শ্রীলংকার জালে ৭ গোল বাংলাদেশ কিশোরদের
আল-আমিন রহমানের হ্যাটট্রিকে সাফ অনূর্ধ্ব-১৫ ফুটবলে শ্রীলংকাকে বিধ্বস্ত করল বাংলাদেশের কিশোররা। নিজেদের দ্বিতীয় ম্যাচে লঙ্কানদের ৭-১ গোলে হারিয়েছে তারা।
০৭:৩৪ পিএম, ২৫ আগস্ট ২০১৯ রোববার
ফিফার রেফারি হলেন বাংলাদেশের জয়া ও সালমা
বাংলাদেশের দুই সাবেক নারী ফুটবলার জয়া চাকমা ও সালমা ইসলাম মনি। বাংলাদেশের প্রথম নারী হিসেবে তারা ফিফা রেফারি হয়েছেন। শুক্রবার সুখবরটি পেয়েছেন তারা।
জানা গেছে, জয়া এবং সালমা দুইজনই আগামী বছর জানুয়ারি থেকে তালিকাভুক্ত হয়ে যাবেন ফিফার। তখন বড় বড় আন্তর্জাতিক ম্যাচে বাঁশি বাজাতে পারবেন বাংলাদেশের এই দুই নারী রেফারি।
১২:১৪ পিএম, ২৪ আগস্ট ২০১৯ শনিবার
ভুটানের জালে বাংলাদেশের কিশোরদের পাঁচ গোল
জয় দিয়ে অনূর্ধ্ব-১৫ সাফ ফুটবল চ্যাম্পিয়নশিপ শুরু করল বর্তমান চ্যাম্পিয়ন বাংলাদেশ। ভারতের পশ্চিমবঙ্গের নদীয়া জেলার কল্যানী স্টেডিয়ামে অনুষ্ঠিত
০৭:৩৮ পিএম, ২৩ আগস্ট ২০১৯ শুক্রবার
ভুটানকে হারিয়ে সাফ ফুটবলে বাংলাদেশের জয়
পশ্চিম বাংলার নদীয়া জেলার কল্যাণী স্টেডিয়ামে আজ বাংলাদেশ সময় দুপুর সাড়ে ১২টায় ভুটানের মুখোমুখি হয়েছিল বাংলাদেশ। টুর্নামেন্টের প্রথম দিন ভুটানকে ৩-২ গোলে হারিয়েছে শ্রীলঙ্কা। আজ হেরে যাওয়ায় ভুটানের বিদায় প্রায় নিশ্চিত হয়েই গেল।
০৬:৪৭ পিএম, ২৩ আগস্ট ২০১৯ শুক্রবার
রংপুরেই খেলবেন মাশরাফি-সাকিব
বিপিএলের আগামী আসরে সাকিবের সঙ্গে মাশরাফী বিন মুর্তজা দলে খেলবেন বলে জানালেন রংপুর রাইডার্স সিইও ইশতিয়াক সাদেক।
বিপিএলের অষ্টম আসরের জন্য আইকন খেলোয়াড় সাকিব আল হাসানকে দলে ভিড়িয়েছিল রংপুর রাইডার্স। কিন্তু রংপুরের গুছিয়ে উঠা সংসারে বাধ সাধে বিসিবি।
০৬:১৭ পিএম, ২১ আগস্ট ২০১৯ বুধবার
জাতীয় দলে না খেলেও অন্যতম সেরা কোচ তিনি
জাতীয় দলে কখনোই খেলেননি তিনি। নেই প্রথম শ্রেণীর ক্রিকেট খেলার অভিজ্ঞতাও। তবে রয়েছে সমৃদ্ধ কোচিং ক্যারিয়ার। তিনি রাসেল ডমিঙ্গো। বাংলাদেশ ক্রিকেট দলের প্রধান কোচ।
কোচিং শুরু করেছেন ২৫ বছর বয়স থেকেই। প্রায় ১৯ বছরের ক্যারিয়ারে দায়িত্ব পালন করেছেন বিভিন্ন যুব দল, ফ্র্যাঞ্চাইজি দলসহ দক্ষিণ আফ্রিকা জাতীয় দলেরও।
০১:১৫ পিএম, ১৮ আগস্ট ২০১৯ রোববার
অবসরে যেতে ২ মাস সময় চাইলেন মাশরাফি
মাশরাফি বিন মর্তুজার ক্রিকেট থেকে অবসর নেয়ার বিষয়টা নিয়ে আর লুকোছাপা করছে না বিসিবি। এ বিষয়ে মাশরাফির নিজস্ব সিদ্ধান্ত কি সেটা বিসিবি জানতে চায়। শনিবার বিসিবির কার্যালয়ে এসে নিজের সিদ্ধান্ত জানিয়ে গেছেন মাশরাফি। চূড়ান্ত সিদ্ধান্ত জানাতে আরো দু’মাস সময় চেয়েছেন। তখনই জানাবেন নিজের অবসর নেয়ার তারিখ।
১০:৪৪ পিএম, ১৭ আগস্ট ২০১৯ শনিবার
প্রধানমন্ত্রীকে বিয়ের দাওয়াত দিলেন ক্রিকেটার সাব্বির
বিশ্বকাপের আগেই বান্ধবী অর্পাকে বিয়ে করেছেন সাব্বির রহমান রুম্মন। ক্রিকেটের ব্যস্ততায় পারেননি বিবাহোত্তর সংবর্ধনা করতে। জাতীয় দলের এখন কোনো খেলা নেই, আর সেই সুযোগেই বিবাহোত্তর সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করছেন সাব্বির। শনিবার রাজধানীর একটি কনভেনশন সেন্টারে বিবাহোত্তর সংবর্ধনা অনুষ্ঠান। শুক্রবার সন্ধ্যায় প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে বিয়ের দাওয়াত দিয়ে এসেছেন ক্রিকেটার সাব্বির।
১২:৫০ পিএম, ১৭ আগস্ট ২০১৯ শনিবার
বাবার সঙ্গে জিম করছে সাকিবের ছোট্ট মেয়ে-ও!
মাকে নিয়ে পবিত্র হজব্রত পালন করলেন বিশ্বসেরা অলরাউন্ডার সাকিব আল হাসান। মুসলমানদের অন্যতম মর্যাদার এ ইবাদত শেষে গতরাতেই দেশে ফেরেন তিনি। আজ সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে নিজের অফিসিয়াল পেজে একটি ভিডিও আপলোড করেন সাকিব। যেখানে দেখা যায় জিমে নিজের ফিটনেস নিয়ে কাজ করছেন।
০৬:৩৫ পিএম, ১৫ আগস্ট ২০১৯ বৃহস্পতিবার
বন্ধু নেইমারকে মেসির ফোন, থাকতে বললেন বার্সাতেই
ব্রাজিল তারকা যখন ফরাসি ক্লাব ছাড়তে মরিয়া, দৃশ্যপটে আবারও বন্ধু মেসি। মার্কা বলছে, নেইমারকে রিয়ালে না গিয়ে বার্সায় ফিরে আসতে পরামর্শ দিয়েছেন এলএম-টেন। সেটিও ফোন করে।
০২:২১ পিএম, ১৪ আগস্ট ২০১৯ বুধবার
মেয়েদের টি-টোয়েন্টি দলে আছেন কে কে
ইনজুরিতে রুমানা আহমেদের খেলা হচ্ছে না টি-টোয়েন্টি বিশ্বকাপের বাছাই পর্বে। ওয়ানডে অধিনায়ক ছিটকে গেছেন। তাকে ছাড়াই এই টুর্নামেন্টের জন্য ১৪ জনের বাংলাদেশ দল ঘোষণা করেছে ক্রিকেট বোর্ড। দলে নতুন মুখ সোবহানা মোস্তারি।
১০:১৭ এএম, ১১ আগস্ট ২০১৯ রোববার
ত্রিদেশীয় টি-টোয়েন্টি সিরিজের সময়সূচি প্রকাশ
বাংলাদেশ, জিম্বাবুয়ে এবং আফগানিস্তানের মাঝে ত্রিদেশীয় টি-টোয়েন্টি সিরিজের সময়সূচি প্রকাশ করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। বুধবার সিরিজটির সময়সূচি চূড়ান্ত করা হয়েছে।
০৭:১৮ পিএম, ৮ আগস্ট ২০১৯ বৃহস্পতিবার
জিম্বাবুয়ের পরিবর্তে বিশ্বকাপে খেলবে নাইজেরিয়া
সংযুক্ত আরব আমিরাতে আগামী অক্টোবরে অনুষ্ঠিতব্য টি-টোয়েন্টি বিশ্বকাপের বাছাইপর্বে জিম্বাবুয়ের পরিবর্তে খেলার সুযোগ পেয়েছে নাইজেরিয়া।
০৯:০০ পিএম, ৭ আগস্ট ২০১৯ বুধবার
রংপুর রাইডার্সের বিপিএল বয়কটের হুমকি
কয়েক দিন আগে সাকিব আল হাসানের সঙ্গে বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) নতুন মৌসুমের জন্য চুক্তি করেছে রংপুর রাইডার্স। কিন্তু বিপিএল গভর্নিং কাউন্সিল জানায় উত্তরবঙ্গের দলটির সঙ্গে সাকিবের চুক্তি বৈধ নয়। এরপর শুরু হয়েছে সমালোচনা। শেষতক বিপিএল বর্জনের হুমকি দিয়েছে রংপুর রাইডার্স।
১২:১০ পিএম, ৬ আগস্ট ২০১৯ মঙ্গলবার
হাসান-শামিয়ার বিয়েতে দাওয়াত পেলেন কোহলিরা!
সব জল্পনা-কল্পনার অবসান ঘটিয়ে ভারতের মেয়ে শামিয়া আর্জুকে বিয়ে করছেন পাকিস্তানের পেসার হাসান আলি। ২০ সেপ্টেম্বর দুবাইয়ের আটলান্টিস পাম হোটেলে এ বিয়ের অনুষ্ঠান হবে।
০৮:৫৩ পিএম, ৫ আগস্ট ২০১৯ সোমবার
উয়েফা সুপার কাপে নারী রেফারি
প্রথমবারের মতো উয়েফা সুপার কাপে ম্যাচ পরিচালনার দায়িত্বে থাকবেন নারী রেফারি। শুধু তাই নয়, মাঠে তার সহকারী রেফারি হিসেবে যারা থাকবেন তারাও নারী।
১২:৪২ পিএম, ৪ আগস্ট ২০১৯ রোববার
শেখ হাসিনাকে পেলের ভিডিও বার্তা (ভিডিও)
জলবায়ু পরিবর্তনের বিরূপ প্রভাব মোকাবেলায় মানুষকে ঐক্যবদ্ধ করতে ‘আর্থ কাপ’ টুর্নামেন্ট আয়োজনে বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে পাশে চেয়েছেন ব্রাজিলের ফুটবল কিংবদন্তি পেলে। এ ব্যাপারে একটি ভিডিও বার্তা পাঠিয়েছেন তিনি।
০১:২৩ পিএম, ৩ আগস্ট ২০১৯ শনিবার
৩ মাস নিষিদ্ধ মেসি
আন্তর্জাতিক ম্যাচে ৩ মাস নিষিদ্ধ হলেন আর্জেন্টিনার তারকা ফুটবলার লিওনেল মেসি। দক্ষিণ আমেরিকা ফুটবল কনফেডারেশনের (কনমেবল) বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ তুলে কঠোর সমালোচনা করায় তার বিরুদ্ধে এ ব্যবস্থা নেয়া হলো।
১২:৫৭ পিএম, ৩ আগস্ট ২০১৯ শনিবার
ক্রীড়াঙ্গনে ডেঙ্গুর থাবা
মশাবাহিত রোগ ডেঙ্গুর ভয়াবহতা দেশের ক্রীড়াঙ্গনেও স্পর্শ করেছে। ডেঙ্গুতে আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি আছেন এসএ গেমসের ক্যাম্পে থাকা বেশ কয়েকজন অ্যাথলেট। বাংলাদেশ মেডিকেল হাসপাতালের বিছানায় জ্বরে কাঁপছেন কাবাডি খেলোয়াড় মুসলিমা খাতুন। রাজধানীর কয়েকটি হাসপাতালে ভর্তি আছেন বৃষ্টি, হাবিবা, সুমাইয়া ও আসমা।
ডেঙ্গুতে কাবু হয়েছেন খো খো, কাবাডি, ফুটবলসহ বেশ কয়েকটি ডিসিপ্লিনের অ্যাথলেটরা।
০৬:২৪ পিএম, ২ আগস্ট ২০১৯ শুক্রবার
নিরাপদে দেশে ফিরলেন টাইগাররা
শ্রীলঙ্কা সফরের তিক্ত অভিজ্ঞতা শেষে নিরাপদে দেশে ফিরলেন বাংলাদেশ ক্রিকেটাররা। বৃহস্পতিবার যান্ত্রিক গোলযোগের কারণে সেখান থেকে ফ্লাইট ছাড়তে দেরি হয়। প্রায় দুই ঘণ্টা পর দুপুর পৌনে ১টায় হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পা রাখেন টাইগাররা।
০৯:০০ পিএম, ১ আগস্ট ২০১৯ বৃহস্পতিবার
বাংলাদেশ ক্রিকেট টিমের বিমানে যান্ত্রিক ত্রুটি
বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলকে বহনকারী শ্রীলঙ্কা এয়ারলাইন্সের ফ্লাইট ইউএল ১৮৯ - এ যান্ত্রিক গোলযোগ দেখা দেয়। এ অবস্থায় বিমান আকাশে উড়লে বড় দুর্ঘটনা ঘটতে পারত। এ যাত্রায় বড় বাঁচা বেঁচে গেছেন খেলোয়াড়রা। বিমানটিতে বাংলাদেশ দলের খেলোয়াড়রা ছাড়াও পৃষ্ঠপোষক প্রতিষ্ঠানের কর্মকর্তারা ছিলেন।
০২:৩৪ পিএম, ১ আগস্ট ২০১৯ বৃহস্পতিবার
হোয়াইটওয়াশের লজ্জায় বাংলাদেশ
কোনোমতেই হোয়াইটওয়াশের লজ্জা এড়াতে পারলো না বাংলাদেশ। তৃতীয় এবং শেষ ম্যাচেও শোচনীয় পরাজয়ের মধ্য দিয়ে ব্যর্থতার ষোলকলা পূর্ণ করলো তামিম ইকবালের দল। কলম্বোর আর প্রোমাদাসা স্টেডিয়ামে ১২২ রানে হারলো টাইগাররা।
১১:০৩ পিএম, ৩১ জুলাই ২০১৯ বুধবার
এলাকায় ডেঙ্গু আক্রান্তদের চিকিৎসার দায়িত্ব নিলেন মাশরাফি
জেলার দরিদ্র, অসহায়সহ যেকোনো ডেঙ্গু আক্রান্ত রোগীর চিকিৎসায় যাতে কোনো ত্রুটি না হয়, সে লক্ষ্যে নিজের সংসদীয় এলাকায় বিশেষ ব্যবস্থা গ্রহণ করেছেন নড়াইল -২ আসনের সংসদ সদস্য ও ওয়ানডে ক্রিকেট দলের অধিনয়াক মাশরাফি বিন মর্তুজা। ডেঙ্গু প্রতিরোধে অন্য সংসদ সদস্যরা যেখানে এখনো নিষ্ক্রিয়, সেখানে আরওয়ামী লীগের সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্দেশ বাস্তবায়নে এগিয়ে এসেছেন নড়াইল এক্সপ্রেস।
১১:৫৩ পিএম, ৩০ জুলাই ২০১৯ মঙ্গলবার
বিয়ে করলেন ক্রিকেটার লিটন
সতীর্থরা যখন শ্রীলংকার বিপক্ষে সিরিজ বাঁচাতে মরিয়া, তখন জাতীয় দলের ওপেনার লিটন দাস ব্যস্ত জীবনের দ্বিতীয় ইনিংস শুরু নিয়ে। বিশ্বকাপে দুর্দান্ত পারফরম করা লিটন শ্রীলংকা সফরে যাননি। জীবনের দ্বিতীয় ইনিংস শুরু করায় তোড়জোড় থাকায় এ সফর মিস করেছেন তিনি।
১১:১৫ পিএম, ২৮ জুলাই ২০১৯ রোববার
- বাংলাদেশ, নেপালের মতো ভারতে সরকার বদল হবে না: আরএসএস প্রধান
- রসুনের জাদুকরী গুণের কথা জানেন?
- মেসি-বেকহ্যামকে ট্যাগ করে নেইমারের রসিকতা
- পুলিশ কর্মকর্তার বাড়িতে মাদক জব্দ: নারীসহ আটক ৮৪
- আ.লীগ-জামায়াত এক হয়েছে, পরিষ্কার গোয়েন্দা তথ্য আছে:প্রধানমন্ত্রী
- স্বাদের চিপস, স্বাস্থ্যের বিপদ
- বেগুনে পোকা থাকলে কি খাওয়া উচিত?
- রোনালদোকে নিষেধাজ্ঞা ও জরিমানা করল পর্তুগাল
- জনতা, সোনালী ও রূপালী ব্যাংকের এমডির চুক্তি বাতিল
- একই আঙিনায় মসজিদ-পূজামণ্ডপ
- গর্বের সঙ্গে বলতে পারি, বিএনপি কর্মীরা চাঁদাবাজিতে জড়িত নয়
- সংসদ সদস্য কি প্রকাশ্যে আগ্নেয়াস্ত্র বহন করতে পারেন?
- বালিশের পাশে ফোন রেখে ঘুমান? জেনে নিন ঝুঁকিগুলো
- মুম্বাইয়ে টাইগার শ্রফের গাড়ি লক্ষ্য করে গুলি, আহত ২
- ২০ অক্টোবর রাজশাহী যাচ্ছেন প্রধানমন্ত্রী
- কবি নজরুলের যে কবিতায় কেঁপে উঠেছিল ব্রিটিশ সাম্রাজ্য
- পিস্তলকাণ্ডে সমালোচনার মুখে ইশরাক, নাকচ করলেন পদত্যাগের খবর
- কম্বোডিয়ায় ‘আটকা’ ১৮০০ বাংলাদেশি
- ভাত রান্নার আগে চাল ভালো করে ধুতে বলা হয় কেন?
- মোটরসাইকেলের সামনেও নম্বর প্লেট রাখা বাধ্যতামূলক
- বিএসএফের হাতে আটক দুই পুলিশ সদস্যকে ফেরত আনল বিজিবি
- এডিস মশা শনাক্ত করবে ‘স্মার্ট ফাঁদ’
- এনআইডিতে নাম, বয়স ও ঠিকানা সংশোধনে যেসব কাগজপত্র লাগবে
- ফ্যামিলি ও কৃষক কার্ডে কমবে দারিদ্র্য, ধারণা বিশ্বব্যাংক-আইএমএফের
- বয়স্করা যেসব খাবার এড়িয়ে চলবেন
- বৈশ্বিক ক্ষুধা সূচকে ভারত-পাকিস্তানের চেয়ে এগিয়ে বাংলাদেশ
- বাংলাদেশ-ওয়েস্ট ইন্ডিজ সিরিজের সূচি পরিবর্তন
- ঢাকার বায়ুদূষণ দেশের জন্য লজ্জার বিষয়: প্রধানমন্ত্রী
- ‘বাংলাদেশ পথ দেখিয়েছে’, নেহার ভিডিও নিয়ে বিস্ফোরক অভিযোগ বিজেপির
- প্রক্রিয়া শুরু
মালয়েশিয়ায় যেভাবে হবে বাংলাদেশি কর্মী নিয়োগ
- দূষণজনিত মাথাব্যথা নাকি মাইগ্রেনের সমস্যা? বুঝবেন যেভাবে
- বন্ধুর চেয়ে শত্রুর নাম বেশি মনে থাকে কেন?
- সমুদ্র তীরে দাঁড়িয়ে দৈত্যাকার দানব
- বাংলাদেশ থেকে জয় ছিনিয়ে ড্র আফগানিস্তানের
- নাফ নদীতে ইয়াবা পাচারের ‘ডুবন্ত সাবমেরিন’ উদ্ধার
- সেরা ঘুমের প্রতিযোগিতা, পুরস্কার ১৪ হাজার ডলার
- দীর্ঘ সময় ফোন ব্যবহারে চোখে জ্বালাপোড়া, সমাধান কী?
- নিউটনের ঢের আগে মাধ্যাকর্ষণ শক্তির টের পান দা ভিঞ্চি!
- নোবেল পুরস্কারের ফেসবুক পেজে রবীন্দ্রনাথ ও রাসেলের ১১৪ বছরের চিঠি
- রাশিয়ায় নিয়ে যুদ্ধে পাঠানো ৩০ বাংলাদেশির ২০ জনের মৃত্যু
- অপারেশন ক্লিন হার্টের মতো অভিযানের পরিকল্পনা নেই
- প্রক্রিয়া শুরু
মালয়েশিয়ায় যেভাবে হবে বাংলাদেশি কর্মী নিয়োগ - ওষুধ কারখানার আগুনে ক্ষয়ক্ষতি হলেও প্রাণহানি নেই
- ফ্যামিলি ও কৃষক কার্ডে কমবে দারিদ্র্য, ধারণা বিশ্বব্যাংক-আইএমএফের
- ভাত রান্নার আগে চাল ভালো করে ধুতে বলা হয় কেন?
- মোটরসাইকেলের সামনেও নম্বর প্লেট রাখা বাধ্যতামূলক
- বাংলাদেশ-ওয়েস্ট ইন্ডিজ সিরিজের সূচি পরিবর্তন
- এনআইডিতে নাম, বয়স ও ঠিকানা সংশোধনে যেসব কাগজপত্র লাগবে
- এডিস মশা শনাক্ত করবে ‘স্মার্ট ফাঁদ’
- ক্যারিয়ার সেরা র্যাঙ্কিংয়ে হাসান মাহমুদ









































