ্রে এনেছে।
দেশ ছাড়িয়ে আন্তর্জাতিক অঙ্গনেও কাজ করেছেন শাকিল খান। বাংলাদেশি চলচ্চিত্রের পাশাপাশি তিনি কাজ করেছেন ভারতীয় হিন্দি ভাষার চলচ্চিত্রেও।
- ভাত রান্নার আগে চাল ভালো করে ধুতে বলা হয় কেন?
- মোটরসাইকেলের সামনেও নম্বর প্লেট রাখা বাধ্যতামূলক
- বিএসএফের হাতে আটক দুই পুলিশ সদস্যকে ফেরত আনল বিজিবি
- এডিস মশা শনাক্ত করবে ‘স্মার্ট ফাঁদ’
- এনআইডিতে নাম, বয়স ও ঠিকানা সংশোধনে যেসব কাগজপত্র লাগবে
- ফ্যামিলি ও কৃষক কার্ডে কমবে দারিদ্র্য, ধারণা বিশ্বব্যাংক-আইএমএফের
- বয়স্করা যেসব খাবার এড়িয়ে চলবেন
- বৈশ্বিক ক্ষুধা সূচকে ভারত-পাকিস্তানের চেয়ে এগিয়ে বাংলাদেশ
- বাংলাদেশ-ওয়েস্ট ইন্ডিজ সিরিজের সূচি পরিবর্তন
- ঢাকার বায়ুদূষণ দেশের জন্য লজ্জার বিষয়: প্রধানমন্ত্রী
- ‘বাংলাদেশ পথ দেখিয়েছে’, নেহার ভিডিও নিয়ে বিস্ফোরক অভিযোগ বিজেপির
- প্রক্রিয়া শুরু
মালয়েশিয়ায় যেভাবে হবে বাংলাদেশি কর্মী নিয়োগ - দীর্ঘ সময় ফোন ব্যবহারে চোখে জ্বালাপোড়া, সমাধান কী?
- ওষুধ কারখানার আগুনে ক্ষয়ক্ষতি হলেও প্রাণহানি নেই
- নোবেল পুরস্কারের ফেসবুক পেজে রবীন্দ্রনাথ ও রাসেলের ১১৪ বছরের চিঠি
- ক্যারিয়ার সেরা র্যাঙ্কিংয়ে হাসান মাহমুদ
- রাশিয়ায় নিয়ে যুদ্ধে পাঠানো ৩০ বাংলাদেশির ২০ জনের মৃত্যু
- অপারেশন ক্লিন হার্টের মতো অভিযানের পরিকল্পনা নেই
- দূষণজনিত মাথাব্যথা নাকি মাইগ্রেনের সমস্যা? বুঝবেন যেভাবে
- সমুদ্র তীরে দাঁড়িয়ে দৈত্যাকার দানব
- নিউটনের ঢের আগে মাধ্যাকর্ষণ শক্তির টের পান দা ভিঞ্চি!
- সেরা ঘুমের প্রতিযোগিতা, পুরস্কার ১৪ হাজার ডলার
- নাফ নদীতে ইয়াবা পাচারের ‘ডুবন্ত সাবমেরিন’ উদ্ধার
- বাংলাদেশ থেকে জয় ছিনিয়ে ড্র আফগানিস্তানের
- বন্ধুর চেয়ে শত্রুর নাম বেশি মনে থাকে কেন?
- সারাদেশে ২ দিন এলপিজি বিক্রি বন্ধ থাকবে
- অর্থনীতিতে নোবেল পেলেন রবার্ট ই হল ও মাইকেল উডফোর্ড
- বাংলাদেশসহ কয়েক দেশের শিক্ষার্থী ভর্তিতে কঠোর যুক্তরাজ্য
- বিধবা কার্ড দিলে সবার আগে এমপির বউ নেবে: হাসনাত আবদুল্লাহ
- মধ্যপ্রাচ্য সংঘাতে রেমিট্যান্স কমার শঙ্কা, নতুন শ্রমবাজারে নজর
- সন্দেহের বশে বাংলাদেশি তকমা দিয়ে পুশইন নয়: কলকাতা হাইকোর্ট
- বিয়ের জন্য যেমন ছেলে চান মিমি
- যেসব খাবার একসঙ্গে খেলে বেশি পুষ্টি মিলে
- বিমানবন্দরে ‘সোনার ডিম’ উদ্ধার: ৫ দিনের রিমান্ডে আসামি
- রূপপুরের বিদ্যুৎ দ্রুত জাতীয় গ্রিডে সরবরাহ: রোসাটম
- শান্তিতে নোবেলজয়ী কে এই নাভি পিল্লাই
- হ্যাটট্রিক করে ইতিহাসে হাসান মাহমুদ
- দূষণজনিত মাথাব্যথা নাকি মাইগ্রেনের সমস্যা? বুঝবেন যেভাবে
- হঠাৎ চুল পড়া বাড়লে কি করবেন?
- দুর্গাপূজা: বাঙালি হিন্দুদের বড় ধর্মীয় উৎসবে পরিণত যেভাবে
- অর্থনীতিতে নোবেল পেলেন রবার্ট ই হল ও মাইকেল উডফোর্ড
- বন্ধুর চেয়ে শত্রুর নাম বেশি মনে থাকে কেন?
- সারাদেশে ২ দিন এলপিজি বিক্রি বন্ধ থাকবে
- একটি দৃশ্যের জন্য এখনো বারবার মহড়া দেন অমিতাভ
- সেরা ঘুমের প্রতিযোগিতা, পুরস্কার ১৪ হাজার ডলার
- জনগণের অর্থের প্রতিটি পয়সা জাতীয় স্বার্থে ব্যয়ের নির্দেশ
- মধ্যপ্রাচ্য সংঘাতে রেমিট্যান্স কমার শঙ্কা, নতুন শ্রমবাজারে নজর
- দীর্ঘ সময় ফোন ব্যবহারে চোখে জ্বালাপোড়া, সমাধান কী?
- সমুদ্র তীরে দাঁড়িয়ে দৈত্যাকার দানব
- বাংলাদেশসহ কয়েক দেশের শিক্ষার্থী ভর্তিতে কঠোর যুক্তরাজ্য











