আমার কাছে বাংলা নববর্ষটা অন্য রকম: নুসরত জাহান
লাইফ টিভি 24
প্রকাশিত: ১৪:০২ ১৪ এপ্রিল ২০২৪
প্রতিবছরই বাংলা নববর্ষের প্রথম দিনটি একেবারে ঘরোয়াভাবে বাড়ির লোকজনের সঙ্গে আনন্দে মেতে কাটাতে চান টলিউডের অন্যতম জনপ্রিয় নায়িকা নুসরত জাহান। সেই সঙ্গে অবশ্যই সবার সঙ্গে জমিয়ে খানাপিনা। কিন্তু ১৪৩১-এর প্রথম দিনটি এবারে একটু ব্যস্ততার সঙ্গে কাটছে নুসরত জাহানের। তবে ব্যস্ততা থাকলে কী হবে, এর ফাঁকেই নানা প্রোগ্রাম, বন্ধুদের সঙ্গে আড্ডা আর আর অবশ্যই খাওয়া-দাওয়া মিস করতে চান না তিনি। সব মিলিয়ে বছরের শুরুটা এবারেও দারুণভাবে কাটাতে চলেছেন এই টলিউড অভিনেত্রী।
পয়লা বৈশাখ মানে যে নস্টালজিক কিছু ভাবনার গহিনে হারিয়ে যাওয়া, এ কথা স্বীকার করে নিয়ে সংবাদমাধ্যমের কাছে নুসরত বললেন, ‘বাংলা বছরের শুরুর দিনটা আর পাঁচটা দিনের থেকে আমার কাছে বরাবরই একটু অন্য রকম।’ তিনি বলেন, ‘ছোটবেলায় এই দিন এলে নতুন জামা-কাপড় পরতাম। আর নতুন পোশাক পরে বড়দের কাছে আশীর্বাদ নিতেও ভুলতাম না। আসলে খাঁটি বাঙালি পরিবারের মেয়ে হিসেবে বাংলা নববর্ষটা বরাবরই একটু অন্য রকম আমার কাছে। এখন কাজের হাজার চাপ থাকলেও চেষ্টা করি, একচিলতে সময় বের করে পয়লা বৈশাখের দিন বাড়ি গিয়ে মা ও গুরুজনদের প্রণাম করে আসতে।’
আর পয়লা বৈশাখ মানেই নুসরতের কাছে দেদার খাওয়া-দাওয়া। বরাবরই খেতে এবং খাওয়াতে ভীষণ ভালোবাসেন নুসরত জাহান। ভালো রাঁধুনি হিসেবে ইন্ডাস্ট্রিতে যথেষ্ট সুনামও রয়েছে তাঁর। নিজের খাবার নিজেই রান্না করে খেতে বেশি পছন্দ করেন। আর খাবারের ক্ষেত্রে বাঙালি খাবারের প্রতি দুর্বলতা তাঁর সব সময়ই। নিজে চান পয়লা বৈশাখেও বাঙালি খাবার খেতে। বছরের অন্যান্য দিনে সচরাচর ভাত আর মাছের ঝোল খেতে পছন্দ করেন নুসরত। তবে তাঁর মতে, সবাই মিলে ডাল-ভাত খাওয়ার মজাটাই নাকি আলাদা।
কলকাতায় থাকলে নিজে রান্না করে কিংবা মায়ের রান্না করা খাবার খেলেও বাইরে গেলে সেখানকার খাবার অন্তত একবার হলেও পরখ করে দেখতে ছাড়েন না নুসরত। আর খাওয়া-দাওয়ার ক্ষেত্রে মিষ্টি খাওয়ার প্রতি নাকি তাঁর দুর্বলতা চিরকালীন। এমন ঘটনাও ঘটেছে, নুসরত নাকি মাঝরাতে ঘুম থেকে উঠে ফ্রিজ খুলে হাতড়ে হাতড়ে মিষ্টি বের করে খান। অবশ্য এসব কথা নিজেই স্বীকার করে নিয়েছেন নুসরত। তাঁর কথা, ‘আমার মিষ্টি খাওয়া কেউ আটকাতে পারবে না। তবে শুটিং চলাকালীন একটু বুঝেশুনে মিষ্টি খাই। ডায়েটটা কন্ট্রোল করার চেষ্টা করি।’ তবে বেহিসাবি এমন খাওয়া সত্ত্বেও ফিগার ধরে রাখতে জিমে যাওয়ার পক্ষপাতীও কিন্তু নন তিনি।
- আলোচনায় ব্যাপক অগ্রগতি, ইরানে হামলা স্থগিত ট্রাম্পের
- গোল্ডেন বুট কি সোনার তৈরি?
- প্রতিদিন কয়টা আম খাওয়া উচিত?
- শাকিরাকে নিয়ে বিতর্ক থামছেই না
- দারুণ প্রত্যাবর্তনের গল্প লিখে বিশ্বকাপ শুরু দ. কোরিয়ার
- বাংলাদেশে পৌঁছেছেন ভারতের নতুন হাইকমিশনার
- বাজেট কী, কেন দেওয়া হয়?
- অস্ট্রেলিয়ার বিপক্ষে ইতিহাস গড়ে সিরিজ জয় বাংলাদেশের
- মোবাইলের সিমকার্ডে ৩০০ টাকা কর প্রত্যাহার
- বিশ্বকাপ শিরোপা কার? যে ভবিষ্যদ্বাণী করলেন পটুয়াখালীর জ্যোতিষী
- ৬ নবজাতকের মৃত্যু: আদ-দ্বীন হাসপাতালের লাইসেন্স বাতিল
- যেসব পণ্যের দাম বাড়তে ও কমতে পারে
- বিয়ে বিতর্কের মামলা থেকে খালাস পেলেন নাসির-তামিমা
- মাথাপিছু আয় ৩০০০ ও জিডিপির আকার ৫০০ বিলিয়ন ডলার ছাড়ালো
- বিশ্বকাপ মাতাতে পারে যে ২০ উদীয়মান ফুটবলার প্রতিভা
- সালমান শাহ`র লাশ উত্তোলনের অনুমতি
- চা, কফি নাকি কোলা— দাঁতে কালো ও হলুদ ছোপের জন্য দায়ী কোনটি?
- বাজেটে নারী-তরুণ উদ্যোক্তাদের জন্য ৪০০ কোটি টাকা বরাদ্দ প্রস্তাব
- রাশিয়ার শ্রমবাজারে ১ লাখ কর্মী পাঠাতে চায় বাংলাদেশ
- টানা ৭ দিন অ্যালোভেরা মাখলে যেসব উপকারিতা পাবেন
- ‘কৃশ ৪’ ছবির জন্য ৫০০ কোটি টাকা চান হৃত্বিক
- ফুটবল বিশ্বকাপ সম্প্রচার করবে বিটিভি
- সাঁতার না জানায় পানিতে ডুবে বাড়ছে শিশু মৃত্যু
- A New Chapter for the FIFA World Cup
- মন খারাপে দুঃখের গান শুনলে চোখে ভিজে যায় কেন?
- পুশইন বন্ধে ভারতকে ১২-১৩ চিঠি দেওয়া হয়েছে:পররাষ্ট্র প্রতিমন্ত্রী
- ওয়েসলির জায়গায় ব্রাজিল বিশ্বকাপ দলে এডারসন
- সালমানের ভাইরাল পোস্ট প্রসঙ্গে মুখ খুললেন বরুণ
- কত দিন পর পর জিন্স কাচা উচিত? জেনে নিন ভালো রাখার নিয়ম
- বাংলাদেশের ওষুধ রপ্তানি হচ্ছে ১৪০টির বেশি দেশে: স্বাস্থ্যমন্ত্রী
- মাথাপিছু আয় ৩০০০ ও জিডিপির আকার ৫০০ বিলিয়ন ডলার ছাড়ালো
- গরুর মাংস যেভাবে খেলে ঝুঁকি কম
- বাংলাদেশে ফুটবল বিশ্বকাপ দেখাবে যে ৩ চ্যানেল
- রোজ হাঁটার অভ্যাস শরীরের কী কী উপকার করে?
- A New Chapter for the FIFA World Cup
- রামিসা ধর্ষণ ও হত্যা মামলায় সোহেল-স্বপ্নার মৃত্যুদণ্ড
- বাংলাদেশে যে ৫ ধরনের ক্যান্সার বাড়ছে, কারণ কী?
- রামিসা হত্যার রায় রোববার, সৃষ্টি হতে যাচ্ছে নতুন ইতিহাস
- বিশ্বকাপ শিরোপা কার? যে ভবিষ্যদ্বাণী করলেন পটুয়াখালীর জ্যোতিষী
- বাজেট কী, কেন দেওয়া হয়?
- সাঁতার না জানায় পানিতে ডুবে বাড়ছে শিশু মৃত্যু
- বিশ্বকাপ খেলতে গিয়ে যুক্তরাষ্ট্রে আটক ইরাকের ফুটবলার!
- শুভ-মিমের সঙ্গে ‘মালিক’ দেখার সুযোগ
- মোবাইলের সিমকার্ডে ৩০০ টাকা কর প্রত্যাহার
- ফিলিপাইনে ভয়াবহ ভূমিকম্প: মৃতের সংখ্যা বেড়ে ১৫, আহত ১২৯
- বাজেট উপস্থাপন ১১ জুন
- পুশইন বন্ধে ভারতকে ১২-১৩ চিঠি দেওয়া হয়েছে:পররাষ্ট্র প্রতিমন্ত্রী
- বাজেটে নারী-তরুণ উদ্যোক্তাদের জন্য ৪০০ কোটি টাকা বরাদ্দ প্রস্তাব
- বিশ্বকাপ মাতাতে পারে যে ২০ উদীয়মান ফুটবলার প্রতিভা
- অস্ট্রেলিয়ার বিপক্ষে ইতিহাস গড়ে সিরিজ জয় বাংলাদেশের
















