সালমানের লাশ দেখে সোনিয়া যা ভাবেন
লাইফ টিভি 24
প্রকাশিত: ১৬:২৮ ২৭ অক্টোবর ২০২৫
প্রয়াত নায়ক সালমান শাহ অভিনীত ‘স্বপ্নের ঠিকানা’ সিনেমায় দুই নায়িকার একজন ছিলেন সোনিয়া। এ সিনেমায় তার লিপে ‘নীল সাগর পার হয়ে তোমার কাছে এসেছি’ গানটি সে সময় দারুণ জনপ্রিয়তা পায়। সালমানের সঙ্গে কাজের সূত্রে এ নায়িকার বেশ সখ্যতা ছিল বলেও জানান।
তার ভাষ্য, ‘‘সালমানের সঙ্গে কেউ রাগ করে থাকবে সে সুযোগ ছিল না। ও খুব মিশুক ও আবেগী ছিল। সহজে যে কাউকে আপন করে নেওয়ার সক্ষমতা ছিল তার। ‘স্বপ্নের ঠিকানা’ সিনেমার ‘নীল সাগর পার হয়’ গানটি আমারা চার রাত শুটিং করেছি। এরমধ্যে আমি তিন রাত তার সঙ্গে জেগে থেকে শুটিংয়ে অংশ নিয়েছি। সে সময় সারা রাত শুটিংয়ের বাইরে সালমান সবাইকে মাতিয়ে রাখতেন। আমার কাছে সালমান দারুণ একজন মানুষ ছিলেন।’’
এ অভিনেতার সঙ্গে তার আরও একটি সিনেমা হওয়ার কথা ছিল জানিয়ে বলেন, ‘‘আমি ‘স্বপ্নের ঠিকানা’ সিনেমার পর সালমানের সঙ্গে আরও একটি সিনেমায় নায়িকা হিসেবে চুক্তিবদ্ধ হয়েছিলাম। দুই-একদিন শুটিংও করেছি। কিন্তু তার মৃত্যুর পর সিনেমাটি আর হয়নি।’’

‘স্বপ্নের ঠিকানা’ সিনেমায় শাবনুর ও সোনিয়া
সালমানের মৃত্যুরদিন সোনিয়া কোথায় ছিলেন? এমন প্রশ্নে তিনি বলেন, ‘‘সেদিন প্রয়াত নায়ক মান্না ভাই ও শাহিন আলমের সঙ্গে একটি সিনেমার শুটিংয়ে ছিলাম। অভিনেত্রী চম্পা আপা প্রথম মান্না ভাইকে ফোনে জানান সালমানের মৃত্যুর কথা। তারপর সবাই শুটিং বন্ধ করে আমরা ঢাকা মেডিকেলে সালমানকে দেখতে আসি। তার লাশটি দেখে মনে হয়েছে সে কোনও দুষ্টামি করছে। আমার বারবার মনে হলো, একটু পরেই সালমান বলবে আমি তো সবার সাথ ফ্যান করছিলাম।’’
সালমান শাহ নব্বইয়ের দশকে বাংলা চলচ্চিত্রে দ্রুত জনপ্রিয়তা অর্জন করেন। ১৯৯৬ সালের ৬ সেপ্টেম্বর ঢাকার ইস্কাটন রোডের বাসায় ২৫ বছর বয়সে তাকে মৃত অবস্থায় পাওয়া যায়।
অভিনেতার মৃত্যুর ২৯ বছর পর আদালত অবশেষে হত্যা মামলা পরিচালনার নির্দেশ দিয়েছেন। ঢাকা শহরের ষষ্ঠ অতিরিক্ত মহানগর দায়রা জজ জান্নাতুল ফেরদৌস ইবনে হক এ আদেশ দিয়েছেন।
এরমধ্যে সালমানের মামা আলমগীর কুমকুম সালমানের প্রাক্তন স্ত্রী সামিরা হকসহ ১১জনকে আসামি করে মামলা দিয়েছেন।
- ভাত রান্নার আগে চাল ভালো করে ধুতে বলা হয় কেন?
- মোটরসাইকেলের সামনেও নম্বর প্লেট রাখা বাধ্যতামূলক
- বিএসএফের হাতে আটক দুই পুলিশ সদস্যকে ফেরত আনল বিজিবি
- এডিস মশা শনাক্ত করবে ‘স্মার্ট ফাঁদ’
- এনআইডিতে নাম, বয়স ও ঠিকানা সংশোধনে যেসব কাগজপত্র লাগবে
- ফ্যামিলি ও কৃষক কার্ডে কমবে দারিদ্র্য, ধারণা বিশ্বব্যাংক-আইএমএফের
- বয়স্করা যেসব খাবার এড়িয়ে চলবেন
- বৈশ্বিক ক্ষুধা সূচকে ভারত-পাকিস্তানের চেয়ে এগিয়ে বাংলাদেশ
- বাংলাদেশ-ওয়েস্ট ইন্ডিজ সিরিজের সূচি পরিবর্তন
- ঢাকার বায়ুদূষণ দেশের জন্য লজ্জার বিষয়: প্রধানমন্ত্রী
- ‘বাংলাদেশ পথ দেখিয়েছে’, নেহার ভিডিও নিয়ে বিস্ফোরক অভিযোগ বিজেপির
- প্রক্রিয়া শুরু
মালয়েশিয়ায় যেভাবে হবে বাংলাদেশি কর্মী নিয়োগ - দীর্ঘ সময় ফোন ব্যবহারে চোখে জ্বালাপোড়া, সমাধান কী?
- ওষুধ কারখানার আগুনে ক্ষয়ক্ষতি হলেও প্রাণহানি নেই
- নোবেল পুরস্কারের ফেসবুক পেজে রবীন্দ্রনাথ ও রাসেলের ১১৪ বছরের চিঠি
- ক্যারিয়ার সেরা র্যাঙ্কিংয়ে হাসান মাহমুদ
- রাশিয়ায় নিয়ে যুদ্ধে পাঠানো ৩০ বাংলাদেশির ২০ জনের মৃত্যু
- অপারেশন ক্লিন হার্টের মতো অভিযানের পরিকল্পনা নেই
- দূষণজনিত মাথাব্যথা নাকি মাইগ্রেনের সমস্যা? বুঝবেন যেভাবে
- সমুদ্র তীরে দাঁড়িয়ে দৈত্যাকার দানব
- নিউটনের ঢের আগে মাধ্যাকর্ষণ শক্তির টের পান দা ভিঞ্চি!
- সেরা ঘুমের প্রতিযোগিতা, পুরস্কার ১৪ হাজার ডলার
- নাফ নদীতে ইয়াবা পাচারের ‘ডুবন্ত সাবমেরিন’ উদ্ধার
- বাংলাদেশ থেকে জয় ছিনিয়ে ড্র আফগানিস্তানের
- বন্ধুর চেয়ে শত্রুর নাম বেশি মনে থাকে কেন?
- সারাদেশে ২ দিন এলপিজি বিক্রি বন্ধ থাকবে
- অর্থনীতিতে নোবেল পেলেন রবার্ট ই হল ও মাইকেল উডফোর্ড
- বাংলাদেশসহ কয়েক দেশের শিক্ষার্থী ভর্তিতে কঠোর যুক্তরাজ্য
- বিধবা কার্ড দিলে সবার আগে এমপির বউ নেবে: হাসনাত আবদুল্লাহ
- মধ্যপ্রাচ্য সংঘাতে রেমিট্যান্স কমার শঙ্কা, নতুন শ্রমবাজারে নজর
- সন্দেহের বশে বাংলাদেশি তকমা দিয়ে পুশইন নয়: কলকাতা হাইকোর্ট
- বিয়ের জন্য যেমন ছেলে চান মিমি
- যেসব খাবার একসঙ্গে খেলে বেশি পুষ্টি মিলে
- বিমানবন্দরে ‘সোনার ডিম’ উদ্ধার: ৫ দিনের রিমান্ডে আসামি
- রূপপুরের বিদ্যুৎ দ্রুত জাতীয় গ্রিডে সরবরাহ: রোসাটম
- শান্তিতে নোবেলজয়ী কে এই নাভি পিল্লাই
- হ্যাটট্রিক করে ইতিহাসে হাসান মাহমুদ
- দূষণজনিত মাথাব্যথা নাকি মাইগ্রেনের সমস্যা? বুঝবেন যেভাবে
- হঠাৎ চুল পড়া বাড়লে কি করবেন?
- দুর্গাপূজা: বাঙালি হিন্দুদের বড় ধর্মীয় উৎসবে পরিণত যেভাবে
- অর্থনীতিতে নোবেল পেলেন রবার্ট ই হল ও মাইকেল উডফোর্ড
- বন্ধুর চেয়ে শত্রুর নাম বেশি মনে থাকে কেন?
- সারাদেশে ২ দিন এলপিজি বিক্রি বন্ধ থাকবে
- একটি দৃশ্যের জন্য এখনো বারবার মহড়া দেন অমিতাভ
- সেরা ঘুমের প্রতিযোগিতা, পুরস্কার ১৪ হাজার ডলার
- জনগণের অর্থের প্রতিটি পয়সা জাতীয় স্বার্থে ব্যয়ের নির্দেশ
- মধ্যপ্রাচ্য সংঘাতে রেমিট্যান্স কমার শঙ্কা, নতুন শ্রমবাজারে নজর
- দীর্ঘ সময় ফোন ব্যবহারে চোখে জ্বালাপোড়া, সমাধান কী?
- সমুদ্র তীরে দাঁড়িয়ে দৈত্যাকার দানব
- বাংলাদেশসহ কয়েক দেশের শিক্ষার্থী ভর্তিতে কঠোর যুক্তরাজ্য











