আলমারি ভাঙা, ঘর তছনছ
শিল্পপতির বাসায় ২ নারীকে গলা কেটে হত্যা
লাইফ টিভি 24
প্রকাশিত: ২১:০৭ ১ নভেম্বর ২০১৯
রাজধানীর ধানমন্ডিতে দুই নারীকে গলা কেটে হত্যা করা হয়েছে। শুক্রবার সন্ধ্যায় ধানমন্ডির ২৮ নম্বর রোডের ২১ নম্বর বাড়ি থেকে বাড়ির মালিক ও তার গৃহকর্মীর মরদেহ উদ্ধার করা হয়।
ধানমণ্ডি থানার ওসি আবদুল লতিফ বলেন, ২৮ নম্বর (নতুন ১৫) রোডের ওই বাসার চতুর্থ তলায় লাশ দুটো পাওয়া গেছে। খবর পেয়ে আমাদের লোক ওই বাসায় গেছে। দুটো লাশ একই ঘরে ছিল। ধারণা করা হচ্ছে, ধারালো ছুরি দিয়ে গলা কেটে তাদের হত্যা করা হয়েছে। আজ বিকেলে এ হত্যাকাণ্ডের ঘটনা ঘটতে পারে। বাসাটি একজন শিল্পপতির।
তিনি আরো বলেন, মরদেহের সুরতহাল রিপোর্ট তৈরি শেষে ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিক্যাল কলেজ (ঢামেক) হাসপাতালে পাঠানো হবে। জিজ্ঞাসাবাদের জন্য বাড়ির নিরাপত্তাকর্মীকে আটক করা হয়েছে।
পুলিশের রমনা বিভাগের অতিরিক্ত উপ-কমিশনার আব্দুল্লাহ হিল কাফি জানান, নিহতদের মধ্যে আফরোজা বেগম (৬৫) ওই ফ্ল্যাটের মালিক। আর তার গৃহকর্মী দীতির বয়স ১৮ বছর। তারা দুজনেই ওই বাসায় থাকতেন।
ধানমন্ডি থানার উপ-পরিদর্শক (এসআই) এনামুল হক জানান, সন্ধ্যা পৌনে ৭টার দিকে ধানমন্ডির ওই বাড়ি থেকে মরদেহ দুটি উদ্ধার করা হয়।
নিহতরা হলেন - টিমটেক্স গ্রুপের এমডি এবং ক্রিয়েটিভ গ্রুপের ডিএমডি কাজী মনির উদ্দিন তারিমের শাশুড়ি আফরোজা বেগম (৬৫) এবং তার গৃহকর্মী দীতি (১৮)। তারা দুজনেই ওই বাসায় থাকতেন।
পুলিশের রমনা বিভাগের অতিরিক্ত উপকমিশনার আজিমুল হক আজিম বলেন, “একজনের লাশ সোফার কাছে পড়ে ছিল। আরেকজনের মৃতদেহ ছিল পাশের ঘরের মেঝের ওপর। দুজনেরই গলা কাটা।”
ওই বাসার আলমারি ভাঙা ও ঘর তছনছ হওয়ার আলামত দেখার কথা জানিয়ে এই পুলিশ কর্মকর্তা বলেন, “কে কী কারণে এই হত্যাকাণ্ড ঘটিয়েছে আমরা তা তদন্ত করে দেখছি।”
ওই সড়কের ২১ নম্বর হোল্ডিংয়ে লবেলিয়া নামের ওই অ্যাপার্টমেন্ট ভবনে মোট পাঁচটি ফ্ল্যাট আছে ব্যবসায়ী মনির উদ্দিন তারিমের।
এর মধ্যে দুটোতে তিনি নিজে পরিবার নিয়ে থাকেন। দুটো ভাড়া দিয়েছেন এবং চতুর্থ তলার একটি ফ্ল্যাটে থাকতেন তার শাশুড়ি ও তার গৃহকর্মী।
ভবনের নিরাপত্তাকর্মী নুরুজ্জামান বলছেন, তারিমদের পরিবারের কর্মচারী বাচ্চু নতুন একজন গৃহকর্মীকে নিয়ে বিকাল ৩টার দিকে আফরোজা বেগমের বাসায় গিয়েছিল। ঘণ্টাখানেক পর বাচ্চু একবার কোনো কাজে নিচে নামে। তখন তার পরনে ছিল লুঙ্গি। পরে সন্ধ্যা ৬টার দিকে বাচ্চু বিল্ডিং থেকে বেরিয়ে যায়। তখন তাকে প্যান্ট পরা দেখেছি।
নুরুজ্জামান বলেন, নতুন যে গৃহকর্মী ওই বাসায় গিয়েছিলেন, তিনিও সন্ধ্যা পৌনে ৭টার দিকে একাই বেরিয়ে যান।
এক প্রশ্নের জবাবে নুরুজ্জামান বলেন, বের হওয়ার সময় বাচ্চু বা ওই নতুন গৃহকর্মীর হাতে কোনো ব্যাগ বা কিছু তিনি দেখেননি।
- বিশ্বকাপ স্টেডিয়ামে পানির বোতল নিয়ে প্রবেশে নিষেধাজ্ঞা
- নির্বাচন থেকে সরে দাঁড়ালেন বাপ্পারাজ
- ঘুম ভাঙা মাত্রই মোবাইলে চোখ, কী ক্ষতি হচ্ছে জানেন?
- যুবদলের পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা
- সীমান্তে বিএসএফের ১০ পুশইন চেষ্টা রুখে দিলো বিজিবি
- শিশু রামিসা ধর্ষণ ও হত্যা মামলার রায়ের তারিখ নির্ধারণ
- প্রতিদিন কেন সাইক্লিং করবেন? রইল ৫ কারণ
- ক্যান্সার গবেষণায় নতুন অগ্রগতি
- ফের বিয়ে করছেন আমির খান, পাত্রী কে
- নেপালকে হারিয়ে টানা তৃতীয় ফাইনালে বাংলাদেশ
- হাম ও হামের উপসর্গে মৃত্যু ছাড়ালো ৬০০
- খুলনায় বিরল প্রজাতির প্রাণীর সন্ধান
- মমতাজউদ্দীন আহমদের চলে যাওয়ার দিন
- নেতানিয়াহুকে ‘পাগল’ বলে ‘গালাগাল’ ট্রাম্পের
- এলপিজির দাম কমলো
- আদালতে অঝোরে কাঁদলেন রামিসার মা
- যে ৭ অভ্যাস সন্তানকে মানসিকভাবে শক্তিশালী করে তোলে
- বিশ্বকাপ স্কোয়াড চূড়ান্ত সৌদির, আছেন যারা
- FIFA World Cup 2026: A Grand Continental Celebration Begins
- রক্তচাপের আড়ালে কি লুকিয়ে হাইপারটেনশন? জানুন সংকেত
- কোরবানির ঈদ: অতিরিক্ত মাংস খেলে হবে যেসব সমস্যা
- পুরুষরা বেশি হাসেন নাকি মহিলারা?
- ঐশ্বরিয়াকে কটাক্ষ, ফুঁসে উঠলেন কঙ্গনা
- মেসির বিশ্বকাপে খেলা নিয়ে শঙ্কা
- গরমে যে ডাল রোজ খেতে পারেন
- মুক্তির অনুমতি পেল শাকিব খানের ‘রকস্টার’
- রামিসা ধর্ষণ-হত্যা: অভিযোগপত্র গ্রহণ, বিচারের জন্য বদলির নির্দেশ
- ঈদ: জমজমাট মসলার বাজার, ভেজালের শঙ্কা
- যুক্তরাষ্ট্র-ইরানের যুদ্ধবিরতির মেয়াদ বাড়ছে, খসড়ায় যা আছে
- মেসি, এমবাপ্পে, রোনালদো ও নেইমারের সঙ্গে তুলনায় না ইয়ামালের
- FIFA World Cup 2026: A Grand Continental Celebration Begins
- নেতানিয়াহুকে ‘পাগল’ বলে ‘গালাগাল’ ট্রাম্পের
- যে ৭ অভ্যাস সন্তানকে মানসিকভাবে শক্তিশালী করে তোলে
- মমতাজউদ্দীন আহমদের চলে যাওয়ার দিন
- প্রতিদিন কেন সাইক্লিং করবেন? রইল ৫ কারণ
- আদালতে অঝোরে কাঁদলেন রামিসার মা
- হাম ও হামের উপসর্গে মৃত্যু ছাড়ালো ৬০০
- ফের বিয়ে করছেন আমির খান, পাত্রী কে
- ক্যান্সার গবেষণায় নতুন অগ্রগতি
- এলপিজির দাম কমলো
- খুলনায় বিরল প্রজাতির প্রাণীর সন্ধান
- নেপালকে হারিয়ে টানা তৃতীয় ফাইনালে বাংলাদেশ
- বিশ্বকাপ স্কোয়াড চূড়ান্ত সৌদির, আছেন যারা
- শিশু রামিসা ধর্ষণ ও হত্যা মামলার রায়ের তারিখ নির্ধারণ
- সীমান্তে বিএসএফের ১০ পুশইন চেষ্টা রুখে দিলো বিজিবি
- যুবদলের পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা
- ঘুম ভাঙা মাত্রই মোবাইলে চোখ, কী ক্ষতি হচ্ছে জানেন?
- নির্বাচন থেকে সরে দাঁড়ালেন বাপ্পারাজ
- বিশ্বকাপ স্টেডিয়ামে পানির বোতল নিয়ে প্রবেশে নিষেধাজ্ঞা









