২৫ বছর পর টপচার্টের শীর্ষে মারায়া ক্যারি
লাইফ টিভি 24
প্রকাশিত: ১২:০৩ ২৪ ডিসেম্বর ২০১৯
গ্র্যামিজয়ী আমেরিকান গায়িকা মারায়া ক্যারির বিখ্যাত গানের তালিকায় ‘অল আই ওয়ান্ট ফর ক্রিসমাস ইজ ইউ’ অন্যতম। কিন্তু এটি কখনও তার দেশের টপচার্টে শীর্ষস্থান দখল করতে পারেনি। এই অপূর্ণতা এতদিন ছিল। অবশেষে মুক্তির ২৫ বছর পর বিলবোর্ড হট হান্ড্রেড চার্টের এক নম্বর জায়গায় বসেছে গানটি।
১৯৯৪ সালে ইপি হিসেবে প্রকাশিত হয় ‘অল আই ওয়ান্ট ফর ক্রিসমাস ইজ ইউ’। সিঙ্গেল না হওয়ায় বিলবোর্ড হট হান্ড্রেড চার্টের জন্য প্রতিযোগিতা করতে পারেনি এই গান। নিয়ম পরিবর্তনের পর ২০০০ সালে এই চার্টে প্রথমবার ঢুকতে সক্ষম হয় এটি। সাম্প্রতিক বছরে এই গান শীর্ষস্থানের কাছাকাছি যেতে পারলেও এক নম্বর স্থান অধরাই ছিল।
শেষমেষ সেই মাইলফলক স্পর্শ করতে পেরেছেন মারায়া। তাই শ্রোতাদের উদ্দেশে আনন্দ অশ্রুর ইমোজি যুক্ত করে ৫০ বছর বয়সী এই গায়িকা সামাজিক যোগাযোগমাধ্যম টুইটারে লিখেছেন, ‘আমরা পেরেছি।’
প্রতিবছর বড়দিনে যুক্তরাষ্ট্রসহ বিশ্বের বিভিন্ন দেশে যেসব গান বাজানো হয় সেই তালিকায় ‘অল আই ওয়ান্ট ফর ক্রিসমাস ইজ ইউ’ অন্যতম। যুক্তরাজ্যে স্পটিফাইতে সবচেয়ে বেশি বেজেছে এটাই। ২০০৩ সালের হলিউডের ব্যবসাসফল ছবি ‘লাভ অ্যাকচুয়ালি’তে ব্যবহারের সুবাদে এর জনপ্রিয়তা বেড়ে যায়।
‘অল আই ওয়ান্ট ফর ক্রিসমাস ইজ ইউ’র ২৫ বছর পূর্তি উপলক্ষে এটি সিডিতে বের করেছেন মারায়া। এছাড়া মুক্তি পেয়েছে নতুন ভিডিও।
বিলবোর্ড জানিয়েছে, গত এক সপ্তাহে সাড়ে ৪ কোটি বার স্ট্রিমিং হয়েছে মারায়ার গানটি। এছাড়া রেডিওতে ৩ কোটি ৪০ লাখ বার বেজেছে এই গান। আর ডিজিটাল মাধ্যমে এর ২৭ হাজার কপি বিক্রি হয়েছে।
মারায়া ক্যারিএ নিয়ে মারায়া ক্যারির ১৯টি গান বিলবোর্ড হট হান্ড্রেড চার্টের একনম্বরে জায়গা করে নিলো। সবচেয়ে বেশিবার চার্টে ওঠা একক শিল্পীর রেকর্ডে তার সামনে আছেন কেবল এলভিস প্রিসলি (২০ বার)।
শীর্ষে ওঠার মাইলফলক প্রসঙ্গে নিউ ইয়র্ক টাইমসকে দেওয়া সাক্ষাৎকারে মারায়া বলেন, ‘আমার অন্ধভক্ত ও কাছের মানুষেরা এমনটাই চেয়েছিলেন। তবে এই গানের অস্তিত্ব যাচাইয়ের জন্য আমার এসবের প্রয়োজন ছিল না। যখনই এই গান শুনতাম আলাদা ভাবতাম। তবে একদিক দিয়ে মনে হচ্ছে, অবশেষে এটি উপভোগ করতে পারছি।’
এ মাসের শুরুতে নিউ ইয়র্কের ম্যাডিসন স্কয়ার গার্ডেনে ‘অল আই ওয়ান্ট ফর ক্রিসমাস ইজ ইউ’ গানটি পরিবেশন করেন মারায়া।
- ভাত রান্নার আগে চাল ভালো করে ধুতে বলা হয় কেন?
- মোটরসাইকেলের সামনেও নম্বর প্লেট রাখা বাধ্যতামূলক
- বিএসএফের হাতে আটক দুই পুলিশ সদস্যকে ফেরত আনল বিজিবি
- এডিস মশা শনাক্ত করবে ‘স্মার্ট ফাঁদ’
- এনআইডিতে নাম, বয়স ও ঠিকানা সংশোধনে যেসব কাগজপত্র লাগবে
- ফ্যামিলি ও কৃষক কার্ডে কমবে দারিদ্র্য, ধারণা বিশ্বব্যাংক-আইএমএফের
- বয়স্করা যেসব খাবার এড়িয়ে চলবেন
- বৈশ্বিক ক্ষুধা সূচকে ভারত-পাকিস্তানের চেয়ে এগিয়ে বাংলাদেশ
- বাংলাদেশ-ওয়েস্ট ইন্ডিজ সিরিজের সূচি পরিবর্তন
- ঢাকার বায়ুদূষণ দেশের জন্য লজ্জার বিষয়: প্রধানমন্ত্রী
- ‘বাংলাদেশ পথ দেখিয়েছে’, নেহার ভিডিও নিয়ে বিস্ফোরক অভিযোগ বিজেপির
- প্রক্রিয়া শুরু
মালয়েশিয়ায় যেভাবে হবে বাংলাদেশি কর্মী নিয়োগ - দীর্ঘ সময় ফোন ব্যবহারে চোখে জ্বালাপোড়া, সমাধান কী?
- ওষুধ কারখানার আগুনে ক্ষয়ক্ষতি হলেও প্রাণহানি নেই
- নোবেল পুরস্কারের ফেসবুক পেজে রবীন্দ্রনাথ ও রাসেলের ১১৪ বছরের চিঠি
- ক্যারিয়ার সেরা র্যাঙ্কিংয়ে হাসান মাহমুদ
- রাশিয়ায় নিয়ে যুদ্ধে পাঠানো ৩০ বাংলাদেশির ২০ জনের মৃত্যু
- অপারেশন ক্লিন হার্টের মতো অভিযানের পরিকল্পনা নেই
- দূষণজনিত মাথাব্যথা নাকি মাইগ্রেনের সমস্যা? বুঝবেন যেভাবে
- সমুদ্র তীরে দাঁড়িয়ে দৈত্যাকার দানব
- নিউটনের ঢের আগে মাধ্যাকর্ষণ শক্তির টের পান দা ভিঞ্চি!
- সেরা ঘুমের প্রতিযোগিতা, পুরস্কার ১৪ হাজার ডলার
- নাফ নদীতে ইয়াবা পাচারের ‘ডুবন্ত সাবমেরিন’ উদ্ধার
- বাংলাদেশ থেকে জয় ছিনিয়ে ড্র আফগানিস্তানের
- বন্ধুর চেয়ে শত্রুর নাম বেশি মনে থাকে কেন?
- সারাদেশে ২ দিন এলপিজি বিক্রি বন্ধ থাকবে
- অর্থনীতিতে নোবেল পেলেন রবার্ট ই হল ও মাইকেল উডফোর্ড
- বাংলাদেশসহ কয়েক দেশের শিক্ষার্থী ভর্তিতে কঠোর যুক্তরাজ্য
- বিধবা কার্ড দিলে সবার আগে এমপির বউ নেবে: হাসনাত আবদুল্লাহ
- মধ্যপ্রাচ্য সংঘাতে রেমিট্যান্স কমার শঙ্কা, নতুন শ্রমবাজারে নজর
- সন্দেহের বশে বাংলাদেশি তকমা দিয়ে পুশইন নয়: কলকাতা হাইকোর্ট
- বিয়ের জন্য যেমন ছেলে চান মিমি
- যেসব খাবার একসঙ্গে খেলে বেশি পুষ্টি মিলে
- বিমানবন্দরে ‘সোনার ডিম’ উদ্ধার: ৫ দিনের রিমান্ডে আসামি
- রূপপুরের বিদ্যুৎ দ্রুত জাতীয় গ্রিডে সরবরাহ: রোসাটম
- শান্তিতে নোবেলজয়ী কে এই নাভি পিল্লাই
- হ্যাটট্রিক করে ইতিহাসে হাসান মাহমুদ
- দূষণজনিত মাথাব্যথা নাকি মাইগ্রেনের সমস্যা? বুঝবেন যেভাবে
- হঠাৎ চুল পড়া বাড়লে কি করবেন?
- দুর্গাপূজা: বাঙালি হিন্দুদের বড় ধর্মীয় উৎসবে পরিণত যেভাবে
- অর্থনীতিতে নোবেল পেলেন রবার্ট ই হল ও মাইকেল উডফোর্ড
- বন্ধুর চেয়ে শত্রুর নাম বেশি মনে থাকে কেন?
- সারাদেশে ২ দিন এলপিজি বিক্রি বন্ধ থাকবে
- একটি দৃশ্যের জন্য এখনো বারবার মহড়া দেন অমিতাভ
- সেরা ঘুমের প্রতিযোগিতা, পুরস্কার ১৪ হাজার ডলার
- জনগণের অর্থের প্রতিটি পয়সা জাতীয় স্বার্থে ব্যয়ের নির্দেশ
- মধ্যপ্রাচ্য সংঘাতে রেমিট্যান্স কমার শঙ্কা, নতুন শ্রমবাজারে নজর
- দীর্ঘ সময় ফোন ব্যবহারে চোখে জ্বালাপোড়া, সমাধান কী?
- সমুদ্র তীরে দাঁড়িয়ে দৈত্যাকার দানব
- বাংলাদেশসহ কয়েক দেশের শিক্ষার্থী ভর্তিতে কঠোর যুক্তরাজ্য











