রামোসের সেঞ্চুরির দিনে বছরের প্রথম জয় পেল রিয়াল
লাইফ টিভি 24
প্রকাশিত: ১৪:৩২ ১০ জানুয়ারি ২০১৯
ছবি সংগৃহীত
আরফান মির্জা,ক্রীড়া প্রতিবেদক : ২০১৯ সালের শুরুটা কিন্তু মোটেও ভালো হয়নি রিয়াল মাদ্রিদের। ভিয়ারিয়ালের সঙ্গে ম্যাচ ড্র করার পর রিয়াল সোসিয়েদাদের কাছেও হার মেনেছে রিয়াল মাদ্রিদ । যার ফলাফল, লিগ টেবিলের পাঁচে নেমে যাওয়া। এই অবনমনের জন্য মাদ্রিদ কোচ সান্তিয়াগো সোলারির মুণ্ডুপাতও শুরু করেছিলেন রিয়াল ভক্তরা। তবে সোলারি আপাতত বোধ হয় কিছুটা চাপমুক্ত থাকবেন। কারণ গতকালকাল রাতে স্প্যানিশ কোপা ডেল-রে তে শেষ ষোলোর ম্যাচের প্রথম লেগে লেগানেসকে ৩-০ গোলে হারিয়েছে রিয়াল। চলতি বছরে যা প্রথম জয় রিয়াল মাদ্রিদের।
দলীয় অধিনায়ক, সার্জিও রামোস, কাসেমিরো, করিম বেনজেমা ও লুকাস ভাসকেজদের নিয়ে শক্তিশালী একাদশই মাঠে নামিয়েছিলেন সোলারি। কিন্তু ম্যাচের সব আলো কেড়ে নিয়েছে ১৮ বছর বয়সী ব্রাজিলিয়ান ফরোয়ার্ড ভিনিসিয়ুস জুনিয়র। সতীর্থ লুকাস ভাসকেজকে দিয়ে গোল করানোর পাশাপাশি ব্রাজিলিয়ান এই তারকা নিজেও একটি গোল করেন। এবং রিয়ালের বাকি গোলটি এসেছে পেনাল্টি থেকে । পেনাল্টি থেকে গোল করেন সার্জিও রামোস। ম্যাচের ৪৪ মিনিটে স্প্যানিশ ডিফেন্ডার আলভারো ওদ্রিওজোলা ডি-বক্সে ফাউলের শিকার হলে পেনাল্টি পায় রিয়াল। স্পটকিক থেকে ক্যারিয়ারের শততম গোলটি তুলে নেন রামোস। রিয়ালের জার্সিতে ৮০, সেভিয়ার হয়ে ৩ আর স্পেন জাতীয় দলের হয়ে ১৭ গোল করেছেন এই ডিফেন্ডার।
রামোস শততম গোল পেলেও এ ম্যাচে রিয়াল কোচ সোলারির মন জিতেছেন ভিনিসিয়ুস। গত বছরের জুলাইয়ে রিয়ালে যোগ দেওয়া এই ফরোয়ার্ড লা লিগায় রিয়াল মাদ্রিদের মূল একাদশের হয়ে মাত্র একবারই মাঠে নেমেছেন। ৬৮ মিনিটে ভাসকেজকে দিয়ে গোল করানোর পর ৭৭ মিনিটে দুর্দান্ত ভলিতে ম্যাচের শেষ গোলটি করেন ভিনিসিয়ুস। ম্যাচ শেষে শিষ্যের প্রশংসা করে রিয়াল কোচ সোলারি বলেন, ‘আধুনিক ফুটবলে প্রতিপক্ষকে কাটিয়ে যাওয়া খুব গুরুত্বপূর্ণ, ভিনিসিয়াস তা ভালোই করতে পারে, তাছাড়া সে বেশ সাহসীও। ভিনিসিয়াস আজ বড় ছাপ ফেলেছে খেলায়।’
কোপা দেল রেতে রিয়াল মাদ্রিদ ফিরতি লেগ খেলবে আগামী বুধবার লেগানেসের ঘরের মাঠে।
- বাংলাদেশ, নেপালের মতো ভারতে সরকার বদল হবে না: আরএসএস প্রধান
- রসুনের জাদুকরী গুণের কথা জানেন?
- মেসি-বেকহ্যামকে ট্যাগ করে নেইমারের রসিকতা
- পুলিশ কর্মকর্তার বাড়িতে মাদক জব্দ: নারীসহ আটক ৮৪
- আ.লীগ-জামায়াত এক হয়েছে, পরিষ্কার গোয়েন্দা তথ্য আছে:প্রধানমন্ত্রী
- স্বাদের চিপস, স্বাস্থ্যের বিপদ
- বেগুনে পোকা থাকলে কি খাওয়া উচিত?
- রোনালদোকে নিষেধাজ্ঞা ও জরিমানা করল পর্তুগাল
- জনতা, সোনালী ও রূপালী ব্যাংকের এমডির চুক্তি বাতিল
- একই আঙিনায় মসজিদ-পূজামণ্ডপ
- গর্বের সঙ্গে বলতে পারি, বিএনপি কর্মীরা চাঁদাবাজিতে জড়িত নয়
- সংসদ সদস্য কি প্রকাশ্যে আগ্নেয়াস্ত্র বহন করতে পারেন?
- বালিশের পাশে ফোন রেখে ঘুমান? জেনে নিন ঝুঁকিগুলো
- মুম্বাইয়ে টাইগার শ্রফের গাড়ি লক্ষ্য করে গুলি, আহত ২
- ২০ অক্টোবর রাজশাহী যাচ্ছেন প্রধানমন্ত্রী
- কবি নজরুলের যে কবিতায় কেঁপে উঠেছিল ব্রিটিশ সাম্রাজ্য
- পিস্তলকাণ্ডে সমালোচনার মুখে ইশরাক, নাকচ করলেন পদত্যাগের খবর
- কম্বোডিয়ায় ‘আটকা’ ১৮০০ বাংলাদেশি
- ভাত রান্নার আগে চাল ভালো করে ধুতে বলা হয় কেন?
- মোটরসাইকেলের সামনেও নম্বর প্লেট রাখা বাধ্যতামূলক
- বিএসএফের হাতে আটক দুই পুলিশ সদস্যকে ফেরত আনল বিজিবি
- এডিস মশা শনাক্ত করবে ‘স্মার্ট ফাঁদ’
- এনআইডিতে নাম, বয়স ও ঠিকানা সংশোধনে যেসব কাগজপত্র লাগবে
- ফ্যামিলি ও কৃষক কার্ডে কমবে দারিদ্র্য, ধারণা বিশ্বব্যাংক-আইএমএফের
- বয়স্করা যেসব খাবার এড়িয়ে চলবেন
- বৈশ্বিক ক্ষুধা সূচকে ভারত-পাকিস্তানের চেয়ে এগিয়ে বাংলাদেশ
- বাংলাদেশ-ওয়েস্ট ইন্ডিজ সিরিজের সূচি পরিবর্তন
- ঢাকার বায়ুদূষণ দেশের জন্য লজ্জার বিষয়: প্রধানমন্ত্রী
- ‘বাংলাদেশ পথ দেখিয়েছে’, নেহার ভিডিও নিয়ে বিস্ফোরক অভিযোগ বিজেপির
- প্রক্রিয়া শুরু
মালয়েশিয়ায় যেভাবে হবে বাংলাদেশি কর্মী নিয়োগ
- দূষণজনিত মাথাব্যথা নাকি মাইগ্রেনের সমস্যা? বুঝবেন যেভাবে
- বন্ধুর চেয়ে শত্রুর নাম বেশি মনে থাকে কেন?
- সমুদ্র তীরে দাঁড়িয়ে দৈত্যাকার দানব
- বাংলাদেশ থেকে জয় ছিনিয়ে ড্র আফগানিস্তানের
- নাফ নদীতে ইয়াবা পাচারের ‘ডুবন্ত সাবমেরিন’ উদ্ধার
- সেরা ঘুমের প্রতিযোগিতা, পুরস্কার ১৪ হাজার ডলার
- দীর্ঘ সময় ফোন ব্যবহারে চোখে জ্বালাপোড়া, সমাধান কী?
- নিউটনের ঢের আগে মাধ্যাকর্ষণ শক্তির টের পান দা ভিঞ্চি!
- নোবেল পুরস্কারের ফেসবুক পেজে রবীন্দ্রনাথ ও রাসেলের ১১৪ বছরের চিঠি
- রাশিয়ায় নিয়ে যুদ্ধে পাঠানো ৩০ বাংলাদেশির ২০ জনের মৃত্যু
- অপারেশন ক্লিন হার্টের মতো অভিযানের পরিকল্পনা নেই
- প্রক্রিয়া শুরু
মালয়েশিয়ায় যেভাবে হবে বাংলাদেশি কর্মী নিয়োগ - ওষুধ কারখানার আগুনে ক্ষয়ক্ষতি হলেও প্রাণহানি নেই
- ফ্যামিলি ও কৃষক কার্ডে কমবে দারিদ্র্য, ধারণা বিশ্বব্যাংক-আইএমএফের
- ভাত রান্নার আগে চাল ভালো করে ধুতে বলা হয় কেন?
- মোটরসাইকেলের সামনেও নম্বর প্লেট রাখা বাধ্যতামূলক
- বাংলাদেশ-ওয়েস্ট ইন্ডিজ সিরিজের সূচি পরিবর্তন
- এনআইডিতে নাম, বয়স ও ঠিকানা সংশোধনে যেসব কাগজপত্র লাগবে
- এডিস মশা শনাক্ত করবে ‘স্মার্ট ফাঁদ’
- ক্যারিয়ার সেরা র্যাঙ্কিংয়ে হাসান মাহমুদ
















