রোনালদো নাকি মেসি, লাল কার্ড দেখায় কে এগিয়ে
লাইফ টিভি 24
প্রকাশিত: ১৮:২৩ ১৪ নভেম্বর ২০২৫
ক্রিস্টিয়ানো রোনালদো নাকি লিওনেল মেসি—বর্তমানে গ্রহের সেরা ফুটবলার কে? সেই তুলনা প্রায় চলে দুই মহাতারকার ভক্ত-সমর্থকদের মধ্যে।
তুলনা দিতে কেউ সামনে আনের পরিসংখ্যান, কেউ গোলের হিসেব, কেউ বা আবার ট্রফির সংখ্যাকে। তবে রোনালদো-মেসির ভক্তরা কি কখনও তাদের প্রিয় তারকার কার্ডের তুলনা করেছেন?
কে সর্বমোট বেশি কার্ড কার্ড দেখেছেন? ক্যারিয়ারে বেশি লাল কার্ড দেখেছেন কে? সেই হিসেব দেখা যাক আজ। মেসি সর্বোচ্চ ট্রফি জিতেছেন ফুটবল ইতিহাসে। আর রোনালদো সর্বোচ্চ গোলের মালিক। তবে ক্যারিয়ারে সর্বোচ্চ লাল কার্ড দেখার তালিকায় এই দুই তারকা অনেক পিছিয়ে।
ক্লাব ও জাতীয় দলের হয়ে মেসি এখন পর্যন্ত খেলেছেন মোট ১১৩৩ ম্যাচ। তার মধ্যে হলুদ কার্ড দেখেছেন ১০৩ বার। আর্জেন্টাইন ফরোয়ার্ডের লাল কার্ডের সংখ্যা ৪। সবকটিই সরাসরি। তার মধ্যে ২ লাল কার্ড দেখেছেন আন্তর্জাতিক ফুটবলে।
আর্জেন্টিনার জার্সিতে মেসির অভিষেক হয় ২০০৫ সালের ১৭ আগস্ট, হাঙ্গেরির বিপক্ষে প্রীতি ম্যাচে। অভিষেক ম্যাচেই লাল কার্ড দেখেন রেকর্ড আটবারের ব্যালন ডি’অর জয়ী তারকা।
সেই ম্যাচে ৬৪ মিনিটে লিসান্দ্রো লোপেজের বদলি হিসেবে মাঠে নামেন মেসি। তবে তাকে মাঠে দেখা যায় মাত্র ৪৩ সেকেন্ড! মাঝমাঠে বল দখলের সময় ভিলমোস ভ্যানজাক জার্সি টেনে ধরলে কনুই দিয়ে তার মুখে আঘাত করে বসেন মেসি। মুহূর্তেই মাঠে উত্তেজনা ছড়িয়ে পড়ে। রেফারি মার্কাস মার্ক সরাসরি লাল কার্ড দেখান মেসিকে।
এরপর ২০১৯ সালের কোপা আমেরিকা। তৃতীয় স্থান নির্ধারণী ম্যাচে চিলির গ্যারি মেডেলের সঙ্গে দ্বন্দ্বে জড়িয়ে পড়েন মেসি। বক্সের ভেতর বল দখলের সময় মেডেল বাধা দেন মেসিকে। বল চলে যায় মাঠের বাইরে। অমনি দুজনে বুকে বুকে ঠেলাঠেলি দিয়ে উত্তপ্ত বাক্যবিনিময় করেন। রেফারি মারিও দিয়াজ দে ভিভার ছুটে এসে দুজনকেই দেখান লাল কার্ড।
সেই ম্যাচে ২-১ ব্যবধানে জিতলেও টুর্নামেন্টের কর্মকর্তাদের প্রতি হতাশা প্রকাশের পাশাপাশি মেসি সমালোচনা করেন কনমেলের। সেই কারণে কনফেডারেশন তাকে তিন মাসের নিষেধাজ্ঞাও দেয়। যার কারণে সে সময় মেসি আর্জেন্টিনার হয়ে চারটি প্রীতি ম্যাচ খেলতে পারেননি।
আন্তর্জাতিক ক্যারিয়ারে শুধু এই দুই ম্যাচে লাল কার্ড দেখেছেন মেসি। তবে ক্লাব ক্যারিয়ারে সেই সংখ্যা মাত্র একবার। সেটি বার্সেলোনার হয়ে। কাতালান জায়ান্টদের হয়ে ৭৭৮ ম্যাচ খেলে মাত্র একবারই লাল কার্ড দেখেন ৩৮ বছর বয়সী তারকা। তার আগে বার্সার ‘বি’ দলের হয়ে একবার লাল কার্ড দেখেছিলেন মেসি। সেটি নিয়ে তার লাল কার্ডের সংখ্যা ৪।
ক্যারিয়ারে ম্যাচ প্রতি আর্জেন্টাইন তারকার গড় হলুদ কার্ড ১১, আর লাল কার্ড ২৮৩। সব মিলিয়ে নিষেধাজ্ঞার কারণে খেলতে পারেননি ১৪ ম্যাচ।
আন্তর্জাতিক ফুটবলে অবশ্য বেশ ‘ক্লিন ইমেজ’ ছিল রোনালদোর। কিন্তু সেটি আর থাকল কই! বৃহস্পতিবার রাতে ইউরোপ অঞ্চলের বিশ্বকাপ বাছাইপর্বে আয়ারল্যান্ডের বিপক্ষে ডাবলিনে ২-০ গোলে হেরেছে পর্তুগাল। সেই ম্যাচে লাল কার্ড দেখেছেন রোনালদো।
প্রথমার্ধেই দুই গোল হজম করে বসে পর্তুগিজরা। দ্বিতীয়ার্ধে সমতায় ফিরতে চেষ্টা করছিল পর্তুগাল। তবে ৫৯ মিনিটে বক্সের ভেতর জটলার মধ্যে এক আইরিশ খেলোয়াড়কে কনুই দিয়ে পিঠে আঘাত করে বসেন রোনালদো। রেফারি প্রথমে তাকে হলুদ কার্ড দেখান। ভিএআর পরীক্ষা করে দুই মিনিট পর দেখান সরাসরি লাল কার্ড।
২২৬ ম্যাচের আন্তর্জাতিক ক্যারিয়ারে এই প্রথম লাল কার্ড দেখলেন রোনালদো। অবশ্য সব মিলিয়ে লাল কার্ড দেখায় তিনি চিরপ্রতিদ্বন্দ্বী মেসির ওপরে। ১২৯৭ ম্যাচে মোট ১৩ বার লাল কার্ড দেখেছেন ৪০ বছর বয়সী ফরোয়ার্ড।
তার মধ্যে ৯ বার সরাসরি ও ৪ বার দুই হলুদ কার্ড। রোনালদোর হলুদ কার্ডের সংখ্যা ১৬২। ম্যাচ প্রতি গড় হলুদ কার্ড দেখেছেন ৮টি ও লাল কার্ড ৯৯।
ক্লাব ক্যারিয়ারে রোনালদোর দেখা ১২ লাল কার্ডের মধ্যে ৪টি দেখেছেন ম্যানচেস্টার ইউনাইটেডের হয়ে। ৬ বার রিয়াল মাদ্রিদে থাকতে। ১টি করে জুভেন্টাস ও আল-নাসরের হয়ে।
- বোতলজাত পানির চেয়ে কলের পানি নিরাপদ
- সন্তান জন্ম দিতে দেশ ছাড়ছেন বুবলী!
- চড়া দামে পিএসএলে দল পেলেন মোস্তাফিজ
- আশুলিয়ায় লাশ পোড়ানো: ছয়জনের মৃত্যুদণ্ড, সাতজনের যাবজ্জীবন
- নির্বাচনে ভারতসহ বিদেশি হস্তক্ষেপের অভিযোগ নাহিদের
- আ’লীগ সমর্থকদের পছন্দ বিএনপি, নতুনদের ঝোঁক জামায়াতে
- ঘুমের আগে দাঁত না মাজলে ক্ষতি হতে পারে হৃদ্যন্ত্রের
- রুনা লায়লার বিনিময়ে যা দিতে চেয়েছিল ভারত
- ‘মোস্তাফিজকে বাদ দেওয়া ভুল হয়েছে বিসিসিআইয়ের’
- শেরপুর-৩ আসনের নির্বাচন স্থগিত
- বাচ্চাদেরও শেখান মানি ম্যানেজমেন্ট
- কাজ পাচ্ছেন না অঙ্কিতা
- বিশ্বকাপের অস্থিরতা: বিসিসিআইকে দুষলেন সাবেক আইসিসি কর্মকর্তা
- নাহিদের রিট খারিজ, ভোটে থাকবেন বিএনপির কাইয়ুম
- বদলে যাচ্ছে র্যাবের নাম, পোশাকও পাল্টাবে
- এপস্টেইন নথিতে নাম নেই যে ৫ প্রভাবশালী রাষ্ট্রপ্রধানের
- রোজায় ৬৫০ টাকায় মিলবে গরুর মাংস, ৮ টাকায় ডিম
- নির্বাচনি বিধি ভাঙলে ছাড় নেই: স্বরাষ্ট্র উপদেষ্টা
- ঢাকা-১১ আসনে লাশের রাজনীতির আশঙ্কা নাহিদের
- কী আছে এপস্টেইন ফাইলসে?
- আপনার এক্স অ্যাকাউন্ট নিরাপদ রাখতে যা করবেন
- একসঙ্গে তিন-চারটে প্রেম করার ‘পরামর্শ’ স্বস্তিকার
- ভারত-পাকিস্তান ম্যাচ না হলে ৬ হাজার কোটি টাকা ক্ষতি
- একদিনে যোগ দিলেন ৩২৬৩ চিকিৎসক
- শুধু আমিরের নয়, আইডি হ্যাকড হয় মাসুদেরও: জামায়াত
- ভোটার উপস্থিতি ৫৫ শতাংশ ছাড়াবে, আশায় পররাষ্ট্র উপদেষ্টা
- জীবনসঙ্গী নির্বাচনে বারাক ওবামার ৩ পরামর্শ
- নেদারল্যান্ডসকে উড়িয়ে বিশ্বকাপে বাংলাদেশের সাতে সাত
- মেয়ের বিয়ে দিলেন নাঈম-শাবনাজ, পাত্র কে?
- নির্বাচনে ইন্টারনেট বন্ধ করলেই আইনি ব্যবস্থা: স্বরাষ্ট্র উপদেষ্টা
- Daffodil International University Celebrates Its 13th Convocation
- নরসিংদীতে সাংবাদিকদের ওপর হামলার প্রতিবাদ, আল্টিমেটাম
- Architect Kashef Chowdhury Unveils Climate-Responsive Monograph
- কী আছে এপস্টেইন ফাইলসে?
- ১ ফেব্রুয়ারি থেকে মুনাফা তুলতে পারবেন ৫ ব্যাংকের গ্রাহক
- দুধ ছাড়া কফি খেলে কী ঘটে শরীরে?
- যদি গণভোটে ‘না’ জয়ী হয়, তবে কি ঘটবে?
- বিএনপি-জামায়াত-এনসিপি: আওয়ামী লীগের ভোট যাবে কার বাক্সে?
- নেতিবাচক চিন্তাধারা কি ডিমেনশিয়ার ঝুঁকি বাড়ায়?
- একদিনে যোগ দিলেন ৩২৬৩ চিকিৎসক
- এপস্টেইন নথিতে নাম নেই যে ৫ প্রভাবশালী রাষ্ট্রপ্রধানের
- রোজায় ৬৫০ টাকায় মিলবে গরুর মাংস, ৮ টাকায় ডিম
- একসঙ্গে তিন-চারটে প্রেম করার ‘পরামর্শ’ স্বস্তিকার
- ৩৬ দফা নির্বাচনি ইশতেহার এনসিপির
- পদ্মা ব্যারেজ নির্মাণসহ একগুচ্ছ প্রতিশ্রুতি দিলেন তারেক
- বিশ্বকাপে থাকছেন বাংলাদেশের দুই আম্পায়ার
- ভোটার উপস্থিতি ৫৫ শতাংশ ছাড়াবে, আশায় পররাষ্ট্র উপদেষ্টা
- শুধু আমিরের নয়, আইডি হ্যাকড হয় মাসুদেরও: জামায়াত
- ঢাকা-১১ আসনে লাশের রাজনীতির আশঙ্কা নাহিদের
- জীবনসঙ্গী নির্বাচনে বারাক ওবামার ৩ পরামর্শ
















