উইন্ডিজকে সহজে হারিয়ে সিরিজ বাংলাদেশের
লাইফ টিভি 24
প্রকাশিত: ১৯:০৫ ২২ জানুয়ারি ২০২১
দ্বিতীয় ওয়ানডেতে ওয়েস্ট ইন্ডিজকে ৭ উইকেটে হারালো বাংলাদেশ। এই জয়ে এক ওডিআই হাতে রেখেই তিন ম্যাচ সিরিজ ২-০ ব্যবধানে জিতলো টাইগাররা। দলের হয়ে সর্বোচ্চ ৫০ রান করেন অধিনায়ক তামিম ইকবাল।
ওয়ানডেতে জিম্বাবুয়ের বিপক্ষে সর্বোচ্চ টানা ছয়টি সিরিজ (২০০৬-২০১০) জিতেছে বাংলাদেশ। ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে শেষ দুটি সিরিজই (২০১৮ সালে) জিতেছে টাইগাররা। শুক্রবার টানা তৃতীয় সিরিজ জয় তথা হ্যাটট্রিক পূর্ণ করলো লাল সবুজ জার্সিধারীরা।
এদিন মিরপুর শেরেবাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে টস জিতে আগে ব্যাট করতে নেমে ৪৩.৪ ওভারে ১৪৮ রানে গুটিয়ে যায় উইন্ডিজ। জবাবে ৩৩.২ ওভারে মাত্র ৩ উইকেট হারিয়ে জয়ের বন্দরে পৌঁছে যায় বাংলাদেশ।
এর আগে ব্যাটিংয়ে নেমে পেসারদের সাবলীলভাবে খেলছিলেন লিটন দাস। কিন্তু আকিলের শর্ট বল পেছনের পায়ে ভর করে খেলতে গিয়ে বিপদ ডেকে আনেন তিনি। এলবিডব্লিউ হয়ে ২২ রানে ফেরেন সাজঘরে। রিভিউ নিয়ে ভাগ্য পাল্টায়নি তার। ডানহাতি ওপেনারের আউট হওয়ার সময় বাংলাদেশের রান ১ উইকেটে ৩০।
প্রথম ওয়ানডেতে রান না পাওয়া শান্তর ব্যাট আজও হাসেনি। ১৭ রানে তাকে সাজঘরের পথ দেখিয়েছেন জেসন মোহাম্মদ। ডানহাতি স্পিনারের শর্ট বল পুল করতে গিয়ে শর্ট মিড উইকেটে ক্যাচ দেন শান্ত। দলীয় ৭৭ রানে ফিরে যান তিনি।
এদিকে অর্ধশতক হাঁকিয়ে ফিরে গেছেন তামিম। এটি তার ৪৮তম ফিফটি। শেষ পর্যন্ত মুশফিকুর রহিম ৯ এবং সাকিব আল হাসান ৪৩ রানে অপরাজিত থেকে জয় নিয়ে মাঠ ছাড়েন।
বাংলাদেশ ও ওয়েস্ট ইন্ডিজের মধ্যে প্রথম ম্যাচের মতো দ্বিতীয় ওয়ানডেতেও স্পিনারদের দাপট। সাকিব ও মেহেদী হাসান মিরাজ উইন্ডিজকে দ্বিতীয় ম্যাচেও বেশি দূর যেতে দেয়নি। ৪৩.৪ ওভারে ১৪৮ রানে সফরকারীদের গুটিয়ে দিয়েছে বাংলাদেশ। ক্যারিবীয়দের হয়ে সর্বোচ্চ ৪১ রান করেন রোভম্যান পাওয়েল।
- গলাব্যথা-সর্দি-কাশিতে আরাম দেবে ৩ ঘরোয়া পানীয়
- গোলাপি বাস নিয়ে ট্রল: সমালোচকদের কড়া জবাব সাদিয়া আয়মানের
- প্রিমিয়ার লিগের যে পাঁচ তারকার ওপর নজর থাকবে
- ২৬ আগস্ট ঈদে মিলাদুন্নবী, জাতীয় কর্মসূচি ঘোষণা
- জনগণের প্রত্যাশা পূরণে কাজ করবো: দুদক চেয়ারম্যান
- রাষ্ট্রপতি নির্বাচনে ব্যালট ‘ওপেন’, কে কাকে ভোট দেবেন দেখা যাবে
- সন্তান সম্পর্কে অন্যদের যেসব কথা বলতে দেবেন না
- ঢাকায় ২০০ ইভি বাস কিনছে সরকার, নারীদের জন্য ১০০টি
- ‘আমি বন্দী কারাগারে’ গানের শিল্পী মুজিব পরদেশী কারাগারে
- দিল্লির পর ঝাড়খণ্ডেও জেন জি আন্দোলন সফল
- নতুন নিয়মে প্রথম শাস্তি পেলেন নেইমার
- সাবেক সেনাপ্রধান আজিজকে ফিরিয়ে আনতে ইন্টারপোলে চিঠি
- স্পাইডারম্যানের আয় ছাড়ালো ২৪,৫০০ কোটি টাকা
- বাংলাদেশের কাছে হারের পর শাস্তির কবলে অস্ট্রেলিয়া
- বাংলাদেশে আশ্রিত ৩,৯০০০০ রোহিঙ্গা রাখাইনের বাসিন্দা: মিয়ানমার
- ৪ বিভাগে অতি ভারী বৃষ্টির শঙ্কা, পাহাড়ধসের সতর্কতা
- বৃষ্টির দিনে ইন্টারনেটের গতি কি আসলেই কমে?
- ভূমধ্যসাগরে নৌকায় ১০ দিন ভেসে থাকার পর ৯ বাংলাদেশির মৃত্যু
- বিদ্যুৎ সমস্যা সমাধানের পরিকল্পনা সংসদে উপস্থাপন: প্রধানমন্ত্রী
- সব উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ৯তলায় রূপান্তর হবে:স্বাস্থ্যমন্ত্রী
- গ্যাস্ট্রিকের ব্যথা কমানোর যত ঘরোয়া উপায়
- পান মশলার প্রচার করে বিপাকে শাহরুখ-অজয়-টাইগার
- অস্ট্রেলিয়ায় যেখানে পাকিস্তান-ভারতের চেয়ে এগিয়ে বাংলাদেশ
- শেখ হাসিনার প্রত্যর্পণের সিদ্ধান্ত নেবে ভারতের আদালত
- ডেস্কে টানা কাজ: কোমর-পিঠের ব্যথা এড়াবেন যেভাবে
- যেভাবে রিয়াজকে খুঁজে পেয়েছিলেন জসিম
- অস্ট্রেলিয়ায় করা সেঞ্চুরি কখনও ভুলবে না তানজিদ: পন্টিং-ওয়াহ
- ভারতে ‘দ্বিতীয় স্বাধীনতা আন্দোলনের’ ডাক ওয়াংচুকের
- আগামী সপ্তাহে ভারত সফরে যেতে পারেন প্রধানমন্ত্রী: এনডিটিভি
- সীতাকুণ্ডে জাহাজভাঙা কারখানায় বিষক্রিয়ায় নিহত ৮
- ডেস্কে টানা কাজ: কোমর-পিঠের ব্যথা এড়াবেন যেভাবে
- বিপ্লব, ইকবাল, রুহানীসহ ৬ পুলিশ কর্মকর্তা চাকরিচ্যুত
- সালমান শাহ হত্যা মামলায় ডনের জামিন নামঞ্জুর
- চীনের শক্তিশালী অর্থনীতির রূপকার ঝু রংজি আর নেই
- আগামী সপ্তাহে ভারত সফরে যেতে পারেন প্রধানমন্ত্রী: এনডিটিভি
- সন্তান সম্পর্কে অন্যদের যেসব কথা বলতে দেবেন না
- অবসরের ইঙ্গিত মেসির
- জামিন পেলেন তানজিন তিশা
- চুলে সাবান দেওয়া কী ঠিক?
- বিদ্যুৎ সমস্যা সমাধানের পরিকল্পনা সংসদে উপস্থাপন: প্রধানমন্ত্রী
- রাষ্ট্রপতি নির্বাচন: অলি আহমদের মনোনয়নপত্র জমা
- অস্ট্রেলিয়ায় যেখানে পাকিস্তান-ভারতের চেয়ে এগিয়ে বাংলাদেশ
- জুলাই জাদুঘরের নিদর্শন নষ্ট করলে ১০ বছর জেল
- রাষ্ট্রপতি পদে মির্জা ফখরুলকে বেছে নিলেন প্রধানমন্ত্রী
- দিল্লির পর ঝাড়খণ্ডেও জেন জি আন্দোলন সফল
- ভারতে ‘দ্বিতীয় স্বাধীনতা আন্দোলনের’ ডাক ওয়াংচুকের
- গ্যাস্ট্রিকের ব্যথা কমানোর যত ঘরোয়া উপায়
- বাংলাদেশে ১৮ রাষ্ট্রপতি কে, কত দিন দায়িত্বে ছিলেন?
- বৃষ্টির দিনে ইন্টারনেটের গতি কি আসলেই কমে?
- বাংলাদেশে আশ্রিত ৩,৯০০০০ রোহিঙ্গা রাখাইনের বাসিন্দা: মিয়ানমার
















