হিমুর ভাইরাল ভিডিও নিয়ে যা বললেন ফারিয়া
লাইফ টিভি 24
প্রকাশিত: ০১:৩৮ ৫ নভেম্বর ২০২৩
ছোট পর্দার অভিনেত্রী হুমায়রা হিমুর মৃত্যুর পর সামাজিক যোগাযোগ মাধ্যমে তার পুরোনো একটি ভিডিও ভাইরাল হয়েছে। যেখানে বিগো লাইভ নামের একটি অ্যাপে এই অভিনেত্রীর উপস্থিতির দেখা মিলেছে। অনেকেই সেই ভিডিওটি দেখে হিমুর সমালোচনায় মেতেছে। নানা প্রশ্নও তুলেছে। বিষয়টি চোখে পড়েছে ছোট পর্দার বর্তমান সময়ের অভিনেত্রী ‘ব্যাচেলর পয়েন্ট’ খ্যাত ফারিয়া শাহরিনের।
নিজের ফেসবুকে হিমুর মৃত্যু নিয়ে এক দীর্ঘ স্ট্যাটাস দিয়েছেন তিনি। যেখানে এই তারকা বোঝাতে চেয়েছেন, হতাশা, একাকিত্ব কতটা ভয়ংকর প্রভাব ফেলে আমাদের জীবনে।
ফারিয়া তার স্ট্যাটাসের শুরুতে লিখেছেন, ‘হিমু আপুর একটা ভিডিও দেখলাম, যেখানে উনি লাইভে ডিগবাজি খাচ্ছেন। শুনলাম, ওই লাভ করলে নাকি পে করা হয়। কেন ভাই আপনারা কি পারেন না সব আর্টিস্টদের নিয়ে কাজ করতে? যাদের ভিউ আছে তাদের তো আছেই, পাশাপাশি যারা অভিনয়টা ভালোবাসেন তাকে ভালোবেসে অভিনয় যাদের জীবন তাদের সবাইকে কোনো না কোনো কাজ দিতে?’
হুমায়রা হিমুর মানসিক অবস্থা উল্লেখ করে ফারিয়া শাহরিন বলেন, ‘কাল দেখলাম, আপুটার বাবা-মা, ভাই-বোন কেউ ছিল না, উনি কার কাছে মনের কথা বলতেন? ওনার সংসার কীভাবে চলতো, কীভাবে একা একা উনি সংসারে সার্ভাইভ করেছেন, খেয়ে-পরে বেঁচে ছিলেন তা কি কেউ ভাবছেন? নিশ্চয়ই অভিনয় থেকে সে যা প্রত্যাশা করে পায়নি বলেই এসব লাইভ করতেন, নিজেকে ব্যস্ত রাখতেন, আয় করতেন! এটা আত্মহত্যা নাকি অন্য কিছু, তা আমি জানি না। কিন্তু একজন শিল্পী শুটিং নিয়ে থাকবেন এটাই তার কাজ, ওই কাজ যদি আপনারা নিয়মিত করতে না দেন দম আটকে আসার কথা, হতাশায় চলে যাওয়া খুব বেশি স্বাভাবিক। মানসিক স্বাস্থ্য নিয়ে আমরা কেউ ভাবি-ই না।’
ক্যারিয়ার নিয়ে অনেক সময় নিজেও হতাশ হন জানিয়ে এই অভিনেত্রী বলেন, ‘যারা সবাই ছবি শেয়ার করতেছেন, এরকম আরো অনেক আর্টিস্ট আপনাদের সাথে কাজ করতেছে, একটা কাজের ডাক পেতে প্রতিদিন তারা অপেক্ষা করেন। কিন্তু আপনারা শুধু যাদের ভিউ আছে তাদের নিয়া দৌড়ান। কেন ভাই? ভালো পরিচালক হলে তো ভিউ আপনাদের নির্দেশনার জন্যই আসবে, আর্টিস্ট তো পরের কথা। আমারো মাঝে মাঝে হতাশ লাগে, মনে হয় কী করতেছি, যা করার যোগ্য তা তো করতেছি না, একটা গ্রুপই করে যাচ্ছে; তখন মনে হয়, আমারই ব্যর্থতা, আমিই কিছু পারি না। সুতরাং আমি আমার মতো থাকি। কিন্তু সবার জীবন তো আর এক না। এই দুনিয়াতে বেঁচে থাকাটা সবার কাছে এক না।’
সবার পাশে সবাইকে দাঁড়ানোর আহ্বান জানিয়ে ফারিয়া শাহরিন বলেন, ‘দয়া করে আপনারা সবাই সব আর্টিস্টকে কাজে লাগান। কাল থেকে মনটা খুব খারাপ হয়ে আছে। এরকম মৃত্যু দেখতে চাই না, প্লিজ সবাই সবার পাশে দাঁড়ান।’
- ভাত রান্নার আগে চাল ভালো করে ধুতে বলা হয় কেন?
- মোটরসাইকেলের সামনেও নম্বর প্লেট রাখা বাধ্যতামূলক
- বিএসএফের হাতে আটক দুই পুলিশ সদস্যকে ফেরত আনল বিজিবি
- এডিস মশা শনাক্ত করবে ‘স্মার্ট ফাঁদ’
- এনআইডিতে নাম, বয়স ও ঠিকানা সংশোধনে যেসব কাগজপত্র লাগবে
- ফ্যামিলি ও কৃষক কার্ডে কমবে দারিদ্র্য, ধারণা বিশ্বব্যাংক-আইএমএফের
- বয়স্করা যেসব খাবার এড়িয়ে চলবেন
- বৈশ্বিক ক্ষুধা সূচকে ভারত-পাকিস্তানের চেয়ে এগিয়ে বাংলাদেশ
- বাংলাদেশ-ওয়েস্ট ইন্ডিজ সিরিজের সূচি পরিবর্তন
- ঢাকার বায়ুদূষণ দেশের জন্য লজ্জার বিষয়: প্রধানমন্ত্রী
- ‘বাংলাদেশ পথ দেখিয়েছে’, নেহার ভিডিও নিয়ে বিস্ফোরক অভিযোগ বিজেপির
- প্রক্রিয়া শুরু
মালয়েশিয়ায় যেভাবে হবে বাংলাদেশি কর্মী নিয়োগ - দীর্ঘ সময় ফোন ব্যবহারে চোখে জ্বালাপোড়া, সমাধান কী?
- ওষুধ কারখানার আগুনে ক্ষয়ক্ষতি হলেও প্রাণহানি নেই
- নোবেল পুরস্কারের ফেসবুক পেজে রবীন্দ্রনাথ ও রাসেলের ১১৪ বছরের চিঠি
- ক্যারিয়ার সেরা র্যাঙ্কিংয়ে হাসান মাহমুদ
- রাশিয়ায় নিয়ে যুদ্ধে পাঠানো ৩০ বাংলাদেশির ২০ জনের মৃত্যু
- অপারেশন ক্লিন হার্টের মতো অভিযানের পরিকল্পনা নেই
- দূষণজনিত মাথাব্যথা নাকি মাইগ্রেনের সমস্যা? বুঝবেন যেভাবে
- সমুদ্র তীরে দাঁড়িয়ে দৈত্যাকার দানব
- নিউটনের ঢের আগে মাধ্যাকর্ষণ শক্তির টের পান দা ভিঞ্চি!
- সেরা ঘুমের প্রতিযোগিতা, পুরস্কার ১৪ হাজার ডলার
- নাফ নদীতে ইয়াবা পাচারের ‘ডুবন্ত সাবমেরিন’ উদ্ধার
- বাংলাদেশ থেকে জয় ছিনিয়ে ড্র আফগানিস্তানের
- বন্ধুর চেয়ে শত্রুর নাম বেশি মনে থাকে কেন?
- সারাদেশে ২ দিন এলপিজি বিক্রি বন্ধ থাকবে
- অর্থনীতিতে নোবেল পেলেন রবার্ট ই হল ও মাইকেল উডফোর্ড
- বাংলাদেশসহ কয়েক দেশের শিক্ষার্থী ভর্তিতে কঠোর যুক্তরাজ্য
- বিধবা কার্ড দিলে সবার আগে এমপির বউ নেবে: হাসনাত আবদুল্লাহ
- মধ্যপ্রাচ্য সংঘাতে রেমিট্যান্স কমার শঙ্কা, নতুন শ্রমবাজারে নজর
- সন্দেহের বশে বাংলাদেশি তকমা দিয়ে পুশইন নয়: কলকাতা হাইকোর্ট
- বিয়ের জন্য যেমন ছেলে চান মিমি
- যেসব খাবার একসঙ্গে খেলে বেশি পুষ্টি মিলে
- বিমানবন্দরে ‘সোনার ডিম’ উদ্ধার: ৫ দিনের রিমান্ডে আসামি
- রূপপুরের বিদ্যুৎ দ্রুত জাতীয় গ্রিডে সরবরাহ: রোসাটম
- শান্তিতে নোবেলজয়ী কে এই নাভি পিল্লাই
- হ্যাটট্রিক করে ইতিহাসে হাসান মাহমুদ
- দূষণজনিত মাথাব্যথা নাকি মাইগ্রেনের সমস্যা? বুঝবেন যেভাবে
- হঠাৎ চুল পড়া বাড়লে কি করবেন?
- দুর্গাপূজা: বাঙালি হিন্দুদের বড় ধর্মীয় উৎসবে পরিণত যেভাবে
- অর্থনীতিতে নোবেল পেলেন রবার্ট ই হল ও মাইকেল উডফোর্ড
- বন্ধুর চেয়ে শত্রুর নাম বেশি মনে থাকে কেন?
- সারাদেশে ২ দিন এলপিজি বিক্রি বন্ধ থাকবে
- একটি দৃশ্যের জন্য এখনো বারবার মহড়া দেন অমিতাভ
- সেরা ঘুমের প্রতিযোগিতা, পুরস্কার ১৪ হাজার ডলার
- জনগণের অর্থের প্রতিটি পয়সা জাতীয় স্বার্থে ব্যয়ের নির্দেশ
- মধ্যপ্রাচ্য সংঘাতে রেমিট্যান্স কমার শঙ্কা, নতুন শ্রমবাজারে নজর
- দীর্ঘ সময় ফোন ব্যবহারে চোখে জ্বালাপোড়া, সমাধান কী?
- সমুদ্র তীরে দাঁড়িয়ে দৈত্যাকার দানব
- বাংলাদেশসহ কয়েক দেশের শিক্ষার্থী ভর্তিতে কঠোর যুক্তরাজ্য











