অস্ট্রেলিয়াকে বড় দিনের উপহার দিয়েছে ভারত: গাভাস্কার
লাইফ টিভি 24
প্রকাশিত: ২২:২২ ২০ ডিসেম্বর ২০২০
দ্বিতীয় ইনিংস ৩৬ রানে অলআউট হয়ে গতকাল অস্ট্রেলিয়ার কাছে দিবারাত্রির টেস্টে লজ্জার হার বরণ করে ভারত। এমন ন্যাক্কারজনক হারে হতাশ পুরো দেশ। স্তম্ভিত অধিনায়ক বিরাট কোহলিও। দলটির সাবেক খেলোয়াড়রাও বেদনাহত। প্রাক্তন লিটল মাস্টার সুনীল গাভাস্কার বললেন, এটা অস্ট্রেলিয়ার জন্য ভারতের পক্ষ থেকে বড় দিনের উপহার।
আগামী ২৫ ডিসেম্বর যিশু খ্রিস্টের জন্মদিন। তাই বড় দিনের আগে অজিদের টেস্ট জয় উপহার দিলো ভারতীয় দল। বড় দিনের আগে ৮ উইকেটের দুর্দান্ত জয়, অস্ট্রেলিয়ার আনন্দের মাত্রা এখন বহুগুণে।
গাভাস্কার বলেন, এমন জয় যেকোনও দলের জন্য বড় অর্জন। প্রতিপক্ষকে ৩৬ রানে অলআউট করে দেয়াও বড় কৃতিত্ব অস্ট্রেলিয়ার জন্য। তাই বড় দিনের আগে দুর্দান্ত জয় তাদের আনন্দের মাত্রা বাড়িয়ে দিয়েছে। এককথায় বলতে গেলে অজিদের ভারতের উপহার এটা।
হারের চেয়ে, ৩৬ রানে অলআউটকে মেনে নিতে পারছেন না সাবেক ইন্ডিয়ান রানমেশিন। তিনি বলেন, ৩৬ রানে শেষ হয়ে যাওয়া দেখতে ভালো লাগে না। যেকোনও দল যদি তাদের ইতিহাসে সবচেয়ে কম রানে অলআউট হয়ে যায়, তাহলে সেটা দেখতে কখনই সুন্দর লাগে না। তবে যেকোনও দলই যদি এই অস্ট্রেলিয়ান বোলিং আক্রমণের বিপক্ষে খেলতো, তবে তারা অল্প রানে গুটিয়ে যেতো। হয়তো ভারতের মতো ৩৬ রানে আউট হতো না, ৮০-৯০ রানে আউট হতো।
অস্ট্রেলিয়ার বোলারদের প্রশংসা করে গাভাস্কার বলেন, হ্যাজেলউড, কামিন্স-স্টার্করা যেভাবে বল করেছে, তা ছিলো দুর্দান্ত। শুরুর দিকে স্টার্কের তিন ওভারের স্পেল খেলা সত্যিই কঠিন ছিল। এমন বোলিংএর সামনে ছন্দপতন ঘটতেই পারে। তবে এভাবে আত্মসমর্পণ করবে ভারতের ব্যাটিং লাইনআপ, তা ভাবা যায় না।
সিরিজের বাকি টেস্টগুলোতে ভারতের কাছ থেকে ভালো কিছু আশা করছেন সুনীল। তবে কোহলির না থাকাটা ভোগাবে বলে জানান তিনি। বলেন, প্রথম টেস্টের প্রথম দু’দিন দারুণ খেলেছে ভারত। পরের টেস্টগুলোতেও ভালো খেলবে বলে আমি আশাবাদি। তবে অধিনায়ক কোহলির না থাকাটা ভারতকে কঠিন চ্যালেঞ্জের মুখে ফেলবে।
উল্লেখ্য, আগামী ২৬ ডিসেম্বর থেকে মেলবোর্নে সিরিজের দ্বিতীয় টেস্ট শুরু হবে।
- ভেনেজুয়েলায় জোড়া ভূমিকম্পে নিহত ৩২, আহত ৭০০
- বাংলাদেশিদের জন্য ভারতীয় টুরিস্ট ভিসা চালুর ঘোষণা
- হামে মৃত্যুর দায় কার?
- হ্যান্ডমেড এমব্রয়ডারি ও মেশিনে কাজ করা কাপড় চেনার উপায়
- বিজয়কে প্রকাশ্যে শুভেচ্ছা না জানানো নিয়ে মুখ খুললেন রজনীকান্ত
- ভিনি’র জাদুতে নকআউট পর্বে ব্রাজিল
- ৪ মোবাইল অপারেটরের কাছে পাওনা ১৩,১৪৪ কোটি টাকা
- চ্যালেঞ্জ দিলেন ববি
- ১৭ থেকে ৩৯: কোন বয়সে কত গোল করেছেন মেসি
- রাইস না প্রেশার কুকার, রান্নার জন্য কোনটি ভালো?
- করের আওতায় আসছে মুদি দোকান-বিউটি পার্লারসহ ১৬ খাত
- একযোগে ৭ ডেপুটি ও ১১ সহকারী অ্যাটর্নি জেনারেলের পদত্যাগ
- শসা তেতো কি না বুঝবেন কীভাবে?
- হরমুজ প্রণালী পরিচালনা করবে ইরান
- অবশেষে হরমুজ প্রণালি পার হলো ‘বাংলার জয়যাত্রা’
- সালমান শাহ’র লাশ উত্তোলনের আদেশ বাতিল
- মেসিকে বাড়তি সুবিধা ফিফার, বিশ্বরেকর্ড গড়া গোল নিয়ে বিতর্ক
- অনিবন্ধিত অনলাইন পোর্টাল বন্ধে হাইকোর্টে রিট
- ব্রিটিশ প্রধানমন্ত্রী কিয়ার স্টারমারের পদত্যাগের ঘোষণা
- নতুন ভূমিকায় মৌ
- গরমে গ্যাস, অম্বল ও বদহজমের সমস্যা বাড়ে কেন?
- বাংলাদেশিদের জন্য মালয়েশিয়ার শ্রমবাজার খুলে দেওয়ার আহ্বান
- ৯২ বছরের বিশ্বকাপ ইতিহাসে প্রথম জয় পেল মিশর
- FIFA World Cup Glory: A Century of Champions
- The Epic Voyage That Started the World Cup
- Unforgettable Oddities from FIFA World Cup History
- Trionda: A Football That Brings Three Countries Together
- আজিজুল হাকিমের ‘বাবার ডায়েরি’
- টানা ৪ দিনের ছুটির সুযোগ চাকরিজীবীদের
- ১১ বলে ফিফটি করে বিশ্বরেকর্ড সূর্যবংশীর
- বাংলায় তামাক এলো কোথা থেকে?
- ভ্যাটসহ স্বর্ণালঙ্কারের নতুন দর নির্ধারণ
- FIFA World Cup Glory: A Century of Champions
- ফেসবুক, হোয়াটসঅ্যাপ ও ইনস্টাগ্রাম ব্যবহারে গুণতে হবে টাকা
- কোথায় হারিয়ে গেলেন সাহারা?
- Trionda: A Football That Brings Three Countries Together
- The Epic Voyage That Started the World Cup
- ৪ মোবাইল অপারেটরের কাছে পাওনা ১৩,১৪৪ কোটি টাকা
- ৯২ বছরের বিশ্বকাপ ইতিহাসে প্রথম জয় পেল মিশর
- আইসিইউতে মুস্তাফা মনোয়ার
- আজিজুল হাকিমের ‘বাবার ডায়েরি’
- বাজেটে পানি নিরাপত্তাকে সর্বোচ্চ অগ্রাধিকার, বড় বিনিয়োগ
- ৩ জনকে অক্ষর শিখালে পুরস্কার পাবে শিক্ষার্থীরা
- মেসিকে ছাড়িয়ে গ্যারির পাশে হ্যারি
- Unforgettable Oddities from FIFA World Cup History
- সবার আগে দ্বিতীয় রাউন্ডে মেক্সিকো
- অনিবন্ধিত অনলাইন পোর্টাল বন্ধে হাইকোর্টে রিট
- ফুড পয়জনিং কতটা ভয়ঙ্কর?
- ৬ মাসের মধ্যে ৫ বিভাগে চালু হচ্ছে বিশেষায়িত শিশু হাসপাতাল
- ডিম টাটকা না পুরোনো, কেনার সময় বুঝবেন কীভাবে?
















