হেটমায়ার-কটরেল নৈপূণ্যে সমতায় ওয়েস্ট ইন্ডিজ
লাইফ টিভি 24
প্রকাশিত: ২০:০১ ২৩ ফেব্রুয়ারি ২০১৯
শিমরন হেটমায়ারের সেঞ্চুরি ও শেল্ডন কটরেলের ৫ উইকেট শিকারে ইংল্যান্ডের বিপক্ষে ওয়ানডে সিরিজে সমতা আনল ওয়েস্ট ইন্ডিজ। গতরাতে সিরিজের দ্বিতীয় ম্যাচে ক্যারিবীয়রা ২৬ রানে হারায় ইংলিশদের। ফলে পাঁচ ম্যাচের সিরিজে এখন ১-১ সমতা বিরাজ করছে।ব্রিজটাউনে টস জিতে প্রথমে ফিল্ডিং বেছে নেয় ইংল্যান্ড। ব্যাটিংয়ে নেমে উদ্বোধনী জুটিতে ১২ ওভারে ৬১ রান করে ওয়েস্ট ইন্ডিজ। ২৩ রান করে ক্যাম্পবেল ফিরে গেলে প্রথম উইকেট হারায় ক্যারিবীয়রা। ভালো শুরু করে ক্যারিয়ারের ৫০তম হাফসেঞ্চুরির স্বাদ নেন ক্রিস গেইল। আগের ম্যাচে ১৩৫ রান করা গেইল এ ম্যাচে থামেন ৫০-এ। তার ৬৩ বলের ইনিংসে মাত্র ১টি চার ও ৪টি ছক্কা ছিল। দলীয় ৯৮ রানে দুই ওপেনারের বিদায়ের পর মিডলঅর্ডার ব্যাটসম্যানরা ব্যর্থ হন বড় ইনিংস খেলতে। শাই হোপ ৩৩, ড্যারেন ব্রাভো ২৫, অধিনায়ক জেসন হোল্ডার ৩ ও কার্লোস ব্রার্থওয়েট ১৩ রান করেন।
তবে এক প্রান্ত আগলে রানের চাকা ঘুরিয়েছেন হেটমায়ার। সপ্তম উইকেটে অ্যাশলে নার্সকে নিয়ে মাত্র ৩৬ বলে অবিচ্ছিন্ন ৫২ রান যোগ করেন তিনি। ইনিংসের শেষ ওভারের পঞ্চম বলে বাউন্ডারি মেরে সেঞ্চুরি পূর্ণ করেন হেটমায়ার। ২২ ম্যাচের ক্যারিয়ারে ৮২বলে চতুর্থ সেঞ্চুরির স্বাদ পান তিনি। শেষ পর্যন্ত নির্ধারিত ৫০ ওভারে ৬ উইকেট হারিয়ে ২৮৯ রান সংগ্রহ করে স্বাগতিকরা। ৭ চার ও ৪ ছক্কায় ৮৩ বলে অপরাজিত ১০৪ রান করেন হেটমায়ার। নার্স ১৬ বলে ১৩ রানে অপরাজিত থাকেন।
জয়ের জন্য ২৯০ রানের টার্গেটে ভালো শুরু করতে পারেনি ইংল্যান্ড। ১০ রানের মধ্যে দুই ওপেনারকে হারায় সফরকারীরা। জেসন রয় ২ ও জনি বেয়ারস্টো ০ রান করে কটরেলের বলে আউট হন। আগের ম্যাচের সেঞ্চুরিয়ান রুট ৩৬ রানে থামলেও দলকে ভালোভাবেই খেলায় ফেরান অধিনায়ক ইয়ন মরগান ও বেন স্টোকস। উইন্ডিজ বোলারদের কোনোরকম সুযোগ না দিয়ে চতুর্থ উইকেটে ৯৯ রান যোগ করেন মরগান-স্টোকস। দু’জনই হাফসেঞ্চুরির স্বাদ নেন।
হাফসেঞ্চুরির পরও নিজেদের ইনিংস বড় করার চেষ্টা করেন মরগান-স্টোকস। তবে দু’জনই ৭০’র ঘরে থেমে যান। তাদের বিদায়ই বিপদ ডেকে আনে সফরকারীদের। ৫ চার ও ৩ ছক্কায় ৮৩ বলে ৭০ রান করে কটরেলের শিকার হন মরগান।
দলীয় ১৫৯ রানে মরগান ফিরে যাওয়ার পর ইংল্যান্ডের আশা বাঁচিয়ে রেখেছিলেন স্টোকস। পঞ্চম উইকেটে জশ বাটলারকে নিয়ে ৬৯ রান যোগ করে দলকে লড়াইয়ে রাখেন তিনি। কিন্তু ব্যক্তিগত ৭৯ রানে থামতে হয় তাকে। তার ৮৫ বলের ইনিংসে ৭ চার ও ২ ছক্কা ছিল।
ইংল্যান্ডের লোয়ারঅর্ডার ব্যাটসম্যানদের দাঁড়াতেই দেননি ওয়েস্ট ইন্ডিজের দুই পেসার কটরেল ও হোল্ডার। শেষ পর্যন্ত ৪৭.৪ ওভারে ২৬৩ রানে গুটিয়ে যায় ইংলিশরা। শেষদিকে বাটলার ৩৪, আদিল রশিদ ১৫ ও মঈন আলী ১২ রান করেন। ৯ ওভারে ৪৬ রানে ৫ উইকেট নেন কটরেল। ৭ ম্যাচের ক্যারিয়ারে প্রথমবারের মতো পাঁচ বা ততোধিক উইকেট নিলেন কটরেল। ম্যাচসেরা হয়েছেন হেটমায়ার। গ্রানাডায় আসছে ২৫ ফেব্রুয়ারি হবে সিরিজের তৃতীয় ওয়ানডে।
- গলাব্যথা-সর্দি-কাশিতে আরাম দেবে ৩ ঘরোয়া পানীয়
- গোলাপি বাস নিয়ে ট্রল: সমালোচকদের কড়া জবাব সাদিয়া আয়মানের
- প্রিমিয়ার লিগের যে পাঁচ তারকার ওপর নজর থাকবে
- ২৬ আগস্ট ঈদে মিলাদুন্নবী, জাতীয় কর্মসূচি ঘোষণা
- জনগণের প্রত্যাশা পূরণে কাজ করবো: দুদক চেয়ারম্যান
- রাষ্ট্রপতি নির্বাচনে ব্যালট ‘ওপেন’, কে কাকে ভোট দেবেন দেখা যাবে
- সন্তান সম্পর্কে অন্যদের যেসব কথা বলতে দেবেন না
- ঢাকায় ২০০ ইভি বাস কিনছে সরকার, নারীদের জন্য ১০০টি
- ‘আমি বন্দী কারাগারে’ গানের শিল্পী মুজিব পরদেশী কারাগারে
- দিল্লির পর ঝাড়খণ্ডেও জেন জি আন্দোলন সফল
- নতুন নিয়মে প্রথম শাস্তি পেলেন নেইমার
- সাবেক সেনাপ্রধান আজিজকে ফিরিয়ে আনতে ইন্টারপোলে চিঠি
- স্পাইডারম্যানের আয় ছাড়ালো ২৪,৫০০ কোটি টাকা
- বাংলাদেশের কাছে হারের পর শাস্তির কবলে অস্ট্রেলিয়া
- বাংলাদেশে আশ্রিত ৩,৯০০০০ রোহিঙ্গা রাখাইনের বাসিন্দা: মিয়ানমার
- ৪ বিভাগে অতি ভারী বৃষ্টির শঙ্কা, পাহাড়ধসের সতর্কতা
- বৃষ্টির দিনে ইন্টারনেটের গতি কি আসলেই কমে?
- ভূমধ্যসাগরে নৌকায় ১০ দিন ভেসে থাকার পর ৯ বাংলাদেশির মৃত্যু
- বিদ্যুৎ সমস্যা সমাধানের পরিকল্পনা সংসদে উপস্থাপন: প্রধানমন্ত্রী
- সব উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ৯তলায় রূপান্তর হবে:স্বাস্থ্যমন্ত্রী
- গ্যাস্ট্রিকের ব্যথা কমানোর যত ঘরোয়া উপায়
- পান মশলার প্রচার করে বিপাকে শাহরুখ-অজয়-টাইগার
- অস্ট্রেলিয়ায় যেখানে পাকিস্তান-ভারতের চেয়ে এগিয়ে বাংলাদেশ
- শেখ হাসিনার প্রত্যর্পণের সিদ্ধান্ত নেবে ভারতের আদালত
- ডেস্কে টানা কাজ: কোমর-পিঠের ব্যথা এড়াবেন যেভাবে
- যেভাবে রিয়াজকে খুঁজে পেয়েছিলেন জসিম
- অস্ট্রেলিয়ায় করা সেঞ্চুরি কখনও ভুলবে না তানজিদ: পন্টিং-ওয়াহ
- ভারতে ‘দ্বিতীয় স্বাধীনতা আন্দোলনের’ ডাক ওয়াংচুকের
- আগামী সপ্তাহে ভারত সফরে যেতে পারেন প্রধানমন্ত্রী: এনডিটিভি
- সীতাকুণ্ডে জাহাজভাঙা কারখানায় বিষক্রিয়ায় নিহত ৮
- ডেস্কে টানা কাজ: কোমর-পিঠের ব্যথা এড়াবেন যেভাবে
- বিপ্লব, ইকবাল, রুহানীসহ ৬ পুলিশ কর্মকর্তা চাকরিচ্যুত
- সালমান শাহ হত্যা মামলায় ডনের জামিন নামঞ্জুর
- চীনের শক্তিশালী অর্থনীতির রূপকার ঝু রংজি আর নেই
- আগামী সপ্তাহে ভারত সফরে যেতে পারেন প্রধানমন্ত্রী: এনডিটিভি
- সন্তান সম্পর্কে অন্যদের যেসব কথা বলতে দেবেন না
- অবসরের ইঙ্গিত মেসির
- জামিন পেলেন তানজিন তিশা
- চুলে সাবান দেওয়া কী ঠিক?
- বিদ্যুৎ সমস্যা সমাধানের পরিকল্পনা সংসদে উপস্থাপন: প্রধানমন্ত্রী
- রাষ্ট্রপতি নির্বাচন: অলি আহমদের মনোনয়নপত্র জমা
- অস্ট্রেলিয়ায় যেখানে পাকিস্তান-ভারতের চেয়ে এগিয়ে বাংলাদেশ
- জুলাই জাদুঘরের নিদর্শন নষ্ট করলে ১০ বছর জেল
- রাষ্ট্রপতি পদে মির্জা ফখরুলকে বেছে নিলেন প্রধানমন্ত্রী
- দিল্লির পর ঝাড়খণ্ডেও জেন জি আন্দোলন সফল
- ভারতে ‘দ্বিতীয় স্বাধীনতা আন্দোলনের’ ডাক ওয়াংচুকের
- গ্যাস্ট্রিকের ব্যথা কমানোর যত ঘরোয়া উপায়
- বাংলাদেশে ১৮ রাষ্ট্রপতি কে, কত দিন দায়িত্বে ছিলেন?
- বৃষ্টির দিনে ইন্টারনেটের গতি কি আসলেই কমে?
- বাংলাদেশে আশ্রিত ৩,৯০০০০ রোহিঙ্গা রাখাইনের বাসিন্দা: মিয়ানমার
















