আইপিএলে দুর্দান্ত পারফরম্যান্স দেখাতে চান সালমা-জাহানারা
লাইফ টিভি 24
প্রকাশিত: ১৬:২২ ২১ অক্টোবর ২০২০
নারী আইপিএল খ্যাত ভারতের ওমেন্স টি-২০ চ্যালেঞ্জে অংশ নিতে যাচ্ছেন বাংলাদেশের দুই ক্রিকেটার সালমা খাতুন ও জাহানারা আলম। তারা নিজ নিজ দলের জয়ে ভুমিকা রাখতে চান। ভারতীয় ক্রিকেট বোর্ড (বিসিসিআই) এই টুর্নামেন্টের আয়োজক।
গেল মঙ্গলবার সালমা বলেন, আইপিএলে অংশগ্রহণের সুযোগ পেয়ে আমি খুবই খুশি। এমন বড় টুর্নামেন্টে খেলার সুযোগ পেয়ে নিজেকে ভাগ্যবান মনে করছি। সুতরাং আমি অবশ্যই নিজের দক্ষতা প্রমাণের চেষ্টা করব।
জাহানারা বলেন, আইপিএল বড় মঞ্চ। আমি মনে করি, সবার এখানে খেলার সুযোগ হয় না। এমন সুযোগ পেয়ে নিজেকে ভাগ্যবান মনে করছি। নিজের সেরাটা দেখানোর জন্য এটি বড় অপরচুনিটি। সেখানে বিশ্বের সেরাদের সঙ্গে প্রতিদ্বন্দ্বিতা করতে হয়। আশা করি, আসর থেকে প্রাপ্ত অভিজ্ঞতা দেশে এসে সতীর্থদের সঙ্গে ভাগ করে নিতে পারব। এমন টুর্নামেন্টে খেলার মাধ্যমে আমার ভবিষ্যত ক্যারিয়ার কয়েক ধাপ এগিয়ে যাবে বলে মনে করছি।
জাহানারা ভেলোসিটির হয়ে এবং অলরাউন্ডার সালমা ট্রেইলব্লেজার্সের হয়ে আইপিএলে অংশ নেবেন বলে নিশ্চিত করেছে বিসিসিআই। আগামী ৪ নভেম্বর সংযুক্ত আরব আমিরাতে শুরু হবে এই টুর্নামেন্ট। এর অপর ক্লাবটির নাম সুপারনোভাস। উদ্বোধনী ম্যাচে ভেলোসিটির মোকাবেলা করবে তারা।
টুর্নামেন্টে সালমা প্রথম অংশগ্রহণ করলেও দ্বিতীয়বার অংশ নিতে যাচ্ছেন জাহানারা। গত আসরেও খেলেন তিনি। ইতিমধ্যে আইপিএলে খেলতে দেশ ছেড়েছেন তারা। দুজনই বুধবার আরব আমিরাতের উদ্দেশে রওনা দিয়েছেন।
৩ দলের সিঙ্গেল লীগের এই টুর্নামেন্ট শেষ হবে ৯ নভেম্বর। অংশ নেয়ার আগে সালমা ও জাহানারাকে করোনা পরীক্ষার মুখোমুখি হতে হয়। উভয়েরই ফলাফল নেগেটিভ এসেছে।
সালমা বলেন, আইপিএল সামনে রেখে ভালো প্রস্তুতি নিয়েছি। আমি এখানেই অনুশীলন করেছি। জিমে কাজ করার পাশাপাশি রানিং ও ফিটনেস নিয়ে কাজ করেছি। ফ্লাডলাইটে অনুশীলনেরও সুযোগ করে দিয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি), যেটি বেশ ভালো কাজ দিবে। প্রস্তুতি মোটামুটি ভালো।
জাহানারা বলেন,দ্বিতীয়বারের মতো আমি আইপিএলে খেলতে যাচ্ছি। ফের ভেলোসিটির হয়ে খেলার সুযোগ পেয়ে আমি কৃতজ্ঞ। এবার আগের অভিজ্ঞতা কাজে লাগাতে চাই। নিজ উদ্যোগে আমি দলীয় জয়ে ভুমিকা রাখার চেষ্টা করব।
তিনি বলেন, প্রস্তুতি অনেক ভালো হয়েছে। বর্তমান পরিস্থিতিতে বিসিবি আমাদের যে সুযোগ করে দিয়েছে তা সত্যিই ভালো। অনুশীলনের জন্য তারা দুটি ফ্লাডলাইট দিয়েছে, কোচ দিয়েছে। মাহবুব আলী জাকি স্যারের সঙ্গে কাজ করার সুযোগ হয়েছে। আশা করি, আইপিএলে আমি এসব শিক্ষা সঠিকভাবে কাজে লাগাতে পারব।
- ভেনেজুয়েলায় জোড়া ভূমিকম্পে নিহত ৩২, আহত ৭০০
- বাংলাদেশিদের জন্য ভারতীয় টুরিস্ট ভিসা চালুর ঘোষণা
- হামে মৃত্যুর দায় কার?
- হ্যান্ডমেড এমব্রয়ডারি ও মেশিনে কাজ করা কাপড় চেনার উপায়
- বিজয়কে প্রকাশ্যে শুভেচ্ছা না জানানো নিয়ে মুখ খুললেন রজনীকান্ত
- ভিনি’র জাদুতে নকআউট পর্বে ব্রাজিল
- ৪ মোবাইল অপারেটরের কাছে পাওনা ১৩,১৪৪ কোটি টাকা
- চ্যালেঞ্জ দিলেন ববি
- ১৭ থেকে ৩৯: কোন বয়সে কত গোল করেছেন মেসি
- রাইস না প্রেশার কুকার, রান্নার জন্য কোনটি ভালো?
- করের আওতায় আসছে মুদি দোকান-বিউটি পার্লারসহ ১৬ খাত
- একযোগে ৭ ডেপুটি ও ১১ সহকারী অ্যাটর্নি জেনারেলের পদত্যাগ
- শসা তেতো কি না বুঝবেন কীভাবে?
- হরমুজ প্রণালী পরিচালনা করবে ইরান
- অবশেষে হরমুজ প্রণালি পার হলো ‘বাংলার জয়যাত্রা’
- সালমান শাহ’র লাশ উত্তোলনের আদেশ বাতিল
- মেসিকে বাড়তি সুবিধা ফিফার, বিশ্বরেকর্ড গড়া গোল নিয়ে বিতর্ক
- অনিবন্ধিত অনলাইন পোর্টাল বন্ধে হাইকোর্টে রিট
- ব্রিটিশ প্রধানমন্ত্রী কিয়ার স্টারমারের পদত্যাগের ঘোষণা
- নতুন ভূমিকায় মৌ
- গরমে গ্যাস, অম্বল ও বদহজমের সমস্যা বাড়ে কেন?
- বাংলাদেশিদের জন্য মালয়েশিয়ার শ্রমবাজার খুলে দেওয়ার আহ্বান
- ৯২ বছরের বিশ্বকাপ ইতিহাসে প্রথম জয় পেল মিশর
- FIFA World Cup Glory: A Century of Champions
- The Epic Voyage That Started the World Cup
- Unforgettable Oddities from FIFA World Cup History
- Trionda: A Football That Brings Three Countries Together
- আজিজুল হাকিমের ‘বাবার ডায়েরি’
- টানা ৪ দিনের ছুটির সুযোগ চাকরিজীবীদের
- ১১ বলে ফিফটি করে বিশ্বরেকর্ড সূর্যবংশীর
- বাংলায় তামাক এলো কোথা থেকে?
- ভ্যাটসহ স্বর্ণালঙ্কারের নতুন দর নির্ধারণ
- FIFA World Cup Glory: A Century of Champions
- ফেসবুক, হোয়াটসঅ্যাপ ও ইনস্টাগ্রাম ব্যবহারে গুণতে হবে টাকা
- কোথায় হারিয়ে গেলেন সাহারা?
- Trionda: A Football That Brings Three Countries Together
- The Epic Voyage That Started the World Cup
- ৪ মোবাইল অপারেটরের কাছে পাওনা ১৩,১৪৪ কোটি টাকা
- ৯২ বছরের বিশ্বকাপ ইতিহাসে প্রথম জয় পেল মিশর
- আইসিইউতে মুস্তাফা মনোয়ার
- আজিজুল হাকিমের ‘বাবার ডায়েরি’
- বাজেটে পানি নিরাপত্তাকে সর্বোচ্চ অগ্রাধিকার, বড় বিনিয়োগ
- ৩ জনকে অক্ষর শিখালে পুরস্কার পাবে শিক্ষার্থীরা
- মেসিকে ছাড়িয়ে গ্যারির পাশে হ্যারি
- Unforgettable Oddities from FIFA World Cup History
- সবার আগে দ্বিতীয় রাউন্ডে মেক্সিকো
- অনিবন্ধিত অনলাইন পোর্টাল বন্ধে হাইকোর্টে রিট
- ফুড পয়জনিং কতটা ভয়ঙ্কর?
- ৬ মাসের মধ্যে ৫ বিভাগে চালু হচ্ছে বিশেষায়িত শিশু হাসপাতাল
- ডিম টাটকা না পুরোনো, কেনার সময় বুঝবেন কীভাবে?
















