যুবলীগ নেতা ওয়ার্ড কাউন্সিলর রাজীব গ্রেফতার
চলমান ক্যাসিনো বিরোধী অভিযানের অংশ হিসেবে অভিযান চালিয়ে ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের ৩৩ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর তারেকুজ্জামান রাজীবকে গ্রেফতার করা হয়েছে। শনিবার রাতে রাজধানীর বসুন্ধরা আবাসিক এলাকার একটি বাসায় অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করে র্যাব। র্যাব-১ এর এএসপি (মিডিয়া) কামরুজ্জামান বিষয়টি নিশ্চিত করেছেন। এর আগে বসুন্ধরা আবাসিক এলাকায় একটি বাড়ি ঘিরে রাখে র্যাব।
১১:৪৫ পিএম, ১৯ অক্টোবর ২০১৯ শনিবার
জনসন বেবি পাউডারে ক্যান্সারের উপাদান!
মার্কিন বহুজাতিক কোম্পানি জনসন অ্যান্ড জনসনের বেবি পাউডারে নতুন করে ক্ষতিকর অ্যাসবেস্টসের সন্ধান পাওয়া গেলে। এ পরিপ্রেক্ষিতে শুক্রবার (১৮ অক্টোবর) বেশকিছু বাজার থেকে এটি প্রত্যাহারের ঘোষণা দিয়েছে প্রতিষ্ঠানটি। বেশকিছু বেবিপাউডারের বোতলে অ্যাসবেস্টস মেলায় বাজার থেকে এটি প্রত্যাহারের ঘোষণা দেয় তারা। এ ঘটনায় এরইমধ্যে শেয়ারবাজারে উল্লেখযোগ্য হারে দরপতন শুরু হয়েছে এ কোম্পানির বিভিন্ন স্টকের।
১১:২৪ পিএম, ১৯ অক্টোবর ২০১৯ শনিবার
সৌদিতে আকর্ষণীয় চাকরি ছেড়েে এলাকায় বেবি কেয়ার চালাতেন ডা. আলম
সীতাকুণ্ডের ছোট কুমিরা এলাকার মৃত আজিজুল হক মাস্টারের ছেলে মো. শাহ আলম (৫৮)। পেশায় চিকিৎসক। সৌদি আরবে আকর্ষণীয় বেতনে। সেই লোভনীয় বেতন-সুযোগ সুবিধার চাকরি ছেড়ে সম্প্রতি চিকিৎসক শাহ আলম গ্রামে এসে চালাচ্ছিলেন ‘বেবি কেয়ার’ নামে ক্লিনিক। শুক্রবার সকালে সীতাকুণ্ডের কুমিরার ঘাটগড় এলাকায় রাস্তার পাশ থেকে অজ্ঞাত এক ব্যক্তির লাশ উদ্ধার করে পুলিশ। রাতে নিহতের নিকটাত্মীয় মীর হেলাল সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে একটি পোস্টে জানান, নিহতের নাম শাহ আলম। তিনি সৌদি ফেরত চিকিৎসক।
১১:১২ পিএম, ১৯ অক্টোবর ২০১৯ শনিবার
ছাত্র রাজনীতি
আবরারের হত্যাকাণ্ডটি সবাইকে একটা বিশাল ধাক্কা দিয়ে গেছে। প্রাথমিক রাগ, দুঃখ হতাশা ও ক্ষোভের পর্যায়টুকু শেষ হয়ে যাওয়ার পর আমরা এখন তার পরের পর্যায়টুকু দেখতে পাচ্ছি, যেখানে এই অত্যন্ত হৃদয়বিদারক ঘটনাটি নিয়ে দেশে-বিদেশে অল্প-বিস্তর রাজনীতি করা শুরু হয়েছে।
১০:২৭ পিএম, ১৯ অক্টোবর ২০১৯ শনিবার
ব্লু হোয়েল’র পর পাবজি: সহিংস করছে শিক্ষার্থীদের
দক্ষিণ কোরিয়ার ডেভেলপার প্রতিষ্ঠান ব্লুহোলের তৈরি করা অনলাইন ভিডিও গেম প্লেয়ার আননোনস ব্যাটেল গ্রাউন্ডস (পাবজি) ফের খুলে দেয়া হয়েছে। ডাক ও টেলিযোগাযোগমন্ত্রী মোস্তাফা জব্বার তার ফেসবুক ফেরিফায়েড পেজে স্ট্যাটাস দিয়ে খুলে দেয়ার বিষয়টি জানান। এর আগে গেমটির সহিংস বিষয়বস্তু শিক্ষার্থীদের ওপর বিরূপ প্রভাব ফেলছে - এমন আশঙ্কা থেকে বাংলাদেশে গেমটি নিষিদ্ধ করে দেয়া হয়।
০১:৩৫ পিএম, ১৯ অক্টোবর ২০১৯ শনিবার
মিসর নীলনদ তীরে এতগুলো অক্ষত কফিন!
মিসরে মাটির নিচে আবিষ্কৃত হলো চমৎকারভাবে সুরক্ষিত ২০টি কাঠের কফিন। এগুলো পেয়ে চমকে গেছেন দেশটির প্রত্নতাত্ত্বিকরা। সাম্প্রতিক বছরগুলোতে এটাকে সবচেয়ে গুরুত্বপূর্ণ ও বৃহদাকারের মধ্যে অন্যতম প্রত্নতাত্ত্বিক আবিষ্কার মনে করছে মিসর সরকার। নীলনদের তীরে নয়নাভিরাম শহর লাক্সরের কাছে আল-আসাসিফ কবরস্থানে কফিনগুলো আবিষ্কার হয়। প্রত্নতাত্ত্বিকদের মতে, প্রাচীন মিসরীয়রা কফিনগুলো যেভাবে রেখে গেছে এখনও সেসব তেমনই আছে!
১২:২৩ পিএম, ১৯ অক্টোবর ২০১৯ শনিবার
যুবলীগের দায়িত্ব পেলে ভিসিগিরি ছেড়ে দেবেন ড. মীজান
উপাচার্যের পদ ছেড়ে যুবলীগের দায়িত্ব নিতে আগ্রহ জানিয়েছেন জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মীজানুর রহমান। তিনি বলেছেন, আমাকে যদি বলা হয়, আপনি যুবলীগের দায়িত্ব নিতে পারবেন কি না? তবে আমি সঙ্গে সঙ্গে উপাচার্য বা চাকরি ছেড়ে দেব এবং যুবলীগের দায়িত্ব নেব। মীজানুর রহমান যুবলীগের বর্তমান কমিটির প্রথম প্রেসিডিয়াম সদস্য। তবে তিনি জানিয়েছেন, ভিসি হওয়ার পর যুবলীগের কোনো বৈঠকে যোগ দেননি।
১২:১১ পিএম, ১৯ অক্টোবর ২০১৯ শনিবার
আফগানিস্তানে মসজিদে বোমা হামলা, নিহত ৬২
আফগানিস্তানে একটি মসজিদে বোমা হামলায় অন্তত ৬২ জন নিহত হয়েছে। আহত হয়েছে আরো বহু মানুষ পূর্বাঞ্চলীয় নানগরহার প্রদেশে শুক্রবার জুমা নামাজের সময় এ হামলা হয়। হামলার দায় তাৎক্ষণিকভাবে কেউ স্বীকার করেনি। নানগরহার প্রদেশের গভর্নরের মুখপাত্র আতাউল্লাহ খোগিয়ানি বলেছেন, হাসকা মেনা জেলায় জওদারা এলাকার ওই মসজিদের ভেতরে পেতে রাখা কয়েকটি বোমার বিস্ফোরণ ঘটেছে। এতে মসজিদটির ছাদ পুরোপুরি ভেঙে পড়েছে। হামলায় ১শ’রও বেশি মানুষ আহত হয়েছে বলে জানিয়েছেন প্রাদেশিক পরিষদের সদস্য সোহরাব কাদেরি। মৃতের সংখ্যা আরো বাড়তে পারে বলে জানান তিনি।
১১:৪১ পিএম, ১৮ অক্টোবর ২০১৯ শুক্রবার
শেখ হাসিনার জার্সি নম্বর ১০!
প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন বিশ্ব ফুটবল নিয়ন্ত্রক সংস্থার (ফিফা) প্রেসিডেন্ট জিয়ান্নি ইনফান্তিনো।
০৯:৩৪ পিএম, ১৮ অক্টোবর ২০১৯ শুক্রবার
রোহিঙ্গাদের কারণে ২৪২০ কোটি টাকার বন ক্ষতিগ্রস্ত
রোহিঙ্গা জনগোষ্ঠীর কারণে এখন পর্যন্ত ৮ হাজার ১ একরেরও বেশি বন ক্ষতিগ্রস্ত হয়েছে। আর্থিক মূল্যে এ ক্ষতির পরিমাণ ২ হাজার ৪ শ’ ২০ কোটি টাকারও অধিক।
০৯:২০ পিএম, ১৮ অক্টোবর ২০১৯ শুক্রবার
শিশু নির্যাতনকারীর ক্ষমা নেই: প্রধানমন্ত্রী
প্রতিটি শিশুর জন্য সুন্দর ভবিষ্যতের অঙ্গীকার পুনর্ব্যক্ত করে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, শিশু হত্যা এবং নির্যাতনে জড়িতদের কঠোর থেকে কঠোরতম শাস্তি ভোগ করতে হবে
০৮:৩৪ পিএম, ১৮ অক্টোবর ২০১৯ শুক্রবার
শীতের আগমন, বাচ্চাদের সুস্থ রাখতে কী করবেন?
শীতের আগমনী বার্তা নিয়ে এসেছে হেমন্ত। দেশের বিভিন্ন স্থানে হালকা শীত অনুভূত হচ্ছে। এখন বাচ্চাদের সাবধানে রাখার সময়।
০৭:৫৬ পিএম, ১৮ অক্টোবর ২০১৯ শুক্রবার
বাজারে শীতের সবজি, ছুঁতে পারছেন না ক্রেতারা!
শীতের আগমনী বার্তা নিয়ে এসেছে হেমন্ত। দেশের বিভিন্ন স্থানে হালকা ঠাণ্ডা অনুভূত হচ্ছে। তবে ঢাকায় এখনও এর কোনও প্রভাব পড়েনি। কিন্তু বাজারগুলোকে হালকা রাঙিয়ে তুলেছে শীতের সবজি। যদিও স্বস্তি নেই ক্রেতামনে। নতুন সবজি এলেও দাম আকাশছোঁয়া। গেল কিছুদিনের মতোই পেঁয়াজ-মরিচের দামের চড়াই-উতরাইয়ে নাকাল রাজধানীবাসী।
০৭:৩৪ পিএম, ১৮ অক্টোবর ২০১৯ শুক্রবার
বিজিবি-বিএসএফের গোলাগুলি, যা বললেন স্বরাষ্ট্রমন্ত্রী
রাজশাহী সীমান্তে বিজিবি ও বিএসএফের মধ্যে গোলাগুলির বিষয়টিকে ভুল ‘বোঝাবুঝি ও অনাকাঙ্ক্ষিত ঘটনা’ হিসেবে বর্ণনা করেছেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খাঁন কামাল। তিনি জানিয়েছেন, দুই বাহিনীর মহাপরিচালকদের মধ্যে আলোচনার মধ্যে দিয়েই এর সুরাহা হবে।
মন্ত্রী বলেন, পদ্মায় ভারতীয় জেলেদের ইলিশ ধরা নিয়ে জটিলতার পর যে বিএসএফ সদস্যরা এসেছিল, তারা পতাকা বৈঠকের অপেক্ষা না করে চলে যাওয়ার সময় ‘উভয়পক্ষের মধ্যে গোলাগুলির’ ওই ঘটনা ঘটে এবং তাতে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর একজন সদস্য নিহত হন।
০৬:১৭ পিএম, ১৮ অক্টোবর ২০১৯ শুক্রবার
উদ্ভাবনে মনযোগী হতে বিজ্ঞানীদের প্রতি আহ্বান বিজ্ঞানমন্ত্রীর
জীবপ্রযুক্তি খাতে তাত্ত্বিক জ্ঞানের পাশাপাশি উদ্ভাবনের দিকে মনযোগী হতে বিজ্ঞানীদের প্রতি আহ্বান জানালেন বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রী ইয়াফেস ওসমান। তিনি বলেন, আজকে জীবপ্রযুক্তি খাতে আধুনিক যন্ত্রপাতি এসে নানা কিছু বদলে দিয়েছে। যারা এই খাতে জড়িত বা ভবিষ্যৎ প্রজন্মের মধ্যে যারা এতে যুক্ত হব্নে, তাদের কাছে আমার সনির্বন্ধ অনুরোধ, আসুন কিছু করে দেখাই। থিওরি নয়, প্র্যাকটিকালি কিছু করে দেখাতে হবে।
০৫:৫৭ পিএম, ১৮ অক্টোবর ২০১৯ শুক্রবার
রাজধানীতে তৈরী হচ্ছে ১০ কিলোমিটার এক্সক্লুসিভ সাইকেল লেন
সাইকেল চালানোর জন্য আলাদা সাইকেল লেন হচ্ছে। প্রথম ধাপে রাজধানীর আগারগাঁওয়ে তৈরী করা হচ্ছে প্রায় ১০ কিলোমিটার এক্সক্লুসিভ সাইকেল লেন। থাকবে সাইকেল ভাড়া দেয়ারও ব্যবস্থাও। জানালেন ঢাকা উত্তর সিটি করপোরেশনের (ডিএনসিসি) মেয়র আতিকুল ইসলাম।
মেয়র বলেন, তরুণ প্রজন্মকে মোবাইল-অ্যাপসের আসক্তি থেকে বের হয়ে আসতে হবে। তাদের ঘর থেকে বেরিয়ে মাঠে থাকতে হবে, খেলাধুলা করতে হবে। সাইক্লিং করতে হবে বা ম্যারাথনের আয়োজন করতে হবে।
০৫:৪২ পিএম, ১৮ অক্টোবর ২০১৯ শুক্রবার
গ্রামীণফোনের কাছে ১২৫৮০ কোটি টাকা আদায়ের ওপর নিষেধাজ্ঞা
গ্রামীণফোনের কাছে বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশনের (বিটিআরসি) প্রায় সাড়ে ১২ হাজার কোটি টাকা পাওনা আদায়ের ওপর নিষেধাজ্ঞা দিয়েছেন হাইকোর্ট।
১০:২১ পিএম, ১৭ অক্টোবর ২০১৯ বৃহস্পতিবার
ভারত-বাংলাদেশ সীমান্তে গোলাগুলি
বিজিবির গুলিতে ১ বিএসএফ সদস্য নিহত
ভারত-বাংলাদেশ সীমান্তে দুই দেশের সীমান্তরক্ষী বাহিনীর মধ্যে গোলাগুলি হয়েছে। এতে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর (বিএসএফ) এক সদস্য নিহত হয়েছেন।
০৯:৫৮ পিএম, ১৭ অক্টোবর ২০১৯ বৃহস্পতিবার
যে ১০ কারণে প্রেমিক-প্রেমিকা হিসেবে সাংবাদিকরাই সেরা
সাংবাদিকদের সঙ্গে প্রেম করা সুখকর নয়। এ পেশার লোকদের পকেট খালি থাকে। সবসময় কাজ নিয়ে মেতে থাকে। কথাগুলো নেহাত মিথ্যা নয়। কিন্তু তাই বলে তাদের সঙ্গে প্রেম করা যায় না। এ কথা পুরোপুরি ভিত্তিহীন।
আসলে সাংবাদিকদের সঙ্গে প্রেম করা লাভজনক। প্রেমিক বা প্রেমিকা হিসেবে অন্য যেকোনো পেশার পার্টনারের চেয়ে যোজন যোজন এগিয়ে তারা। জেনে নিন নেপথ্য কারণ-
১. পেশার খাতিরে চরকার মতো ঘুরেন সাংবাদিকরা। তাই শহরের অলিগলিতে কোথায় কী আছে- সব থাকে নখদর্পণে। এ কারণে তাদের সঙ্গে প্রেম মানে জীবনে আনন্দ আর ফুর্তির প্রাচুর্য্য। ঘুরতে, আড্ডা দিতে কোনও সমস্যা হয় না।
০৯:২৯ পিএম, ১৭ অক্টোবর ২০১৯ বৃহস্পতিবার
৫ কোটি টাকা ক্ষতিপূরণ পেলেন বিএনপি নেতা সালাম
ক্ষতিপূরণ হিসেবে ৬ লাখ ডলার পেলেন বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার উপদেষ্টা মোহাম্মদ আব্দুস সালাম। বাংলাদেশি মুদ্রায় যার পরিমাণ প্রায় ৫ কোটি কোটি টাকা। ২০১৬ সালে নিউইয়র্ক সিটির ব্রুকলীনে পরিচিত এক বাংলাদেশির বাসা যান সালাম। ওই সময় বেসমেন্টে প্রবেশের সময় সিঁড়ি থেকে পা পিছলে পড়ে যান তিনি। এতে বাঁ পায়ে প্রচণ্ড ব্যাথা পান। সঙ্গে সঙ্গে নিকটস্থ ম্যাথডিস্ট হাসপাতালে ভর্তি হন।
০৮:৩৫ পিএম, ১৭ অক্টোবর ২০১৯ বৃহস্পতিবার
সৌদিতে ওমরাহ যাত্রীবাহী বাসে আগুন, ৩৫ জনের মৃত্যু
সৌদি আরবে একটি গাড়ির সঙ্গে ধাক্কায় ওমরাহ যাত্রীবাহী বাসে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এতে ওই বাসে থাকা ৩৫ জন নিহত হয়েছেন।
০৮:১৩ পিএম, ১৭ অক্টোবর ২০১৯ বৃহস্পতিবার
ঢাকার ট্রাফিক জ্যামকে ধন্যবাদ: ফিফা সভাপতি
ফিফা সভাপতি জিয়ান্নি ইনফান্তিনো এখন বাংলাদেশে। সংক্ষিপ্ত সফরে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে সাক্ষাৎ করেছেন তিনি। বৃহস্পতিবার প্রধানমন্ত্রীর কার্যালয়ে তার সঙ্গে সাক্ষাত করেন বিশ্ব ফুটবলের শীর্ষকর্তা।
পর হোটেল সোনারগাঁওয়ে সংবাদ সম্মেলন করেন ইনফান্তিনো। পুরো সময় তার সঙ্গে ছিলেন বাংলাদেশ ফুটবল ফেডারেশনের (বাফুফে) সভাপতি কাজী সালাউদ্দিন।
ফুটবলের উন্নয়নে বাংলাদেশের নেয়া নানা পদক্ষেপের ভূয়সী প্রশংসা করেন ফিফা সভাপতি। তিনি বলেন, সত্যি বলতে কি আমি এমন একটি দেশ খুঁজে পেয়েছি,
০৭:৪৯ পিএম, ১৭ অক্টোবর ২০১৯ বৃহস্পতিবার
পাক-ভারত যুদ্ধে বন্ধ বাংলাদেশ-ভারতের রেলরুট ফের চালু হবে
১৯৬৫ সালে পাক-ভারত যুদ্ধে বন্ধ হয়ে গিয়েছিল বাংলাদেশ ও ভারতের মধ্যে রেল যোগাযোগ। ওই সময় বন্ধ হয়ে যাওয়া রেল রুটগুলো ফের চালু করা হবে। জানালেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা। বুধবার গণভবন থেকে ভিডিও কনফারেন্সে ঢাকা-কুড়িগ্রাম-ঢাকা রুটে প্রথম আন্তঃনগর ট্রেন চালু এবং রংপুর এক্সপ্রেস ও লালমনিরহাট এক্সপ্রেসের র্যাক প্রতিস্থাপনের উদ্বোধনী অনুষ্ঠানে একথা জানালেন তিনি।
১১:৫৪ পিএম, ১৬ অক্টোবর ২০১৯ বুধবার
নিজেই রান্না করুন মুরগির মজাদার রোস্ট
বাসায় বসে মুরগির রোস্ট খেতে ভীষণ ইচ্ছা করছে। কিন্তু রান্না করার কেউ নেই। তো সমস্যা কি? ঝটপট নিজেই রান্না করে ফেলুন আস্ত মুরগির রোস্ট
০৯:৪৪ পিএম, ১৬ অক্টোবর ২০১৯ বুধবার
- বিশ্বজুড়ে বাড়ছে অদ্ভুত জুতার ‘কদর’
- অন্যের আচরণ ‘ব্যক্তিগতভাবে’ নেবেন না, জেনে নিন ৮ কারণ
- হাসিনার প্রত্যর্পণ আইনি প্রক্রিয়ায় সমাধান হবে: জয়সওয়াল
- ষষ্ঠ-দ্বাদশ শ্রেণি পর্যন্ত চালু হচ্ছে এআই শিক্ষা: শিক্ষামন্ত্রী
- ২০২৭ সালের হজে বাংলাদেশের কোটা বেড়ে ৮৩ হাজার ৫০০
- অ্যালুমিনিয়ামের হাঁড়িতে বিষাক্ত সিসা, ঝুঁকিতে শিশুরা
- প্রথম ধাপে ১০৫০ ইউপিতে ভোট, বাদ ইভিএম
- হাসিনাকে ফেরাতে এক্সট্রাডিশন চুক্তির আওতায় ভারতকে অনুরোধ
- গেম খেলে মানুষকেও টেক্কা দিচ্ছে এসব প্রাণী!
- অ্যান্টিবায়োটিক খাওয়ার সময় কোন কোন খাবার খেলে ভালো?
- চলতি মাসে কপাল খুলবে ৪ রাশির
- রেনেসাঁ মানব মাইকেল এঞ্জেলো
- কেন এনসিপি ছাড়ছেন আলোচিত নেত্রীরা?
- চট্টগ্রাম, নোয়াখালী, সিলেট পুনরুদ্ধারের সময় এসেছে: বিজেপি এমপি
- আলু ফুলকপির ডালনা তৈরির সহজ রেসিপি
- নতুন বাড়িতে ওঠার সময় যেসব বিষয় খেয়াল করবেন
- দিনে কত কাপ চা পান করা উচিত
- এনসিপি থেকে সামান্তা শারমিনের পদত্যাগ
- বিনা খরচে ১১২ কর্মী নেবে মালয়েশিয়া, বেতন ১৭০০ রিঙ্গিত
- টেকনাফে মানবপাচারকারীদের সঙ্গে যৌথ বাহিনীর গোলাগুলি, সেনা নিহত
- স্যরি বলতে নাকি শুনতে বেশি ভালো লাগে?
- স্বামী-স্ত্রী পরস্পরের যে ৫ বিষয় অনুকরণ করেন
- ট্রাম্পের রাজনীতি, পররাষ্ট্রনীতি ও অর্থনীতির ভবিষ্যৎ কী
- রঙিন আতশবাজির পেছনের বিজ্ঞান
- খেলাপি সিটি গ্রুপকে ৩ হাজার কোটি টাকা ঋণ দিতে আইন শিথিল
- হামের টিকা: অন্তর্বর্তী সরকারের অনিয়ম তদন্তে কমিশন গঠন
- প্রেম-বিয়ে-মৃত্যু, সবকিছুতেই মানুষ ফুল দেয় কেন?
- ৪৮ বছর পানি পান করেননি বাফেট? নেপথ্যে কী
- এসআরবির নতুন মহাপরিচালক ফারুক আহমেদ
- দফাদার এখন ‘গ্রাম পুলিশ প্রধান’, মহল্লাদার ‘গ্রাম পুলিশ’
- স্যরি বলতে নাকি শুনতে বেশি ভালো লাগে?
- রঙিন আতশবাজির পেছনের বিজ্ঞান
- কেউ দ্রুত ঘুমিয়ে পড়েন, আবার কারও দেরি হয়: নেপথ্যে কী
- বিনা খরচে ১১২ কর্মী নেবে মালয়েশিয়া, বেতন ১৭০০ রিঙ্গিত
- অনিয়ম পেলে সারের ডিলারশিপ বাতিল: কৃষিমন্ত্রী
- ভিডিও কলে শুধু কবুল পড়ে বিয়ে করলে কি বৈধ হয়?
- আলু ফুলকপির ডালনা তৈরির সহজ রেসিপি
- মধ্যবর্তী নির্বাচনে হেরে গেলে ট্রাম্পের কী হবে?
- দিনে কত কাপ চা পান করা উচিত
- ২০২৭ সালে সরকারি ছুটি কতদিন, জানা গেল
- স্বামী-স্ত্রী পরস্পরের যে ৫ বিষয় অনুকরণ করেন
- প্রথম ধাপে ১০৫০ ইউপিতে ভোট, বাদ ইভিএম
- আফগানিস্তান প্রিমিয়ার লিগে দল পেলেন সাকিব, নাহিদ ও শামীম
- অনন্য রেকর্ডের সামনে মেসি
- প্রেম-বিয়ে-মৃত্যু, সবকিছুতেই মানুষ ফুল দেয় কেন?
- কেন এনসিপি ছাড়ছেন আলোচিত নেত্রীরা?
- ট্রাম্পের রাজনীতি, পররাষ্ট্রনীতি ও অর্থনীতির ভবিষ্যৎ কী
- হামের টিকা: অন্তর্বর্তী সরকারের অনিয়ম তদন্তে কমিশন গঠন
- নতুন বাড়িতে ওঠার সময় যেসব বিষয় খেয়াল করবেন
- ঘরের ভেতর অলৌকিক ‘জোড়া কবর’

























