ঢাকা, ২১ অক্টোবর বুধবার, ২০২৬ || ৫ কার্তিক ১৪৩৩
good-food
মাশরাফির শেষ বিশ্বকাপ
পাকিস্তানের বিপক্ষে প্রত্যয়ী বাংলাদেশ

মাশরাফির শেষ বিশ্বকাপ

বিশ্বকাপে বাংলাদেশ ও পাকিস্তানের সেমিফাইনালে যাওয়ার সম্ভাবনা ছিল প্রবল। কিন্ত নিউজিল্যান্ডের বিপক্ষে ইংল্যান্ডের জয়ে, আর ভারতের কাছে বাংলাদেশের হেরে যাওয়ায় সেই আশা শেষ হয়ে গেছে ! তবে পাকিস্তানের বেলায় জটিল এক সমীকরণে সেই পথটা কিছুটা হলেও উন্মুক্ত!

১২:৫২ পিএম, ৫ জুলাই ২০১৯ শুক্রবার

পাকিস্তানকে হারিয়ে টুর্নামেন্ট শেষ করতে চান মাশরাফি 

পাকিস্তানকে হারিয়ে টুর্নামেন্ট শেষ করতে চান মাশরাফি 

মঙ্গলবার এজবাস্টনে ভারতের বিপক্ষে হারলেও পাকিস্তানের বিপক্ষে শেষ ম্যাচটি জিতে সমাপ্তিটা দারুণভাবে করতে চান বাংলাদেশের অধিনায়ক মাশরাফি মুর্তজা।  টাইগার অধিনায়ক  বলেন, আশা করছি শেষ ম্যাচে আমরা ইতিবাচকভাবেই টুর্নামেন্টটা শেষ করতে পারব।

০৪:৫২ পিএম, ৪ জুলাই ২০১৯ বৃহস্পতিবার

কিউইদের চ্যালেঞ্জিং টার্গেট দিল ইংল্যান্ড

কিউইদের চ্যালেঞ্জিং টার্গেট দিল ইংল্যান্ড

 আজ চেস্টার লী স্ট্রিটে নিউজিল্যান্ডকে ৩০৬ রানের লক্ষ্য ছুঁড়ে দিয়েছে স্বাগতিক ইংল্যান্ড।

 দুই ওপেনার জেসন রয় ও জনি বেয়ারস্টো মাত্র ১৮ ওভার ৪ বলেই ইংলিশদের স্কোরবোর্ডে যোগ করেন ১২৩ রান।  শেষ পর্যন্ত ৫০ ওভার শেষে ৮ উইকেটে ৩০৫ রান করে মরগানের দল। 

০৯:০৮ পিএম, ৩ জুলাই ২০১৯ বুধবার

ব্রাজিলের বিপক্ষে আমাদের দুটি পেনাল্টি দেননি রেফারি: মেসি

ব্রাজিলের বিপক্ষে আমাদের দুটি পেনাল্টি দেননি রেফারি: মেসি

আর্জেন্টিনাকে ২-০ গোলে হারিয়ে এক যুগ পর কোপা আমেরিকার ফাইনালে উঠেছে ব্রাজিল। দুর্দান্ত খেলেও হার নিয়ে মাঠ ছাড়তে হয়েছে আলবিসেলেস্তেদের

০৭:০৮ পিএম, ৩ জুলাই ২০১৯ বুধবার

আর্জেন্টিনাকে হারিয়ে এক যুগ পর ফাইনালে ব্রাজিল

আর্জেন্টিনাকে হারিয়ে এক যুগ পর ফাইনালে ব্রাজিল

প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ ম্যাচে বেলো হরিজন্তের মিনেইরো স্টেডিয়ামে  সেমি-ফাইনালে ২-০ গোলে আর্জেন্টিনাকে হারিয়ে কোপা আমেরিকার ফাইনালে উঠল ব্রাজিল। তবে সুযোগ সঠিকভাবে কাজে লাগাতে পারলে আর্জেন্টিনা দ্বাদশ মিনিটে এগিয়ে যেতে পারতো। লেয়ান্দ্রো পারেদেসের আচমকা নেওয়া দূরপাল্লার শট ক্রসবার ঘেঁষে বেরিয়ে গেলে বেঁচে যায় ব্রাজিল। 

১১:৫০ এএম, ৩ জুলাই ২০১৯ বুধবার

স্বপ্নভঙ্গ বাংলাদেশের, সেমিতে ভারত

স্বপ্নভঙ্গ বাংলাদেশের, সেমিতে ভারত

২৮ রানের ব্যবধানে হেরে পঞ্চম দল হিসেবে বিশ্বকাপ থেকে ছিটকে গেল টাইগাররা। একইসঙ্গে এ জয়ের ফলে অস্ট্রেলিয়ার পর দ্বিতীয় দল হিসেবে সেমিফাইনালের টিকিট নিশ্চিত হয়েছে ভারতের।

৩১৫ রানের লক্ষ্যে ব্যাট করতে নেমে ওপেনিং জুটি মোটামুটি ভালোই শুরু করেছিল। কিন্তু সেট হয়ে আউট হয়ে যান তামিম। চলতি বিশ্বকাপে নিজেকে হারিয়ে ফেলা বাঁহাতি এই ওপেনার দেখেশুনে ২২ রানে পৌঁছে গিয়েছিলেন। তারপর আর ইনিংস বড় করতে পারেননি।

১২:০২ এএম, ৩ জুলাই ২০১৯ বুধবার

বাংলাদেশকে ৩১৫ রানের টার্গেট দিল ভারত

বাংলাদেশকে ৩১৫ রানের টার্গেট দিল ভারত

রোহিত শর্মার সেঞ্চুরি ও লোকেশ রাহুলের ফিফটিতে ৯ উইকেট ৩১৪ রান সংগ্রহ করেছে ভারত। উদ্বোধনীতে জুটিতে ১৮০ রান করে  রানের পাহাড় গড়ার স্বপ্ন দেখিয়েছিলেন রোহিত-রাহুল। কিন্তু ভারতের লাগাম টেনে ধরেন টাইগাররা। মোস্তাফিজুর রহমানের গতির মুখে পড়ে নিয়মিত বিরতিতে উইকেট হারিয়ে শেষ পর্যন্ত ৩১৪ রানে ইনিংস গুটায় ভারত।

০৮:০২ পিএম, ২ জুলাই ২০১৯ মঙ্গলবার

ক্যাচ মিস করে বিপাকে বাংলাদেশ  
রোহিত শর্মার সেঞ্চুরি

ক্যাচ মিস করে বিপাকে বাংলাদেশ  

ইনিংসের ৪.৪ ওভারে রোহিত শর্মাকে সাজঘরে ফেরানোর সুযোগ পেয়েছিলেন মোস্তাফিজুর রহমান। কিন্তু ক্যাচ ছেড়ে সেই সুযোগ নষ্ট করেন তামিম ইকবাল। সেই ভুলেরই মাশুল গুনতে হচ্ছে বাংলাদেশকে।

ক্রিকেটের ভাষায় ক্যাচ মিস মানেই ম্যাচ মিস। সে আগুনেই পুড়ছে মাশরাফি বাহিনী।

০৯:৩০ পিএম, ১ জুলাই ২০১৯ সোমবার

তৃতীয় কন্যা সন্তানের বাবা হলেন ওয়ার্নার

তৃতীয় কন্যা সন্তানের বাবা হলেন ওয়ার্নার

তৃতীয় কন্যা সন্তানের বাবা হলেন অস্ট্রেলিয়ার তারকা ব্যাটসম্যান ডেভিড ওয়ার্নার। গতকাল রোববার রাতে তার স্ত্রী তৃতীয় সন্তানের মা হন।

০৭:৪১ পিএম, ১ জুলাই ২০১৯ সোমবার

অনন্য এক বিশ্বরেকর্ডের সামনে বাংলাদেশের ত্রিরত্ন

অনন্য এক বিশ্বরেকর্ডের সামনে বাংলাদেশের ত্রিরত্ন

বিশ্বকাপের মঞ্চে টানা ম্যাচ খেলার দিক দিয়ে অনন্য এক বিশ্বরেকর্ডের সামনে দাঁড়িয়ে বাংলাদেশের সাকিব আল হাসান-মুশফিকুর রহিম-তামিম ইকবাল।

০৬:৫৪ পিএম, ৩০ জুন ২০১৯ রোববার

কঠিন সমীকরণে বাংলাদেশ-ইংল্যান্ড
আফগানের বিপক্ষে জয় পাকিস্তানের

কঠিন সমীকরণে বাংলাদেশ-ইংল্যান্ড

হাড্ডাহাড্ডি লড়াই শেষে আফগানিস্তানের বিপক্ষে জয় পেল পাকিস্তান। এ নিয়ে টানা তৃতীয় জয়ে ৯ পয়েন্ট নিয়ে ইংল্যান্ডকে পেছনে ফেলে টেবিলের চার নম্বরে উঠে গেল সরফরাজরা। সেই সাথে সেমিফাইনালের পথটা কঠিন সমীকরণে পড়ে গেল বাংলাদেশ, ইংল্যান্ড ও শ্রীলঙ্কার।

১১:৫৪ পিএম, ২৯ জুন ২০১৯ শনিবার

ইচ্ছে করে বাংলাদেশের কাছে হারবে ভারত!

ইচ্ছে করে বাংলাদেশের কাছে হারবে ভারত!

পাকিস্তানের সেমিতে খেলার টিকিট অনেকটা নির্ভর করছে বাংলাদেশের ফলের ওপরও। কারণ পাকিস্তানের মতোই ৭ ম্যাচে ৭ পয়েন্ট রয়েছে বাংলাদেশের। আর টাইগারদের পরের দুই ম্যাচ যথাক্রমে ভারত ও পাকিস্তানের বিপক্ষে। এ দুই ম্যাচে জিতলে পাকিস্তানে টপকে সেমিতে চলে যেতে পারে বাংলাদেশও।

১০:৫৩ এএম, ২৭ জুন ২০১৯ বৃহস্পতিবার

হাসপাতাল ছেড়েছেন লারা

হাসপাতাল ছেড়েছেন লারা

হাসপাতাল ছেড়েছেন ওয়েস্ট ইন্ডিজের কিংবদন্তি ব্রায়ান লারা। মঙ্গলবার হঠাৎ বুকে ব্যথা অনুভব করায় মুম্বাইয়ের হাসপাতালে

০৮:৩৯ পিএম, ২৬ জুন ২০১৯ বুধবার

ভারত-পাকিস্তানকে হারানোর সামর্থ্য আমাদের আছে: সাকিব

ভারত-পাকিস্তানকে হারানোর সামর্থ্য আমাদের আছে: সাকিব

বিশ্বকাপে নিজেদের সপ্তম ম্যাচে গতকাল সাউদাম্পটনে আফগানিস্তানকে ৬২ রানে হারিয়েছে বাংলাদেশ। টাইগারদের জয়ে প্রধান ভূমিকা রাখেন সাকিব

০৭:৪৩ পিএম, ২৫ জুন ২০১৯ মঙ্গলবার

আফগানদের উড়িয়ে টাইগারদের জয়

আফগানদের উড়িয়ে টাইগারদের জয়

সহ-অধিনায়ক সাকিব আল হাসানের অসাধারণ নৈপুণ্যে আফগানিস্তানের বিপক্ষে বাংলাদেশ ৬২ রানের ব্যবধানে জয় পেয়েছে। ব্যাটে-বলে ম্যাচের অবিসংবাদিত নায়ক সাকিব আল হাসান। যিনি বিশ্বকাপের ইতিহাসে মাত্র দ্বিতীয় ক্রিকেটার হিসেবে একই ম্যাচে ৫০ রান ও ৫ উইকেট নেয়ার রেকর্ড গড়েছেন। বলা যায়, ১০ ওভার বল করে ২৯ রান দেন বিশ্বসেরা অলরাউন্ডার। সোমবার সাকিবের কাছেই হেরে গেল আফগানিস্তান। 

১১:২৯ পিএম, ২৪ জুন ২০১৯ সোমবার

সাকিব নৈপূণ্যে আফগানদের উড়িয়ে জয় তুললো টাইগাররা

সাকিব নৈপূণ্যে আফগানদের উড়িয়ে জয় তুললো টাইগাররা

বিশ্বকাপ ক্রিকেটে আরেকবার নিজেদের নৈপূণ্য ও পারঙ্গমতা প্রমাণ করলো টাইগাররা। ক্রিকেটবিশ্বকে দেখিয়ে দিল সক্ষমতা।

ভারতের বিপক্ষে নিজেদের সবশেষ ম্যাচে দারুণ পারফরম্যান্স করে বাংলাদেশের মনে যেন খানিক ভয়ই ঢুকিয়ে দিয়েছিল আফগানিস্তান। কিন্তু সেসবকে থোড়াই কেয়ার করে আফগানদের শ্রেফ উড়িয়ে দিলো মাশরাফি বিন মর্তুজার দল।

১১:২৮ পিএম, ২৪ জুন ২০১৯ সোমবার

আফগানদের ২৬৩ রানের টার্গেট দিল বাংলাদেশ

আফগানদের ২৬৩ রানের টার্গেট দিল বাংলাদেশ

৭ উইকেট হারিয়ে আফগানদের সামনে ২৬৩ রানের লক্ষ্য ছুঁড়ে দিলো বাংলাদেশ।

মুশফিকুর রহিমের ৮৩ রানের দায়িত্বপূর্ণ ইনিংস, সাকিব আল হাসানের ফিফটি ও শেষদিকে মোসাদ্দেক হোসেনের ঝড়ো ৩৫ রানের ইনিংসে ভর করে মাঝারি এই সংগ্রহ পেলো বাংলাদেশ।

 

০৭:৫১ পিএম, ২৪ জুন ২০১৯ সোমবার

বিশ্বকাপে ১ হাজার রানের মাইলফলক ছুঁলেন সাকিব

বিশ্বকাপে ১ হাজার রানের মাইলফলক ছুঁলেন সাকিব

বিশ্বকাপ রাঙিয়ে চলার পথে নতুন অর্জনের ঠিকানায় পা রাখলেন সাকিব আল হাসান।  বাংলাদেশের প্রথম ব্যাটসম্যান হিসেবে স্পর্শ করলেন বিশ্বকাপে ১ হাজার রানের মাইলফলক। সাউথ্যাম্পটনে সোমবার আফগানিস্তানের বিপক্ষে ম্যাচের আগে হাজার থেকে ৩৫ রান দূরে ছিলেন সাকিব। ম্যাচের ২১তম ওভারে সিঙ্গেল নিয়ে বাঁহাতি ব্যাটসম্যান ছুঁয়ে ফেলেন হাজারের উচ্চতা।

 

০৬:৪০ পিএম, ২৪ জুন ২০১৯ সোমবার

টাইগারদের প্রতিপক্ষ আফগানিস্তান  

টাইগারদের প্রতিপক্ষ আফগানিস্তান  

চলমান বিশ্বকাপের সেমিফাইনালে খেলতে হলে বাকি সবকটি ম্যাচেই জিততে হবে বাংলাদেশকে। সে লক্ষ্যে সোমবার (২৪ জুন) আফগানিস্তানের মুখোমুখি হচ্ছে লাল-সবুজের দল।

সাউথাম্পটনের বাংলাদেশ সময় আজ বিকাল সাড়ে ৩টায় ম্যাচটি শুরু হবে ।  ভারতের বিপক্ষে দুর্দান্ত খেলা রশিদ-নবীরা আত্মবিশ্বাসের তুঙ্গে রয়েছেন। তাই আফগানদের বিপক্ষে অবশ্যই সতর্ক থাকতে হবে বাংলাদেশকে।

১০:১৮ এএম, ২৪ জুন ২০১৯ সোমবার

সেমিতে খেলার আশা জিইয়ে রাখল পাকিস্তান

সেমিতে খেলার আশা জিইয়ে রাখল পাকিস্তান

দক্ষিণ আফ্রিকাকে বিদায় করে সেমিতে খেলার আশা টিকিয়ে রাখল পাকিস্তান। বিশ্বকাপে রবিবার লর্ডসে দিনের একমাত্র ম্যাচে দক্ষিণ আফ্রিকাকে ৪৯ রানে হারিয়েছে সরফরাজ আহমেদের দল। ছয় ম্যাচ খেলে পাঁচ পয়েন্ট নিয়ে পয়েন্ট টেবিলে পাকিস্তান এখন সপ্তম অবস্থানে রয়েছে।

১০:০৪ এএম, ২৪ জুন ২০১৯ সোমবার

দক্ষিণ আফ্রিকাকে ৩০৯ রানের টার্গেট দিল পাকিস্তান

দক্ষিণ আফ্রিকাকে ৩০৯ রানের টার্গেট দিল পাকিস্তান

 সেমি ফাইনালে খেলতে হলে  জিততেই হবে। সমীকরণটা দক্ষিণ আফ্রিকা এবং পাকিস্তান দু’দলের জন্য সমান। হারলেই বিদায় নিশ্চিত এ অবস্থায় পাকিস্তান ব্যাট করে দক্ষিণ আফ্রিকাকে ৩০৯ রানের টার্গেট দিল ।

লর্ডস ক্রিকেট গ্রাউন্ডে এমন সমীকরণের ম্যাচে টস জিতে ব্যাট করতে নেমে হারিস সোহেল আর বাবর আজমের অসাধারণ ব্যাটিংয়ের ওপর ভর করে প্রোটিয়াদের  বিশাল টার্গেট ছুঁড়ে দিয়েছে পাকিস্তান।

০৮:০১ পিএম, ২৩ জুন ২০১৯ রোববার

পাকিস্তান-দ.আফ্রিকা মুখোমুখি, কে এগিয়ে?

পাকিস্তান-দ.আফ্রিকা মুখোমুখি, কে এগিয়ে?

ডার্কহর্স তকমা নিয়ে বিশ্বকাপে পা রাখে দক্ষিণ আফ্রিকা-পাকিস্তান। কিন্তু মাঠের লড়াইয়ে দুই দলের পারফরম্যান্সে

০৯:৪৬ পিএম, ২২ জুন ২০১৯ শনিবার

টাইগারদের প্রশংসায় শোয়েব আখতার

টাইগারদের প্রশংসায় শোয়েব আখতার

বিশ্বকাপে নিজেদের ষষ্ঠ ম্যাচে অস্ট্রেলিয়ার কাছে ৪৮ রানে হারে বাংলাদেশ। তবে এ হারে কোনও গ্লানি নেই। ৩৮২ রানের বিশাল টার্গেটে 

০৭:২৭ পিএম, ২১ জুন ২০১৯ শুক্রবার

মুশফিকের সেঞ্চুরিতে লড়াই করে হারলো বাংলাদেশ

মুশফিকের সেঞ্চুরিতে লড়াই করে হারলো বাংলাদেশ

বিশ্বকাপের সেমিফাইনালে যেতে অস্ট্রেলিয়াকে হারানোর মিশনে হারই সঙ্গী হয়েছে বাংলাদেশের। অস্ট্রেলিয়ার দেওয়া ৩৮২ রানের টার্গেটে রোমাঞ্চের জন্ম দিয়েও ৪৮ রানে হেরেছে মাশরাফি মুর্তজার দল। বাংলাদেশ ৮ উইকেটে থেমেছে ৩৩৩ রানে।

১৭৫ রানে ৪ উইকেট পতনের পর ভালো কিছুর সম্ভাবনা তৈরি হয়েছিল মুশফিক ও মাহমুদউল্লাহর অসাধারণ জুটিতে। ১২৭ রানের জুটিতে ব্যবধান কমে এসেছিল অনেক। ৫০ বলে ৬৯ করা মাহমুদউল্লাহকে বিদায় দিয়েই সব কিছুর ইতি টেনে দেন কোল্টার নাইল।

১২:০৮ পিএম, ২১ জুন ২০১৯ শুক্রবার

খেলাধুলা বিভাগের পাঠকপ্রিয় খবর