মেসিকে বিরতি নিতে বললেন ম্যারাডোনার প্রশিক্ষক
লাইফ টিভি 24
প্রকাশিত: ১৯:৪৮ ১ ডিসেম্বর ২০২৫
ইন্টার মায়ামির জার্সিতে দারুণ সময় কাটছে লিওনেল মেসির। সম্প্রতি জিতেছেন ইস্টার্ন কনফারেন্স শিরোপাও।
ফাইনালে নিউইয়র্ক সিটিকে ৫-১ গোলে হারিয়ে প্রথমবারের মতো এমএলএস (মেজর সকার লিগ) কাপও নিশ্চিত করেছে মায়ামি। ম্যাচটিতে একটি অ্যাসিস্টও করেন মেসি। তাতেই গড়েছেন নতুন রেকর্ড।
ফুটবল ইতিহাসে সর্বোচ্চ ৪০৫ অ্যাসিস্টের রেকর্ড এখন মেসির দখলে। এ তালিকায় আর্জেন্টাইন মহাতারকা পেছনে ফেললেন হাঙ্গেরিান কিংবদন্তি ফেরেঙ্ক পুসকাসকে।
তবে যুক্তরাষ্ট্রের ফুটবলে এতসব কীর্তি গড়লেও খুশি নন ডিয়েগো ম্যারাডোনার সাবেক প্রশিক্ষক ফার্নান্দো সিগনোরিনি। তিনি মনে করেন, বার্সেলোনা কিংবদন্তি মেসির উচিত এমএলএস থেকে কিছুদিন বিরতি নিয়ে পরিবারের সঙ্গে সময় কাটানো। এমনকি স্বল্পমেয়াদে হলেও ধারে অন্যত্র খেলার কথা ভাবা। বিশেষ করে আগামী বছরের ফিফা বিশ্বকাপ সামনে রেখে।
যুক্তরাষ্ট্রের ফুটবল ক্যালেন্ডার অনুযায়ী, ইউরোপে খেলা ফুটবলারদের তুলনায় বিশ্বকাপ শুরুর আগে মেসির প্রতিযোগিতামূলক ম্যাচ কমই পাওয়া হবে।
আর্জেন্টিনাকে বিশ্বকাপ জেতানো ম্যারাডোনার সঙ্গে কাজ করা সিগনোরিনি সুপার দেপোরতিভো রেডিওকে বলেছেন, “মেসির এখন উচিত ‘বিশ্বকাপকে প্রাধান্য দেওয়া’।
তিনি এমএলএসকে ‘ফুটবলের প্যারোডি’ বলেও মন্তব্য করেন। ম্যারাডোনার সাবেক ট্রেইনার বলেন, “লিওর এখন বিশ্বকাপকে অগ্রাধিকার দেওয়া উচিত। সে এমন এক পাগলাটে রেকর্ডভাঙার দৌড়ে ফেঁসে গেছে, যার মানে আমি বুঝি না। কারণ, সে এখন যা করছে (ইন্টার মায়ামিতে), সেটা ফুটবল নয়—ফুটবলের একটা প্যারোডি মাত্র।”
২০২৬ বিশ্বকাপে খেলা নিয়ে এখনও সরাসরি কিছুই বলেননি মেসি। জানিয়েছিলেন, আর্জেন্টিনার জার্সিতে নামতে হলে তাকে ‘শারীরিকভাবে পুরোপুরি ফিট’ অনুভব করতে হবে।
স্পোর্তকে দেওয়া সাক্ষাৎকারে মেসি বলেছিলেন, “আমি দলটার মধ্যে বোঝা হয়ে থাকতে চাই না। আমি চাই শারীরিকভাবে ফিট থাকতে। নিশ্চিত হতে যে, আমি দলকে সাহায্য করতে পারব, অবদান রাখতে পারব “
আর্জেন্টিনা অধিনায়ক আরও বলেছিলে, “আমাদের মৌসুম ইউরোপের মতো নয়। এর মাঝখানে প্রি-সিজন থাকবে, বিশ্বকাপের আগে খুব কম ম্যাচই খেলা হবে। তাই দিন দিন দেখে যেতে হবে যে, আমি আসলেই কী সেই পর্যায়ের ফিটনেস ধরে রাখতে পারছি এবং আমি যেখানে থাকতে চাই সেখানেই থাকতে পারব কি না, অংশ নিতে পারব কি না।”
মেসি বলেছিলেন, “অবশ্যই, আমি জানি এটা বিশ্বকাপ। একেবারে বিশেষ টুর্নামেন্ট, ফুটবলের সবচেয়ে বড় মঞ্চ। তাই আমার ভীষণ উত্তেজনা কাজ করছে। তবে আমি সবকিছু একদিন করে দেখে এগোচ্ছি।”
- বিশ্বকাপ স্টেডিয়ামে পানির বোতল নিয়ে প্রবেশে নিষেধাজ্ঞা
- নির্বাচন থেকে সরে দাঁড়ালেন বাপ্পারাজ
- ঘুম ভাঙা মাত্রই মোবাইলে চোখ, কী ক্ষতি হচ্ছে জানেন?
- যুবদলের পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা
- সীমান্তে বিএসএফের ১০ পুশইন চেষ্টা রুখে দিলো বিজিবি
- শিশু রামিসা ধর্ষণ ও হত্যা মামলার রায়ের তারিখ নির্ধারণ
- প্রতিদিন কেন সাইক্লিং করবেন? রইল ৫ কারণ
- ক্যান্সার গবেষণায় নতুন অগ্রগতি
- ফের বিয়ে করছেন আমির খান, পাত্রী কে
- নেপালকে হারিয়ে টানা তৃতীয় ফাইনালে বাংলাদেশ
- হাম ও হামের উপসর্গে মৃত্যু ছাড়ালো ৬০০
- খুলনায় বিরল প্রজাতির প্রাণীর সন্ধান
- মমতাজউদ্দীন আহমদের চলে যাওয়ার দিন
- নেতানিয়াহুকে ‘পাগল’ বলে ‘গালাগাল’ ট্রাম্পের
- এলপিজির দাম কমলো
- আদালতে অঝোরে কাঁদলেন রামিসার মা
- যে ৭ অভ্যাস সন্তানকে মানসিকভাবে শক্তিশালী করে তোলে
- বিশ্বকাপ স্কোয়াড চূড়ান্ত সৌদির, আছেন যারা
- FIFA World Cup 2026: A Grand Continental Celebration Begins
- রক্তচাপের আড়ালে কি লুকিয়ে হাইপারটেনশন? জানুন সংকেত
- কোরবানির ঈদ: অতিরিক্ত মাংস খেলে হবে যেসব সমস্যা
- পুরুষরা বেশি হাসেন নাকি মহিলারা?
- ঐশ্বরিয়াকে কটাক্ষ, ফুঁসে উঠলেন কঙ্গনা
- মেসির বিশ্বকাপে খেলা নিয়ে শঙ্কা
- গরমে যে ডাল রোজ খেতে পারেন
- মুক্তির অনুমতি পেল শাকিব খানের ‘রকস্টার’
- রামিসা ধর্ষণ-হত্যা: অভিযোগপত্র গ্রহণ, বিচারের জন্য বদলির নির্দেশ
- ঈদ: জমজমাট মসলার বাজার, ভেজালের শঙ্কা
- যুক্তরাষ্ট্র-ইরানের যুদ্ধবিরতির মেয়াদ বাড়ছে, খসড়ায় যা আছে
- মেসি, এমবাপ্পে, রোনালদো ও নেইমারের সঙ্গে তুলনায় না ইয়ামালের
- FIFA World Cup 2026: A Grand Continental Celebration Begins
- নেতানিয়াহুকে ‘পাগল’ বলে ‘গালাগাল’ ট্রাম্পের
- যে ৭ অভ্যাস সন্তানকে মানসিকভাবে শক্তিশালী করে তোলে
- মমতাজউদ্দীন আহমদের চলে যাওয়ার দিন
- প্রতিদিন কেন সাইক্লিং করবেন? রইল ৫ কারণ
- আদালতে অঝোরে কাঁদলেন রামিসার মা
- হাম ও হামের উপসর্গে মৃত্যু ছাড়ালো ৬০০
- ফের বিয়ে করছেন আমির খান, পাত্রী কে
- ক্যান্সার গবেষণায় নতুন অগ্রগতি
- এলপিজির দাম কমলো
- খুলনায় বিরল প্রজাতির প্রাণীর সন্ধান
- নেপালকে হারিয়ে টানা তৃতীয় ফাইনালে বাংলাদেশ
- বিশ্বকাপ স্কোয়াড চূড়ান্ত সৌদির, আছেন যারা
- শিশু রামিসা ধর্ষণ ও হত্যা মামলার রায়ের তারিখ নির্ধারণ
- সীমান্তে বিএসএফের ১০ পুশইন চেষ্টা রুখে দিলো বিজিবি
- যুবদলের পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা
- ঘুম ভাঙা মাত্রই মোবাইলে চোখ, কী ক্ষতি হচ্ছে জানেন?
- নির্বাচন থেকে সরে দাঁড়ালেন বাপ্পারাজ
- বিশ্বকাপ স্টেডিয়ামে পানির বোতল নিয়ে প্রবেশে নিষেধাজ্ঞা
















